বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:১৮
লগইন করুন
ইউজার নাম
পাসওয়ার্ড
রেজিস্ট্রেশন করুন

 
 

ব্লগের নীতিমালা

এসবি ব্লগ সকল মত,পথ, চিন্তা ধারন করতে চায়। আমরা চাই না কারো লেখাকে নিয়ন্ত্রন করতে। লেখক, পাঠক নিজেই নিজের মডারেটর। স্বাধীনতার সাথে সাথে আমরা দায়িত্বশীলও প্রত্যাশা করি। চিন্তা, মতের বৈপরিত্য থাকবে কিন্ত থাকবে না সংঘাত সংঘর্ষ। আমরা কুরূচিপূর্ণ ব্লগীং কে সমর্থন করতে পারি না।

১. প্রথম পাতা

১.১ স্বাধীনভাবে মত প্রকাশ

এসবি ব্লগের যাত্রা শুরু হলো। এটি মতামত, বির্তক, সৃজনশীলতা বিনিময় করার একটি প্লাটফর্ম । আমরা সব মত ও পথের চিন্তাধারা ধারন করতে চাই । সব মত স্বাধীন ভাবে প্রকাশ করব যদি তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন না করে ।

১.২ নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:

এখন থেকে , সকল নতুন ব্লগারদের ইমেইল , নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে , যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল , নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা ।

১.৩ আপত্তিকর শব্দ কিংবা বিষয়বস্তুর উপস্থিতি প্রথম পাতা থেকে যে কোন পোস্ট সরিয়ে ফেলতে আমাদের বাধ্য করবে । বাংলা ছাড়াও অন্যান্য ভাষার যে কোন পোস্ট দেওয়া যাবে। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায় না দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরিয়ে দেওয়া হবে ।


১.৪ স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যা র কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট এসবি কর্তৃপক্ষ মুছে দেয়ার বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করেন ।

১.৫ সোনারবাংলাদেশ বাংলাভাষীদের জন্য একটি কমিউনিটি ব্লগ । তাই কতৃপক্ষ চাইলে বাংলা ছাড়া অন্য যে কোন ভাষার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারেন ।

১.৬ যে কোন ধরণের কোড , এক্সটার্নাল বা এইচটিএমএল কোডিং , লেখা বা নিক রঙ্গীন অথবা ছোটবড় করা , ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা , এসব চেষ্টা এসবি মডারেটর কোন ঘোষনা ছাড়াই মুছে দিতে পারেন।

২. প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা

এসবি ব্লগের সৌন্দর্য রক্ষার্থে নিম্নোক্ত পোস্ট গুলো প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে ।

২.১ যেকোন ধরণের মন্তব্য , যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে ।

২.২ যদি কোন ব্লগার স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন , যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায় ।

২.৩ কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে , এমন কোন আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।

২.৪ যে কোন বিজ্ঞাপনমূলক পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে ।

২.৫ বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবি বা বক্তব্যযুক্ত পোস্ট পুরোটাই সরিয়ে ফেলা হবে ।

২.৬ যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে । দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে ।

২.৭ যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ , হয়রানিমূলক , কুৎসা রটনামূলক , অশ্লীলতা , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে ।

২.৮ অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট ।

২.৯ যদি কোন পোস্টে এমন কোড , ভাইরাস , কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা এসবি ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে ।

২.১০ বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

২ . ১১ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোন প্রচারনা, ভৌগলিক অখন্ডতা বিরোধী যে কোন পোষ্ট কঠোর হস্তে নিয়ন্ত্রন করা হবে।

২ . ১২ কপিরাইট লংঘন হয় এমন কোন লেখা বা উপাদান এসবিব্লগ কতৃপক্ষ অনুমোদন করে না । অন্যত্র প্রকাশিত উপাদান এখানে ব্যবহৃত হলে পরিস্কার ভাবে সুত্র উল্লেখ করতে হবে , অন্যথায় পোষ্ট সরানো এবং ব্লগারের ব্লগিং সুবিধা স্থগিত হতে পারে ।

২ . ১৩ যদি কোন পোষ্ট অর্থহীন/ বিশ্লেষণবিহীন কপি-পেষ্ট/ অতি-সংক্ষিপ্ত আকারের হয় , প্রথম পাতার সৌন্দর্য্য এবং ব্লগের মান রক্ষার স্বার্থে মডারেটর তা প্রথম পাতা থেকে সরিয়ে দিবেন । মডারেটর যদি কোন সংক্ষিপ্ত পোষ্টকে প্রয়োজনীয় মনে না করেন তাহলে তা যেকোন সময় প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে ।

২ . ১৪ যদি কোন ব্লগার বিশেষ কোন ধর্মীয় বা রাজনৈতিক আদর্শের পক্ষে অব্যহত ভাবে পোষ্ট দিতে থাকেন, বিশেষ করে কপি পেষ্ট করে থাকেন, তাহলে ব্লগ মডারেটর তা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারেন ।

৩. ব্লগারকে সাময়িকভাবে/চিরতরে বন্ধ করা

৩.১ যদি নিক অশ্লীল , কুরুচিপূর্ণ , আপত্তিকর হয় ।

৩.২ যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ , অপমানজনক , অশ্লীল , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালি সম্বলিত মন্তব্য করেন ।

৩.৩ যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে , সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে , ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে ।

৩.৪ যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ , অপমানজনক , অশ্লীল , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি ।

৩ . ৫ কোন ব্লগারকে বার বার সতর্ক করার পরেও যদি ব্লগের নীতিমালা লংঘন অব্যহত রাখেন, তাহলে এসবি মডারেটর তাকে সাময়িকভাবে/চিরতরে নিষিদ্ধ করতে বাধ্য হবেন

সবাইকে এসবি ব্লগে স্বাগতম ।

 
সহায়িকা
সহজে বাংলা লেখা
বাংলা ফন্ট সমস্যা