গত বছর প্রকাশিত ভারতীয় বংশোদ্ভূত গবেষক শর্মিলা বসুর লেখা বহুল আলোচিত ও বিতর্কিত বই 'ডেড রেকনিং : মেমোরিজ অব দি ১৯৭১ বাংলাদেশ ওয়ার ' এর বাংলা অনুবাদ এ বছর 'ডেড রেকনিং : ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি' নামে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশী মিডিয়ায় প্রচারণা রয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রে বইটির প্রকাশনা অনুষ্ঠানে বইটির কনটেন্ট নিয়ে বাংলাদেশীদের প্রতিবাদের মুখে চুপসে গিয়েছিলেন শর্মিলা বসু। কিন্তু ওই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত কলাম লেখক আনোয়ার হোসেইন মঞ্জু এই তথ্য নাকচ করে দেন। তিনি ২০১১ সালের ১২...
একটা সময় ছিলো যখন অনলাইনে বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের কোন কালেকশন ছিল না। কিন্তু দিন পাল্টেছে। আমার জানা মতে এক ডজনেরও বেশি সাইট আছে যেগুলোতে প্রচুর ইসলামী বই পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে!! অনেকেই এসব সাইট থেকে বই ডাউনলোড করছেন। আবার অনেকেই হয়তো এসব সাইটের খোঁজ জানেন না। এ রকম কিছু সাইটের ঠিকানা নিয়ে এই পোস্টটি।
বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের সবচেয়ে বড় কালেকশন সম্ভবত ইসলামী বই.ওয়ার্ডপ্রেস.কমএ । কি নেই এই সাইটটাতে। সিহাহ সিত্তার হাদিসের সবগুলো বই, একাধিক কুরআনের...
জন্মনিয়ন্ত্রণ কথাটি আজকাল বেশ চালু। মুসলমানরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানুষের জন্ম-মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত। জন্মনিয়ন্ত্রণের সব ব্যবস্থা নেবার পরও অনেক সময় কন্ট্রাসেপ্টিভ ফেইলিউর এটারই প্রমাণ দেয়। সাধারণভাবে ইসলাম জন্মে উৎসাহই দেয়। রাসূল (সা.) বলেন যে, মুসলিমরা ‘বিয়ে করবে এবং সন্তান জন্ম দেবে’।
ম্যালথাস এর মতবাদ উদ্ভূত ভীতি যে, মানুষের অত্যধিক জন্ম এক সময় পৃথিবীতে মানুষের দাঁড়াবার জায়গাও কেড়ে নেবে। এমনটি ইসলামী চিন্তাবিদগণ মনে করেন না। আল্লাহ মুমিনদের নিশ্চিত করেছেন যে তিনি সবার রিযিক (অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবিকা)...
সায়্যিদ কুতুবের ‘ইসলামের স্বর্ণযুগে সামাজিক ন্যায়-নীতি’ নামে একটা বই আগে পড়েছিলাম। বিক্ষিপ্তভাবে তাঁর লেখা কিছু আর্টিকেল পড়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। এছাড়া ‘মাইলস্টোন’ বইটার বাংলা অনুবাদ সম্প্রতি সংগ্রহ করেছি। এখনো পড়া হয় নাই। এই ফাঁকে এই মহান বিপ্লবীর ‘লিমা-যা আ’দামূনী’ বইটার বাংলা অনুবাদ ‘ফাঁসির মঞ্চ থেকে বলছি’ বইটা পড়লাম গতকাল। তাঁকে ফাঁসি দেওয়ার প্রায় বছর খানেক আগে ১৯৬৫ সালে মিশরের সামরিক কারাগারে বসে বইটি তিনি লেখেন। এটা তাঁর লেখা জীবনের সর্বশেষ বই।
গত ২৭ জুলাই ‘এসবি ব্লগের এক বছর পূর্তি: আমার পর্যবেক্ষণ, আমার মূল্যায়ন’ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। তখন ভাবিনি আরেকটা পর্ব লেখতে হবে। ওই পোস্টটা দেওয়ার পর মন্তব্যে কিছু সাজেশন্স আসে। আমিও কয়েকজন ব্লগারের লেখার সাথে পরিচিত হয়। এই দুইয়ের ফসল হচ্ছে দ্বিতীয় পর্ব। গত পর্বের মতো এই পর্বের শেষেও কর্তৃপক্ষের কিছু অনাকাঙ্খিত পদক্ষেপ নিয়ে আলোকপাত থাকবে।
এসবি ব্লগের জনপ্রিয় ব্লগার রেহনুমা বিনতে আনিসের লেখার সাথে আমি কিছুদিন হলো মাত্র পরিচিত হয়েছি। আমার মনে হয় এটা...
অভাবের সংসারে একমাত্র উপার্জনোক্ষম ব্যক্তিটি হঠাৎ করে মারা গেলে যে বিপর্যয় নেমে আসে, বাবাকে হারিয়ে ছোটবেলায়ই সেই বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ সেলিম উল্লাহ। পাঁচ ভাইবোনের সংসারে সবার বড় সেলিম। তাই তার কাঁধেই সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে। বয়সে ছোট হলেও জীবন যুদ্ধে আর দশটা পূর্ণবয়স্ক মানুষের মতোই পরিশ্রম করতে হচ্ছিল তাকে। সংসারের ঘানি টানতে গিয়ে মেট্রিকের গন্ডিও পেরোতে পারেননি। এর মধ্যে এক বোনকে বিয়ে দিয়েছেন। বাপহারা গরিব মেয়েকে বিয়ে দেয়া আমাদের সমাজে কত যন্ত্রনার, তা কে না জানে?
আনুষ্ঠানিকভাবে এসবি ব্লগের এক বছর পূর্তি হতে যাচ্ছে ১ আগস্ট। ব্লগার হিসেবে না হলেও পাঠক হিসেবে শুরু থেকেই এসবি ব্লগে ছিলাম। পুরো বছরই ব্লগে মোটামুটি নজর রাখার চেষ্টা করেছি। এসবি ব্লগের এক বছরের খতিয়ান-মোটা দাগে যা আমার চোখে পড়েছে-তুলে ধরছি।
গত এক বছরে এসবি ব্লগে সবচেয়ে বেশি আলোড়ন তুলতে পেরেছেন সম্ভবত ব্লগার যাযাবর। ‘প্রেগন্যান্সি’ সংক্রান্ত ট্যাবু ভাঙ্গা নিয়ে তাঁর ধারাবাহিক ৫টি পোস্ট আলোচনার ঝড় তুলেছিল ব্লগে। তার ঐ পোস্টগুলোতে প্রচুর কমেন্ট করা ছাড়াও পাল্টা একাধিক পোস্ট দিয়েছেন...
ব্লগ ডটকম। কেউ যদি বিনা পয়সায় একটা ব্যক্তিগত ওয়েবসাইট বানাতে চান তাইলে নিশ্চিন্তে লগইন করুন www.blog.com এ। বিনা পয়সায় ওয়েবসাইট বানাতে দেয় এরকম সবচেয়ে জনপ্রিয় সাইট হলো গুগুলের ব্লগার। তবে সেটার জন্য জিমেইল একাউন্ট থাকতে হবে। কিন্তু ব্লগ ডটকমে যে কোনো ইমেইল এড্রেস থাকলেই চলবে।
তাছাড়া ব্লগারে ওয়েবসাইট খুলতে হলে ডোমেইন নেমের লাস্টে blogspot শব্দটা বাধ্যতামূলকভাবে থাকে। আর ব্লগ ডট কমে থাকে শুধু blog। অর্থাৎ তুলনামূলক ছোট শব্দ। সবচেয়ে বড় কথা হলো এখানে ২০০০ মেগাবাইট ফ্রি স্পেস দেবে। ব্লগারে সম্ভবত আরো কম দেয়।
...
যায়যায়দিনের নাম জানেন না এমন পাঠক খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই নামের কাছাকাছি নামের যে আরো ডজনখানেক পত্রিকা আছে, সেগুলোর নাম জানেন এমন পাঠক খুঁজে পাওয়াও দুষ্কর। আসুন দেখে নেই সেইসব পত্রিকার নামগুলো:
তিন বছর ধরে বাংলা একাডেমীর একুশে বইমেলায় যেতে পারি না। প্রতিবার একটাই বাধা- পরীক্ষা। তো সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করি চট্টগ্রামের প্রাচীন, বাতিঘর আর নন্দন-এ ঘুরে ফিরে। এই দোকানগুলোতে নেড়েচেড়ে বই দেখার সুযোগ আছে। এভাবে একদিন বই ঘাটছি। হঠাৎ ছোট একটা বইয়ে চোখ আটকে যায়- 'ক্রুসেড, জেহাদ ও শ্রেণীসংগ্রাম'। ক্রুসেড ও জেহাদের সাথে 'শ্রেণীসংগ্রাম' শব্দটাই আমাকে বইটা কিনতে প্ররোচিত করে।
মূলত বইটি 'আহমদ ছফা রাষ্ট্রসভা'র নিয়মিত সভাগুলোর ধারাবাহিক কার্যবিবরণী। তারা ২০০১ সালের ২৩ নভেম্বর 'আফগানিস্তানে পশ্চিমা আগ্রাসন ও...
১। আচ্ছা, আপনি কি কমিউনিস্ট?-আমি প্রায়ই এই সরল অথচ চোখের দিকে তাকিয়ে বলা সওয়াল মোকাবিলা করি। মুখোমুখি হই। বুঝতে পারি, যিনি এই প্রশ্নটি করেছেন, তাঁর প্রত্যাশা আমার জবাব হোক ‘হ্যাঁ’। হয় আমার লেখা পড়ে, কিম্বা আমার কথা শুনে সেটাই ধারণা হয়। আমি প্রশ্নকর্তাকে সাধারণত নিরাশ করি না। আমি ইতিবাচক উত্তরটাই দেই। কিন্তু কমিউনিজম বলতে সিধাসরল মানুষগুলো যা দেখে এবং শোনে তাতে আমার উত্তর হওয়া উচিৎ, ‘না’। ‘কমিউনিস্ট’ হিশাবে বাংলাদেশের মানুষ যাঁদের দেখেন, যাঁদের লেখা পড়েন এবং কথা শোনেন তাঁদের কাছ থেকে পার্থক্য বজায় রাখার জন্য হলেও আমার উত্তর ‘হ্যাঁ’ দেওয়া ঠিক নয়।....... (পৃষ্ঠা-৩৭)
...