
যেখানে তুমি পা ফেলেছ
আমি পেতেছি আমার হৃদয়
তাই তোমার হয়েছে শুরু
আমার হয়েছে ক্ষয়।
তোমার জন্য ছিল প্রেমময় গান
তুমি তাই গেয়েছ রাত দিন।
আমার জন্য ছিল কষ্টের ঐক্যতান
আমি তাই হয়েছি বিলীন।
তুমি শুনেছ কেবল ভালোবাসার কবিতাগুলি
আমি শুনেছি হৃদয়ের ক্রন্দন ধ্বনি।
তাই সুখের ছোঁয়ায় হয়েছ তুমি অমলিন
আমি দুঃখের ব্যথায় ভেঙ্গে হয়েছি কেবলই নীল।
তোমার জন্য রেখেছিলাম নব্য ফোটা ফুল
আমার জন্য ছিল ঝোরে পড়া কুড়ি
তাই তুমি করেছ শুধুই সৃষ্টি
আমার হয়েছে বিনাশ।
তোমার জন্য ছিল আমার এক বুক ভালোবাসা
তুমি তাই নিয়েছ দু হাত ভরে।
তোমার জীবনে এসেছে পূর্ণতা
আমি হাত পেতেছি অসীম শূন্যতায়।