রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেল থেকে সাহেদ উদ দৌলা বিদ্যুৎ (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। নিহত সাহেদ উদ দৌলা দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক আসাফ-উদ-দৌলা রেজার ছেলে। তিনি সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিএস বলে জানা গেছে। নিহতের পরিবারের দাবি, সাহেদ উদ দৌলার মৃত্যু রহস্যজনক।
সূত্র জানায়, সেগুনবাগিচায় চট্টলা আবাসিক হোটেলের ১৫/২ নম্বর রুমে ছিলেন সাহেদ উদ দৌলা বিদ্যুৎ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেল কর্মচারীরা ওই রুমের দরজা খোলার জন্য বিদ্যুৎকে ডাকাডাকি করেন। কিন' ভেতর থেকে কোনো ধরনের সাড়াশব্দ না পাওয়ায় রমনা থানায় সংবাদ দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ হোটেলের ১৫/২ নম্বর রুমের বারান্দার দরজা ভেঙে বিছানার পাশে পড়ে থাকা বিদ্যুতের লাশ উদ্ধার করে।
রমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে হোটেল কর্মীরা ওই কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। বেলা ১টার দিকে পুলিশ হোটেল চট্টলার দ্বিতীয় তলার বেলকনির দরজা ভেঙে ছিটকিনি খুলে খাটের পাশে মেঝেতে পড়ে থাকা অবস'ায় বিদ্যুতের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, নিহতের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
হোটেলের মালিক আলী আজগর জানান, ২০১০ সালের জুলাই মাস থেকে হোটেলের নতুন ২, পুরনো ১৫ নম্বরের ওই কক্ষে অবস'ান করে আসছেন বিদ্যুৎ। মাঝে মধ্যে তিনি অন্য জায়গায় থাকতেন। তবে ওই রুম অন্য কারো কাছে ভাড়া দেয়া হতো না। রুমটি বিদ্যুতের জন্যই বরাদ্দ থাকত। বিদ্যুৎ ছিলেন এ হোটেলে একজন স'ায়ী সেবা গ্রহীতা। তিনি আরো জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার দিকে বের হয়ে যেতেন বিদ্যুৎ। ফিরতেন রাত ৯টা-১০টার দিকে। তার সাথে হোটেল কর্মচারীদের একটি ভালো সম্পর্কও গড়ে উঠেছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে বিদ্যুতের বড় বোন নাজমিন মহল ওরফে অঞ্জনা সাংবাদিকদের জানান, বিদ্যুৎ অবিবাহিত ছিলেন। তিনি অনিয়মিত মায়ের সাথে রামপুরায় এবং আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসায় থাকতেন। মাঝে মধ্যে বিদ্যুৎ হোটেলেও থাকতেন।
পুলিশ জানায়, বিছানার ওপর থেকে একটি মদের প্রায় খালি বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখানে অসংখ্য সিগারেটের উচ্ছ্বিষ্ট অংশ পাওয়া গেছে। বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এর কারণ সম্পর্কে কিছু বলতে পারছে পুলিশ। এ ব্যাপারে রমনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।