রবিবার, ২৩ মাঘ ১৪১৯; ০৫ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৮:৩৮ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পঞ্চবটিকা (কবিতা)

শিরোনাম

১.

আর কিছু দিন পরে


আর কিছু দিন পরে
আমি আর থাকব না ভাই, তোমাদের তরে
পৃথিবীটা বদলে যাবে, যাবে রসাতলে
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
পদ্য গদ্য মিলে যাবে ছন্দ রবে আড়ালে
মাথাওয়ালা লিখবে না আর, লিখবে শুধু টাকারে
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
চন্দ্র সূর্য সবই রবে, পরিবেশ হবে মন্দ
গরু ছাগল মানুষ মিলে, গড়ে তুলবে ছন্দ
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
অধর্ম হবে ধর্ম, কুজন পাবে পুরস্কার
ধ্বংস করবে ধরণীকে, আশ্চর্য সব আবিষ্কার
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
রাজনীতি মুছে যাবে আধুনিকতার জ্বরে
অনিয়ম নিয়ম হবে দুষ্ট রবে উপরে
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
ধর্ম হবে সামাজিক বাৎসরিক এক অনুষ্ঠান
ভন্ডরা হবে নেতা মসজিদ তাদের প্রতিষ্ঠান
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
পৃথিবীটা লুকিয়ে রবে একটি ঘরের কোণে
মহাবিশ্বের রহস্যটা খুঁজবে না জনে জনে
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
ধর্ষকেরা ধরবে ধব্জা সৎ লোক থাকবেনা
সব মতেরা মার খাবে আর চোর হবে সোনার ময়না
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
সন্তানেরা মা পাবে বাবা খুঁজে পাবে না
সন্তানেরা জড়ো হবে ভন্ড বাবার আস্তানায়
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
হিন্দু-মুসলিম-খ্রীষ্টান, থাকবে না আর ব্যবধান
নারী পুরুষ মিলে যাবে, পোশাক আশাক সব সমান
আর কিছু দিন পরে।

আর কিছু দিন পরে
দুর্বলেরা মূল্য পাবে, কুত্তার চেয়ে কম
আজরাইল আর লাগবে না, মানুষ হবে জম
আর কিছু দিন পরে।


২.

জীবন যেমন

সব সুন্দর জীবনের জন্য
তাই জীবন সুন্দর হয়,
মানুষে মানুষে ভেদাভেদ যেখানে
সেখানে মানব কল্যাণ নাই।

সৃষ্টি ভিন্নতা, সৃষ্টির সৌন্দর্য
স্রষ্ট্রার সেরা কাজ,
মানুষের সৃষ্টি, সব উঁচু-নিচু
মানে অত্যাচারীর রাজ।

আমি বড়, আমি সেরা
এটি যাদের শ্লোগান,
ওরা সৃষ্টির সেরা বদ্
তারা আনবে অকল্যাণ।

ফরাসী বলি আর রুশ বিপ্লব
তার একটি প্রথম কারণ,
শাষক শ্রেণীর সুবিধা ভোগ
আর প্রজাদের শোষণ।

মানুষ যেখানে মানুষের প্রভূ
সুখ সেখানে নাই,
বিপ্লব সেখানে ঘটবেই
তোমরা যে যা বল ভাই।

বার ঘন্টা রাতের পরে
আসে একটি দিন,
অত্যাচারী সমাজে বিপ্লব আসে
হয়ে আরও ক্ষীণ।

মানুষ কেন ভূলে যাই তার
একটি প্রথম কাজ,
সব জীবনকে সুখী করা
মানে স্বর্গীয় রাজ।


৩.

স্বাধীনতা


স্বাধীনতা নই কারো কবিতা-গান
কারো বাবরি দোলানো চুল,
স্বাধীনতা হল নির্যাতিত মানুষের
মুখে হাসি ফুটানোর ফুল।

স্বাধীনতা নই কারো বাপের সম্পদ
কারো স্বেচ্ছাচারী ধন,
স্বাধীনতা হল লক্ষ শহীদের
জান ও মালের কুরবান।

স্বাধীনতা নই কারো সুখের গ্যারান্টি
কারো কারো জনসম্পদ ভক্ষণ,
স্বাধীনতা মানে সমধিকার
আর সুখের সুশাষণ।

স্বাধীনতা নই কারো ভারতে পালানো
মুক্তিযোদ্ধার গান,
স্বাধীনতা হল মুক্তিযোদ্ধাদের
সব্বোর্চ ত্যাগে মহান।

স্বাধীনতা নই কারো ব্যক্তিপূজা
কারো কোটা কোটা খেলা,
স্বাধীনতা হল সবার সম্মান আর
সবার ভাগ্য উজালা।


স্বাধীনতা নই কারো আমিত্ব আর
কারো প্রভূত্বের শ্লোগান,
স্বাধীনতা হল যুদ্ধফেরত গাজীর
মানবতার সেবায় জয়গান।

স্বাধীনতা নই উত্তরাধিকারীর
দু:শাষণের যাতাকল,
এরচেয়ে পরাধীনতা ভালো
তুমি পাবেনা স্বাধীনতার ফল।

স্বাধীনতা নই কারো দুর্বল শাষণ
ক্ষমতায় টিকে থাকার দালালী,
স্বাধীনতা হল শ্রেষ্ঠ যোগ্য শাষণ
দেশপ্রেমিকের মিতালী।



৪.

আলোকিত মানুষ চাই


কি হলরে ভাই, কোনখানেতে যাই
সবখানে যে বদগুলো বসে আছে হায়।
খাব খাব ভাব, উঠছে দীর্ঘরব
সবখানে যে ভন্ডগুলো বসিয়েছে হাট।
ভীরুজনের শাষণ, দেশ হারাবে আসন
ভিনদেশের চাকরগুলোর চলছে এখন শাসন।
নিয়ম নীতি নাই, যেখানে যাই
দলের লোক মিলেমিশে একসাথে খাই।
বিডিআর নাই, তো বিসিএফ ভাই
ভাবছি এখন পালাবো কোন সীমানায়।
ভারত বন্ধু যখন, শত্র সে তখন
বাংলাদেশের টিকে থাকার নাই কোন রকম।
বন্ধু বন্ধু খেলা, বুঝব একদিন জ্বালা
সবাইকে বানাবে ভারতের শালা।
শাষণ ক্ষমতায় , ভীরু দালাল ভাই
ভালো মানুষ চাই, আলোকিত মানুষ চাই।
শিরোনাম :বেকার যুবক, খুলনা, বাংলাদেশ।
আহ্বান
শিরোনাম

হত্যা, ধর্ষণ, স্বজনপ্রীতি যখন চলছে অবিরাম
এ জাতীকে জানাই আমি তখন মুক্তির আহ্বান।
তোমার কপালে কে দিয়েছে ঘোর তিমিরের ছাপ
নিজের বাবাকে ভূলে তুমি ডাকছো কারে বাপ?
কে তোমার বন্ধু তুমি জানো কি তার নাম
শত্র’কে কেন ভাবছ রাধা-কৃষ্ণ-শ্যাম?
নিজের ভালো কবে বুঝবা হলো তোমার কি
আর কত কাল তোমায় দেবে বদগুলো ফাকি?
জনগণ ক্ষমতার উৎস বলে তোমাকে ফুলাই
শাষণ-শোষণ দুটিই কিন্তু তোমার উপর চালাই।
নুন আনতে পান্তা ফুরাই এভাবে কাটে দিন
দায়বদ্ধতা কার প্রতি কোথায় তুমি ঋণ?
বাংলাদেশ নিয়ে করা যায় গর্ব করা যায় অহংকার
অসৎ নেতৃত্ব ছুড়ে ফেল জান তোমার সমাচার।


৫.

শয়তান সংলাপ

হেলো! ছয় অক্ষরের গোলাম তুমি
জানো কি তার নাম?
সব ভালোরে খারাপ করি
নাম আমার শয়তান।

জন্ম থেকে তুমি আমার
করেছো শুধু ঘৃণা,
তুমি আমার ভূলতে চাইলেও
আমি তোমার ভূলিনা।

আমার সত্য ভালোবাসায়
তুমি দিয়েছ ধরা,
কোথায় আল্লাহ-ঈশ্বর-ভগবান
তোমায় গড়ল যাঁরা?

কি যে খারাপ লাগতো আমার
তোমার প্রভূ ভক্তি দেখে,
তোমার জন্য দিতাম শুধু
ভালোবাসা রেখে।

কত প্রার্থনা যৌবন কালে
করেছ স্বচ্ছ ভাবে,
কোন দিন কি ভেবেছিলে
সব কিছু চলে যাবে?

তোমার ভালোবেসে আমি
পেয়েছি যত জ্বালা,
এমন জ্বালা দেইনি আমার
কোন শালী শালা।

আগে ভেবে কর কাজ তুমি
সারা জীবন ধরে,
ভাবতাম আমি তুমি যদি
এভাবে যাও মরে।

আমি শেষ আমার কর্ম শেষ
বিফল হলাম আমি,
প্রভূ সন্তুষ্ট হলে আবার
স্বর্গে যাবে তুমি।

এই ভেবে কত দিন রাত
যাইনি আমি ঘুমে,
ঘুম পড়িব জনম জনম
আমার জয়গান শুনে।

বাল্য কালে তুমি ছিলে
সততার সেরা দান,
জানতে না তুমি ঐটি ছিল
আমার অপমান।

ভালোবাসতে সব মানুষকে
চলতে সরল পথে,
প্রভূর ধ্যানে মশগুল হয়ে
চলতে বিজয় রথে।

হিংসা, বিদ্বেষ, চুরি হত্যা
সবই ছিল অজানা,
প্রভূর জিকির তোমার মনে
সব সময় যেতো শোনা।

যৌবনের ঐ সকাল বেলায়
পাব তোমায় বলে,
কত সময় পার করেছি
ঘুরে ডালে ডালে।

তখন তুমি পেতে কত
প্রভূর সেরা দয়া,
আমায় তুমি ভূলে গেলে
দেখাওনি কোন মায়া।

ভাবতাম আমি কর্ম জীবনে
তুমি হবে আমার,
তখন তুমি কষ্টে চলো
ভালোবাসা পেতে সবার।

ছেলে মেয়ে হলো তোমার
দীক্ষা দিলে ধর্ম,
তবুও আমি ভূলেনি আমার
তোমার প্রতি কর্ম।

দুর্ঘটনা হলো একদিন
আমি পেলাম ভয়,
তোমার মৃত্যু মানে হলো
আমার পরাজয়।

অবশেষে তোমার আমি
পেলাম আমার করে,
ধৈর্য্য হারা হয়ে তুমি
আমায় ডাকলে জোরে।

সবখানে সফল আমি
শত অযুত ভাবে,
তুমি কেন আমার চাওয়ার
একটু বাইরে যাবে?

সবাই হল আমার সাথী
নিজে বড় বলে,
আমি তাদের নিয়েছি তাইতো
আমার কোলে তুলে।
http://www.sonarbangladesh.com/articles/Shironam
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে টুনী লিখেছেন, ০২ ফেব্রুয়ারি ২০১০; দুপুর ১২:৩৬
কবি ভাই, কবিতাগুলো ভালোই লিখেছেন। তবে একটু পুরানো স্টাইলের হয়ে গেছে। নিজের নামে লিখছেন না কেন? ছবি দিবেন।
7640
satkhira থেকে habiburs লিখেছেন, ০২ ফেব্রুয়ারি ২০১০; বিকেল ০৫:১১
good
7657
rajsahi থেকে bari লিখেছেন, ০৩ ফেব্রুয়ারি ২০১০; রাত ০৯:০২
tuni tumi natun style a lekha
7765
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
শিরোনাম : বেকার যুবক, খুলনা, বাংলাদেশ।

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy