নজরুল তুমি এ ধরনীতে অবহেলিতই হলে
হয়ত তুমি বাংলাদেশের জাতীয় কবি বলে;
রাষ্ট্র তোমায় এড়িয়ে চলে খেলতামাশার ছলে
হয়ত তুমি প্রতিবাদী হয়ে কলম ধরেছ বলে;
শাসকেরা তোমায় দাবায়ে রাখিতে হিংস্রতার টলে
হয়ত তুমি 'ওমর ফারুক' রচনা করেছ বলে;
যুবকেরা তোমায়...
যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত দ্বিমাসিক পত্রিকা ফরেইন পলিসি (Foreign Policy) এবং যুক্তরাজ্যের মাসিক প্রস্পেক্ট ম্যাগাজিন (Prospect Magazine) যৌথ উদ্যোগে পাঠকদের ভোটের মাধ্যমে সর্বশেষ ২০০৮ সালে বিশ্বের শীর্ষ ১০০ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে। এর আগে পত্রিকা দুটি ২০০৫ সালেও একই ধরনের তালিকা প্রকাশ করেছিল। ২০০৮ সালের তালিকায় শীর্ষ দশ বুদ্ধিজীবির মধ্যে সকলেই মুসলমান। তারা হলেন যথাক্রমে তুরষ্কের ফেতহুল্লাহ গুল, বাংলাদেশের মুহাম্মাদ ইউনুস, মিশরের ইউসুফ আল কারদাভী, তুরষ্কের ওরহান পামুক, পাকিস্তানের এইতজাজ আহসান, মিশরের আমর খালেদ, ইরানের আব্দুল করিম শরশ, সুইজারল্যান্ডের তারিক রামাদান, ভারতের মাহমুদ মামদানী এবং ইরানের শিরিন এবাদি। উল্লেখ্য ২০০৫ সালের তালিকায় শীর্ষ দশজনের মধ্যে কোন...
১৮৩৫ সালে আফ্রিকান বংশোদ্ভূত লেমিন কেবে (Lamine Kebe) বলেন "আমেরিকায় কিছু ভাল মানুষ আছে, কিন্তু আফ্রিকা এবং ইসলাম সম্পর্কে তারা সকলে খুবই অজ্ঞ (There are good men in America, but all are very ignorant of Africa and very ignorant of Islam)"। আমেরিকান জনগনের ইসলাম সম্পর্কে কোন ধারনা না থাকলেও বহু পূর্ব থেকেই আমেরিকায় মুসলমানদের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। কলম্বাস পূর্ব যুগে দু একজন মুসলমানের আমেরিকায় আগমনের ইতিহাস পাওয়া গেলেও মূলত ষোড়শ শতক হতে আফ্রিকা থেকে ধৃত মুসলমান দাস দাসীদের মাধ্যমেই মুসলমানরা তাদের স্বীয় ঐতিয্য স্বল্প পরিসরে হলেও টিকিয়ে রাখতে সক্ষম হয় স্বমহিমায়।
...
তখনও অন্ধকার ছাপিয়ে শুরু হয় নি আলোর ঝলকানি। একটি সাধারন দিনের ন্যায় সেদিনের পূর্ব গগন লাল বর্নের রক্তিম আভায় বর্নীল। অন্যদিনের মতই ফজরের নামাজ আদায় করতে হাজার হাজার মুসল্লীর আগমন ঘটেছিল পবিত্র হারাম শরীফে। অন্য প্রভাতগুলোর মতই একটা স্বাভাবিক প্রভাত প্রত্যাশা ছিল সকলের। হজ্জ্বের মৌসুম। ১৯৭৯ সালের ২০ নভেম্বর। তখনও সবার অজানা ছিল এই দিনেই রচিত হতে যাচ্ছে মুসলমানদের জন্য নতুন ইতিহাস। ফজরের নামাজের ঠিক পূর্ব মুহুর্তে বাবরি চুলের অধিকারী টগবগে এক যুবকের নেতৃত্বে অন্য মুসল্লীদের মতই পবিত্র...
ইংরেজীতে বহুল প্রচারিত একটি কথা আছে- "Well plan is half done", অর্থাৎ সুপরিকল্পনা মাধ্যমে অর্ধেক কাজ সম্পন্ন হয়। পশ্চিমা দেশগুলোতে দেখেছি তারা প্রতিটি...
লে; জে: হারুন অর রশীদ হাল সময়ে মোটামুটি একটি পরিচিত নাম। তিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সাবেক প্রধান এবং সেইসাথে একজন সুশীল, প্রগতিশীল বুদ্ধিজীবি এবং ধান্দাবাজ ব্যবসায়ী। জেনারেল হারুনকে ঠিক ব্যবসায়ী বলা যায় না, তিনি একজন কর্পোরেট দস্যু। মহান মুক্তুযুদ্ধে কোন সেক্টরের কোন রকম দ্বায়িত্বে না থাকা সত্ত্বেও তিনি ২০০৭ সাল থেকে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন!!
ডেসটিনি প্রতিষ্ঠার প্রারম্ভে জেনারেল হারুনের নাম একেবারেই শোনা যায় নি। তারপরও গত কয়েক বছরে তিনি ডেসটিনি-২০০০ লিমিটেডের অন্যতম...
শুধু অর্থনৈতিক, রাজনৈতিক আর সীমান্ত বর্বরতায় থেমে থাকে নি ভারতের আগ্রাসন, নতুন করে বাংলাদেশের ক্রিকেটেও আগুন লাগাতে চলেছে তারা। ভারতের সাংস্কৃতিক বেহায়াপনা এদেশের যুব সমাজের বড় একটি অংশকে ইতিমধ্যেই নৈতিক চরিত্রহীন করতে সক্ষম হয়েছে। উপমহাদেশের সাংস্কৃতিক জগতে ভারতের আধিপত্য কায়েম হয়েছে অনেক আগেই। অন্যান্য ক্ষেত্র বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈটিক এবং সামরিক ক্ষেত্রেও গত কয়েক দশক ধরে ভারত তার আধিপত্য বিস্তারের নিমিত্তে উপমহাদেশে নানা ধরনের নৈরাজ্যকর অবস্থা সৃষ্টিতে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ যোগাচ্ছে। ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর যেখানেই, যে কোন ক্ষেত্রে ভারত বা ইসরাইলের আধিপত্য কায়েম হয়েছে সেখানেই বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে। ...
কিছুদিন আগে কয়েকজন বন্ধু এক সঙ্গে হেলসিংকি (Helsinki) থেকে পাশের শহর এস্পো (Espoo) যাচ্ছিলাম। উদ্দেশ্য আরেক বন্ধুর বাসায় বেড়াতে যাওয়া। হেলসিংকি সেন্টার থেকে অর্ধকিলোমিটার দূরে কাম্পি (Kamppi) বাস স্টেশনে অপেক্ষা করছিলাম বাসের জন্য। ফিনল্যান্ডে সবেমাত্র শীত মৌসুম অতিক্রম হতে চলেছে। পুরোপুরি গ্রীষ্মকাল শুরু না হতেই গ্রীষ্মের আমেজ বেশ ভালভাবেই লক্ষ্য করা যায় ইউরোপিয়ানদের মধ্যে। নারীদের পোষাকের দৈর্ধ্য দেখে ইউরোপে গ্রীষ্মকাল কোন পর্যায়ে আছে তা বেশ সহজেই টের পাওয়া যায়। বাস স্টেশনে খুব বেশিক্ষন অপেক্ষা করতে একেবারেই ইচ্ছা হচ্ছিল না। দ্রুত একটা বাস পেতে মন বারবার উস্কানি দিচ্ছিল।
...
আমি ভিসুভিয়াস, আমি আগ্নেয়গিরি
তারুন্য আমার উদ্দীপনা, সত্য আমার সিড়িঁ;
আমি প্রবাহিত তুফান, আমি নীলনদ
জালিমের কালোহাত নীরবে করি রদ;
আমি গ্যালাক্সি, আমি মিল্কি ওয়ে
প্রতিবাদী সবে অপমান-লাঞ্ছনা সয়ে;
আমি হিমালয়, আমি হ্যালির ধুমকেতু
...
বেশ কয়েকদিন আগে ছোট বেলার খেলার সাথী এলাকার এক ছোটভাইকে ফেইসবুকে দেখে আমিই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলাম। সপ্তাহ দুয়েক সে আমার রিকুয়েস্ট মঞ্জুর করেছে। ফেইসবুকে খুব একটা সময় দিতে না পারার কারনে অনেকের সাথেই যোগাযোগ হয় না। ইচ্ছা থাকা সত্ত্বেও বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে পারি না। ফেইসবুকে চ্যাটিং করাটাও আমার খুব একটা পছন্দ না। তবে প্রয়োজন হলে নিজে অথবা অন্য কেউ নক করলে তাতে সাড়া দিতে কৃপনতা দেখানোর চেষ্টা করি না।
গতকাল বাংলাদেশ হিসেবে মধ্যরাতে বাংলাদেশে ক্রিকেট নিয়ে লেখালেখি...