দুর্দান্ত এক খেলা উপহার দিল আজ বাংলার টাইগাররা। মাত্র দু রানে হার। এটাকে আমি হার বলব না। এটা আমাদের জন্য এক নতুন বিজয়। বিশ্ব দেখল টাইগাররা কেমন খেলে। এর পর থেকে বিশ্বের সব দল আমাদের সমীহ...
আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমাদের সবার প্রিয় ইমরোজ ভাই গতকাল টাঙ্গাইল জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
যারা ব্লগে ফেইসবুক সহ অন্যান্য গন মাধ্যমে তার মুক্তির জন্য আন্দোলনে শরিক হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাকে নিয়ে গত ৮মার্চ একটি লেখা দিয়েছিলাম, লেখাটি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে
সৌদিকূটনীতিক হত্যা; মধ্যপ্রাচ্যের ভারত নিয়ন্ত্রীত মিডিয়াগুলোতে দেখেছি কোন খারাপ ঘটনা ঘটলে তদন্তের আগেই পাকিস্তান আর বাংলাদেশী নাগরিকদের নিয়ে সন্দেহমূলক সংবাদ পরিবেশন করা হয়। আর যদি নিশ্চত ভারতের কোন নাগরিক( বাস্তবে তারাই বেশি অপরাধী,মদ্যপান অন্যতম কারণ) কোন অঘটন ঘটায় তবে সেটা কদাচিত সংবাদ পত্রে উল্লেখ করে,আর করলেও বলে এশিয়ান নাগরিক এই ঘটনায় জড়িত।
বর্তমানে ওমানে প্রচুর বাংলাদেশি কর্মীসহ ডাক্তার,ইঞ্জিনিয়ার যাচ্ছে।এর আগে এখানে প্রথম শ্রেণীর চাকুরীগুলোতে ছিলো ভারতীয়দের আধিপত্য।এতে ভারতীয় লবী আতংকিত হয়ে পড়েছে।
...
আইয়ামে জাহিলিয়াত মানে অজ্ঞতার সময়,মূর্খের সময়,যেখানে কোন ন্যায় নীতির বালাই নাই। জোর যার মুল্লুক তার।আমাদের দেশের হাল অবস্থাও তাই।
বর্তমানে একটা নিয়ম প্রচলিত হয়ে গেছে সেটা হল হয় আপনি ক্ষমতাসীনদের সাথে থাকবেন এবং তাদের অন্যায়কে সমর্থন করবেন নয়ত আপনি তার বিরোধী বলে বিবেচিত হবেন। যেমন কোন দেশ যদি আমেরিকার পক্ষ না নেয় তবে সেই দেশটিকে বলা হবে মৌলবাদি, জঙ্গি, শয়তানের অক্ষ শক্তি প্রভৃতি । ঠিক একই ভাবে আমাদের দেশে যদি কেউ আওয়ামী সরকারের সমর্থন না করে তবে সে হবে রাজাকার,যুদ্ধাপরাধী প্রভৃতি যদিও তার বয়স ৪০ এর নিচেও হয়।
...
এ বিষয়ে অনেকগুলি পোস্ট ইতিমধ্যে ব্লগে চলে এসেছে। হাসান ভাই বিস্তারিত লিখেছেন। আমি শুধু এটুকুই বলতে চাই যে সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্বে থাকা তৎকালিন বাংলাদেশ রাইফেলস এর জোয়ানদের কাছ থেকে রাইফেলের কার্যকারিতা স্থগিত অর্থাৎ বিডিআর কে...
গত নয় দিন আগে আমাকে সরকার বিরোধী একটা লেখার জন্য প্রথম পাতার সুবিধা স্থগিত করা হয়েছিল। মডারেটররা নোটিশ দিয়েছিল কিন্তু সংশোধনের সময় না দিয়ে মাত্র এক মিনিটের মাথায় আমার প্রথম পাতার সুবিধা স্থগিত করে। এর পর অনেক ব্লগাররা এর প্রতিবাদ করেছে। অবশেষে গতকাল আমাকে প্রথম পাতার সুবিধা ফিরিয়ে দেওয়া হয়।
যাই হোক যেভাবেই হোক প্রিয় ব্লগে প্রথম পাতায় ফিরিয়ে আনার জন্য যেসব ব্লগাররা দাবি জানিয়েছে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।