বাহরাইন সবার কাছে পরিচিত একটি ছোট্ট দেশ। জিসিসি তথা উপসাগরীয় সহযোগী সংস্থার সদস্যভুক্ত একটি দেশ। প্রায় এক লক্ষ বাংলাদেশী এদেশে প্রবাস জীবন যাপন করছে। এদের মধ্যে ফ্যামিলি সহ বসবাস করছেন এরূপ লোকের সংখ্যা কম না। তবে বেশীর ভাগই ব্যচেলার। দেখতে দেখতে প্রায় ২৪টি ঈদ এদেশেই কাটালাম। প্রথম প্রথম অবস্থায় দেশী ও প্রবাসী উভয়ের মধ্যে ভ্রাত্ত্বিত্ববোধ, সহনশীলতা, পরষ্পর সহানুভূতি এবং মিলেমিশে চলাফেরার একটি দৃষ্টান্ত যত্রতত্র পরিলক্ষিত হত। তখন ঈদের মজাটাই ভিন্ন ছিল। সবাই মিলে স্বপরিবারে পার্কে যাওয়ার এবং নির্ভয়ে ঈদের আনন্দ উপভোগ করার একটি দৃশ্য দেখা দিত। কিন্তু ইদানিং তা যেন অনেক হারে লোপ পেয়েছে। কারণ শিয়া সম্প্রদায়ের কিছু লোকেরা বিদেশীদেরকে সুযোগ পেলে মারধর করে বা বিভিন্ন ধরণের হয়রানী করে। কখনো বা সর্বসাধারণের চলার রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় কিংবা ময়লার বড় বড় ডাব্বাগুলি রাস্তায় ফেলে দেয়। ফলে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে। তারপরো এখানে জনজীবন স্বাভাবিক। মানুষ আগের মতই সব কিছু করছে তবে একটু ভীত। এদেশে আসার পর থেকেই কয়েকটি কুরবানীর ঈদ সৌদিআরবে করেছি। বাকী সবগুলি ঈদ এইখানেই করেছি। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলছি যে, ঈদের আনন্দ আসলে দেশেই। ঈদের দিন বিশেষ করে খুব খারাপ লাগে। সবাই মিলে একে অপরের ঘরে যাওয়া ইত্যাদি রেওয়াজ এদেশে খুব কম। ঈদের কোলাহল বেশী একটা দেখা যায়না। সকাল সকাল ঈদের নামাজ আদায় করে সবাই নিজ নিজ ঘরে চলে যায়। এদেশের সুন্নী লোকেরা ঈদ করে সৌদি আরবের সাথে আর শিয়া সম্প্রদায়ের লোকেরা ঈদ করে ইরানের সাথে। কাজেই কখনো সুন্নীদের ঈদ হয় একদিন আর তার পরের দিন হয় শিয়াদের ঈদ। সারা দেশে চার পাঁছটি বড় বড় ঈদগাহ থাকলেও বেশিরভাগ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় জুমা মসজিদগুলোতে। এদেশের সব চেয়ে বড় মসজিদ হল, আল ফাতেহ।
এবার আসুন এদেশের কিছু ছবির সাথে আপনার পরিচয় করিয়ে দেই।
এটি বাবুল বাহরাইন তথা বাহরাইন গেইট।
বাবুল বাহরাইনের রাত্রিকালীন দৃশ্য।
বাবুল বাহরাইনের আর একটি দৃশ্য।
বাবুল বাহরাইনের ভিতরের একটি দৃশ্য।
এটি প্রথমে পার্ল রাউন্ডা বোর্ড নামে পরিচিত ছিল। বর্তমানে এটি আর নেই, এর স্থলে সিগ্নাল বানানো হয়েছে এবং তার নাম দেয়া হয়েছে, তাকাতু আল ফারুক।
এখানে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলীফা কে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে।
এখানে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলীফা কে নামাজ শেষে দোয়া করতে দেখা যাচ্ছে।
এটি দেশী বিদেশী সবাইকে রাজধানী মানামায় এক মসজিদে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে।
এটি হামাদ টাউনে ঈদের নামাজের একাংশ।
এখানে ঈদের নামাজের একাংশ।
এখানে শিয়াদের ঈদের নামাজের একটি দৃশ্য দেখা যাচ্ছে।
এখানে শিয়াদের ঈদের নামাজের আর একটি দৃশ্য দেখা যাচ্ছে।
এটি বাদশাহ ফাহাদ ব্রিজ এর একটি দৃশ্য। মূলত: এই ব্রিজের মাধ্যমেই বাহরাইনের সাথে সৌদিআরব সহ অন্যান্য সব দেশের সাথে স্থল যোগাযোগ হয়ে থাকে।
এটি বাদশাহ ফাহাদ ব্রিজ এর আর এর একটি দৃশ্য।
এটি সমূদ্রের মধ্যখানে বাহরাইন সৌদিআরব ব্রিজের টাওয়ার।
এটি সমূদ্রের মধ্যখানে বাহরাইন সৌদিআরব ব্রিজের টাওয়ার এর আর একটি দৃশ্য।
ব্রিজের আর একটি দৃশ্য।
এটি বাহরাইনের জাতিয় মসজিদ আল ফাতেহ সেন্টার।
এটি একটি বানিজ্যিক সেন্টার।
এটি ফরমোলা ওয়ান খেলার মাঠ।
এটি বাহরাইনের সুপ্রসিদ্ধ কুরআন সংরক্ষণ সংস্থা বাইত আল কুর্আন।
শিশির ভেজা ভোর লিখেছেন : এবার সোনা ব্লগের একটি ব্যতিক্রমী আয়োজন দেখে সত্যি অভিভূত হলাম। সবাই বিভিন্ন দেশের ঈদ অভিজ্ঞতা শেয়ার করাতে অনেক দেশের ঈদ কালচার সম্পর্কে জানতে পারছি। অশেষ ধন্যবাদ
আয়নাশাহ লিখেছেন : লেখাটা মাত্র শুরু করলেন কিন্তু ছবি দিয়ে শেষ করলেন। লেখা কিন্তু শেষ হয়নি। অতৃপ্তি রয়ে গেছে।
তাবুও সুন্দর হয়েছে এবং ধন্যবাদ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০৯ নভেম্বর ২০১১; দুপুর ০২:৩৯
478560
কাউছার আহমাদ লিখেছেন : লেখাটা মাত্র শুরু করলেন কিন্তু ছবি দিয়ে শেষ করলেন। লেখা কিন্তু শেষ হয়নি। অতৃপ্তি রয়ে গেছে। তাবুও সুন্দর হয়েছে এবং ধন্যবাদ। সহমত।
০৯ নভেম্বর ২০১১; দুপুর ০৩:২৫
478598
কান্ডারী লিখেছেন : এভাবে কোন দেশের অভিজ্ঞতা নিয়ে আগে কোনদিন লিখিনি। ইনশাআল্লাহ পরে আরো একটি পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে। দুআ করবেন। অনেক অনেক ধন্যবাদ।
১৬
505582
০৯ নভেম্বর ২০১১; সকাল ১১:৫২
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর একটি তর্থ্য চিত্র পেষ্ট ভাল লাগলো। আপনাকে আন্তরিক ঈদ মোবারক।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০৯ নভেম্বর ২০১১; দুপুর ০৩:২৬
478602
কান্ডারী লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ঈদ মোবারক।
কান্ডারী লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ঈদ মোবারক।
১৮
505687
০৯ নভেম্বর ২০১১; দুপুর ০২:৩৬
কাউছার আহমাদ লিখেছেন : ওয়াও! ওয়ান্ডারফুল । খুবই চমৎকার হয়েছে। অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উপস্থাপনা দেখে মনে এখনই চলে যাই ঐ দেশে। সত্যিই অসাধারণ একটি পোষ্ট দিলেন। আমার ভাইও একজন বাহরাইনে থাকেন।
পোষ্টে পিলাচ এবং
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০৯ নভেম্বর ২০১১; দুপুর ০৩:২৮
478606
কান্ডারী লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ঈদ মোবারক।
তবে ঈদ উৎসব পালন করার বর্ণনা আরো বিস্তারিতভাবে লিখলে আমরা আরো ভাল করে জানতে পারতাম। কারন আমি এই অধম এখনো বাইরাইন তো দুরের কথা, এর ধারেকাছেও যাওয়ার সৌভাগ্য হয় নাই।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০৯ নভেম্বর ২০১১; রাত ০৮:৩৩
478928
কান্ডারী লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক।
ইনশাআল্লাহ, অন্য এক সময়ে লেখার চেষ্টা করব।
২৫
505935
০৯ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩৫
Rashad লিখেছেন : Brother Candari,
Thank you for your post. Two name have spelling mistake . Correct spelling Bab Al Bahrain & Beit Al Qura'n
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০৯ নভেম্বর ২০১১; রাত ০৮:৩৬
478938
কান্ডারী লিখেছেন : very very thanks to you and happy Eid Mubark.
২৬
505942
০৯ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩৭
Rashad লিখেছেন : I invite you to visit Beit Al Qura'n. You will find me here.
Here timing : 9.00 a.m to 12.00 noon and 4.00 p.m to 6.00 p.m.
কান্ডারী লিখেছেন : very good news Br. Insha Allah I will meet you anytime.
২৭
505971
০৯ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫০
হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : অনেক সুন্দর হয়েছে। অনেক কিছু জানার সুযোগ হল। তবে আপনি কিন্তু ঈদ পূনর্মীলনী নিয়ে কিছু লেখেন নি। যা আমি লিখেছি। আপনাকে সেদিন দেখতে পেয়ে অনেক ভাল লেগেছিল।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০৯ নভেম্বর ২০১১; রাত ০৮:৪৯
478971
কান্ডারী লিখেছেন : অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ভেবেছিলাম আপনারা কেউ বাহরাইনের ঈদ সম্পর্কে লেখবেন। কিন্তু কেউ কিছু লিখছেননা দেখে আমি লিখলাম। আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের সাথে থাকতে পারাটাই আমাদের জন্য মঙ্গল। সত্যি বলতে কি সেই দিনের পার্টিটা আমার কাছেও খুব ভাল লেগেছে।