দুর্ভাগ্য, আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে : সাক্ষাৎকারে গোলাম আযম
আলফাজ আনাম ও মেহেদী হাসান
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক গোলাম আযম বলেছেন, ‘১৯৭১ সালে যে আশঙ্কার কারণে আমরা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলাম, আমাদের সেই আশঙ্কা দুর্ভাগ্যজনকভাবে সত্যে পরিণত হয়েছে। আমরা সব ক্ষেত্রে স্বাধীন নেই। আমরা এখন অনেকটাই যেন ভারতের কুক্ষিগত। ভারত যা চায় আমরা সব দিতে বাধ্য হচ্ছি। আমাদের অধিকার, ন্যায্য প্রাপ্যের কিছুই দিতে চায় না তারা। আর তাদের যা ইচ্ছা তা-ই তারা চায় এবং তা-ই তারা...