বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:০৮
mostaq এর ব্লগ

মিশর ও বিপ্লবকে রক্ষা করুন : ইখওয়ানুল মুসলিমিন

২৬ মে ২০১২, বিকেল ০৪:১৪
৬ মে (রেডিও তেহরান): মিশরের সর্ববৃহৎ রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন বিপ্লব রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে। দলটি সতর্ক করে দিয়ে বলেছে, মিশরের পতিত স্বৈরাচারকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছে।
ইখওয়ানুল মুসলিমিনের মুখপাত্র এসাম আল-আরিয়ান বলেছেন, যারা গত বছর সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের দাবিতে আন্দোলন করেছেন তাদের সবার উচিত প্রেসিডেন্ট নির্বাচনে ‘জাতি ও বিপ্লব'কে রক্ষার লক্ষ্যে ভোট দেয়া। তিনি আরো বলেন, মুবারক শাসনামলের প্রধানমন্ত্রী আহমেদ শফিক এ নির্বাচনে বিজয়ী হলে মিশর আবার বিপদের মুখে পড়বে। ইখওয়ানুল মুসলিমিন নিজের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহমেদ শফিক ছাড়া...

মালির প্রেসিডেন্টকে গণধোলাই, বেহুঁশ অবস্থায় হাসপাতালে

২৩ মে ২০১২, রাত ০৪:১১
নিজের শাসনকে দীর্ঘায়িত করার মাশুল দিলেন পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডিওনকোউনডা ট্রাওর। নিজ প্রাসাদেই বিদ্রোহীদের গণধোলাইয়ের শিকার হয়েছেন। ব্যাপকভাবে দুর্নীতিতে নিমজ্জিত বলে অভিযুক্ত এই প্রেসিডেন্ট। বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে বেদম প্রহার করে তাকে অজ্ঞান করে ফেলে। বেহুশ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মালির রাজধানী বামাকোতে এ ঘটনা ঘটে। এপি, রয়টার্স, বিবিসি।
জানা যায়, ডিওনকোউনডার ক্ষমতার মেয়াদকাল শেষ হলে তিনি নিজেকে আগামী এক বছরের জন্য দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। তবে মালির সংবিধান অনুসারে নির্বাচন আয়োজনের জন্য তিনি ৪০ দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারেন।...

আদালতে রায় : মিশরে নারী টিভি উপস্থাপক স্কার্ফ পরতে পারবেন

০১ জানুয়ারী ২০১২, রাত ১০:০৩
১ জানুয়ারি (রেডিও তেহরান) : মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনে নারীদের স্কার্ফ পরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে দেশটির একটি আদালত। এ রায়ের ফলে, এখন থেকে রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠানে নারীদের স্কার্ফ পরতে আর কোনা বাধা রইল না।
মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার একটি প্রশাসনিক আদালত আজ (রোববার) এ রায় দিয়েছে। আদালত বলেছে, অনুষ্ঠান উপস্থাপনের ক্ষেত্রে স্কার্ফ কোনো সমস্যা সৃষ্টি করে না।
লামিয়া হোসেইন নামে এক নারী উপস্থাপকের দায়ের করা একটি মামলার রায়ে আদালত এসব কথা বলেছে।...

মিশরের নির্বাচনে ইসলামপন্থীদের বিশাল বিজয় : আনুষ্ঠানিক ফল ঘোষণা বৃহস্পতিবার

৩০ নভেম্বর ২০১১, রাত ০৯:০৫
৩০ নভেম্বর (রেডিও তেহরান) : মিশরের পার্লামেন্টের প্রথম পর্যায়ের নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড বিপুল ভোটে বিজয়ী হয়েছে বলে দেশটির আধা-সরকারি পত্রিকা আল আহরাম খবর দিয়েছে। পত্রিকাটির বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, গত সোম ও মঙ্গলবার মিশরের নয়টি প্রশাসনিক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের বেশির ভাগ আসনে মুসলিম ব্রাদারহুডের অঙ্গ সংগঠন ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি এগিয়ে রয়েছে। এ ছাড়া, দ্বিতীয় অবস্থানে রয়েছে অপর ইসলামপন্থী দল আন্‌ নূর। আল আহরাম পত্রিকা এ ব্যাপারে কোন পরিসংখ্যান তুলে ধরেনি।
ফ্রিডম এন্ড জাস্টিস পার্টিও আজ (বুধবার) কায়রোয় এক বিবৃতিতে বলেছে, নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে,...

তিউনিশিয়ার সাধারণ নির্বাচনে ইসলামপন্থী দল আন্নেহাদা বড় ব্যাবধানে এগিয়ে

২৫ অক্টোবর ২০১১, রাত ১২:৩২
২৪ অক্টোবর (রেডিও তেহরান) : তিউনিশিয়ায় গতকাল (সোমবার) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল আন্নেহাদা বড় ব্যাবধানে এগিয়ে রয়েছে। দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল ঘোষণা না করলেও আন্নেহাদা পার্টির নির্বাহি পরিষদের এক সদস্য বলেছেন, তারা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেছেন, ২১৭ আসনবিশিষ্ট পার্লামেন্টে তার দল কমপক্ষে ৬০টি আসন পেতে যাচ্ছে। তিনি আরো বলেছেন, প্রবাসী তিউনিশিয়ানদের জন্য নির্ধারিত ১৮টি আসনের মধ্যে আন্নেহাদা নয়টি আসন পেয়েছে। ইসলামপন্থী দলটি অন্য কিছু ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।...

দেশের সমস্যায় বিব্রত নন শেখ হাসিনা: নিউইয়র্ক টাইমস

২৫ সেপ্টেম্বর ২০১১, রাত ১০:৫৯
বার্তা২৪ ডেস্ক


ঢাকা, ২৫ সেপ্টেম্বর: গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস বাংলাদেশ সম্পর্কে ‘গ্র্যান্ডমাদারলি বাংলাদেশ লিডার আনফেজড বাই প্রবলেমস অ্যাট হোম’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এই সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন তখন তার দেশে শেয়ারবাজারের দ্রুত দরপতনে...

পাঁচ রকম চা ওজন কমায়

১৩ সেপ্টেম্বর ২০১১, বিকেল ০৫:১৬



বার্তা২৪ ডেস্ক

...

তবুও ইসরাইলের দম্ভোক্তি, তুরস্ক বলছে প্রথম পদক্ষেপ

০২ সেপ্টেম্বর ২০১১, রাত ১০:৩২
২ সেপ্টেম্বর (রেডিও তেহরান) : ইহুদিবাদী ইসরাইল বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকাগামী তুরস্কের ত্রাণবহরে হামলার বিষয়ে আঙ্কারার কাছে ক্ষমা চাইবে না তেলআবিব। এ বিষয়ে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- গাজা উপত্যকা থেকে বহু দূরে আন্তর্জাতিক পানিসীমায় ত্রাণবাহী জাহাজে ইসরাইল 'অকারণে অতিরিক্ত বলপ্রয়োগ' করেছে। জাতিসংঘের এমন রিপোর্ট প্রকাশের পরও ইসরাইল তুরস্কের কাছে ক্ষমা না চাওয়ার ব্যাপারে দম্ভোক্তি করল। গত বছর গাজা অভিমুখী তুর্কি ত্রাণবাহী জাহাজে ইসরাইলের নৃশংস হামলায় নয়জন ত্রাণকর্মী নিহত হয়েছিলেন।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেছেন, ইসরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার ও সম্পর্ক কমিয়ে আনার বিষয়টি হচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে নেয়া প্রথম...

ভিকারুননিসার পরিচালনা পর্ষদ বাতিল, হোসনে আরাই অধ্যক্ষ

১৩ জুলাই ২০১১, রাত ০৮:০৬
ঢাকা, ১৩ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): ভিকারুননিসা নূন স্কুলের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে ঢাকা জেলা প্রশাসক মহিবুল হকের নেতৃত্বে ৪ সদস্যের একটি এডহক কমিটি গঠন করে দিয়েছে সরকার। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন শীর্ষ নিউজ ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভিকারুননিসার স্থিতিশীল অবস্থা ফেরাতে আমরা আমাদের কার্যপরিধির মধ্যে পদক্ষেপ নিয়েছি। প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্তমান পরিচালনা কমিটি বাতিল করে ঢাকার ডিসির নেতৃত্বে ৪ সদস্যের এডহক কমিটি গঠন করে দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
...

ইয়োগা গুরু রামদেব'র অনশন: বিচলিত সরকার

০১ জুন ২০১১, রাত ০৮:০০
ঢাকা, ১ জুন (শীর্ষ নিউজ ডেস্ক): দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে বাবা রামদেব'র অনশন ধর্মঘটের ডাকে উদ্বিগ্ন হয়ে ভারতের সরকার অর্থমন্ত্রী প্রণব মুখার্জীসহ প্রবীণ ৪ মন্ত্রীকে আলোচনার জন্য এয়ারপোর্টে পাঠিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আসছে ৪ জুন থেকে রামদেব দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইনের অংশ হিসেবে অনশন ধর্মঘট করার সিদ্ধান্ত নেন। তবে প্রবীণ ৪ মন্ত্রীর সঙ্গে আলোচনার পরও অনশনের সিদ্ধান্তেই অটল রয়েছেন বাবা রামদেব।
এপ্রিলে দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারির নেতৃত্বাধীন সিভিল সোসাইটির ক্যাম্পেইনের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে অর্থমন্ত্রী প্রণব মুখার্জী এয়ারপোর্টে বাবা রামদেব'র সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রণব মুখার্জীর সঙ্গে ছিলেন...

গাজার রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিশর

২৮ মে ২০১১, রাত ০৯:০৯
ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ সীমান্ত আজ স্থায়ীভাবে খুলে দিয়েছে মিশর।
মিশরের স্থানীয় সময় সকাল নয়টায় সীমান্ত খুলে দেয়া হয় এবং প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। তবে, শুক্রবার ও বন্ধের দিনগুলোতে সীমান্ত বন্ধ থাকবে। গত ১১ ফেব্রুয়ারি মিশরে সফল গণবিপ্লবের মাধ্যমে সাবেক স্বৈরাচার হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির অন্তর্বর্তী সরকার রাফাহ সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কায়রোর এ সিদ্ধান্তের ফলে প্রতিদিন গাজা থেকে প্রায় শতকরা ৭০ ভাগ মানুষ ভিসা কিংবা নিরাপত্তা পাস ছাড়াই রাফাহ সীমান্ত পারাপার হতে পারবে বলে ফিলিস্তিনের পশ্চিমতীরে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত...

ভারতে দুর্নীতির আলামত গোপন করার জন্য নগদ টাকা জ্বালিয়েও পার পেলেন না বাবু!

০৯ মে ২০১১, রাত ১০:৩৭
৯ মে (রেডিও তেহরান): ভারতে দুর্নীতির আলামত গোপন করার জন্য নগদ অর্থ আগুনে পোড়ানোর সময়ে নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভি জানায়, অশোক মঙ্গল নামের এক ব্যক্তিকে বিভাগীয় অর্থ কর্মকর্তা হিসেবে এক বছর আগে নিয়োগ দেয়া হয় আজমীরের বিকানরে। অবশ্য আড়াই কোটি রুপি তহবিল তছরুপের সঙ্গে জড়িত থাকার দায়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ তার ওপর নজর রেখেছিল। রেলওয়ের অপর এক কর্মীর সহায়তা চেকের মাধ্যমে রেলওয়ের হিসেব থেকে আড়াই কোটি রুপি হাতিয়ে নিয়েছিল অশোক মঙ্গল।
অশোকের মঙ্গলের ওপর নজরদারির সাথে...

যোগাযোগ বিপ্লব : ভেঙে যাচ্ছে পরিবার প্রথা, ছড়িয়ে পড়ছে সন্ত্রাস

১৩ এপ্রিল ২০১১, সন্ধ্যা ০৭:১৩
এ কথা আজ কেউ আর অস্বীকার করবেন না যে, গত কয়েক বছরে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। কেউ কেউ একে যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব বলেও থাকেন। এ বিপ্লব একদিকে আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে অন্যদিকে ভয়াবহ অভিশাপ হয়ে দেখা দিয়েছে।
বর্তমানকালে যোগাযোগের ক্ষেত্রে নতুন 'অনুষঙ্গ' হয়ে এসেছে ইন্টারনেট। ঘরে ঘরে কম্পিউটার ঠাঁই করে নিয়েছে। তারই ওপর ভিত্তি করে যোগাযোগের নতুন এই মাধ্যম সব জায়গায় ঢুকে পড়েছে। প্রথমে কম্পিউটারভিত্তিক থাকলেও তার বিবর্তন ঘটছে দ্রুত। মোবাইল ফোন বা মুঠো ফোনের মাধ্যমেও আজ ইন্টারনেটের বিশাল জগতে ঢোকা যাচ্ছে। একই সঙ্গে প্রসার বেড়েছে উপগ্রহ...

গাদ্দাফিকে ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের শর্ত বিদ্রোহীদের

০৮ মার্চ ২০১১, রাত ০৯:৫৪
ঢাকা, ৮ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): পদত্যাগ করে দেশত্যাগের ক্ষেত্রে গাদ্দাফির জন্য কিছু শর্ত ঘোষণা করেছে তার পদত্যাগকামী বিদ্রোহী বাহিনী। গাদ্দাফি যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে তাহলে সে যেসব অপরাধ করেছেন সেজন্য বিদ্রোহীরা তাকে তাড়া করবে না বলে জানিয়েছেন ন্যাশনাল লিবিয়ান কাউন্সিলের প্রধান মুস্তফা আবদেল জলিল। আলজাজিরাকে আজ মঙ্গলবার তিনি বলেন, যদি সে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে এবং বোমা হামলা বন্ধ করে তাহলে তার অপরাধের জন্য বিচারের পদক্ষেপ থেকে আমরা সরে আসব। ক্ষমতা ছাড়ার ডেডলাইন ৭২ ঘণ্টা থেকে আর বাড়ানো হবে না বলেও তিনি হুঁশিয়ার করে দেন গাদ্দাফিকে।
...

তেহরানে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূতের বিদায়কে স্বাগত জানাল ইরান

১৪ ফেব্রুয়ারী ২০১১, রাত ১২:২২
১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান) : তেহরানে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূতের বিদায়কে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আলাউদ্দিন বুরুজারদি বলেছেন, তেহরানে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত সাইমন গাস ইরান ছেড়ে যাওয়ায় আমরা খুশি। প্রকৃতপক্ষে তার উপস্থিতি দু'দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি। এখানে তার থাকাটা ছিল অর্থহীন।
২০০৯ সালের এপ্রিল মাসে সাইমন গাস ইরানে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। কিন্তু, পরবর্তীতে তিনি তার অবস্থান ও কর্মকাণ্ডের জন্য ব্যাপকভাবে সমালোচিত হন। গত ডিসেম্বর মাসে সাইমন গাস বৃটিশ দূতাবাসের ওয়েবসাইটে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি...
সাম্প্রতিক পোস্ট
mostaq
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৫০টি
মন্তব্য করেছেন: ২৩৫
মন্তব্য পেয়েছেন: ২২০টি
প্লাস পেয়েছেন: ১৩৩টি
ব্লগ লিখছেন ১ বছর ১০ মাস ৪ দিন
ব্লগটি মোট ১১০৭৪বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য