কানো, নাইজেরিয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরের এক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুষ্ঠান চলাকালে রোববার সকালে বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
নিহতদের মধ্যে দুজন অধ্যাপকও রয়েছেন বলে বায়েরো বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মুস্তাফা জাহরাদিন জানান।
নিরাপত্তা বাহিনী জানায়, সকালে মোটরবাইকে করে বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে পৌঁছে প্রথমে...
ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটকে হজরত মুহাম্মদকে কটাক্ষ করা হয়েছে দাবি করে গত ৩১ মার্চ কালীগঞ্জের ফতেপুরে কয়েক ঘণ্টাব্যাপী হামলা-ভাংচুরের ঘণ্টাখানেক পর স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজা সমাবেশ করে ওই আগুনে ঘি ঢেলে দেন।
“এই মুসলমানরা কখনো থামবে না। আল্লাহ ও তার রসুলের জন্য তারা সব সময় সোচ্চার হবে,” সমাবেশে বলেন ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির এই নেতা।
ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতা উস্কে দেওয়ার জন্য দায়ী ‘সাজানো’ সংবাদের প্রতিবেদনকারী জামায়াতে ইসলামীর কর্মীকে গ্রেপ্তার করা হলে সাতক্ষীরার কালীগঞ্জের ফতেপুর ও চাকদার সহিংস ঘটনা এড়ানো যেত বলে মনে করেন স্থানীয়রা।
ঢাকায় সৌদি কর্মকর্তার নিহত হওয়ার পেছনে কী কারণ থাকতে পারে_ এ নিয়ে আন্তর্জাতিক কূটনীতিক মহলে চলছে নানা জল্পনা। কূটনীতিক খালাফ আল আলি (৪৫) নিহত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। সৌদি সরকার হত্যার কারণ উদ্ঘাটনে দ্রুত ফল চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সন্দেহের আঙুল উঠেছে ইরানের দিকে। হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসকে সন্দেহের তালিকায় রেখেছেন।
দূতাবাসে কর্মরত কূটনীতিকদের কললিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮শ'র মতো ইরানি ছাত্র পড়াশোনা করছেন। তাদেরও সন্দেহের আওতায় রাখা হয়েছে।
...
ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে মন্দির ভাংচুরের ঘটনায় ওই থানার ওসিকে তলব করেছে হাই কোর্ট। সেই সঙ্গে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারকেও ডাকা হয়েছে।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
গত ৯ ও ১০ ফেব্রুয়ারির ভাংচুরের ওই ঘটনা নিয়ে ইংরেজি দৈনিক নিউ এইজের সাপ্তাহিক সাময়িকী ‘এক্সট্রায়’ প্রকাশিত...
'বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে আমি ঘুমে ছিলাম। ঘুম থেকে ডেকে মসজিদের দেয়াল ভাঙতে বলে এমদাদ উল্লাহ ও লোকমান। পরে তাদের কথামতো মসজিদের বারান্দার দেয়াল ভাঙি। তারা আমাকে ৫০ টাকা দেয়।' গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিম মাসুদ পারভেজের খাস কামরায় হাটহাজারীর নন্দীরহাট এলাকার রাজমিস্ত্রি মোঃ জসিম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা স্বীকার করেন।
জবানবন্দিতে জসিম আরও বলেন, মসজিদ ভাঙতে রাজি না হলেও এমদাদ ও লোকমান তাকে বাধ্য করে। তাকে ৫০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলতেও নিষেধ করে। পরদিন মসজিদ ভাঙার গুজব ছড়িয়ে পড়লে শত শত লোক চট্টগ্রাম-হাটহাজারী...
ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিভিশন ও রেডিওতে ‘বিকৃত বাংলা উচ্চারণে’ অনুষ্ঠান প্রচার এবং ‘ভাষা দূষণ’ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলের শুনানি না হওয়ার পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য এই আদেশ দেয়।
বাংলা ভাষায় দেওয়ার ওই আদেশে আদালত বলে, “আমরা আদেশ জারি করছি...
যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে এবার সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘাত সৃষ্টির পরিকল্পনা নিয়েছে জামায়াত শিবির ও জঙ্গীরা। সারাদেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দেয়ার চেষ্টার অংশ হিসাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকাকে বেছে নিয়েছে তারা। পাকিস্তানী আমলের ধর্মীয় উন্মাদনার সাম্প্রদায়িক সংঘাতের সেই পুরানো কৌশলকে বেছে নিয়েছে জামায়াত শিবির ও জঙ্গীরা। গোয়েন্দা সংস্থা ও পুলিশের উচ্চ পর্যায় সূত্রে এ খবর জানা গেছে।
সূত্র জানিয়েছে, গ্রেনেড, বোমা হামলা, নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, আইনশৃক্সখলা বাহিনীর ওপর হামলা করাসহ সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পথ বেছে নিয়েছে জামায়াত শিবির ও জঙ্গীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের...