অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের সর্ব উত্তরে অবস্থিত কেপ ইয়র্ক পেনিনসুলা। অস্ট্রেলিয়ার মেইনল্যান্ড বা মূল ভূখন্ড এখানেই শেষ। এরপর সাগর। সাগরের অপর পাড়ে পাপুয়া নিউ গিনি। কিন্তু...
সবাইকে স্বাগতম আজকের আড্ডায়। আজকের আড্ডার বিষয় - প্রিয় টেলিভিশন অনুষ্ঠান। আমরা কমবেশী সবাই টেলিভিশন দেখতে পছন্দ করি। টেলিভিশনে নাটক, সিনেমা, বিনোদনামূলক অনুষ্ঠান, ম্যাগাজিন, বিদেশী সিরিজ ইত্যাদি দেখানো হয়। এরমধ্যে কিছু অনুষ্ঠান খুবই জনপ্রিয় হয়। কোন কোন ধারাবাহিক অনুষ্ঠান দেখার জন্য মানুষ সাপ্তাহ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এসব প্রিয় অনুষ্ঠানকে নিয়ে আমরা আজকে আড্ডা দিবো।
সবাইকে আড্ডায় আমন্ত্রণ। টেলিভিশনে আপনি কি দেখতে পছন্দ করেন, স্বরণীয় কোন অনুষ্ঠানের কথা, প্রিয় অভিনেতা, অভিনেত্রী, টিভি দেখতে গিয়ে মজার কোন...
রাশিয়ার মুসলিম অধ্যুষিত পশ্চিমাঞ্চলীয় শহর উফা। ২০০২ সালের জুন মাসে এখানে দারুন আনন্দের এক ঘটনা ঘটে। ইউনেস্কো শহরের সবচেয়ে মেধাবী ও বুদ্ধিমান স্কুল শিক্ষার্থীদের স্পেনের...
দেশে এমনিতেই সমস্যার শেষ নাই। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো ঢাকা বিভক্তির মতো আরেক আপদ যোগ হয়েছে। যেন ইচ্ছে করেই সমস্যা ডেকে আনা হয়েছে। এই নিয়ে হরতালও ডাকা হয়ে গেছে। কেন এই ভাগ ? অনেকের অনেক মত। এই নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। রাজনীতিকরা এই ইস্যুটাকে লুফে নিয়েছে। দেশের সব সমস্যা ছাপিয়ে এটাই হয়ে উঠেছে প্রধান সমস্যা। এতকিছুর ভীড়ে মানুষ ভুলেই গেছে টিপাইমুখে ভারত বাধ দেয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে, যেটা তৈরী হলে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতিতে ভয়াবহ প্রভাব পড়বে। ওইদিকে ট্রানজিট নিয়ে কি লুকোচুরি হচ্ছে তা কেউই জানেনা। অথচ এসব নিয়ে চিন্তা বা প্রতিবাদ করার ফুরসত আমাদের নেই। একের...
গেমস অনুরাগীদের দীর্ঘ ৮ বছর প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসতে যাচ্ছে ম্যাক্সপেইন ৩। পরিবেশক কোম্পানি রকস্টার গেমস আগামী ২০১২-এর মার্চ মাসে ম্যাক্সপেইন ৩...
পড়ালেখায় কখনোই ভালো ছিলাম না। আর ব্যকরণের মতো জটিল বিষয়ে ভালো করার তো প্রশ্নই আসেনা। তাই সবসময় চিপাচাপা দিয়ে চান্সে পাশ করার তালে থাকতাম। এরকম একটা টেকনিক হলো, সহজ জিনিসকে অধিক গুরুত্ব দিয়ে মনে রাখা। ণ-ত্ব বিধান আর ষ-ত্ব বিধান কত পড়েছি, কিন্তু মনে রাখতে পারিনি। কিন্তু একটা নিয়ম এমনভাবে মনে গেঁথে গেছে যে, চাইলেও সারাজীবন সেটা ভুলতে পারবোনা। আজকে প্রথম পাতায় ণ-ত্ব বিধানের উপর পোস্ট স্টিকি দেখে আবারো তা মনে হলো। সেটা হচ্ছে -
কত অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে। কখনও কখনও এসবের হিসাব মেলানো যায়না। যেমন- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে গিয়ে পেয়ে গেলেন আপনার সাবেক প্রতিবেশীকে, যার সাথে গত দশ বছর কোন সাক্ষাত হয়নি। কিংবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা দিতে গিয়ে স্কুলের অনেক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, যাদের মাধ্যমে বাকীদের খোজখবরও পেয়ে গেলেন। প্রিয়জনদের সাথে অপ্রত্যাশিত সাক্ষাত যে সবসময় মধুর হয় তা নয়, অনেক সময় পুরানো স্মৃতি মনে ভেসে উঠে। হয়তো শপিং করতে গেলেন, গিয়ে দেখলেন আপনার পুরানো প্রেমিকা বরের হাত ধরে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছেন। অজান্তেই তখন মুখ ফুটে বেরিয়ে আসবে -
...
মুখে যতই তুছ্ছতাচ্ছিল্যই করেন না কেন, বাংলা ছবি কিন্তু মোটেই হেলাফেলা করার জিনিস না। বাংলা ছবিকে ঘিরে রয়েছে বিরাট ইতিহাস। কেউ কেউ বাংলা ছবি বলতে নষ্টালজিক হয়ে উঠেন। আজকে নাহয় আকাশ সংস্কৃতির দাপটে বাংলাছবি হালে পানি পাচ্ছে না, কিন্তু একটা সময় এই ছবি কত মানুষকে কাঁদিয়েছে, হাসিয়েছে, অবসরের সময়কে আনন্দ ভরিয়ে দিয়েছে। সময়ের প্রবাহে এই বাংলা ছবি একসময় নিজেই হাসির পাত্রে পরিণত হয়েছে। একেকটি ছবির পেছনে কত ঘটনা ! আজকের আড্ডায় আমরা বাংলা ছবিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা স্মৃতিচারণ করব।