বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:১০
প্রিয় লেখা
নকীব ভাই এর ব্লগ

আলোচিত 3G প্রযুক্তি : প্রেক্ষিত বাংলাদেশ

২৪ মে ২০১২, সকাল ১১:৩৭
3G প্রযুক্তি নিয়ে সংক্ষেপে বলতে গেলে, এটি হল টেলিযোগাযোগ বা মোবাইল কমিউনিকেশনের একটি অত্যাধুনিক সংস্করন এবং একই প্রযুক্তির মধ্যে জিএসএম (GSM), ইডিজিই(EDGE), ইউএমটিএস(UMTS) ও সিডিএমএ-২০০০ (CDMA-2000) প্রযুক্তি অন্তর্ভূক্ত রয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই উচ্চ গতির ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্স, উচ্চ গতির ওয়েব ও ওয়াপ ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা সহ আরো অনেক সুবিধা পাওয়া সম্ভব। এছাড়াও 3G প্রযুক্তি ব্যবহার করে Real Time Update সহকারে মোবাইলে গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারী বা কোন বস্তুর অবস্থান নির্নয় সম্ভব। 3G সমর্থিত মোবাইল সেটগুলোতে একজন ব্যবহারকারী স্থির অবস্থায় ২ মেগাবিট/সেকেন্ড এবং চলমান অবস্থায় ৩৮৪ কিলোবিট/সেকেন্ড গতি পেতে পারেন। আমাদের দেশে বর্তমানে...

ইন্টারনেটে প্রতারণা : সতর্ক হতে হবে সবাইকে

০৩ এপ্রিল ২০১২, সকাল ০৯:১২
ইন্টারনেটে প্রতারনা আর আট দশটা প্রতারনার মতোই । শুধু পার্থক্য হলো, এক্ষেত্রে মাধ্যম (Tool) হিসেবে ব্যবহৃত হয় ইন্টারনেট । ইন্টারনেটে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে ব্যক্তিগত, আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করা বা প্রতারিত করাকে আমরা মোটা দাগে ইন্টারনেটে প্রতারনা হিসেবে দেখতে পারি ।

উদাহরণ স্বরূপ বল যায়, নাইজেরিয়ার সেই বিখ্যাত ফেক ইমেইল, যিনি কয়েক মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্ট থেকে অন্য দেশে সরানোর জন্য সাহায্য চেয়ে প্রথমে ই-মেইল পাঠান । কেউ তার ফাঁদে পা দিলে পরবর্তীতে...

প্রযুক্তির চ্যালেঞ্জে এ শতাব্দীর দায়ী তৈরীতো...?

২৩ মার্চ ২০১২, সকাল ১০:৫৩
দাওয়াত মূলত: মনের এক প্রকার জ্বলন। যে জ্বলনটি মনের মধ্যে জাগ্রত হলে প্রতিনিয়তই জ্বলতে থাকে জাতি, উম্মাহ ও দেশের জন্য। বন্দিত্বের শৃঙ্খল থেকে মুক্তি করতে, সকল গোলামীর শিকল ভেঙ্গে এক রবের গোলামী করতে এ জ্বলন অহর্নিশি দহন করে দায়ীকে। জ্বলতে জ্বলতে এক সময় ক্ষণস্থায়ী এ ধরা হতে দায়ী চলে যায় মহান প্রভুর সান্নিধ্যে। সবার মাঝেই যে এ জ্বলন থাকবে তা কিন্তু নয়। দাওয়াতের এ জ্বলন ও চেতনা আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালীন মুহাম্মাদ সা. এর মাঝে দেখতে পাই। রাব্বুল আলামীন অনেক সময় তাঁকে ধমকের সুরে বলেছেন,“ আমি কি কুরআন এজন্য নাযিল করেছি যে, আপনি রাতে ঘুমাতে পারবেন না।” ছটফট করবেন...

মায়ের জন্য হুইল চেয়ার

১৫ মার্চ ২০১২, দুপুর ০১:০৯
রাত আনুমানিক ২.২১মিনিট।
গন্তব্যের দিকে ধেয়ে চলছে ৩শতাধিক যাত্রীবাহী লঞ্চটি।
পুরো লঞ্চজুড়ে যাত্রীদের ছড়িয়ে ছিটিয়ে যার যার মত ঘুমিয়ে পড়ার দৃশ্যটি আমাদের দেশে বেশ স্বাভাবিক।
স্বামীর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে সদ্য বিবাহিতা বধু । আবার ওদিকে তার উল্টো, সারাদিনের কর্মময় ব্যস্ততায় একটু অবসর দিতে জীবনসাথী স্ত্রীর গায়ে নেতিয়ে পড়েছে এক স্বামী। পাশেই এক মা তার ৪সন্তানকে

...

বৈচিত্র্যময় দেশের বিচিত্র মানুষ

০১ মার্চ ২০১২, সকাল ১১:২১
বৈচিত্র্যময় আমার এ দেশের মানুষ নানা বৈচিত্র্যে ভরা। মানুষের মত আর কোন প্রজাতির মাঝে এত রকমফের পরিলক্ষিত হয়না। চলুন না ঘুরে আসি।
শুরুতেই দেখে আসি দেশের অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটিতে। প্রবেশদ্বারের সম্মুখেই আপনি দেখবেন টিন এজ বয়সী কতক উঠতি বয়সী ছেলে-মেয়ে চুটিয়ে আড্ডা দিচ্ছে। আর এ আড্ডাকে প্রাণবন্ত করতে হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। এ শপিং মলের সম্মুখপানে নানান ঢঙ্গে ছড়িয়ে বসে আছে নানান কিছিমের মানুষ। যাক চলুন ভিতরে যাই। আপনি ঢুকতেই দেখবেন বিশাল বিশাল এলসিডি টেলিভিশন বসিয়ে আপনার মন জয় করার প্রচেষ্টা চলছে। তবে বোঝা কঠিন আপনি টেলিভিশন...

ভাষার এ মাসে আপনার জন্য ছোট্ট একটি গিফট: বাংলা টু বাংলা অভিধান

০৫ ফেব্রুয়ারী ২০১২, সকাল ০৮:৪৫
সঙ্গত-অসঙ্গত নানা কারণেই ব্লগ লিখা ও পড়া হয়েছে দুষ্কর। আগের মত যেমন সময় হয় না আবার সময় পেলেও অনাগ্রহ কাজ করে।
যদি পারেন আমার জন্য আমার আল্লাহর কাছে দুয়া চাইবেন।
আর এমনি এমনি তো দুয়া চাওয়া যায়না। এই নিন ছোট্ট একটি গিফট। আমার ভাল লেগেছে তাই শেয়ার করলাম।
ডাউনলোড লিংক

আপনি যখন অভিভাবক-১

২২ জানুয়ারী ২০১২, সন্ধ্যা ০৭:২১
ভাই জানেন, আমার দুই বছরের বাচ্চাটি অসম্ভব রকমের বুদ্ধিমান। বাসায় ফিরবার সাথেই আমার মোবাইলটি হাতে নিয়ে খেলতে শুরু করে। আমার মনে হয়, এমন কোন ফাংশন বাকী নেই যে ও জানেনা। আমাদের এই বয়সে আমরা এতটা চিন্তাই করতে পারিনি। আরেকজন বলে, আমার দেড় বছরের বাচ্চাটির কথা কি বলব। আমি বাইরে থেকে ওর মাকে ফোন করলে আগে তো ওই রিসিভ করবে। এর ব্যত্যয় ঘটলে তো মেঝেতে গড়াগড়ি আর সে কি কান্না। আসলে কি ভাই ডিজিটাল যুগের বাচ্চাতো। তাই বোধ হয় এমন করে।
এ জাতীয় কথার সাথে খুবই পরিচিত ইদানীং কালের সদ্যর্জিত...

আসুন, সম্ভাবনার এই স্বদেশের এক রুপকথার বাস্তব কাহিনী শুনি

০৩ ডিসেম্বর ২০১১, রাত ১০:৩১
.
মাত্র ৩ বছর বয়সে অসাধারণ কম্পিউটার দক্ষতার অধিকারী এক শিশুর কথা জানতে পেরে দেশের শীর্ষ এক শিল্পপতি বিষয়টি পরখ করতে তার অফিসে বাবা-মাসহ শিশুটিকে আমন্ত্রণ জানান। অফিসে আসার পর শিশুটিকে একটি কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হল। একপর্যায়ে সে কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে ওই প্রতিষ্ঠানের নাম লিখে নিচে ফাইলের কোড লিখে এন্টার বাটন পুশ করতেই পর্দায় দেখা গেল ওই ডকুমেন্টটির প্রথম পাতা। সেটি ছিল ওই প্রতিষ্ঠানের আগামী একটি প্রজেক্টের টপ সিক্রেট নথি।

...

কিছু ভ্রান্তির অপনোদন (সাবধান- নারীদের প্রবেশ নিষেধ)

৩০ নভেম্বর ২০১১, সন্ধ্যা ০৭:১১
রান্না করা নারীদের দায়িত্ব কিনা

ইসলামী ফিকাহবিদগণ একটি নাজুক মাসআলা বলেছেন।
যে মাসআলাটি বললে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। মাসআলাটি হলো, ঘরে রান্নাবান্না করা নারীদের জন্য শরয়ী কর্তব্য নয়। অর্থ্যাৎ তাদেরকে রান্নাবান্না করতেই হবে, এটা ফরয, এমন কোন নির্দেশ শরীয়ত দেয়নি। এমনকি ফুকাহায়েকেরাম বলেছেন- মেয়েদের মধ্যে দুটি শ্রেণী আছে। যথা-
এক. যারা পারিবারিকভাবে বাবার সংসারে ঘরকন্যার কাজে অভ্যস্ত।
...

যাদের এন্টিভাইরাস আপডেট হয় না, জেনে রাখুন কাজে লাগতে পারে

২২ নভেম্বর ২০১১, বিকেল ০৪:৫১
অনেক সময় লাইসেন্স করা এন্টি-ভাইরাস দিয়েও ভাইরা রুখা যায় না। আবার আপডেট দিলে কিছুক্ষণ পর নতুন একটি উইন্ডো আসে



...

ক্ষুধার্ত থেকো, বোকা থেকো

০৭ অক্টোবর ২০১১, রাত ০১:২৬
স্টিভ জবস বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও অ্যানিমেশন স্টুডিও পিক্সারের (টয় স্টোরি, ফাইন্ডিং নিমো, মনস্টার ইনকরপোরেটেড, ওয়াল-ই, আপ-এর মতো অসাধারণ অ্যানিমেশন তৈরি করেছেন) প্রধান নির্বাহী কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসেবে ২০০৫ সালে আমন্ত্রিত হয়েছিলেন স্টিভ জবস। সে বছর ১২ জুন এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীর সেই সমাবর্তন অনুষ্ঠানে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, সেটি সত্যিই অসাধারণ।
**********************************************************************************
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি।
...

পানিতে চুবিয়ে মাকে হত্যা

০৪ অক্টোবর ২০১১, সন্ধ্যা ০৭:২১
খবরটি পড়ে বেজায় কষ্ট পেলাম, আমরা আল্লাহর পক্ষ থেকে ভয়ানক কোন বিপদের অপেক্ষায় আছি কিনা????
জাহিলিয়াতকেও হার মানায়..........

খবর: সাভারের আশুলিয়ায় মাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে এক বখাটে ছেলে। আজ সকালে আশুলিয়ার চারিগ্রাম মহল্লায় এ ঘটনা ঘটে। জমি লিখে না দেওয়ায় সে তার মাকে হত্যা করে।

নিহত...

ইন্টারনেটের স্পিড বাড়ান ২০%

১৩ সেপ্টেম্বর ২০১১, সকাল ১০:০৩
মাইক্রোসফট এর ও.এস নেটের ২০% স্পিড আলাদা করে রাখে নিজের ব্যবহার যেমন উইন্ডোজ আপডেটের জন্য। আপনি ইচ্ছে করলে সেই রিজার্ভ ২০% ব্যাবহার করতে পারেন।
স্টার্ট মেন্যুতে ক্লিক করে 'রান'-এ ক্লিক করুন।
এবার সেখানে 'gpedit.msc' টাইপ করুন।
এরপর 'policy editor' তারপর 'Local Computer Policy'তে যান।
এরপর 'Computer Configuration'-এ এরপর 'Administrative Templates' -এ ডবল ক্লিক করুন, তারপর 'Network'-এ তারপর 'QOS...

এক ক্লিকে রিফ্রেশ করুন আপনার কম্পিউটারের সব ড্রাইভ

১০ সেপ্টেম্বর ২০১১, রাত ১২:২৩
একটি মজার জিনিস আপনাদের জানাবো। কিভাবে এক ক্লিক এ আপনার সকল ড্রাইভ রিফ্রেশ করবেন? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারকারীরা ইচ্ছে করলেই এক ক্লিক এই কম্পিউটার এর সব ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।
এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ
প্রথমে একটি নোটপ্যাড খুলে এর ভিতর নিচের কোড টি লিখুন:
Echo Off
cd/
tree
...

ফেসবুকের পোষ্টমর্টেম- জেনে রাখলে ক্ষতি কি!!!

০৮ সেপ্টেম্বর ২০১১, রাত ০১:০৬
বর্তমানে ফেসবুক খুবই জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট। ফেসবুকের খুঁটিনাটি বিষয় এখন জানা থাকলে ক্ষতি কি। আসুন জেনে নেই -
রেজিস্ট্রেশন করা: ফেসবুকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে। এজন্য www.facebook.com সাইটে যান। এবার Sign Up অংশের ফরম পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন এবং Security Check এর শব্দদ্বয় লিখে Sign Up বাটনে ক্লিক করলে ফেসবুকের একাউন্ট খোলা হবে। এরপরে ইমেইলে প্রাপ্ত ফেসবুকের মেইলের লিংকে ক্লিক করে ইমেইল ঠিকানা নিশ্চিত করতে হবে।
মোবাইলে ফেসবুক: ফেসবুকের ভক্তরা চাইলে তাদের GPRS উপযোগী...
সাম্প্রতিক পোস্ট
নকীব ভাই
জন্মেছি মুসলমানের ঘরে দাবি করি মুসলমান। আসলে যা করি তা কি মুসলমানের কাজ... ভেবে পাইনা......
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪৬টি
মন্তব্য করেছেন: ৩০৪
মন্তব্য পেয়েছেন: ৩২৮টি
প্লাস পেয়েছেন: ২২২টি
ব্লগ লিখছেন ১ বছর ৪ মাস ১১ দিন
ব্লগটি মোট ১২৫৫৩বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য