ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বাজারে রোববার ভারত থেকে আসা গরুর হাট নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সামন্তা গ্রামের আজবর রহমান, শফিকুল ইসলাম, মজিবুর রহমান, স্বপন, মিন্টু ও আক্তার হোসেনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রোববার বেলা ১২টার দিকে সামন্তা বাজারের গরুর হাট নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের রায়হান মেম্বর ও স্বপন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় গ্রুপ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে স্বপন গ্রুপের স্বপন, মিন্টু ও আক্তার এবং রায়হান মেম্বর গ্রুপের আজবর রহমান, শফিকুল ইসলাম ও মজিবুর রহমান আহত হন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেপরোয়া, বেসামাল আওয়ামী লীগ।