বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০১:৪৭

গাজর আপনাকে করবে আকর্ষণীয়...

লিখেছেন আহাম্মেদ খালিদ ০৫ ফেব্রুয়ারী ২০১২, সন্ধ্যা ০৭:৪২




যারা এক বেলা মোগলাই খানার বদলে সালাদের নাম শুনলেই মুখ ফ্যাকাশে করে ফেলেন তাদের জন্য একটি দুঃসংবাদ। কারণ, মোগলাই খাবার তৃপ্তি তো দেবে, কিন্তু আপনি যদি সৌন্দর্য্য সচেতন হন তাহলে সালাদ বেছে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সেই সালাদ যাতে গাজরের পরিমাণ থাকবে বেশি। এই গাজরই আপনাকে করে তুলবে আকর্ষণীয়, ত্বক রাখবে পরিষ্কার এবং উজ্জ্বল।

সম্প্রতি ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য জানালেন। গবেষকরা জানান, গাজরে আছে এক ধরনের হলুদ বর্ণের রঞ্জক পদার্থ, এর নাম ক্যারোটিনোয়েডস। এই উপদানটি আমাদের ত্বক কোষে পৌঁছে, একে পরিষ্কার করে এবং সেই রঞ্জক পদার্থের আভাই আমাদের ত্বকে পরিলক্ষিত হয় এবং কম সময়েই আকর্ষণীয় হয়ে ওঠা যায়।

এই গবেষণার প্রধান ইয়ান স্টেফেন জানান, নিয়মিত গাজর খেলে দুই মাসের মধ্যেই ত্বকে এক ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

তিনি বলেন, “আজকাল কোনো তরুণ-তরুণীকে যদি গিয়ে বলি সবজি খাও, তা না হলে ৪০ বছর বয়সে গিয়ে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। তখন, তারা এক গাল হেসে উত্তর দেবে বয়স ৪০’র কাছাকাছি আগে যাক এরপর তা দেখা যাবে। কিন্তু আমি বলি, সুদর্শন কিংবা আকর্ষণীয় হতে হলে এই খাবারটি অত্যাবশ্যক তা হলে দেখবেন কেউ আর দেরি করবে না।”

ইয়ান আরো বলেন, “এই ফাস্ট প্রজন্মের খাবারের ধরন দিন দিন বিগড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে তাদের ত্বকে। তাই, তাদের আরো বেশি ফল ও সবজির দিকে ঝুঁকতে হবে।”



বার্তা২৪ ডটনেট

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
৩ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637978
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:০৩
সাদিকরুবেল লিখেছেন : ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:১৩
630742

আহাম্মেদ খালিদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ...
637993
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:১১
আঁতেল লিখেছেন : গাজর খাওয়া ভালো।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:১৩
630743

আহাম্মেদ খালিদ লিখেছেন : হুম...
637999
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:১৪
মিষ্টি ভাই লিখেছেন : প্রিয় খাবারের একটি গাজর।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৫২
630794

আহাম্মেদ খালিদ লিখেছেন : জ্বী, আমারও...
638314
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১৪
নতুন মুক্তমনা লিখেছেন : গাজর খাওয়া ভাল
লেখাটাও ভাল
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০২:০২
631345

আহাম্মেদ খালিদ লিখেছেন : হুম !!!
638966
০৬ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০৩:৩৩
শেখ নজরুল ইসলাম লিখেছেন : আপনার লেখার মত গাজর খেয়ে আপনিও সুন্দর হন..এই কামনা করছি,
আমি গাজর খাওয়া শুবু করেছি..
অনেক ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৫৪
631939

আহাম্মেদ খালিদ লিখেছেন : হা হা হা, অনেক ধন্যবাদ ভাইয়া...
মন্তব্য লিখতে লগইন করুন
আহাম্মেদ খালিদ
আমি সাইবার দুনিয়ার একজন অভিযাত্রী, সাইবার দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ানোই আমার হবি। ভাল লাগে প্রযুক্তি বিষয়ক লিখা পড়তে ও লিখতে...
 
লেখকের অন্যান্য লেখা