এটা এক অক্রিত্তিম অনুভুতি, যখন দুপাশে বরফ আচ্ছাদিত রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিলো তখন ই অনুভব করতে ছিলাম এ এক ভিন্ন পৃথিবী, মনে হচ্ছিল পৃথিবী গ্রহ থেকে বিচ্ছিন্ন কোনও গ্রহ এটি,
যখন তুষার আচ্ছাদিত বিশাল পর্বতের চূড়ায় আরোহণ করতে ছিলাম দুই পা আর দুই হাত বরফের মধ্যে ঢুকিয়ে আমার পথ নিরাপদ করার জন্য, মনে হচ্ছিলো যেন মাউনট এভারেস্ট ই বিজয় করতে চললাম, যেহেতু পর্বতটা ছিল ১৯৫২ মিটার প্রায়।
ট্রুডস হল সাইপ্রাস এর পাহাড় অঞ্চল, যেখানে রয়েছে বিশাল এক পর্বত শ্রেণী যার পুরোটাই থাকে বরফে ঢাকা বিশেষ করে শীতের সময়ে।
আর পাহাড়ি বৃক্ষ গুলি বরফের রুপের সাথে যেন এক বাড়তি মাত্রা যোগ করেছে।
মাউন্ট অলিম্পাস হল সবচেয়ে বড় পর্বত গুলোর মধ্যে।
উল্লেখ্য, জায়গাটা ইউরোপের মধ্যে দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম।
আমাদের ভ্রমনে আমরা ছিলাম ২৪ জন, সবাই ছিলাম ছাত্র তবে আমাদের আনন্দটা আরও বাড়িয়ে ছিল লন্ডন থেকে বেড়াতে আসা দুইজন যারা সবসময় আমদের সাথে অভিভাবকের মতই ছিল।
আমাদের ভ্রমন, আমাদের আনন্দ, আমাদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান যার ব্যাপারে বিস্তারিত বলতে গেলে আজ লিখে শেষ করা যাবেনা।
এতটুকু এজন্যই লিখা যেন আপনাদের সাথে একটু মজাটা একটু ভাগ করলাম।
অনেক সুন্দর এবং এডভেঞ্চার পূর্ণ একটা ভ্রমন হল বটে কিন্তু এই আনন্দটা কি
প্রিয় দেশটির রুপ দেখার বাসনা কমিয়ে দেবে?
ভুলে থাকতে পারব কি ২১এ বইমেলায় দীর্ঘক্ষণ দারিয়ে থেকে গাদাগাদি করে মেলার ভিতরে ঢুকে যাওয়ার অনুভূতিকে?
তাই প্রিয় ব্লগার, আপনারা যারা দেশে আছেন দয়া করে আপনাদের প্রতিদিনের বইমেলার অনুভুতি টুকু ব্লগে শেয়ার করবেন...
যাতে ভুলে থাকতে হলেও যেন বঞ্চিত না হতে হয়।