বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:০৫

তুমিই রাহমাতাল্লীল আ'লামীন

লিখেছেন অমাবশ্যার চাঁদ ০৪ ফেব্রুয়ারী ২০১২, রাত ১১:১৫


নিকশ কালো অন্ধকারে ডুবে যাওয়া
মানবতার বোধ ও বিবেককে জাগাতে
এই রবিউলআউয়াল মাসের বারো তারিখেই
এই ধরণীতে তোমার আগমন।
হে নবী! অজস্র সালাম তোমাকে।
পথহারা মানবেরে দেখাতেই
চিরন্তন সুন্দরের পথ,
মহান আল্লাহ যা নির্ধারণ করেছেন
মানুষের জন্য-
হেরা গুহার দীর্ঘ ধ্যানে অতঃপর
জ্যোতির্ময় প্রকাশ।
মহামুক্তির মহাবাণী আলকুরআন
তোমাতে শোভিত হল হিরন্ময় তাজ!
আর আমি কিনা আজ-
সব ভুলে কেবলি সাঁতরে মরি ফের
ঘনান্ধকার মহা নিশি মাঝ!!
তোমার পবিত্র জন্মদিন এল
আত্মার সরোবরে আবেগের ঢেউ শুরু হল
নিজের ভ্রান্তিটা শুধরে নিতে
সুযোগ কি এল ফের?
হারানো স্মৃতির খাতা পাতা ওল্টায়
মরমে মর্মর সুর মুর্ছিত হয়
যেন ঝরনার কল কল গান-
হৃদয়ের তন্ত্রীতে নব আহ্বান।
বাঁধভাঙে যেন চেনা সুর
কত যে মধুর!!
শুরু হবে,শুরু হবে ফের
আবু বকর ,আলী ওমরের পূত পথ চলা
নবরূপে তব কথা বলা
মন প্রাণ সঁপে দিয়ে
পরমাত্মার প্রেমে ডুবে যাই
চল ভাই ,চল সবে হাতে হাত ধরা ধরি করে
আবার এই আঁধার ধরণীতে
এস আজ চির সুন্দর আর
চির শান্তির গান গাই।

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২০৫ বার পঠিত, ৪০ টি মন্তব্য
১৩ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637060
০৪ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:৩৬
হাসান লিখেছেন : বিশ্ব জাহানের রহমত প্রিয় রসূল সা. এর নামে যে কবিতা সেটি তো সুন্দর হবেই
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৩৭
630094

অমাবশ্যার চাঁদ লিখেছেন : বিশ্বজাহানের স্রষ্টা যার প্রেমে পাগল তাঁকে স্মরণ করা যে কোন বানীই সুন্দর হবে। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
637080
০৪ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:৪৮
জিসান আহমেদ লিখেছেন : চালিয়ে যান।
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৪০
630102

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
637179
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:০৬
রহমান লিখেছেন : Wonderful!!!!
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৪১
630104

অমাবশ্যার চাঁদ লিখেছেন : Very nice comment.
637268
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৫:৩১
পদ্ম দীঘি লিখেছেন : অনেক ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৪২
630107

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
637343
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৯:১০
মাহমুদ নাইস লিখেছেন : চল ভাই ,চল সবে হাতে হাত ধরা ধরি করে
আবার এই আঁধার ধরণীতে
এস আজ চির সুন্দর আর
চির শান্তির গান গাই। বাহ বাহ!!!
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৪২
630108

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আপনার মন্ব্যটিই সবচেয়ে সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
637378
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৩২
বসুমন্দার লিখেছেন : আপনি এখানে যা করলেন (বাংলায় কবিতা লিখলেন )এ কাজ কোন সাহাবা, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন করেননি...। রাসূল সাল্লাল্লহু আলাইচ্ছালামের জমানায় আপনার মত এ কাজ কেউ করেনি .. এটা (আপনার কবিতা)তাহলে বেদাত হয়ে গেলনা???
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৫২
630123

অমাবশ্যার চাঁদ লিখেছেন : বালাগল উলাহ বিকামালিহি
কাসাবদদোজাহ বিজামালিহি
হাসুনাত জামিউ খিছালিহি
সাল্লু আলাইহি ওয়ালিহি।
এটা কি কবিতা নয়?এটাও কি বিদাত???
আর যদি বিতাদ হয়েই থাকে তবে তার কুরআন হাদী ভিত্তি দলিল দিন।
ফাও প্যাচাল পাড়তে ব্লগে আসা কেন??????
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৫৭
630568

রহমান লিখেছেন : তারা কেন বলে বেড়ায় 'ঈদে মিলাদুন্নাবী বেদআত' - জানেন? তাঁদের মূল সমস্যা

'সাল্লু আলাইহি ওয়ালিহি' (তার ও তার পরবারবর্গের উপর শান্তি) - যা দরুদের অংশ।

কারন এই বিরোধিতাকারী নতুন ফেরকা সেই সব সাহাবির (!!!!) পথ অনুসরন করেন যারা রাসুলে পাক (স) এর পরিবার বর্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং রাসুলের (স) পরিবারের অনেককেই নৃশংস ভাবে হত্যা করতে সক্ষম হয়েছিলেন।

সাহাবারা যদি রাসুলের জন্মের খুশিতে কবিতা না লিখে থাকবেন - তাহলে কারা লিখত??
০৬ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ১২:১৩
631678

বসুমন্দার লিখেছেন : দুখিত, আমার প্রশ্ন আপনি বুঝেননি । আর 'বাগাল উলা.. কোন সাহাবী-তাবেয়ী-তাবে তাবেয়ীন দ্বারা রচিত নয়, আরবী ভাষার এ বিখ্যাত কাছিদাটি যে কবি লিখেছেন তার মাতৃভাষাও আরবী ছিলনা ... আর কাছিদাটির শেষ লাইনটি সে কবি নিজ থেকে লিখতে পারেননি.. শেষ লাইনটি কে বলে দিয়েছেন সেটা জানতে এ কাছিদাটির উৎপত্তির ইতিহাস জানুন.....ধন্যবাদ
637411
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৫৬
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাল লাগলো তাই লাইক বাটনে কিক্ল করে গেলাম...
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১১:০৪
630146

অমাবশ্যার চাঁদ লিখেছেন : ভাললাগা ও ভালবাসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
637742
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০৩:১৩
পবিত্র লিখেছেন :
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৫:২২
630591

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
637828
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৫:২৬
সুমাইয়া জামান লিখেছেন : সুন্দর অভিব্যক্তি, রাসুল (সাঃ) এর প্রতি ভালবাসা যেন সার্বক্ষণিক আমাদের সঙ্গী হয়।
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৫:৩৩
630596

অমাবশ্যার চাঁদ লিখেছেন : সুন্দর মন্তব্য। আপনাকেও ধন্যবাদ।
১০
637905
০৫ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৬:৪২
মুহাম্মদ মাসুম লিখেছেন : খুব সুন্দর হয়েছে ভাই । ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা আপনাকে ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৫
632538

অমাবশ্যার চাঁদ লিখেছেন : কবিতা পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
০৭ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৫০
633458

আবু সাইফ লিখেছেন : ঈদে দীনিয়াতের শুভেচ্ছা
১১
638032
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৪০
জেদ্দা বাসি লিখেছেন : মহামুক্তির মহাবাণী আলকুরআন
তোমাতে শোভিত হল হিরন্ময় তাজ!

পিলাচ ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৬
632542

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১২
638379
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:৫০
মু. নূরনবী লিখেছেন : অনুকরণীয় একমাত্র ব্যক্তি.........................
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৬
632545

অমাবশ্যার চাঁদ লিখেছেন : সুন্দর বলেছেন ,অনেক ধন্যবাদ।
১৩
638514
০৬ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৫:৩৮
কান্ডারী লিখেছেন : খুব সুন্দর হয়েছে। খুব ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৭
632546

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৪
638596
০৬ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৯:২৪
ডাঃ নোমান লিখেছেন : এক কথায় অসাধারন । ভালো থাকুন অবিরাম ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৮
632550

অমাবশ্যার চাঁদ লিখেছেন : অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
১৫
638983
০৬ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০৩:৪৯
mind4urs লিখেছেন : সুন্দর কবিতা.......................... সামওয়্যার ব্লগে এই নিকে আমার একটি আইডি আছে...................
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৯
632555

অমাবশ্যার চাঁদ লিখেছেন : জেনে খুশি হলাম। তবে সামহয়ার ব্লগে আমি যাইনা তো , তাই সেখানকার কোন নিকের খবর আমার জানা নেই। আমার খেয়াল হল তাই এই নিকটা ব্যবহার করঅম। আপনার কোন সমস্যা থাকরে বলতে পারেন। আমি কি আমার এই নিকটা ব্যবহার চালিয়ে যাব?
০৭ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১১:৪০
632989

mind4urs লিখেছেন : অবশ্যই চালিয়ে যাবেন........................ কোন সমস্যা নাই >
১৬
639683
০৭ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:৫৩
সাদিকরুবেল লিখেছেন : ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে।
০৮ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪৮
635370

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আপনার ভাললাগাকে যতন করে রেখে দিলাম। ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।
১৭
639887
০৭ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১১:১২
হারুন আযিযী নদভী লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
০৮ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪৯
635371

অমাবশ্যার চাঁদ লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
১৮
640358
০৭ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৫০
আবু সাইফ লিখেছেন : [-O
০৮ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪৯
635374

অমাবশ্যার চাঁদ লিখেছেন : অনেক ধন্যবাদ।
মন্তব্য লিখতে লগইন করুন
অমাবশ্যার চাঁদ
 
লেখকের অন্যান্য লেখা