খবর: বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের মানসিক চিকি ৎ সার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠনের সুপারিশ করেছেন বিশিষ্ট চিকি ৎ সক প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
আহারে বেচারা ড. কামাল, যে ডালে বান্ধেন বাসা ভাংঙ্গে সেই ডাল। এই শেষ জীবনে মন্ত্রী হবার আশাভংঙ্গের বেদনায় শেষ পর্যন্ত মানসিক রোগীতে পরিণত হলেন।
যায়যায়দিনের রোপিত সম্পাদক তার দৈনিক বিশেষ সম্পাদকীয়তে লিখেছেন, 'মানুষের লজ্জা থাকে, আবার অনেকে বেহায়াও হয়। কিন্তু দুর্নীতির মত এমন বেহায়া আমরা ইহজগতে দেখি নি।'
বেহায়া কি দুর্নীতি নাকি যারা দুর্নীতির দোহাই দিয়ে ক্ষমতা দখল করে আবার দুর্নীতির বিস্তার ঘটায়, তারা?
এভাবে তেল মর্দন চলতে থাকলে তো তেলের দাম আরো বেড়ে যাবে।
খবুই খারাপ কথা। বেহায়াপনায় দুর্নীতি আপনাকেও হার মানাচ্ছে। বসকে নালিশ করে দেন। জেলে ঢুকিয়ে দিক।
দৃষ্টি আকর্ষণ
জুলাই সংখ্যার জন্য লেখা আহবান
আপনার প্রিয় সোনার বাংলাদেশ ম্যাগাজিনের জুলাই সংখ্যার জন্য লেখা পাঠান। প্রবন্ধ, কবিতা, গল্প, ভ্রমণকাহিনী বা অন্য কিছু।