বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:৩৬

লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন !!!

লিখেছেন ফেনল ০৫ ফেব্রুয়ারী ২০১২, সকাল ০৮:২৭

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? প্রিয় মানুষগুলার সাথে অভিমান করে যেমন বেশিদিন থাকা যায়না তেমনি আমার একটি প্রিয় ব্লগ এসবির সাথেও সেরকম । যখনই কোন ভাল একটা পোষ্ট লিখি তখন ভাবি এসবিতে যারা আমার লেখা পছন্দ করেন তাদের বঞ্চিত করা ঠিক হবে না । তাই আজ আপনাদের জন্য একটি চমৎকার জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে আমার লেবু থেকে বিদ্যুৎ তৈরি করা যায় । তাহলে চলুন দেখি কি করতে হবে -

কি কি লাগবে :
* তামার পাত বা মোটা তামার তার।
* দস্তার পাত বা নতুন দেউতিন কেটে পাত বানিয়ে নেয়া।
* রসালো লেবু।
* ছুরি বা কাটার।
* বৈদ্যুতিক তার।
* টর্চ লাইট বাল্ব।

ছবিতে দেখুন :







কি করতে হবে :
* প্রথমে মোটা তামার তার ও দেউটিনের পাতকে ভালভাবে পরিস্কার করে নিন।
* এরপর একটি লেবু নিয়ে লেবুর এক প্রান্তে মোটা তামার তার ও অন্য প্রান্তে টিনের পাত ভালোভাবে গভীরে প্রবেশ করান।
* এখন বৈদ্যুতিক তার মোটা তামার তারের সাথে ও আরেকটি তার টিনের পাতের সাথে যুক্ত করুন। এখানে তামার পাত ধনাত্মক ও টিনের ঋণাত্মক প্রান্ত হিসেবে বিবেচিত হবে।
* এখন বৈদ্যুতিক তারের প্রান্ত দুটিকে বাল্বের সাথে যুক্ত করুন। এক্ষেত্রে বাল্ব নাও জ্বলতে পারে কারন এতে খুব অল্প পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়।
* এবার সমান আকারের চারটি লেবু নিন বা একটি লেবুকে কেটে চারটি ভাগ করে নিন এবং প্রত্যেকটির সাথে দুই প্রান্তে তামা ও টিনের পাত যুক্ত করুন।
* এখন একটি লেবুর তামার পাতের সাথে অন্য লেবুর টিনের পাত বৈদ্যুতিক তারের মাধ্যমে যুক্ত করুন।
* এরপর বাল্বের সাথে যুক্ত করুন।দেখবেন বাল্বটি জ্বলে উঠবে।

মূল্যবান কথা :
* তামার পাত ও দস্তার পাত যত ভাল ও পরিস্কার হবে কাজ তত ভাল হবে।
* লেবু যত রসালো হবে কাজ তত ভাল হবে।
* দেউতিনের উপর দস্তার প্রলেপ দেয়া থাকে তাই টিনের পাত কেটে টা দস্তার পাত হিসেবে ব্যাবহার করা হয়েছে ।

বিশেষ দ্রষ্টব্য : এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বেশি পরিমাণ লেবু ব্যাবহার করে ও উন্নত পাত ব্যাবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যাবে যা দিয়ে মোবাইল এর ব্যাটারি চার্জ দেয়া সম্ভব হবে।

ছবিতে দেখুন :

























ধন্যবাদ সবাইকে ।

ট্যাগ/কি-ওয়ার্ড : লেবু থেকে বিদ্যুৎ
বিষয়শ্রেণী: বিজ্ঞান-প্রযুক্তি
শেয়ার করুনঃ
২৪৮ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
৯ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637340
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৮:৫০
রুপালিনদী লিখেছেন : owo ভালোই লাগলো। বেশ মজা পাইলাম পিলাচ
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০২:৩১
630478

ফেনল লিখেছেন : অনেক ধন্যবাদ
637351
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৯:৩৮
আবদুল্লাহ সাঈদ খান লিখেছেন : অসাধারাণ
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০২:৪২
630494

ফেনল লিখেছেন : অনেক ধন্যবাদ
637365
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:১৬
শাহ আরকামী লিখেছেন : অসাধারাণ!
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০২:৪৪
630498

ফেনল লিখেছেন :
637399
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৫১
প্রবাসী আশরাফ লিখেছেন : Wooooooooow...অসাধারন...অসাধারন...অসাধারন...এটা কি আপনার আবিষ্কার?
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০২:৪৬
630501

ফেনল লিখেছেন : কলম্বাস যেমন আমেরিকা আবিস্কার করেছে ঠিক তেমন
637408
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৫৫
মিষ্টি ভাই লিখেছেন : ধন্যবাদ।
তবে আপনার "বঞ্চিত করা ঠিক হবে না "এরকম চিন্তার জন্য মাইনাস।
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১১:০৭
630151

ফেনল লিখেছেন : ধন্যবাদ আপনাকে । কথা হল এসবিতে এধরণের পোষ্টের পাঠক কম তাই আপনারা যারা আমার লেখা পছন্দ করেন তাই এসবিতে লিখি । নয়তো আমি টেকটিউনসে লিখি যেখানে কোন ঝামেলা নাই কোন ক্যাচাল নাই, মডুদের উৎপাত নাই । আপনাদের মত পাঠক আছে বলেই এসবিতে দেই । আমার কথা হল আমরা কষ্ট করে লিখব আর সেরকম পরিবেশ থাকবেনা এটাতো ঠিক না । আমার কাছে আজাইরা কোন ক্যাচালই ভাল লাগেনা। আমার কথায় কষ্ট পেলে দু:খিত।
637494
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১১:৫৭
আর. হক লিখেছেন : স্যার, আমি কিন্তু প্রাকটিক্যাল ক্লাসটা খুব মনযোগ সহকারে করেছি ,,,,,,,.আমারে ফুল মার্ক দিবেন কিন্তু...
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৫২
630795

ফেনল লিখেছেন : আগে পরীক্ষা তারপর দেখব ফূলমার্ক দেয়া যায় কিনা
637568
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ১২:৫৫
সরল কথা লিখেছেন : জটিল জিনিস।
আজকেই পরীক্ষা করবো।
০৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:১৯
631902

ফেনল লিখেছেন : পরীক্ষাটা বেশি লেবু নিয়ে করবেন
637706
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০২:৪০
ছোট ভাইয়া লিখেছেন : আমি বিদ্যুত খামু
০৬ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৯:১৮
631461

মুহাম্মদ মোহেব্বুর রহমান লিখেছেন : লেবুর রস খেয়ে তারপর ঠোঁটের দু'পাশে তামা ও দস্তার পাত লাগিয়ে দিন।
637725
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০২:৫৭
সত্যানুসন্ধানী লিখেছেন : দারুন মজার তো.. সরাসরি প্রিয়তে। আশপাশের সকল পোলাপান ডেকে এনে দেখাতে হবে। ওরা নিশ্চয়ই অনেক মজা পাবে।
০৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৫:৩১
631990

ফেনল লিখেছেন :
১০
637745
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০৩:১৭
শাজিদ লিখেছেন :
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২৩
630751

ফেনল লিখেছেন :
১১
637910
০৫ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৬:৪৫
আমরা মুক্ত মনা লিখেছেন : এত ভাল লাগল পিলাচ >
০৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৫:৩৯
632004

ফেনল লিখেছেন : অনেক ধন্যবাদ
১২
638463
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৩:১২
শিংমাছ লিখেছেন : পুরাই জটিল
০৬ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ০৩:৩৯
631875

ফেনল লিখেছেন : অনেক ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারী ২০১২; রাত ০২:০৫
632740

শিংমাছ লিখেছেন : শুকরিয়া ভাই
১৩
638473
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৩:৩৩
জসিম ইয়ামীন লিখেছেন : পিলাচ
০৭ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৩৫
633433

ফেনল লিখেছেন : অনেক ধন্যবাদ
১৪
638594
০৬ ফেব্রুয়ারী ২০১২; সকাল ০৯:১৬
মুহাম্মদ মোহেব্বুর রহমান লিখেছেন : তেতুল, বরই, আলু, পাথরকুচি পাতা, সালফিউরিক এসিড সব কিছু দিয়েই একাজ করা যায়। কিন্তু কথা হলো এসবের যা দাম সেই তুলনায় যে বিদ্যুৎ উৎপাদন হবে তাতে কি কোন লাভ হবে? ছোট কাল থেকে শুনে আসছি এসব প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে অধিক উৎপাদনশীল বিদ্যুৎ কোষ তৈরী সম্ভব। কিন্তু উন্নয়নের কোন খবর পাইনা। অবশ্য পাথরকুচি বিষয়ক কিছু সম্ভাবনার কথা গত বছর পড়েছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তার ডিপার্টমেন্টে প্রযুক্তিটি কাজে লাগিয়ে সাফল্যের সাথে ফ্যান, বাতি জ্বালিয়েছিলেন। স্যার, আপনি দেখেন এ প্রযুক্তির উন্নয়ন সাধনে কিছু করা যায় কি না।
১৫
640500
০৭ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৬:০৮
সিরাজ উল্লাহ লিখেছেন : লেবু থেকে যেভাবে বিদ্যুৎ উদপাদন করে অন্ধকার দুর করা যায়, তেমনি এ দেশের সাধারণ জনগন দ্বারা ইসলামের আলো তৈরি করে সকল ষড়যন্ত্র দুরা সম্ভব।

মহান আল্লাহ কবুল করুক আমিন।
১৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:০১
646453

ফেনল লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ
১৬
642093
০৮ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৬:৪৪
কাঠঠোঁকরা লিখেছেন :
১৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:০২
646455

ফেনল লিখেছেন : অনেক ধন্যবাদ
মন্তব্য লিখতে লগইন করুন
ফেনল
তুমি যদি শিক্ষিত হও, অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা, তুমি দূর্ব্যবহার করবেনা, বিনয়ের সঙ্গে কথা বলবে, তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায় ।
 
লেখকের অন্যান্য লেখা