বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০১:১১ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

তোমাকেই মনে পড়ে (কবিতা)

‌এবাদুল্লাহ বিন্‌ সিদ্দিক (সানী)

প্রচন্ড শীতের
রাত জাগা কুয়াশার
জাল ছিঁড়ে ছিঁড়ে -
যখন ফুটে �"� ে
ভোরের আলো, -
ডানার শিশির ঝেড়ে
শিস্ দেয় পাখী -
মনে পড়ে সেই কথা
সেই স্মৃতি, সেই ব্যাথা
সেই তব কাল দু’টি আঁখি।

দিনের কাজের মাঝে
ক্লান্তি নেমে আসে -
অফিসের কাঁচে ঘেরা দেয়ালের
বুক চিরে চিরে -
বিকেলের সোনা রোদ
ঝলকে পড়ে মুখে।


কি জানি কি অজানা ব্যাথায়
কেঁদে �"� ে বুক;
হৃদয়ের কোন্ কোণে
কোন্ অজানায় -
জমে থাকা স্মৃতির পাতায় পাতায়
সেই চোখ, সেই হাসি,
সেই তব, মায়া-ভরা মুখ।

ধীরে ধীরে নিভে যায়
সূর্যের আলো-
নেমে আসে সাঝেঁর আঁধার
ঝরে পড়ে বৃন্তগুলি
রাঙা-কামনার।

রাত্রি নামে কুয়াশার
জাল বুনে বুনে-
দুর থেকে কেঁদে যায়
বিদায়ের বাঁশী,
মনে পড়ে সেই মুখ, সেই চোখ,
সেই তব, লাজে ভরা হাসি।

দিন যায়, রাত আসে,
নিশি হয় ভোর -
তোমাকেই মনে পড়ে
হে প্রিয়া, মোর।

এবাদুল্লাহ বিন সিদ্দিক (সনি)
টোকি�", জাপান
http://www.sonarbangladesh.com/articles/ebadullahsiddique
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
DUET গাজী পুর,ঢাকা থেকে মুরাদ লিখেছেন, ০৬ অক্টোবর ২০০৯; রাত ০৯:০৮
অপূর্ন চাওয়া গুলো পূর্নতা পাক , সুখের দূনিয়া সুখে ভরে যাক।
4155
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy