বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০২:৫০
প্রিয় লেখা
লাল বৃত্ত এর ব্লগ
সবুজ পৃথিবীর জন্য

নৈশ শব্দাবলী

২৮ মে ২০১২, রাত ০১:৪১
রাতের পরে রাত পার হয়ে যায়
দূরে সাইরেন বাজে, কোথাও হয়তো পাপ বাসা বাঁধে,
শকুনেরা খোলা চোখে আকাশ পহারা দেয়।
জমিন জুড়ে জুয়াড়িদের ভীর।

শংকাবদ্ধ সংকল্পের পাহাড় উঁচু থেকে আরও উঁচু হয়
জমাট বাধে প্রত্যয়ের বরফ।
...

প্রজন্মের পর প্রজন্ম

২৭ মে ২০১২, রাত ০১:০৬


প্রথম যেদিন গুলুগুলু বাবুটা এসেছিলো পৃথিবীতে তখন কিরকম অদ্ভুত একটা আলোয় উজ্জ্বল হয়ে উঠলো বাবা আর মায়ের মুখ। সন্তান জন্মের পর অন্যরকম যেন একটা পরিতৃপ্তি কাজ করে মানুষের অন্তরে। এবং সেই পরিতৃপ্তি খুব ধীরে মনের অজান্তে একটা বিশাল স্বপ্নে রূপান্তরিত হয়। ডালপালা গজিয়ে অনমনে এক মহিরূহ...

মৃত শিক্ষকের আত্মার অভিশাপে

১৭ মে ২০১২, দুপুর ০১:২৩
শোরগোল চলছে, হঠাত একজন পড়ে গেলো। সবাই ধরাধরি করে নিয়ে চললো। ওদিকে গরম জলে দাঁড়িয়ে থাকা দ্বায়। মস্তিষ্কের কোষে কোষে একটি মাটির ঘরের মাঝে বসবাস করা দারিদ্রের অলংকারে পূর্ণ একটি সংসার। এ অলংকার সৌন্দ্যর্যের নয়, এটা শেকল, লজ্জা, আর যন্ত্রণার আবাস।

বেসরকারী শিক্ষকদেরকে মানুষই মনে হয়নি, যে পুলিশের লাঠিতে আহত হলেন তার বাবার বয়সী বৃদ্ধ উস্তাদ তার কি বোধ বুদ্ধি কিছুই নাই? তাকে কেউ শেখায়নি শিক্ষককে সম্মান করতে? নাকি সে কোন রাজনৈতিক দলের বলেই তাকে রিক্রুট করা হয়েছে কোন...

ওদের ও কি?

১৫ মে ২০১২, রাত ১২:১৯
আমার যেমন পাখি হবার ইচ্ছাটা খুব
ওরাও কি মানব দেহে চায় দিতে ডুব?
ভূত দেখে সব মানুষগুলো পাচ্ছে যে ভয়
ভূতদেরও কি মোদের দেখে এমনটা হয়?

মা নিয়ে কোন সস্তা আবেগে ভেসে যেতে চাইনা

১৩ মে ২০১২, দুপুর ১২:৫৩
মা নিয়ে কত গান কবিতা কত গল্প উপন্যাস, আর সেই সাথে কত চোখের পানি। আমরা সবই জানি, জানি এই মা না থাকলে আমাদের বড় হওয়া হতোনা। আজ ভোরে আম্মুর সাথে নিয়মিত কথা বলাবলির মতই বলছিলাম, ফাঁকে বললাম আম্মু জানেন? আজকে মা দিবস। আম্মু কিছুক্ষণ চুপ করে রইলেন। মা’র আবার দিবস দরকার আছে? তিনি কি ভাবছেন? এই দিবসটি কি কারণে? তার কাজগুলোকে মূল্যায়ন করতে? নাকি তাকে ভালবাসতে? নাকি দোকানীদের পসরা করে সাজিয়ে রাখা কার্ড আর ফুলগুলো কিনে কর্পোরেট দুনিয়ার পকেট ভরতে? নাকি বিদেশী কোম্পানিগুলোর মাকে পুঁজি করে টিভিসিতে ইল্যুশন তৈরি করে নিজের পণ্যটার বিক্রি আরও একটু বৃদ্ধি করাই উদ্দ্যেশ্য?
...

রাজনীতির বুড়োরা

১২ মে ২০১২, রাত ১১:৩৬
দেশটায় একের পর এক অতিপ্রাকৃতিক দূর্ভোগ আসছেই। অতি প্রাকৃতিক এই জন্য যে প্রাকৃতিক দূর্যোগে কাউকে দোষ দেয়া যায়না, কিন্তু এইখানে দোষারোপ করার মত লোক লাইনে লাইনে একাউন্ট ভরছে দুট জিনিস দিয়ে। এক দেশের লোকের ঘৃণা ও বদ দোয়া, আর ২য়টি হচ্ছে কালো টাকা।

একজন মেহমান গিয়ে সারলো না, শুরু হয়েগেলো যতসব প্রলাপ। প্রতিহিংসা মানুষকে অন্ধ করে দেয় এই জিনিশটা আমাদের মহা জ্ঞানী আশরাফ( যার অর্থ চরম ভদ্র) সাহেব যেসব কথাবার্তা বললেন, তাতে আমাদের ঐ টিভিওয়ালা চায়ের দোকানদারও লজ্জা পেয়েছেন।
...

আরো একটি এ+

১১ মে ২০১২, রাত ০৯:৩২
সেই ছোট্ট বেলায় অ আ ক খ পড়ার মাধ্যমে আমার পড়াশুনার শুরু। ক্লাসে জীবনেও ফার্ষ্ট হইনি। কিন্ডারগার্ডেনে দশের শেষ সিমানায়ই নিজের রোল নম্বর খুঁজে পেতাম বার্ষিক পরীক্ষার রেজাল্টে। পড়াশুনার ব্যপারে আব্বুর ঝাড়ি খুব একটা না খেলেও আম্মুর তালাশির ( শুপারি গাছের শরীর দিয়ে তৈরী ভাত নাড়ার যন্ত্র) ঝাল ঝাল স্পর্শ কম ছিলোনা জীবনে। আম্মু কিভাবে যেনো চোখ বড় বড় করে আমার দিকে তাকাতেন, মুহুর্তেই মায়াময় সেই চেহারাটা বুকের ভেতর হীম ধরানো বাতাস বইয়ে দিতো। আমার কাছে খুব আশ্চার্য লাগে আমার ভিতু ভিতু গাবলু চেহারা দেখেও আম্মুর হাসি আসতোনা? আমি তো আজকাল বাচ্চাদের দেখলেই হাসি। অবশ্য পরে শুনেছি আম্মুর মায়া লাগলেও...

কি কি যেনো লিখবো লিখবো ভাবছিলাম

০৭ মে ২০১২, সকাল ১১:৩৮
বাসে উঠতেই একটা গুমোট বাতাস নাকটাকে ধরে বাঁদুরের মত ঝুলে রইলো, যতই ঝেড়ে ফেলতে চাওয়া ততই যেন চোরাবালির মত ডুবে যাওয়া সেই গন্ধে। জানালার পাশের সিটগুলোর দিকে চোখ, ধুপ করে পিছনদিকের সাড়ির একটায় বসে পড়ি। বাইরের শহর দেখি, এই পড়ন্ত বিকেলে অনেকটাই বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে নতুন হতে যাওয়া ফ্লাইওভারের মোটা মোটা কনক্রিটের থামগুলো। মটর বাইক চালানো ভদ্রলোক আর তার পেছনে বসা রমণী, পিক-আপ ভ্যনে পানির কন্টেইনারের উপর বসে ঘুমে ঢুলতে থাকা ছোকরা, আর আমাদের পিচ-ঢালা পথ।

মাথায় গোল...

অসংলগ্ন

০২ মে ২০১২, রাত ১০:১৪
অনেকটা পথ অন্ধকারের বন্ধদ্বারে দাঁড়িয়ে থেকে
আরো গেলো সকল পথের মধ্য মোড়ে বাড়িয়ে থেকে
কি দিয়েছে এসব মোরে?
সব কেটেছে নিরব গোরে।

সংকল্পের মেঘগুলো যখন বৃষ্টি হয়ে ঝরে যায়
তখন বুকের ভেতর ক্যেমন ক্যেমন যেন লাগে।
...

আপনি কতটুকু আপনি হতে পারেন?

২৪ এপ্রিল ২০১২, দুপুর ০১:৪৯


সমাজব্যবস্থার শিরায় উপশিরায় কেবল ব্যক্তিকেন্দ্রিকতার বসবাস। আমি নিজেও অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এ সংক্রান্ত প্রশ্ন আমার পিছু ছাড়েনা। কেবল প্রশ্ন করে যাই, আমি কি আসলেই আমি? আর আমি আসলে কতটুকু আমি? কিংবা আমার কতটুকু আমি হওয়া উচিত?
...

চোখ মরেছে অন্ধ শতক পাড়ে

২১ এপ্রিল ২০১২, রাত ০৯:৪৮


মরেছিতো সেই কতকাল আগে
আজো জেগে উঠি প্রাচীন রাগে
আদিম নক্ষত্রের কালো ছায়া
ভাংছে আমার বুকের...

শিরদাঁড়া সোজা করে আবার দাঁড়াই

১৯ এপ্রিল ২০১২, রাত ১০:২৮


ভেঙ্গে পড়তে পড়তে শিরদাঁড়া সোজা করে আবার দাঁড়াই
হঠাত জেগে দেখি আমার আদর্শের বলে যারা ছিল
কেউ পাশে নেই, সবাই বহু দূরে।
...

সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তিক অবস্থান

১৭ এপ্রিল ২০১২, রাত ০৮:৫২


ঐ লোকটি চকচকে একটি গাড়ী চালিয়ে...

এমন কোন হালখাতা করা যায় কি?

১৪ এপ্রিল ২০১২, সকাল ০৭:৩৬


যারা প্রবাসে আছেন- বুকের ভেতর কিরকম একটা চাপা কান্না সকল সময়েই বয়ে বেরান তারা। অথচ দেশের মানুষগুলোকে এতোটুকুও বুঝতে দেননা। ফোনে কন্ঠ থাকে উচ্চ হর্ষে পূর্ণ, কিন্তু লাইনটা কেটেই যে বাঁধ ভাঙ্গা কান্না সমগ্র জগৎটাকে এলোমেলো করে দেয় বিষন্ন প্রবাসের অস্থির দিনগুলো তা হয়তো ঐ অন্ধকার...

হুট করে সেই স্বপ্নখানা ভাংলো যখন

১২ এপ্রিল ২০১২, সন্ধ্যা ০৬:০৫
আমিও তো বড় হবার স্বপ্ন দেখি
স্বপ্নগুলো আসল নাকি সবই মেকি?
সেই স্বপনে তোমরা ছিলে আমরা ছিলাম
কল্পনাতে ভাসতে গিয়ে উড়াল দিলাম।

হুট করে সেই স্বপ্নখানা ভাংলো যখন
চিৎকারে এই আকাশ পাতাল রাঙলো তখন।
...
সাম্প্রতিক পোস্ট
লাল বৃত্ত
ভাবছি একদিন নিশ্চই আমি মানুষ হবো...
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৩৩৫টি
মন্তব্য করেছেন: ৬৯৩৪
মন্তব্য পেয়েছেন: ৪১৪৭টি
প্লাস পেয়েছেন: ২৯৪১টি
ব্লগ লিখছেন ১ বছর ১১ মাস ১ দিন
ব্লগটি মোট ১২৭৪৬২বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য