বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:৩৭

বাড়িওয়ালা ভাড়া বড়ানোর একক সিদ্ধান্তের নিন্দা জানাই।

লিখেছেন হাসান কাজল ১৩ অক্টোবর ২০১১, সকাল ১১:৪১

আজ সকালে ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নামতেই চোখে পরে বাড়ি ওয়ালার নোটিশ বোর্ড আর তালে লিখা "অত্র আবাসনের বসবাস কারীদের ভাড়া জানুয়ারী মাস হতে ১০০০ টাকা বাড়ানো হইল" লক্ষ্য করুন কী একচ্ছত্র সিদ্ধান্ত।ভাড়া টিয়াদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই নোটশ বোর্ড টানিয়ে দিয়েছেন যার অর্থ হলো সামর্থ্য থাকলে থাকো না থাকলে চলে যাও।বাড়ি ওয়ালাদের একটি চিরন্তন স্বভাব হলো দ্রব্যমূল্য বাড়ুক আর না বাড়ুক প্রতি বছর অল্প হোক আর বেশী হোক কিছু ভাড়া তাদের বাড়াতেই হবে।এই বছর না দ্রব্য মূল্য থেকে শুরু করে সব কিছু দাম বাড়ার হার টা একটু বেশীই ছিল কিন্তু তার কুফল তো আমরা সবাই ভোগ করছি।আমার অবিভাবকদের বেশীর ভাগই দেশেই চাকুরী করছেন তাদের বেতন তো প্রতিবছর ১০০০টাকা হারে বাড়তে দেখছিনা বাড়লেই সেটা কেন শুধু বাড়িভাড়া তেই খরচ করতে হবে।আর অনেকের পরিবার চলে প্রবসীদের উপার্জনে প্রবাসীদের অবস্থাও যে বেশ ভালো এমন কোন কথাও তো শুনছিনা।বিশ্ব অর্থনীতি মন্দার কারণে যেখানে দিন দিন বেকারের হার বাড়ছে আর সেখানে বাড়িওয়ালারা কিভাবে বসে বসে সময়ের সাথে তাল মিলিয়ে ভাড়া বাড়ানো যায় সেই কথা ভাবেন।মূলত আমরা যারা ভাড়াটিয়া তারা বাড়িওয়ালাদের কাছে জিম্মি।আমাদের কে তো কোথাও না কোথাও থাকতেই হবে।বর্ধিত ভড়া বাড়ানোর কারণে যদি বাসা ছেড়ে দিতে হয় তাতে রয়েছে নানান ঝামেলা সময় নিয়ে নতুন বাসা খেঁজা,বাসার যত আসবাবপত্র সব স্থানান্তর করার কষ্ট।এতে যেমন সময়ের প্রয়োজন আবার রয়েছে শ্রম ও বাড়তি কিছু খরচ।ভাড়াটিয়াদের এই দুর্বলতার সুযোগ নিয়ে বাড়িওয়ালারা ভাড়া বাড়াতে বিন্দু মাত্র ও চিন্তা করেনা।যৌক্তিক ভাড়া মেনে নিতে ভাড়াটিয়াদের কোন আপত্তি থাকেনা কিন্তু সেটা অযোক্তিক হলে কিছুতেই মেনে নেয়া যায় না।

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
০ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
468755
১৩ অক্টোবর ২০১১; বিকেল ০৪:৪১
এস আলম লিখেছেন : কেউ একজন ঢাকার বাড়ীওলাদের সাবেক জমিদারের সাথে তুলনা করেছেন । এখন দেখছি তাই। ঢাকার মুষ্টিমেয় বাড়ীওয়ালার কাছে বিপূল সংখ্যক মানুষ জিম্মি । অথচ সরকার কিছুই করছেনা। মানুষও প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে । চারদিকে সব নি:শ্চুপ।
468954
১৩ অক্টোবর ২০১১; সন্ধ্যা ০৭:৪৩
বাংলার কন্যা লিখেছেন : কিছুই করার নেই,আমাদের বাড়ি নেই,বাধ্য হয়ে উপোস থেকে হলেও তাদের বাড়িতে বেশি ভাড়া দিয়ে থাকতে হবে।
468996
১৩ অক্টোবর ২০১১; রাত ০৮:০৫
বৃষ্টিস্নাত রাত লিখেছেন : ভাড়াটিয়ারা বাড়িওয়ালার কব্জায় বন্দি।
469146
১৩ অক্টোবর ২০১১; রাত ০৯:৫৫
হাসান কাজল লিখেছেন : আসেল আমােদর িকছুই করার নাই।সরকার যদি নীিতমালা প্রণয়ন করত তাহলে এই জিমদাির প্রথার িকছুটা িবলুিপ্ত ঘটত।
মন্তব্য লিখতে লগইন করুন
হাসান কাজল