বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:৪৩

রেসালাত

লিখেছেন আই,পি,কে ০৫ ফেব্রুয়ারী ২০১২, সন্ধ্যা ০৬:৩২

আমরা দেখে থাকি কোন দেশের প্রধান, যিনি দেশ পরিচালনার দায়িত্ব পালন করেন, তিনি কোন নির্দেশ বা তথ্য কোন অঞ্চলে পাঠানোর প্রয়োজন হলে এক জন বার্তা বাহক পাঠান ঐ অঞ্চলে। অনুরূপভাবে আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য, সঠিক পথে চলার পাথেয় হিসেবে যে বিধান পাঠান তা মানব সমাজের কাছে পৌছে দেবার জন্য বার্তা বাহক বা রাসূল নিযুক্ত করেন। এটিই রেসালাতের মূল কথা।
বিখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আলা মওদূদী (রহ এর কথায়-
“আল্লাহ তা’য়ালা যেমন করে বিশেষ বিশেষ শিল্পকলা ও জ্ঞান বিজ্ঞানের যোগ্যতা সম্পন্ন মানুষ সৃষ্টি করেছেন তেমনি করে এমন মানুষও তিনি সৃষ্টি করেছেন। যাদের মধ্যে আল্লাহকে চিনবার উচ্চতম যোগ্যতা ছিল। নিজের কাছ থেকে তিনি তাদেরকে দিয়েছেন আল্লাহর বিধান, আচরণ ও জীবন যাপন পদ্ধতি সংক্রান্ত জ্ঞান এবং অপর মানুষকে এসব বিষয়ের শিক্ষা দেবার কাজে নিযুক্ত করেছেন। আমাদের ভাষায় এসব মানুষকেই বলা হয় নবী, রাসূল অথবা পয়গাম্বর”।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন-
“আমি অবশ্যই প্রত্যেকটি জাতির কাছে রাসূল পাঠিয়েছি, যাতে করে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো”। (সূরা-নাহল-৩৬)
আবার সূরা নিসার ১৬৫নং আয়াতে ঘোসণা হচ্ছে-
“রাসূলগণ সুসংবাদবাহী ও ভয় প্রদর্শণকারী, যাতে করে রাসূলদের আগমনের পর আল্লাহ তা’য়ালার উপর মানব জাতির কোন অজুহাত খাড়া করার সুযোগ না থাকে, আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়”। সূরা-নিসা-১৬৫)
উক্ত আয়াত দুটিতে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে আল্লাহর সত্য বিধান সকল জাতির কাছে তাঁর বার্তা বাহকের মাধ্যমে পৌছে দিয়েছেন। সুতরাং কোন জাতিই এ অভিযোগ করতে পারবেনা যে তাদের কাছে আল্লাহর সত্য বিধান পৌছেনি বলে তারা খারাপ কাজে লিপ্তছিল।
আল্লাহ হলেন রাসূলগণের শিক্ষক এবং রাসূরগণ হলেন মানব সমাজের শিক্ষক। রাসূলদের কাজ হলো আল্লাহর সত্য দ্বীন মানুষের কাছে পৌছিয়ে দেয়া, দ্বীনের যাবতীয় বিষয় যথাযথ ভাবে শেখানো এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করে অনুসরণকারীদের জন্য উজ্জ্বল দৃষ্টন্ত স্থাপন করা। সূরা আল আহ্যাবের ৪৫-৪৬নং আয়াতে আল্লাহ তা’য়ালা কথাগুলো এভাবে বলেছেন-
“হে নবী, আমি তোমাকে সাক্ষী পাঠিয়েছি, বানিয়েছি সুসংবাদদাতা ও সর্তককারী। আল্লাহ তা’য়ালা অনুমতিক্রমে তুমি হচ্ছো আল্লাহর দিকে আহ্বানকারী ও সুস্পষ্ট প্রদীপ। (সূরা আল আহ্যাব-৪৫,৪৬)
আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পেরিত রাসূলের আনুগত্য করা মানুষের জন্য অবশ্য পালনীয় করেছেন এবং যার অমান্য করবে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ ঘোষনা করেছেন। এ ব্যাপারে আল্লাহর বক্তব্য জানতে আমরা কোরআনের দিকে দৃষ্টিপাত করি-
“(হে রাসূল (স)!) আপনি বলুল, যদি তোমরা আল্লাহকে ভালবাস তবে আমার (রাসূলের) অনুসরণ কর। তাহলে আল্লাহ তা’য়ালা তোমাদেরকে ভালবাসবেন। এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। আর মহান আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।
আপনি বলে দিন, তোমরা আল্লাহ তা’য়ালা ও রাসূলের আনুগত্য কর, আর যদি পশ্চাৎমুখ হয়, তবে অবশ্যই আল্লাহ কাফিরদের ভালবাসেন না”। (আলে ইমরান-৩১,৩২)
হযরত আব্দল্লাহ ওমর (রাঃ) হতে বর্ণিত মিশকাত শরীফের একটি হাদীসে রাসূলুল্লাহ (স) বলেছেন-
“ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবেনা, যতক্ষণ তার ইচ্ছা ও প্রবৃত্তি বা খায়েশ আমি (রাসূল (স) ) যে (আদর্শ) নিয়ে এসেছি তার পূর্ণ অনুসারী হয়ে না যায়”। (মিশকাত)
উপরের আলোচনার পেক্ষিতে আমরা রিসালাতের অন্তর্ভূক্ত বিষয়গুলোকে এভাবে লিখতে পারি-
 রাসূলগণ আল্লাহর পক্ষথেকে নিযুক্ত বার্তা বাহক এবং সাক্ষী।
 রাসূলগণ মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করে অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতে এবং তাগুতকে বর্জন করতে বলে।
 তাঁরা একই সাথে সুসংবাদ দাতা (তাদের জন্য যার আল্লাহর গোলামী করে) এবং ভয় প্রদর্শন কারী বা সতর্ককারী (তাদের জন্য যারা গোমরাহীতে লিপ্ত রয়েছে)।
 রাসূলগণ হলো উজ্জ্বল দৃষ্টন্ত ব্ সুস্পষ্ট প্রদীপ বা অনুসরণযোগ্য সর্বোত্তম আদর্শ।
 রাসূলগণের অনুসরণ করা, আনুগত্য করা মানুষের জন্য আবশ্যক। যারা আনুগত্য করবে তাদের জন্য রয়েছে পুরষ্কার এবং যারা অমান্য করবে তাদের জন্য রয়েছে শাস্তি।
 আল্লাহ রাসূলগনের শিক্ষক এবং রাসূলগণ মানব জাতির শিক্ষক।

বিষয়শ্রেণী: ইসলাম
শেয়ার করুনঃ
৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
১ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637922
০৫ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৭:০১
এ, এম, বিশ্বাস লিখেছেন : ভাল হয়ে ছে স্যার, ছবি দিয়েছেন তে নাম দেন নি কেন??
637958
০৫ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৭:৪৩
আই,পি,কে লিখেছেন : অনেক ধন্যবাদ
638017
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৩০
আব্দুস সামাদ লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৩৮
630787

আই,পি,কে লিখেছেন : অনেক ধন্যবাদ
638022
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৩২
মন্তব্য লিখতে লগইন করুন
আই,পি,কে