এই অন্ধকারে সঙ্গীহীন।
নিসঙ্গ জীবনের সূচনা,
চারিদিকে আলো আছে,
তবুও মনে হয় অন্ধকার।
আলো কি শুধুই আলো,
নাকি তিমির রাত্রি!
হয়তো খুঁজে নিতে হয়।
অথবা, অন্ধকারকে দূরীকরণ।
আলো আধারের এ খেলা চিরকাল,
মানুষের জীবনটা হয়তো সামান্য,
পৃথিবীটার স্থায়িত্ব ও ক্ষণকাল।
কিন্তু এ সময়টা অনেক দীর্ঘ।
মনে হয় যেন শেষ হবে না।
এই যে, রাত্রের শুরু হলে যেন,
মনে হয় জীবনটা রাত্রেই কেটে যাবে।
আবার যখন সেই কাক ডাকা ভোর
তখন ব্যর্থতার গ্লানিতে জীবনটা দূর্বিষহ হয়ে ওঠে।
জীবনের অর্থটা খুঁজে নিতে
অনেকটা সময় পার হয়ে গেছে
মনে হয় অথটা এখন যৌবন পার করছে
জীবনের বাস্তবতাও তাই।
এ যে, কখন ছায়া কখন রৌদ্র
জীবনের রূপ ভিন্নরকম
কখনো বা আংশিক, কখনো সম্পূর্ণ
কখনো সফল! কখনও শূন্য!
“ব্যর্থতার পৃথিবীতে”
কত হাসি, কত কান্নার তরে,
জীবনটা সাজিয়েছি যতন করে।
কোন অভাব ছিল না পূর্ণতায়।
তবুও যেন ছোঁয়া অর্পূনতার।
কত শুদ্ধি, কত বিশ্বাস,
তবুও যেন র্ব্যথতার নিঃশ্বাস।
রাখি আমি দেয় আমাকে আশ্বাস,
তবুও জীবনে হতাশার বসবাস।
বাহ্যিকতায় সুখও সাচ্ছন্দের বসবাস।
হৃদয়পটে আমার দুঃখের বিস্তার,
দুঃখগুলো জ্বলন্ত কষ্টের মত,
যেন ছাই হয়ে আছে।
তবুও জ্বলতে চায়।
বুঝলাম মোর সুখ হবে না কোন দিন,
কিন্তু হবে না কেন তা বুঝিনি!
দুঃখ চিরন্তন না সুখ চিরন্তন,
মনে হয় সব অবিনশ্বর।
পৃথিবীটা মোর সাথে করে খেলা,
জানিনা কোন দিকে মোর জীবনের ভেলা।
সব মিলিয়ে হতশার বেলা,
তবুও আমার হন্য হয়ে চলা।