বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:০২

মিলন মেলা (১০৪) সমাচার

লিখেছেন মিলন মেলা ০৫ ফেব্রুয়ারী ২০১২, সন্ধ্যা ০৭:৫৯



ইসলাম শিক্ষার্জন তথা জ্ঞান চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তবে সে জ্ঞান চর্চা হতে হবে ধর্মীয় জ্ঞান অথবা মানব জাতির কল্যাণ করে এমন জ্ঞান।
শিক্ষার সংজ্ঞায় বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। কারো মতে ‌শিক্ষার উদ্দেশ্য হলঃ আত্ম উপলদ্ধি। আবার কেউ বলেছেনঃ শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার। আবার কারো মতে শিক্ষার উদ্দেশ্য হলঃ সুন্দর বিশ্বাসযোগ্য ও পবিত্র জীবনের উপলব্ধি।
কেউ বলেছেনঃ শিক্ষার উদ্দেশ্য হলো, চরিত্র গঠন, পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতি এবং ভালো দেহ ভালো মন গড়ে তোলা।
আর ইসলামী শিক্ষা বলতে আসলে কুরআন-সুন্নাহর শিক্ষাকেই বুঝানো হচ্ছে। বলাবাহুল্য যে, এ শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য দুনিয়া ও আখিরাতের সর্বেসর্বা আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় এবং তাঁর কাছে জবাবদিহিতার ভয় তথা তাকওয়াই পারে মানুষকে মানুষ বানাতে। একজন মুত্তাকী বা আল্লাহভীরু ব্যক্তি লোকসমাজে শিক্ষিত বা অশিক্ষিত যা বলেই গণ্য হোন না কেন, তাঁর হাতে কেউ অনিষ্টের শিকার হবে না। তিনি যেদিকেই যাবেন শুধু আলোই ছড়াবেন। তাঁর হাত ও মুখের অনিষ্ট থেকে পরিবেশ, প্রতিবেশি ও প্রাণীকুল- সবই নিরাপদ থাকবে।
পবিত্র কোরআনে বলা হয়েছেঃ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আ’ল্লামা বিলকালাম। আল্লামাল ইনসানা মা লাম ই’লাম। পড়, (হে নবী!) তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হতে মানুষকে সৃষ্টি করছেন। পড়, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। (সূরা আলাক : ১-৫)
নবী করীম (সা) বলেন, আমি মানুষের নৈতিক-গুণ মহাত্মকে পূর্ণতার স্তরে পৌঁছে দেয়ার জন্যই প্রেরিত হয়েছি। (মুয়াত্তা ইমাম মালেক)
অন্য এক বর্ণনায় এসেছেঃ রাসুল সাঃ বলেনঃ প্রতিটি মুসলিম নর-নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। (ইবনে মাযাহ)

গতকালের মিলন মেলায় বিজ্ঞ ব্লগারগণ “জ্ঞানহীনে সৎ-আমল দ্বারা আল্লাহর কাছে জান্নাত চাওয়ার কৈফিয়ত কাজে আসবে না! ”সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন।
ফেনল
হাবীবুল্লাহ আল কাছেম
মুফতি আমিনুদ্দীন
ফারহাআঁখি
সাদিকরুবেল

গত শনিবারের সোনার বাংলা ব্লগে মিলন মেলার আয়োজন ছিল বেশ জমজমাট। সমাচার লেখার সময় পর্যন্ত ৪৪৬ বার পঠিত ও মোট কমেন্ট সংখ্যা ২৭১ টি এবং ১৪ জনের পছন্দ। যারা অংশগ্রহণ করতে পারেননি তারা ইচ্ছে করলে একবার ঘুরে আসতে পারেন মিলন মেলা থেকে।
http://www.sonarbangladesh.com/blog/mahmudiam/90959
উক্ত মিলন মেলায় সেরা কমেন্টদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন এস বি ব্লগের অতি পরিচিত ব্লগার মুফতি আমিনুদ্দীন। যা ক্রমিক নাম্বার হিসাবে ছিল ৪১ নাম্বার কমেন্ট। আসুন! আমরা সেরা কমেন্টটি দেখে নিই।
মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আমাদের দেশের প্রতিটি স্কুল-কলেজের দরজা বা দেয়ালে লিখে দেওয়া হয় : ‘শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন’ এবং ‘শেখার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’।
শিক্ষার উদ্দেশ্য যদি মনুষ্যত্ব অর্জনই হয় তাহলে পশুত্ব ও পাশবিকতার এমন জয়জয়কার কেন চারদিকে?
মনুষ্যত্বের এত অভাব কেন সর্বত্র?
সেবার জন্যই জন্য শিক্ষিত, সার্টিফিকেটপ্রাপ্তরা বেরিয়ে এসে থাকেন তাহলে কেন সমাজের প্রতিটি স্তরে মানুষ ঠকাবার হরেক আয়োজন?
নিরেট সেবাখাতগুলোতেও কেন সেবা হয়ে উঠছে সোনার হরিণ?
উপরোক্ত বাক্যদ্বয় সঠিক হলে শিক্ষিতের হার বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে অনাচার না কমে শুধু বেড়েই চলেছে কেন?
সামাজিক নানা অপরাধ ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে কেন?
সভ্যতা যত ওপরে উঠছে ততধিক নিচে নামছে কেন মানুষ? আগে মানুষ অন্যায় করে নিজেকে অপরাধী ভাবত, অন্যায়কারীর প্রতি মানুষের সম্মান তলানিতে গিয়ে ঠেকত। কিন্তু এখন কেন তার উল্টো হচ্ছে? দেদারছে অপরাধ করছে আবার দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে অনাচারিরা। সৎ ও নিষ্ঠাবান লোকের প্রতি অবহেলা ও অনাদর প্রদর্শন করা হচ্ছে। পক্ষান্তরে অসৎ, প্রতারকদের সালাম ঠুকা হচ্ছে!
এটা কি ইসলামী শিক্ষা বিবর্জিত শিক্ষা ব্যাবস্থার কুফল নয়?



আগামী ৬/২/২০১২ সোমবার মিলন মেলা আয়োজন হবে ব্লগার সাদেক রুবেলের বাড়িতে। আপনারা সবাই আমন্ত্রিত। সময়ঃ বাংলাদেশে টাইম সন্ধ্যা ৭টা।
মিলন মেলার সকল বন্ধুদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আগামী মিলন মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আমি মিলন মেলা।

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১৯৬ বার পঠিত, ৬৬ টি মন্তব্য
৮ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637975
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:০১
নীলসালু লিখেছেন : আমরা কি আসতে পারমু আপনাদের মিলন মেলাতে???
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:০৮
630741

সাদিকরুবেল লিখেছেন : সবার জন্য উম্মক্ত। আপনি আগামী কালের জন্য স্পেশাল ভাবে আমন্ত্রিত। আপনার আগমনে মিলন মেলা হয়ে উঠবে আনন্দমুখর আর আয়জনেও হবে পরিপূর্ণ। ধন্যবাদ। আপনার আগমনের অপেক্ষায় রইলাম।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:১৪
630745

আবু সাইফ লিখেছেন : """'সতর্কীকরণ""

চোখের চশমা ও লুংগীর গিট্টু টাইট করা ছাড়া নীলসালুর প্রবেশ নিষেধ
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:০৫
630808

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : কেন নয়? মিলন মেলা এস বি ব্লগের অতি প্রিয় জ্ঞানের মেলায় পরিণত হয়েছে। চলিত মাসের সিডিউলে দুটি তারিখ এখনো শূণ্য। ৮/২/২০১২ বুধবার ---
২৭/২/২০১২ সোমবার -
আপনি ইচ্ছা করলে একদিন বেছে নিতে পারেন।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:৩৭
630845

নীলসালু লিখেছেন : ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৩
630896

হারুন আযিযী নদভী লিখেছেন : আপনাকে মিলন মেলায় বিশেষ স্বাগতম। এটি আপনাদের সবার। সুতরাং যে কোন সময় আপনি দল বল সহ আমন্ত্রিত। অনেক ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৯
630908

নীলসালু লিখেছেন : দুঃক্ষিত দল-বল বলতে আপনি কি বুঝতে চাইছেন দয়াকরে বলবেন কি??
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩৩
630949

পবিত্র লিখেছেন : আগামী মিলন মেলায় আমন্ত্রণ রইল।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০২
631200

ফারহাআঁখি লিখেছেন : আপনাকে মিলন মেলার প্রতিটি আসরে আগাম আমন্ত্রণ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৫
631211

মিলন মেলা লিখেছেন : আপনাকে মিলন মেলার প্রতিটি আসরে আগাম আমন্ত্রণ। আসবেন তো?
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৮
631222

নীলসালু লিখেছেন : দল-বল বলতে কি বুঝাতে চেয়াছেন সেটি বলুন অনুগ্রহ করে
637982
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:০৪
সাদিকরুবেল লিখেছেন : সুন্দর ভাবে মিলন মেলা উপস্থাপনা করার জন্য
ভালবাসা রইল।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৭
630905

হারুন আযিযী নদভী লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩৩
630948

পবিত্র লিখেছেন : আগামী মিলন মেলায় আমন্ত্রণ রইল।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৪
631094

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : অসাধারণ আয়োজন।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৬
631214

মিলন মেলা লিখেছেন : আপনাকেও অসংখ্য থ্যাংস।
638000
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:১৫
জেড ইসলাম লিখেছেন : মিলন মেলা সমাচারের উপস্থাপক 'মিলন মেলা'-কে এবং সেরা কমেন্টদাতা মুফতি আমিনুদ্দীন সাহেবকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা ।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:০৯
630816

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
জেড ইসলাম ভাই! আপনাকে বেশ কয়েকটি মিলন মেলায় আমরা মিস করেছি। আশা করি আগামীতে সাথেই থাকবেন।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৬
630902

হারুন আযিযী নদভী লিখেছেন : সহমত।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩২
630946

পবিত্র লিখেছেন : আগামী মিলন মেলায় আমন্ত্রণ রইল।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০২
631201

ফারহাআঁখি লিখেছেন : আপনাকে বেশ কয়েকটি মিলন মেলায় আমরা মিস করেছি। আশা করি আগামীতে সাথেই থাকবেন।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৭
631216

মিলন মেলা লিখেছেন : আশা করি আগামীতে সাথেই থাকবেন। ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৭
631218

মিলন মেলা লিখেছেন : আশা করি আগামীতে সাথেই থাকবেন। ধন্যবাদ
638018
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৩১
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩৩
630951

পবিত্র লিখেছেন : আগামী মিলন মেলায় আমন্ত্রণ রইল।
638027
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৩৭
আবু সাইফ লিখেছেন : ""সেরা কমেন্টদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন এস বি ব্লগের অতি পরিচিত ব্লগার মুফতি আমিনুদ্দীন।""


ভবিষ্যতের জন্য প্রস্তাব:-

(১)সেরা কমেন্ট এর সাথে অন্যান্য সকল কমেন্ট থেকে গুরুত্বপূর্ণ কথাগুলোর সারাংশ (কমেন্টদাতার নামোল্লেখ ছাড়া) দিলে এক নজরে পূরোটার সারাংশ পাওয়া যাবে!

(২) বিচারকমন্ডলীর সদস্যদের সেরা বিবেচনার তালিকার বাইরে রাখলেই বেশী মানায়!

(৩)তথ্যগত ভুল যেন সংশোধনী ছাড়া থেকে না যায়- প্যানেল সদস্যদের এদিকে সতর্ক দৃষ্টি রাখা দরকার! কারণ পরে এ পোস্ট থেকে অনেকেই জানতে/শিখতে চেষ্টা করবেন!

মিলনমেলা ইসলামী জ্ঞানচর্চায় ধ্রুবতারা হয়ে থাকুক[-O
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:০৮
630814

মুফতি আমিনুদ্দীন লিখেছেন : আপনার সুন্দর প্রস্তাবগুলি প্যানেল সদস্যদের দৃষ্টিতে দেয়া হবে ইনশাআল্লাহ। আপনার উপস্থিতি মিলন মেলায় সর্বদা কামনা করছি। মিলন মেলার শুভকামনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৫
630899

হারুন আযিযী নদভী লিখেছেন : সুন্দর প্রস্তাবের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিলনমেলা ইসলামী জ্ঞানচর্চায় ধ্রুবতারা হয়ে থাকুক। [-O
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩৪
630953

পবিত্র লিখেছেন : আগামী মিলন মেলায় আমন্ত্রণ রইল।

মিলনমেলা ইসলামী জ্ঞানচর্চায় ধ্রুবতারা হয়ে থাকুক [-O
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৬
631099

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : আপনার এই চমৎকার কমেন্টি আমার খুব ভাল লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৭
631219

মিলন মেলা লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
638057
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:০০
মুফতি আমিনুদ্দীন লিখেছেন : মিলন মেলা সমাচারের বিজ্ঞ উপস্থাপক মিলন মেলাকে ফুলেল শুভেচ্ছা

অনেকগুলি গুরুত্বপূর্ণ কমেন্টের মধ্যে আমার মন্তব্যটি সেরা মন্তব্য নির্বাচিত হওয়ায়
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৬
630901

হারুন আযিযী নদভী লিখেছেন : সহমত।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:২৪
630934

সাদিকরুবেল লিখেছেন : একমত
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৬
631101

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : চমৎকার ফুলেল শুভেচ্ছা।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৮
631221

মিলন মেলা লিখেছেন : মিলন মেলা সমাচারের কমেন্টেও আপনার ফুলটি নাম্বার ওয়ান। ধন্যবাদ
638071
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:১২
ফারহাআঁখি লিখেছেন : মিলন মেলা সমাচারের চমৎকার উপস্থাপনার জন্য মিলন মেলাকে এবং সেরা কমেন্টদাতা মুফতি আমিনুদ্দীন সাহেবকে হাসনাহেনার শুভেচ্ছা
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৮
630906

হারুন আযিযী নদভী লিখেছেন : বাহ! কি সুন্দর ফুল।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:২৫
630936

সাদিকরুবেল লিখেছেন : যে সেরা কমেন্টদাতা তাকে উতসর্গ করলাম।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৩
631202

ফারহাআঁখি লিখেছেন : সাদিকরুবেল লিখেছেন : যে সেরা কমেন্টদাতা তাকে উতসর্গ করলাম।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৮
631224

মিলন মেলা লিখেছেন : বাহ! হাসনাহেনা। চমৎকার
638120
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৬
হারুন আযিযী নদভী লিখেছেন : মিলন মেলা সমাচারের চমৎকার উপস্থাপনার জন্য মিলন মেলাকে এবং সেরা কমেন্টদাতা মুফতি আমিনুদ্দীন সাহেবকে হাসনাহেনার শুভেচ্ছা



০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩২
630947

হারুন আযিযী নদভী লিখেছেন : ভূল হয়েছে, গোলাপ ফুলের শুভেচ্ছা।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৩
631204

ফারহাআঁখি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কালেকশনের জন্য।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৯
631225

মিলন মেলা লিখেছেন : এত ফুল? জাযাকাল্লাহু খাইরান।
০৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৩০
631914

জেড ইসলাম লিখেছেন : হজরত, আপনাকে একটা বার্তা পাঠিয়েছিলাম, পেয়ে থাকবেন আশা করি। এখনো কোন সাড়া পাইলাম না।
638134
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:১৬
মাহমুদ নাইস লিখেছেন : Excellent somachar...
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৭
631105

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : আপনার বাড়ীতেই জমেছিল সেই আসরটি।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৪
631208

ফারহাআঁখি লিখেছেন : আগামীতে আরো বেশী করে জমানোর প্রত্যাশায় থাকুন। ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১০
631227

মিলন মেলা লিখেছেন : চমৎকার আয়োজন ছিল গতকাল আপনার ব্লগে। আশা করি আগামীতে আরো সুন্দর হবে। ধন্যবাদ
১০
638148
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩০
পবিত্র লিখেছেন : মিলন মেলা সমাচারের উপস্থাপক 'মিলন মেলা'-কে এবং সেরা কমেন্টদাতা মুফতি আমিনুদ্দীন সাহেবকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা

০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৭
631106

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : সহমত।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১০
631229

মিলন মেলা লিখেছেন : চমৎকার ফুলের জন্য আপনাকে ধন্যবাদ।
১১
638162
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩৬
কান্ডারী লিখেছেন : মিলন মেলা সমাচারের উপস্থাপক 'মিলন মেলা'-কে এবং সেরা কমেন্টদাতা মুফতি আমিনুদ্দীন সাহেবকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা



০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৭
631109

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : সহমত।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১০
631230

মিলন মেলা লিখেছেন : চমৎকার ফুল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১২
638254
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৮
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৯
631113

হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : সেরা কমেন্টদাতার ডিজাইনটি মূল লেখায় এড করলে ভাল হয়।
১৩
638261
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:২১
সাদিকরুবেল লিখেছেন :
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১১
631234

মিলন মেলা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।
১৪
638377
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:৫০
মতলুব লিখেছেন : আমি মানুষের নৈতিক-গুণ মহাত্মকে পূর্ণতার স্তরে পৌঁছে দেয়ার জন্যই প্রেরিত হয়েছি।অনেক ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:৩৪
631336

মিলন মেলা লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৫
638405
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:১২
সাদিকরুবেল লিখেছেন : একজন মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য প্রয়োজন সুশিক্ষা। যে শিক্ষার আলোকে-ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার-সমাজ তথা দেশকে ভাল কিছু উপহার দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে প্রত্যেকেই। কিন্তু এ প্রকৃত শিক্ষা আমরা পাবো কোথায় থেকে? আমাদের দেশে কি এমন শিক্ষানীতি প্রণীত হয়েছে যে, যা থেকে আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারি? যে কোনো সমাজ সচেতন মানুষ এক বাক্যে স্বীকার করতে বাধ্য, আমাদের দেশে যে ভংগুর শিক্ষানীতির ছত্রছায়ায় শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে, তা কোনভাবেই প্রকৃত মানুষ সৃষ্টি করতে পারে না।
islamic news

বলা বাহুল্য যে, শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো প্রকৃত মানুষ সৃষ্টি করা। কিন্তু খুব দুঃখের সঙ্গেই বলতে হয় যে, পৃথিবীব্যাপী শিক্ষার যদিও আশাতীত প্রসার লাভ ঘটেছে বলে অনেকে মনে করেন, কিন্তু আমি তা মানতে পারছি না। কারণ, প্রকৃত মানুষ কিংবা পূর্ণাঙ্গ মানুষ কোথাও তৈরী হচ্ছে বলে আমি মনে করি না। কেউ যদি মনে করেন, এটা আমার বাড়াবাড়ি কিংবা মনগড়া কথা, তাহলে আমার এ ব্যাপারে বলার কিছু নেই। তবে আমি এটা সরাসরি বলতে পারি, পৃথিবীর সর্বশীর্ষে সমাসীন পর্যন্ত শিক্ষা ও পান্ডিত্যের অধিকারী হয়ে যখন একজন মানুষ হয় লম্পট, চোর, বদমাইশ এবং অসভ্যতার কোনটাই তার মাঝে বাকি থাকে না, তখন নিশ্চয়ই তাকে মানুষ বলা যায় না; কোনভাবেই তাকে প্রকৃত শিক্ষিত বলে গণ্য করা যায় না। যদি কেউ একে শিক্ষিত বলে মনে করেন, আমি বলবো, তিনি শিক্ষা ও শিক্ষিতের প্রকৃত সংজ্ঞা জানেন না বলেই 'শিক্ষা ও শিক্ষিত' শব্দটিকে লেজেগোবরে করে ফেলছেন।
আমি আরো একটু গভীরে গিয়ে যদি বলি, যে প্রকৃত শিক্ষা তথা শিক্ষিত মানুষ দেশ তথা বিশ্বে খুঁজে পাওয়া বিরল, তাহলে নিশ্চয়ই পাঠকমহল আমাকে পাগলও বলতে পারেন। তবে যে যাই বলুক, আমার কথা হলো, আমরা প্রত্যেকেই মূর্খ্য কোনো না কোনো বিষয়ে। যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। উদাহরণ স্বরূপ যদি বলি, তাহলে আবার আমার সে পুরোনো বাঁঁশিটির সুর শোনাতে হবে। যেমন-আমরা সকলেই জ্ঞান অন্বেষণ কালে জানবার জন্যই অধ্যায়ন করে থাকি। ভাল-মন্দও জানি পড়ার মাধ্যমে। কিন্তু পড়া যখন শেষ করি, তা কি আমাদের জীবনের সর্বক্ষেত্রে মেনে চলি? নিশ্চয়ই না। আর যদি মেনেই চলতাম, তাহলে কেনই বা মিথ্যার মতো জগন্য শব্দটি হতো আমাদের সঙ্গী? মানুষের অনিষ্ট কেনই বা হতো আমাদের দ্বারা? আর কেনোই বা সমগ্র বিশ্বব্যাপী নিজেদের আদিপত্য বিস্তারের অপপ্রয়াসে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে নির্মমভাবে করা হতো হত্যা? এমনি করে অসংখ্য বিবেক বর্জিত, মানবতা বিরোধী, সুশিক্ষার পরিপন্থী জগন্যতম কর্মকান্ড বিশ্বের সর্বত্রই চলছে বিরামহীনভাবে তথাকথিত শিক্ষিত মানুষদের দ্বারা; বা চলমান শিক্ষার কারিকুলামে শিক্ষিত ব্যক্তি-গোষ্ঠী দ্বারা। যা কোনোভাবেই প্রকৃত শিক্ষা ও শিক্ষিত ব্যক্তি-গোষ্ঠীর পর্যায়ে পড়ে না।
আর এ কুশিক্ষা বা অশিক্ষার মোহে আমরা অন্ধ হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ভাল মন্দ বাছবিচার করার ক্ষমতাও আমরা হারিয়ে ফেলেছি। প্রত্যেক মানুষ জন্ম লাভের পর পরিবেশ থেকেই ভাল-মন্দ বিষয়ে শিক্ষা গ্রহণ করে। আস্তে আস্তে তার বয়স বাড়ার পাশাপাশি বিবেক-বুদ্ধি, প্রবৃত্তি তথা বোধশক্তি বৃদ্ধি পায় এটাই স্বাভাবিক। সে যে সমাজে বাস করে যেখানেই ভাল-মন্দ দৃশ্য দেখে, ভাল-মন্দ কথা বলতে শেখে, ভাল-মন্দ চিন্তা করে, ভাল-মন্দ কর্ম করতে শেখে। এমনি করে বয়স বাড়ার সাথে সাথে ভাল-মন্দ তার মস্তীষ্কে ধারণ হতে থাকে। পাশাপাশি কুপ্রবৃত্তি ও সু-প্রবৃত্তি ভাল-মন্দ বিষয়গুলো ভাগাভাগি করে নেয়। যখন দেখা যায়, খারাপত্বের প্রভাবে কৃপ্রবৃত্তি চাঙ্গা হয়ে ওঠে, তখন সুপ্রবৃত্তি অবদমিত হয়ে পড়ে। যে কারণে ভালদৃশ্য, ভালচিন্তা, ভালকাজ ও ভালকথা শোনাতে তার ভাল লাগে না। মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে সে তখন দিশেহারা হয়ে ওঠে। তার বিবেক তখন কখনো তন্দ্রাচ্ছন্ন আবার কখনো ঘুমিয়ে পড়ে এবং এমনও দেখা যায় অনেকের বিবেক অর্ধ্বমৃত অবস্থায় পড়ে থাকে। আর যখন বিবেক সত্ত্বা পুরোপুরী বিনষ্ট হয়ে যায় তখন তার মৃত্যুই অনিবার্য।
যা মানব জীবনের সুস্থ চিন্তা-চেতনা থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এবং এক পর্য়ায়ে সে এই সুন্দর ধরণী থেকে বিদায় নেয় অনাকাঙিক্ষতভাবে। সমাজ ও জাতিকে ভাল কিছু উপহারের বদলে এমন কিছু ব্যধি ছড়িয়ে দিয়ে যায়, যা যুগ-শতাব্দী কিংবা হাজার বছর পর্যন্ত গড়ায়। আর তাহলো নিঃসন্দেহে কুশিক্ষা। আর এ থেকে পরিত্রাণ পেতে হলে সর্বাগ্রে ব্যক্তি ও পারিবারিক জীবনে সত্য ও সুন্দরের চাষাবাদ করতে হবে। প্রকৃত শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হতে হবে। তবে এ কাজটি এতো সহজ নয়। যারা প্রকৃত মানুষ হওয়ার সংকল্প করবে তাদের সর্ব প্রথম নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে; খারাপত্বকে পরিহার করে ভালত্বের সন্নিবেশ ঘটাতে হবে মস্তীস্কের মধ্যে।
এটা অবশ্য হুট করে সম্ভব নয়। ধীরে ধীরে অনুশীলনে রপ্ত হয়ে যাবে আপনাআপনিই। প্রতিদিন বা প্রতি সপ্তাহেও যদি আমরা আমাদের মস্তীস্কে জমে থাকা খারাপত্বের দিকগুলোকে কিছু কিছু করে বাদ দেওয়ার চেষ্টা করি এবং ভালত্বকে গ্রহণ করি তাহলে দেখা যাবে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সুপ্রবৃত্তি তথা বিবেক নামের পাঠশালার দোর উন্মেচিত হবে। বিবেকের কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে সকল খারাপত্ব পালিয়ে যেতে বাধ্য হবে। কুপ্রবৃত্তিরও প্রাণ যায় যায় অবস্থা হবে। আর তখনই আমরা যা পড়বো, যা জানবো তা আমাদের জীবনে যথাযথ প্রয়োগ করতে পারবো। এবং তখনই আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবো। এর চেয়েও বড় কথা, সভ্য মানুষ হতে প্রয়োজন ইসলামী শিক্ষাব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি আমাদের মাঝে বিস্তার না ঘটে তাহলে কোনকালেই এ সকল সুস্থ চিন্তার বিকাশ ঘটবে না। আমরা পারবো না প্রকৃত আলোকিত মানুষ হতে। যে কারণে, একমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থাই পারে আমাদের ব্যক্তি- পরিবার-জাতি- দেশ তথা বিশ্বকে সুস্থ ও সুন্দর জীবন-যাপনের পথ সুগম করতে।
মন্তব্য লিখতে লগইন করুন
মিলন মেলা