বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ১২:৪৬ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

নয়া দিনের উন্মেষ

সোয়াইব সিদ্দিক সালেহ

মেঘ ঢেকেছে সূর্যটা।
আঁধারে মলিন মিষ্টি মধুর হাসি,
দিনের আলো আজ পরবাসী।
উদাস উদাস যাচ্ছে উড়ে মনটা।

মৃদু হাওয়ায় আজ বুনো বাতাসের টান,
শোঁ শোঁ আওয়াজ দিচ্ছে তারে তান।
আকাশ ভরা ঘোর আঁধারের কালো,
কোথায় বিলীন নবীন উষার আলো।

শোনা যায় রুদ্র বায়ুর ক্ষুব্ধ রণ হুংকার,
সাগর মত্ত চারিদিকে ঘোর তুফান।
সবার জীবন আজকে আপন হারা,
ঐ দেখা যায় আসছে যে ঐ কারা।

ছিন্ন ধরার জীর্ণ বসন বদলাবে কী ওরা?
শক্তি দিয়েও কাটবে কী এই নকল মরুর খরা?
বাতাস ছুঁয়ে মেঘ কাজলের কেশ,
এ কোন্ নয়া দিনের উন্মেষ?
http://www.sonarbangladesh.com/articles/ShoaibSiddiqueSaleh
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
কানাডা থেকে ড. কালাম এ. মীর লিখেছেন, ১৫ মে ২০১১; রাত ০১:১৫
"শক্তি দিয়েও কাটবে কী এই নকল মরুর খরা?"

এক পেয়ালা শীতল পানির মমতায় যা অর্জন সম্ভব, একটা এটম বোমার শক্তিতেও তা অর্জন সম্ভব না। আপনার অসামান্য পংক্তিটি ভাল লাগলো।

প্রচুর লিখবেন এই কামনা রইলো! ধন্যবাদ।
56847
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy