হিজরী সনের তৃতীয় মাসের
বারো তারিখ দিন-
আঁধার ভরা ভুবন মাঝে
ফুটলো আলোর চিন্।
এই দিনেতে জন্ম নিলেন
আমার প্রিয় নবী,
তাঁর আলোতে আলোকিত
বিশ্ব-জাহান সব্ই।
তাঁর পরশে কাটলো আঁধার
কাটলো অমানিশা,
তাঁর ছোঁয়াতে বিশ্ব পেলো
সত্য পথের দিশা।
তাঁর আলোতে অশান্তি-পাপ
বিদায় নিলো সব্ই;
সবচে' সেরা মানুষ তিনি,
তিনিই সেরা নবী।