বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ১২:১৮ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

সব পাষাণের হবে ইতি

শাফি এ খালেদ

একদিন সব পাষাণের হবে ইতি
ঘুচবে দাসত্ব, শুকাবে কলিজার ঘা।
৭১ গেল, ৪৭ গেল, ৫৭ গেল দু’বার
আমরাও গেলাম ভিটে মাটি খালি করে।
কেউ এসেছি গাঁয়ের মাঠ ছেড়ে ঢাকার ডাস্টবিন ধারে
কেউ এসেছি, ধানমণ্ডি ছেড়ে মার্কিন মুল্লুকে ফেরারী সেঁজে।

আমরা সবাই উদ্বাস্তু
খানিকটা সৌভাগ্য, বিপুল পরিমাণে করুণা
তা না হলে আমাদের দলের সবাই যেতাম একদম শেষ হয়ে।
যখন খবর পাই বাস্তুহারাদের তাড়ানো হয়েছে ট্রাকে তুলে
তখন ভাবি গোপন পাসপোর্টটি লুকিয়ে রেখেছি তো সাবধানে।

আকাশের দিকে প্রায়ই তাকিয়ে খোঁজ নেই চূড়ান্ত মঙ্গলকারীর
যখন কাজে যাই, পড়ার টেবিলে বসি
যতটুকু সংকল্প যোগাতে পারি তাতে বেশ পুষিয়ে যায় বেলা।
নামাজ কালাম প্রায় সবই দিয়েছি ছেড়ে
তবু কেন এই সামান্য সংকল্পটুকু বারে বারে আসে ফিরে
তখন দেখি চূড়ান্ত মঙ্গলকারী ধাত্রী সেঁজে রয়েছেন পাশে।
তাই বলতে পারি
সুষ্ঠু পরিকল্পনা থাকলে সব পাষাণের হবে ইতি।
http://www.sonarbangladesh.com/articles/ShafiAKhaled
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
বিশিষ্ট অর্থনীতিবিদ, বর্তমানে সউদী আরবে অধ্যাপনারত।

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy