বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ১২:৪২ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

ভারতীয় চলচ্চিত্র আমদানী নিষিদ্ধের দাবীর যৌক্তিকতা ও বাস্তবতা

শিমুল এলাহী

সাংস্কৃতিক আগ্রাসন। এ দুটি শব্দের গলা ফাটানো চিৎকারে আমরা সহসাই নিজ সংস্কৃতিকে ধরে রাখার দাবীতে তীব্র ভালবাসার জোয়ার বইয়ে দিয়ে থাকি।

সাংস্কৃতির সহজ অর্থ হল 'মানুষের আচরণের সমষ্টি'। সে অর্থে আমরা যারা 'বাংলাদেশী' তাদের সংস্কৃতি কি হতে পারে?
বর্তমান সময়ে বাংলাদেশের নানা উৎসবের মিলনমেলায় 'দুই বাংলা (বাংলাদেশ ও ভারতের বাঙালী)' নামে যে জিকির তোলা হয় তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ থাকায় এখানে 'বাংলাদেশি' সংস্কৃতি ব্যবহার করলাম।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে রাজধানী করা একটা দেশ যখন আমরা পেয়েছিলাম সে মহুর্তে আজকের ভারতীয় বাঙালীরা তীব্র বিরোধীতা করে। 'বঙ্গমাতার অঙ্গছেদ' নামে চলমান তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল বৃটিশ ভারতে কলকাতার সমৃদ্ধি। ফলশ্রুতিতে ঢাকার উন্নয়ন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আর কয়েকটি স্থাপনা নির্মানের মাঝেই সীমাবদ্ধ ছিল। অনেক শ্রমের পরেও আজকের বাংলাদেশ হয়েছিল অবহেলিত। ঐ আন্দোলনে নেতৃত্বে অগ্রগামী নায়ক রবিন্দ্রনাথ ঠাকুর ঢাকাকে রাজধানী করা বাংলার সীমান্ত ভাঙতে রচনা করে বসলেন 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি'। যদিও দূর্ভাগ্য যে বাংলা ভাঙতে এ গান তাই বর্তমান স্বাধীন বাংলাদেশের গান।

সুতরাং আমাদের সংস্কৃতি আজকের সুদিনে কি সেই বেঈমানদের সাথে আত্মীকরণযোগ্য? নিজেদের বাঙালী সংস্কৃতির ধারক বলাটা কি উচ্চমার্গীয় আস্ফোলন নয়?
এছাড়া পশ্চিম বাংলার মানুষেরা নিজেদের ভারতীয় হিসেবেই পরিচয় দিবে। আমাদের এখানে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' হবার কি বিশেষ প্রয়োজন পড়েছে।

তাহলে আমাদের সংস্কৃতি তথা আচরণের সমষ্টি কোন ক্ষেত্রে সমষ্টিগত হয়? ধর্মীয় দিক থেকে প্রায় ৮৭% লোক বাংলাদেশে মুসলামান। এবং এদের সকলেই বাংলায় কথা বলে। মুসলমান সংস্কৃতির আলোকেই আমাদের দৈন্দদিন জীবনে অনেক কিছুই জ্ঞাত বা অজ্ঞাতভাবে নির্ধারিত হয়ে থাকে। সুতরাং যে সংস্কৃতি আমাদের আচরনের সমষ্টি হবার যোগ্য তথা সংস্কৃতি হবার যোগ্যতা রাখে তা হল একমাত্র 'ইসলাম'।
এতক্ষণ যারা আমার লেখা ধৈর্য্য ধরে পড়েছেন তাদের ধন্যবাদ। শিরোনামের বক্তব্যের ব্যাখ্যা প্রদানই এতক্ষণের প্যাচাল! গত কয়েকদিনে চলচিত্র সংশ্লিষ্ট প্রযোজক ও শিল্পীদের দেখা গেছে আমাদের সংস্কৃতি বাঁচানোর দাবীতে মাঠে নামতে। অভিযোগ বর্তমান সরকার ভারতের চলচ্চিত্র বাংলাদেশের সিনেমা হলগুলোতে নিত্যদিন প্রকাশের সুযোগ পাবে। বর্তমান সরকারের 'ভারত প্রেম' নিয়ে নানা বক্তব্য মাঠে চালু থাকায় এ বিষয়ে সমালোচনা বা আলোচনার অবতারণা করার কোন আগ্রহ আমি দেখাচ্ছি না।

অবশ্য সিনেমা হলগুলোর মালিকরা সরকারের সিদ্ধান্তে প্রচন্ড খুশি। আবার তাদের হলগুলোতে ভীড় হবে দর্শকদের। চড়ামূল্যে টিকিট বিক্রির টাকায় পূঁজীবাদের রাজত্বে নায়ক বনে যেতে পারবে।

এখন প্রশ্ন হল চলচ্চিত্রাঙ্গনের আন্দোলনকারীদের সংস্কৃতিপ্রেম নিয়ে। তারা যখন বাংলা চলচিত্র উপস্থাপন করে তাতে কতটুকু বাংলা সংস্কৃতি প্রদর্শিত হয়?

নায়িকাদের হাফপ্যান্ট পরা দৃশ্য কি বাঙালী সংস্কৃতির চিত্র? মাঝে মাঝে যে কার্টপিচ প্রদর্শিত হয় তা বাঙলা সংস্কৃতি কোন সংজ্ঞায় দেয়া হয়েছে? বরং ঐ সব অশ্লীল ও আপত্তিকর সিনেমার প্রদর্শনীর মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিকৃত ও ধর্ষণ করছে আজকের চলচিত্র আমদানী বন্ধে আন্দোলনরত তথাকথিত দেশীয় সংস্কৃতিপ্রেমীরা। একমাত্র ভাষা ছাড়া কয়টা চলচিত্র বর্তমান সময়ে আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করে।
তাদের প্রদর্শিত চলচিত্রের মান নিয়েও প্রশ্ন রয়েছে। কলেজের সিড়িতে ধাক্কা আর ভিলেনের হাত থেকে নায়িকা বাঁচানোর মাধ্যমে প্রেম শুরুর যে ইতিহাস চলচ্চিত্রের তা যেন সুপার গ্লু'র মত পর্দায় এটে থাকে প্রতিটি চলচিত্রে। শেষ দৃশ্যে পুলিশের বক্তব্য 'আইন নিজের হাতে তুলে নিবেন না' কথাটা হাজার হাজার সিনেমার ইতি টানবে এটাই কি নিয়ম হয়ে দাঁড়িয়েছে?

যেখানে ভারতীয় সিনেমাকে দেশে আনার বিরোধীতা, সেই বাঙালী সংস্কৃতিপ্রেমীরা যখন তাদের প্রায় প্রতিটি ছবিতে হিন্দি গানের সুর-কথা নকল, দৃশ্য নকল করে দেখায় তখন লজ্জা করে না?

বাংলাদেশে ভারতীয় চলচিত্র প্রদর্শনী হোক তা একজন দেশপ্রমিক হিসেবে মেনে নেয়া কষ্টকর। কিন্তু আমাদের চলচিত্রের মান যদি না বাড়ে তবে ভারতীয় চলচিত্র আমদানী নিষিদ্ধ করে কি লাভ? বিশ্বায়নের এ যুগে টেলিভিশন, ইন্টারনেট কি বন্ধ করে দেয়া সম্ভব?

প্রতিযোগিতা ও সহজলভ্যতার এ পরিসরে বর্তমান প্রজন্ম যে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করছে তার পিছনে আমাদের নিম্নমানের সৃজনশীলতাও দায়ী। তাই সিনেমা হলে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করলেই আমাদের সংস্কৃতি রক্ষা হয়ে যাবেনা। প্রয়োজন আমাদের অগ্রণী ভূমিকা ও মেধাবী সৃজনশীলতা।
যদি বলা হয় বাংলাদেশের চলচিত্র ভারতের সিনেমাহল গুলোতে প্রদর্শনীর সুযোগ দেয়া হবে। তবে আমাদের চলচ্চিত্রাঙ্গানের সংশ্লিষ্টরা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন তাদের ছবি ভারতীয়রা গ্রহণ করবে? আমরা এ অবস্থা চাইনা। চাই আমাদের চলচিত্র অস্কার পাবে। আমাদের প্রিয় স্বদেশে হলিউড, বলিউড উম্মুক্ত করে দিলেও ঢালিউড টিকে থাকবে মাথা উঁচু করে। আর সেটা সম্ভব আমাদের আচরণের সমষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ চলচ্চিত্র, যা আমাদের মেধা মননকে বিকশিত করে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।
http://www.sonarbangladesh.com/articles/ShimulElahi
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
এফডিসি থেকে নায়ক শাকিব খান লিখেছেন, ০১ মে ২০১০; দুপুর ১২:৩৫
আমাদের ভাত মারার চিন্তা করবেন না প্লিজ। এই হল আমাদের ব্যবসা। আমরা যদি এই ব্যবসা করতে না পারি তবে আমরা বাঁচবো কি করে?
15940
বাংলাদেশ থেকে আব্দুল আওয়াল লিখেছেন, ০২ মে ২০১০; সকাল ০৬:০১
লেখক কে মুবারকবাদ জানাই চমৎকার লেখনীর ধরনের জন্য, খুবই চটকদার লেখা।
ধন্যবাদ আপনাকে।

আপনার সাথে সব জায়গাতেই কম বেশী একমত, যেমন বাংলাদেশি সংস্কৃতি কিন্তু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকতে পারে না, সে কারনেই তো "বাংলা ভাগ" হলো। ধন্যবাদ আপনাকে।

বাংলা ছায়াছবি নিয়েও আপনার অভিযোগ সত্য, ধন্যবাদ আপনার সমালোচনার জন্য। আশা রাখি সভ্য নিয়মে ইসলামী আঈন প্রয়োগের মাধ্যমে দেশে ইসলামী শাসন ব্যাবস্হা আরম্ভ করে এসব অসভ্যতা রুখা যাবে ইনশাল্লাহ।

তবে হিন্দুস্তান এর চলচ্চিত্র নিয়ে আমি মাথা ঘামাই না। ধন্যবাদ।

বাংলাদেশের জনগন যদি হিন্দুস্তানের চলচ্চিত্র দেখতে উদ্যত হয় তাহলে দোষ বর্তায় তাদের ই ঘাঁড়ে, আমি পারত পক্ষে হিন্দুস্তানের চলচ্চিত্র দেখি না, কই আমার তো কোনো আপত্তি নাই হিন্দু মুভিস নিষিদ্ধ ঘোষনা করলে, তাহলে অন্য বাংলাদেশিরা পারবে না কেনো?

নাইজেরিয়া ও তো এখন হিন্দুস্তানের পরেই দুনিয়ায় দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র প্রকাশ করে থাকে, নলিউড থেকে। ইরান, ফ্রান্স, জাপান বা কোরিয়ার চলচ্চিত্রের মান ও সাধারনত হিন্দুস্তানের সস্তা হা-পিতেশ করা ছায়াছবি থেকে উঁচু মানের। তবে কেনো বাংলাদেশীরা হিন্দুস্তানের ছবি দেখার জন্য উতলা।

দোষ নিজেদের।

ব্যাক্তিগত মতামত আমার, নিষিদ্ধ করে দিন হিন্দু মুভিজ আগামি ১০ বছর এর জন্য, ডি.ভি.ডি, ভি.সি.ডি, কেবল চ্যানেল প্রভৃতি। জরিমানা রাখুন বিপুল পরিমান, যারা এর বিপরিতে কিছু করবে তাদের ১০ বছরের জেল ও হতে পারে বাংলাদেশের ইসলামী মুল্যধারার বিরোধ করার কারনে।

তাহলে আশা রাখি ভবিষ্যত প্রজন্ম সঠিক পথে আসতে পারবে ইনশাল্লাহ।
16037
montreal,canada থেকে mm.zamaz লিখেছেন, ০৪ মে ২০১০; রাত ০৩:১৩
Now i feel it was a great mistake to join with war in 1971 also it was a great mistake to fight for bangla language.Why india help us is clear? one by one india taking all kinds advantage from us but giving us nothing.example like export-import. Why india opens tv-channel 24 hrs.? We need govt. like Ayub admn. No body can listen even indian radio.you cann"t learn any good lesson from them. their culture is worst than western.look at their caste system.Another pts. when awami league comes in power why hindue people show their nacket body and dancing on the street.
16235
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ০৫ মে ২০১০; সকাল ০৮:৫৬
প্রথমে স্বাগত জানাই সোনারবাংলাদেশে। লেখাটি ভালো হয়েছে, তবে বিদেশী সংস্কৃতির বিরোধীতা এবং দেশজ সংস্কৃতির উন্নয়ন চাইতে গিয়ে খানিকটা এলোমেলো হয়ে গেছে। লিখতে লিখতে ভাষার প্রয়োগ আরো সুন্দর হবে। লিখে যান, সুন্দর লেখা বেরিয়ে আসবে। ধন্যবাদ লেখার জন্য।
16377
india থেকে dirtroad লিখেছেন, ০৬ মে ২০১০; সকাল ১১:৫৮
protectionism does not help. It actually eats away the base. You are right in saying one canot stop internet, youtube, pirated dvd and vcds. So its better to jump in the struggle and see this as an opprtunity to capture the Indian market also.

About islamic films..unfortunately islam does not encourage films in a major way..so thats another internal issue that needs to be worked out. but banning films really will not work.
16554
india kolkata থেকে allan khan লিখেছেন, ০৭ জুলাই ২০১০; বিকেল ০৪:১৮
bangladeshi jonogon ke thamano jabe na bhai ra.aapnara jodi nije na kichu bhalo korte paren to porer opor raag keno?aamra to kono din boli ni hollywwod chobi band korte hobe? sauth indian ra hindi chobi khub kom dekhe karon .tader chobir maan hindi chobir theke betar .tai tara bhalo khacche onnor ghore jahkche na .aapnara nijera bhalo khabar banan dhekben aapnara o jhakte asben na karor ghore ..boro pacha ar med ala hero aapnader bhokti hote pare sao bangladeshi na
25704
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
সাংবাদিক

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy