অন্ধের হাতি দেখার কাহিনী বহুল প্রচলিত। একজন অন্ধের পক্ষে বিশালাকার হাতির পুরো শরীর শুধু স্পর্শ করে বোঝা সম্ভব নয়। ফলে অন্ধদের কেউ হাতিকে শুধু শুড়সম্পন্ন, কেউ শুধু কান সম্পন্ন, কেউ শুধু এক পা সম্পন্ন প্রাণী বলে ধারণা করেছিল। আমার মাঝে মাঝে মনে হয় ধর্মের ক্ষেত্রেও আমরা এই ধরণের একটা সমস্যায় ভুগে থাকি। তবে ধর্মের খন্ডিত ধারণা বা ব্যাখ্যা অন্ধের হাতি দেখার চেয়ে হাজার গুন ক্ষতিকর, কেননা, ধর্মীয় বিষয় আমাদের জীবনে প্রচুর প্রভাব বিস্তার করে।
আমার নাম রাখা হয়েছিল আব্বা-মা দুজনের নাম মিলিয়ে। আব্বার (নুরল আমিন) থেকে আমিনূল এবং মা'র (মোহায়মেনা বেগম) থেকে মোহায়মেন নিয়ে। এর আগেও কিছু আছে, নানাদের নামের স্টাইল অনুসরণ করে। নাম রেখেছিলেন ফুরফুরার পীর সাহেব। নানা তার খুব ভক্ত ছিলেন। স্কুলে যাবার পর ডাকনামটাকে আস্তে আস্তে হারিয়ে দিয়ে মায়ের অংশের নামটাই সামনে চলে আসলো। ছেলে-মেয়ের নামের শেষে আমার যে নামটি দেয়া সেটিও আমার মায়ের নাম। এতোদিন মনে করতাম আমার জীবনে আব্বার প্রভাব সবচেয়ে বেশী কিন্তু লিখতে গিয়ে মনে হচ্ছে শুধু নাম নয় ভিতরে ভিতরে আমার চিন্তা, স্বভাব ইত্যাদি অনেক কিছুরই আকার দিয়েছেন মা।
...
আরজ আলী মাতবরের লেখা সত্যের সন্ধানে পড়েছি প্রায় ত্রিশ বছর আগে, ১৩-১৪ বছর বয়সে। সে সময় কতটুকু বুঝেছিলাম মনে নেই। তবে তার লেখা যে কিশোর মনে প্রচন্ড রকমের আলোড়ন তুলেছিল তা বেশ মনে আছে।
মুক্তমনা নামের একজন ব্লগার তার লেখা সত্যের সন্ধানে বইটি ব্লগে দিচ্ছেন কয়েকদিন ধরে। প্রথম দুই পর্ব পড়তে গিয়ে মনে হলো, তিনি যা লিখেছেন, তা বেশ অসম্পূর্ণ এবং একটু গভীরভাবে চিন্তা করলে সঠিক যুক্তিপূর্ণ নয়। তার লেখার প্রেক্ষিতে আমার নিতান্তই মিস্ত্রীমার্কা কথাবার্তা ধারাবাহিকভাবে প্রকাশ করার ইচ্ছা...
অনেকেই গাড়ী ড্রাইভারের হাতে পুরোপুরি ছেড়ে দেন। তাতে গাড়ীর রক্ষণাবেক্ষণের কাজটি ভালোভাবে হয় না। ফলে মেরামতের পিছনে বড় অংকের অর্থ খরচ করতে হয়। মেরামতের টুকিটাকি জানা থাকলে অনেক সমস্যা নিজেই সমাধান করা যায়। এ বিষয়েই ধারাবাহিকভাবে কিছুটা ধারণা দেয়া হবে।
মিডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশ সরকারের আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেট হতে যাচ্ছে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা। ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠন ইতিমধ্যে বাজেট নিয়ে তাদের প্রত্যাশা এবং দাবী-দাওয়া পেশ করা শুরু করেছে। কিন্তু, সেই সব দাবী-দাওয়ার মধ্যে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রবাসীদের জন্য কিছুই নেই।
অথচ, এই প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। বর্তমান অর্থবছরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ১২ বিলিয়ন ডলার (এক লক্ষ কোটি কোটি টাকার সম পরিমাণ) হতে পারে বলে ধারণা করা হচ্ছে।...
পরিচিত ফল বিক্রেতার কাছ থেকে ফল কিনতে গিয়ে হঠাৎ চোখ পড়লো দোকানের দেয়ালে সাজানো আপেল আর মাল্টার তাকগুলোর মাঝে কিছু স্টিকারের দিকে। একই স্টিকার অনেকগুলো লাগানো। তাতে লেখা,
'চিনিকে সুরক্ষিত স্থানে রাখলে যেমন পিপড়া থেকে রক্ষা করা যায়, তেমনি নারীকে পর্দায় রাখলে তার নিরাপত্তা দেয়া যায়।'