"কম্প্লীট কোড অফ লাইফ: সহজতম-সংক্ষিপ্ততম" বইটির প্রসেসিং শুরু হইল :{ Allah, help us}
বইটির নাম: আপনারা প্রস্তাব করুন।
প্বষ্ঠা সংখ্যা: ১০০{ অথবা আপনারা প্রস্তাব করুন}।
Part#1: সূচিপত্র
১। ঘুম থেকে জেগে উঠা
২। ফজর- সালাত শুরু
৩।যোহর
৪।আসর
৫।মাগরিব
৬।ইশা--সালাতে আজকের মত বিরতি
৭।শয়ন
৮।ঘুমে অচেতন
৯।মনো-শারীরিক স্বাস্থ্য
১০।রোজা
১১।Study/Career/পেশা
১২।অর্থনৈতিক কর্ম-কান্ড
১৩।Spouse
১৪।সন্তান
১৫।পিতা-মাতা
১৬।আত্মীয়-স্বজন
১৭।প্রতিবেশি ও সমাজ
১৮।রাষ্ট্র
১৯।উম্মাহ
২০।বিনোদন
২১।ভ্রমন
২২।হজ্জ
ইসলামপন্থী ভাই-বোনেরা যেকোন ভাবে সহযোগিতা করুন/ইসলামপন্থীনন এমন ভাই-বোনেরা সূত্র ও যুক্তি দিয়ে ভুল ধরিয়ে দিন--উভয়টিই আমার কাজে লাগবে।
মূল প্রস্তাব এইখানে:
মুস্লিম ব্লগারগনের নিকট-- "একটি উদাত্ত আহ্বান"
আমি এবং আমার মত যারা নির্মোহভাবে, নি্ঃস্বার্থভাবে বিবেক প্রয়োগে “ইসলামের নিরেট সত্যটাকে” আঁকরে ধরতে চায় তাদের জন্য এই প্রয়াস।
ফরজ কাজগুলির ভি্ত্তি কোরআন অথবা সহীহ্ হাদীস থেকে উদ্ধার করব। সহজ, সংক্ষিপ্ততম কিন্তু সরাসরি কোরআন-হাদিস নির্ভর জীবনবিধান গুলির একটা নির্ভুল সংকলন বের করবো-ইনশাল্লাহ্। প্রত্যেকটা নিয়ম, মত এবং আদেশ-নিষেধের সাথে স্পষ্টত: কোরআন-হাদিসের রেফারেন্স থাকবে। আমার বিশ্বাস- বর্তমানের এই Global-Internet এর যুগে “কমজানা কিন্তু নি:রহংকার” কিছু মানুষের “যৌথ্” প্রচেষ্টায় এটা সম্ভব। একটা মধ্যবি্ত্ত পরিবারের একটা মানুষ বা একজোড়া মানুষ যেকোন অবস্থায়, পূর্ণ ইসলামিক বিধানের ভিতরে থেকে জীবন-যাপন করতে পারবে--এমন একটা পকেটে বহনযোগ্য ছোট্ট বই, স্বল্পশিক্ষিত-সরলমনের মুসলিমদের খুবই কাজে আস্বে।
একজন মানুষ প্রতিদিনই ‘সকাল থেকে রাত্রে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার আগ পর্যন্ত’ আল্লাহ্র ক্ষমা-প্রাপ্তি এবং জান্নাত-প্রাপ্তির আত্মবিশ্বাস নিয়ে ঘুমিয়ে যেতে চাইলে, তার ব্যবস্থা-পত্র হবে এই সংকলন।
সংকলনের একটা খসড়া কাঠামো Ready করেছি দীর্ঘদিনের প্রচেষ্টায়। এখন দরকার সংশোধন, সহজকরন এবং সংক্ষিপ্ত করন। আর যদি কেউ দাবি করেন যে এমন বই already পাওয়া যায়---বিনীত অনুরোধ, বই এর নাম,লেখকের নাম এবং প্রাপ্তির উপায় জানাবেন; চেক্ করে দেখ্ব --ইনশাল্লাহ্।
বইখানা প্রথমে On Test-এ Internet-এ প্রকাশ করা হবে।আগ্রহী পাঠক, ব্লগার, বা যে কোন মুস্লিম চিন্তাবিদের প্রদর্শিত কোরআন-হাদিসের রেফারেন্সের সাথে Cross-Check করে নির্ভর যোগ্য ,নির্ভুল সংকলন আকারে বিনামূল্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে(যে কেউ প্রকাশ করার অধিকার পাবে)। আমার উদাত্ত আহ্বান -- আসুন আমরা অন্তত ১০/১২ জন ব্লগার স্বপরিচয়ে বা পরিচয় গোপন রেখে এই কাজটি করতে থাকি। আমি আমার সকল Collection বিনা শর্তে যে কাউকে চাহিবা মাত্র দিয়ে দিব।
আমার বিশ্বাস-- এটি হবে একটি সময়োপযোগী চমৎকার “সদ্কায়ে যারিয়া”। আশাকরি সাড়া পাব। না পাইলে আমি একাই করব-ইনশাল্লাহ্। আমার ধারনা--আমাদের সমাজে সাধারন মানুষের মধ্যে বদ্লোকের সংখ্যা খুবই কম। সঠিক জিনিষ সহজে হাতের কাছে পেলে তারা তা গ্রহন করতে থাকবে।
চাতক লিখেছেন : মুসলমান আর বর্তমান-ইসলামের যে অবস্থা , তাতে এমন মনে হওয়াটাই স্বাভাবিক।The more and more I am doing with The Quran--I see it more and more wider. You can give some try sometime.