পেয়ে ভুলি উচ্ছ্বাসে, না পেয়ে হতাশায়,
ক্ষমতায় ভুলি তোমায় আমি
আবার ভুলি অক্ষমতায়
মৃত্যকে ভুলি আমি, জীবনের মোহে
আলো ভেবে আঁধারে ছুটে চলি হে।
তুচ্ছ আমি, নগন্ন আমি,
বোকা আমি এই নাদান
শান্তির লাগি ছুটি কোথায় আমি
ছেড়ে দিয়ে তোমার দেয়া আল কোরআন।
তোমার দেয়া বিধান ছেড়ে
কল্যাণ খুঁজি মানুষের দেয়া বিধানে
শয়তানের করি সম্মান, আর
লাঞ্চিত হয় গুনিজনে।
কাছে পেয়ে তোমার কৃত ধন আর প্রাণ
ভুলে যায় আমি এসব তোমারই দান
আমানত রাখিয়াছ শুধু ক্ষণিকের তরে
খিয়ানতে উঠি মেতে আমি ডুবে আত্ম-অহংকারে।
মিছে মায়ার বাঁধনে আমি
ভুলিয়া তোমারে
আজ দিশেহারা এই আমি
তোমার করুণার দ্বারে।
ভুল করে তোমায় ভুলে
করেছি আমি নিজের অনিষ্ট
ক্ষমা করো হে প্রভু আমার
ক্ষমা করো, আমি এক পাপিষ্ঠ।