বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:০৭
প্রিয় লেখা
monkey007 এর ব্লগ

আজকের আড্ডা “খেলা”

২৫ ফেব্রুয়ারী ২০১২, রাত ১০:২২
আজ সেই ২৫শে ফেব্রুয়ারী। বাংলাদেশের ইতিহাসে এই দিনে এক দুঃখজনক ঘটনা ঘটে যায় পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীতে কর্মরত আমাদের ভাইদেরকে সাথে অনেকের পরিবার ও আত্মীয়স্বজন সহ নৃশংস ভাবে হত্যা করার মধ্য দিয়ে। আসুন আমরা সবাই তাদের জন্যে দোয়া করি।

আড্ডা – আজকের বিষয় “ব্লগিং”

১৯ ফেব্রুয়ারী ২০১২, রাত ১০:২১
আমরা সবাই ব্লগিং করতে এসেছি কোন না কোন উদ্দ্যেশ্য নিয়ে। অনেকে সফল হয়েছেন, অনেকে চেষ্টা করছেন আবার কেউ শুধু সময় কাটাচ্ছেন ব্লগে এসে। ব্লগে এসে অনেকের সাথে ডিজিটাল বন্ধুত্ব গড়ে উঠেছে, আবার এ থেকেই অনেকেই বার্তার মাধ্যমে যোগাযোগ করে একে অপরের সাথে পরিচিত হয়েছেন, ইফতার পার্টি, ঈদ পূনর্মিলনীতে যেয়ে একের অপরের ভাল বন্ধুতে পরিনত হয়েছেন। সেই সাথে কিছু পুরাতন ব্লগারদের এখন দেখা যায় না বা অনিয়মিত হয়ে পরেছেন। আজকে আমরা নিম্নের বিষয়গুলো নিয়ে আড্ডা দেব।

১. আপনার ব্লগে আসার...

আজকের আড্ডা পোস্ট – “ছোটবেলার যত দুষ্টামি”

২৪ জানুয়ারী ২০১২, রাত ১০:১৯
সবাইকে স্বাগতম আজকের আড্ডাপোস্টে।

ছোটবেলায় দুষ্টামি করেননি এমন কাউকে খুজে পাওয়া যাবে না, হয়তো কেউ কম করেছেন আর কেউ বেশী। কোন কোন ঘটনা আছে যা এখন মনে হলে একা একাই হাসতে শুরু করেন আবার এমন কোন ঘটনা হয়ত ঘটিয়েছেন যা মনে হলে ভাবেন যে এরকম করাটা ঠিক হয়নি। আসুন আমরা সেই মধুর স্মৃতিগুলো এখানে সবার সাথে শেয়ার করে কিছুক্ষনের জন্যে হলেও হারিয়ে যাই সেই ফেলে আসা দিনগুলোতে।
...

ক্ষনিকের বিদায়

২১ ডিসেম্বর ২০১১, রাত ০৮:২৮
প্রিয় ভাই ও বোনেরা (একটা ভাবীও আছে ) কিছু দিনের জন্যে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে

কালো বিড়ালের খোঁজ পাওয়া গেছে কিন্তু......

২০ ডিসেম্বর ২০১১, দুপুর ১২:১৬
আমাদের সুরঞ্জিত সেন গুপ্ত নবগঠিত রেল মন্ত্রনালয়ের প্রথম ত্রেল মন্ত্রী হিসাবে যোগদান করেই হুংকার ছেড়েছেন যে তিনি রেলের কালো বিড়ালকে খুজে বের করবেন। যদিও দেশের সব রেল ষ্টেশনগুলাতেই বিভিন্ন রঙের অসংখ্য কুকুর আর বিড়াল সারাদিন ঘুরে বেড়ায় কিন্তু কেনযে শুধুমাত্র এই কালো বিড়াল আমাদের ত্রেল মন্ত্রীর রোষানলে পড়লো তা বুঝা যাচ্ছে না। যাইহোক কালো বিড়াল খুজার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাকে নিয়ে আমাদের ত্রেল মন্ত্রীকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন “অপারেশন সার্চ ব্ল্যাক ক্যাট” ফোর্স গঠন করা হয়। গঠনের সাথে সাথেই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোর্স ক্ষীপ্রগতিতে কাজ শুরু করে “কিটি...

ইরানের জন্যে আমেরিকার ব্যায়বহুল উপহার লকহিড মার্টিন “আর কিউ ১৭০ সেন্টিনেল”

১২ ডিসেম্বর ২০১১, দুপুর ১২:০১
ইরানের জন্যে আমেরিকার ব্যায়বহুল উপহার লকহিড মার্টিন আর কিউ ১৭০ স্টিলথ ড্রোন গোয়েন্দা বিমান (দ্যা বিস্ট অফ কান্দাহার), বলা যেতে পারে আপাতত “সাইবার যুদ্ধে” ইরানের কাছে ইসরায়েল-আমেরিকার পরাজয়। ঘটনাটি শুধু একটি ড্রোন ভুপাতিত করার সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃত অবস্থা বুঝতে হলে গত কয়েক বছর ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে হবে।

আর,কিউ ১৭০ এর কিছু ছবি

পাকিস্তানে ভারতীয় বানর গ্রেফতার

০৮ ডিসেম্বর ২০১১, দুপুর ০৩:৫৩
পাকিস্তানে ভারতীয় বানর গ্রেফতার, ভারতে পকিস্তানি কবুতরের কারাদন্ড। বাংলাদেশ থেকে ভারতীয় দালাল গুলাকে কবে গ্রেফতার করা হবে?

অবশেষে ব্যারষ্টার আমিরুল-উল ইসলাম আমার সাথে একমত হলেন

১৯ নভেম্বর ২০১১, দুপুর ০১:২৪
ছোট বেলায় পড়া বানরের অংক আজ আমাদের জিবনে যে কত গুরুত্বপুর্ন হয়ে উঠেছে তা ব্যারিষ্টার আমির-উল হকের বক্তব্যে থেকে ফুটে উঠেছে। যদিও তিনি বাংলাদেশের সংবিধানের মত একটি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে এই কথাটি বলেছেন কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই আজ একই অবস্থা। এখন আমি এই দাবিটি করতেই পারি যে এই অঙ্কটিকে আমাদের “বাংলাদেশের জাতীয় অংক” ঘোষনা করা হোক

সোনার বাংলার বন্ধুরা, কেমন আছেন?

২৭ অক্টোবর ২০১১, সকাল ১০:৩০
অনেক দিন আপনাদের কাছ থেকে দূরে থেকে আবার ফিরে আসলাম, তবে ভুলে যাইনি কাউকে। আসলে মন খারাপ আর সেই সাথে অবস্থানের পরিবর্তনের কারনেই এরকমটা হয়েছে। অনেকেই ব্যাক্তিগত বার্তায় আমার অনুপুস্থিতির কারন জানতে চেয়েছেন সেই সাথে মডু ভাইয়েরা পুনঃআমন্ত্রন জানিয়ে ইমেইল পাঠিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সোনার বাংলা ব্লগের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে তা দেখে আমি সত্যিই বেশ আনন্দিত। যদিও এখন অফিস সময়ে ব্লগে থাকা বেশ কঠিন তবুও চেষ্টা করব ব্লগে সময় দেয়ার। সবাই দোয়া করবেন।

আমার পরবাসি মায়ের জন্যে দোয়া করবেন

২৬ জুন ২০১১, দুপুর ১২:৪৬
অতি দুঃখের সাথে ব্লগের সকল ভাই/বোন/বন্ধুদের জানাচ্ছি যে গত ০৯/০৬/২০১১ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় আমার মা আমাদের সকল মায়ার বাধন ছিন্ন করে শেষ ঠিকানায় চলে গেছেন। আমার ছোট বোনের কাছ থেকে জীবনের সবচেয়ে দুঃখের টেলিফোনটি যখন রিসিভ তখন হাতে সময় ছিল এক ঘন্টারও কম। তবে এই অল্প সময়ে টিকেট ও এয়ারপোর্টে পৌছে দেয় আমার সহকর্মিরা আর সেই সাথে এয়ারওয়েজের সহযোগিতায় ঢাকা পৌছে অতি অল্প সময়ে ইমিগ্রেশন পার হয়ে শুক্রবার সকাল সাড়ে নয়টার মধ্যেই গ্রামের বাড়িতে পৌছে যাই।

কুলাউরার...

নতুন তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা (কৌতুকের মত মনে হলেও বাস্তবতার দাবী)

০৪ জুন ২০১১, সন্ধ্যা ০৬:৩২
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বিভিন্ন রাজনৈতিক পক্ষ, ব্যবসায়ী সংঘঠন সহ সংবিধান সংশোধন কমিটি এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনেক কথাই শুনতে পাচ্ছি। সবাই যার যার সুবিধামত মন্তব্য করে চলেছেন। হয়তো অচিরেই জাতির নাকের ডগায় এক নতুন ফর-মুলা জুলিয়ে দেয়া হবে। কিন্তু যত ফর্মুলাই আসুক না কেন তা হবে বিতর্কিত কারন আমাদের রাজনীতিবিদেরা কাউকেই বিতর্কিত করতে ছাড়েন নাই। যদিও অহরহ উনারা বলে থাকেন “জনগনই হচ্ছে ক্ষমতার উৎস” কিন্তু ইতিমধ্যেই উনারা অনেক প্রমান তৈরী করেছেন যে জনগন হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আর প্রভুরাই হচ্ছেন সকল ক্ষমতার উৎস। প্রভুরাই নির্ধারন...

ফেলানী বাংলাদেশী ছিল না, সে ভারতীয় নাগরিক – সাহারা খাতুন

০২ জুন ২০১১, বিকেল ০৫:১৪
নিউইয়র্কে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক লীগের এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব উত্তর দেন। তিনি বলেন এ পর্যন্ত র‍্যাবের হাতে ৬৩৭ জনের মৃত্যু হয় এর মধ্যে আওয়ামী লীগ ৯১ জন। তিনি ২১শে আগষ্টের গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধের বিচার ও সম্প্রতি খালেদা জিয়ার বিদেশ সফরকালে দেয়া বক্তব্যের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সেই সাথে একটি বেশ গুরুত্বপুর্ন তথ্য আমাদের উপহার দেন যে ফেলানী বাংলাদেশী ছিল না, ফেলানী হচ্ছে একজন ভারতীয় নাগরিক। তারপরও সরকার ফেলানীর পরিবারের জন্যে অনেক কিছু করেছে এমনকি সাহারা খাতুন নিজে ফেলানীদের বাড়িতে গিয়েছেন।
...

মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষন করছি

০১ জুন ২০১১, দুপুর ০১:২৯
আমি আসলে “ব্লগার পরিসংখ্যান” নিয়ে এতোটা সজাগ না কিন্তু তার মানে এই নয় যে কখনো গুনে দেখিনা

বজ্রপাতের কবলে এমিরাতস এয়ারলাইন্সের এয়ারবাস A380

১৫ মে ২০১১, দুপুর ১২:১৫
হিথ্র বিমানবন্দরে দুর্যোগপুর্ন আবহাওয়ায় অবতরনের কিছুক্ষন পুর্বে প্রায় একই সাথে দুটি বেশ শক্তিশালী বজ্রপাতের শিকার হয় এমিরাতস এয়ারলাইন্সের একটি এয়ারবাস A380। বজ্রপাত প্রতিরোধের ব্যবস্থা থাকায় পাঁচশত যাত্রী নিয়ে এয়ারবাসটি সম্পুর্ন অক্ষত অবস্থায় নিরাপদে অবতরনে সক্ষম হয়। ঘটনাটি ক্রিস ডওসন নামের এক ফটোগ্রাফারের ক্যমেরায় ধরা পরে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে। তিনি বলেন যে ঝড় এবং আকাশে মেঘ জড়ো হওয়া দেখে তিনি ধারনা করেছিলেন এরকম একটা কিছু ঘটতে পারে। ১৯৭৬ সালে বজ্রপাতের কবলে পরে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় একটি Boeing 707। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আকাশে ঐ দুর্ঘটনায় ৮১ জন প্রান হারায়।
...

ওবামার লাদেন শিকার এবং শিশুকালে আমার শিয়াল দর্শন

১৪ মে ২০১১, দুপুর ১২:০৮
“এই পোস্টের শেষে লাদেনের একটি ছবি যুক্ত আছে, দুর্বলদের প্রবেশ না করাই ভাল”

মনে পরল সেই শিশুকালের গল্প যা আমি বানিয়েছিলাম। তখন বয়স কত ছিল জানিনা তবে সম্ভবত চার কি পাঁচ বছর হবে। গিয়ছিলাম সিলেটে নানির বাড়িতে বেড়াতে, সবার বাড়িতে দু/এক দিন থাকতে হত। এক রাতে খালার বাড়িতে ঘুমিয়েছিলাম, মধ্যরাতে হটাৎ আমার ঘুম ভেঙ্গে গেল মনে হল শেয়াল ঘরে ঢুকে পরেছে। শুরু হল আমারও চিৎকার। শেয়ালের ডাক শুনে সবাই অভ্যস্থ থাকলেও আমার চিৎকারে সবাই উঠে গেল। যখন বুঝতে...
সাম্প্রতিক পোস্ট
monkey007
ছোট বেলায় করা সেই বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উঠার অঙ্কের কথা যখনই মনে পরত ভাবতাম এই ধরনের অঙ্কের কি কোন মানে হয়? কোন বানরের মাথা খারাপ হয়েছে যে সে তৈলাক্ত বাঁশ বেয়ে তার মাথায় উঠতে যাবে? কিন্তু এখন দেখছি যে যতই দিন যাচ্ছে ততই সেই অঙ্কের যথার্থতা ফুটে উঠছে তবে অঙ্ক থেকে সেই বানরটিকে বাদ দিয়ে বাঙ্গালীকে বসিয়ে দিলেই মনে হয় অঙ্কটি সার্থক হবে তবে ভাগ্যবান বানরটি কষ্ট করে এক সময় বাঁশের আগায় পৌছাতে পারলেও বাঙ্গালী যে বাঁশের গোড়ার দিকেই নেমে যাবে বা যাচ্ছে তাতে কি কারো দিমত আছে?
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৬০টি
মন্তব্য করেছেন: ৩১৮৮
মন্তব্য পেয়েছেন: ৭৩৭টি
প্লাস পেয়েছেন: ৩৯৫টি
ব্লগ লিখছেন ১ বছর ৮ মাস ২৩ দিন
ব্লগটি মোট ২৩৮০৬বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য