বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ১২:১৯ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

ভেংগে দাও শোষণের যাতাকল (কবিতা)

শাফি উদ্দীন

দুর্নীতি ও জরাগ্রস্ত সমাজ গুঁড়ে দাও
স্বচ্ছতা নিয়ে সকলে সমাজ সাজাও।
ঘুষখোর ও রক্তচোষাদের তাড়াও
চক্রান্ত দুমড়ে-মুচড়ে-উড়ে দাও।

দূর্বৃত্তদের কালো হাত ভেংগে দাও
আমজনতার অধিকার আদায়ে দাঁড়াও।
সমাজ পুতি গন্ধে ভরা যেনো অসহ্য
দুঃখের মাঝে যারা ওদের করি যেনো গ্রাহ্য।

দূর্বৃত্তদের দিতে হবে আচমকা তাড়া
শোষণের বিরুদ্ধে শক্ত করি শিরদাঁড়া।
শ্রান্তি-ক্লান্তি নিয়ে হতদরিদ্র্য জনগণ
জঠর ও পকেট শূন্য ওরা চায় গৃহ-অন্ন।

নৈতিকতার উন্নতি না হলে নিশ্চিত বিফল
অর্থনৈতিক মুক্তি না হলে নিশ্চিত নিষ্ফল।
আমজনতা শোষিত হবে এটা অনুত্তম
আত্মনির্ভরশীলতা অর্জণ হোক এটা উত্তম।

আড়ম্বরতা দৃষ্টে লেখকের কলম থমকে যায়
আমজনতা নীরবতা ও স্তব্ধতায় ভাষা হারায়।
পংকিলতা জাতির জন্য কত যে যন্ত্রণাময়
আমজনতার কল্পনা-জল্পনা ধুলায় মিশায়।

কলংকিত অধ্যায় জনতার অসহ্য যন্ত্রণা
এক্ষেত্রে প্রয়োজন সততা ও অনুপ্রেরণা।
অতলে তলিয়ে যাচ্ছে গৌরব ও সৌরভ
এক শ্রেণী মেতে রয় নিয়ে বিত্ত-বৈভব।

বন্ধ করি সকলে সম্পদের অবৈধ প্রতিদ্বন্বিতা
প্রতিষ্ঠা করি স্বচ্ছতা-দায়বদ্ধতা ও একাগ্রতা।
প্রতিষ্ঠা করি ইতিহাসে পরাকাষ্ঠা দৃষ্টান্ত।
দৃষ্টান্ত স্থাপন হলেই শান্তি পাবো অফুরন্ত।

ক্ষুধা-তৃষ্ণা নিত্য সাথী, গরীবের প্রাণ ওষ্ঠাগত
অর্ধাহারে ও অনাহারে ওরা থাকে অবিরত।
স্পষ্টতা না থাকলে জীবনে আসবেনা স্বচ্ছতা
মহত্ত্বতা অর্জণ না হলে, আসবেনা সফলতা।

লেখকঃ ইমেইল, md.shafiuddin@gmail.com
http://www.sonarbangladesh.com/articles/ShafiUddin
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
LGED, Bogra থেকে Md Mahbubur Rahman, Assistant Director লিখেছেন, ১৬ অগাস্ট ২০০৯; রাত ০৯:৩১
Very good! I appreciate
2852
Civil Engineer From Chittagong Engineering Univers থেকে Mahbub Mim লিখেছেন, ১৭ অগাস্ট ২০০৯; রাত ০৩:৩৫
Thank u Fufa..For That poem.
Please something Write about "Child Working prospectus of bangladesh & also street Child"Their need & their Education.B'coz this is very important but less practice.
Lastly thank u Fufa.Go ahead.....
2856
Chapainawabganj, Bangladesh থেকে Mohammad Mustafa লিখেছেন, ২১ অগাস্ট ২০০৯; সকাল ০৮:৩৭
Excellent poem.
3053
gangarampur,dakshin dinajpur,west bengal,india থেকে shibasish tokdar লিখেছেন, ১০ সেপ্টেম্বর ২০০৯; সকাল ১১:৩৪
bhalo laglo.amra je party kori sei party r slogan
ata.apnar anumati pele amra ata rastate /bus stand a lagabo.tate apnar nam lekha thakbe.
bandemataram
3554
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy