নূরল ইসলাম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। গ্রামের একটি প্রাইমারী স্কুলে অংকের শিক্ষক ছিলেন বছর দশেক আগে। আদর-সোহাগ যেমন করতেন, কড়াও ছিলেন ভীষণ। পড়া না পারা আর কোন রকম অন্যায় দেখলে উনার ছড়ি কথা বলে উঠত।
...
বিশ্ববিদ্যালয় শিক্ষক বন্ধু মারজুক মুস্তাফা ক্লাস শেষ করে মাত্র রুমে ঢুকেছে। হঠাৎ করে কোত্থেকে এক দল ছাত্র এসে অভিযোগের ডালি নিয়ে বসেছে! মারজুক হা করে তাকিয়ে আছে ওদের দিকে..
-স্যার! এটা ভারি অন্যায়! (সমস্বরে বলল)
-কি অন্যায়?
-বিপিএল থেকে অন্যায়ভাবে বরিশালকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে চিটাগাং কিংসকে নেয়া হয়েছে সেমিফাইনালে।
...
কিছু দিন আগের কথা। যাচ্ছিলাম অফিসে। মিরপুর সনি সিনেমা হলের নিকট থেকে বাসে উঠেছি। গন্তব্য কাকলী। রাস্তায় প্রচন্ড জ্যাম। সনি সিনেমা হল থেকে ১০ নম্বর গোল চত্বর পৌঁছতে লাগল ৪৫ মিনিট, যা ৩-৫ মিনিটের পথ। আমার পাশে এক ভদ্রলোক বসে ছিলেন। হঠাৎ, অপ্রাসঙ্গিকভাবেই বলে বসলেন,
-আমি কখন বাসা থেকে বের হয়েছি জানেন?
(স্বভাবতই আমার জানার কথা না, উনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি)
-পৌনে আটটায় বের হয়েছি, অফিস ১০টায়;...
তিনটা বিষয়কে শৃংখলার মধ্যে আনলে শিক্ষা-কার্যক্রমকে সৌন্দর্যমন্ডিত করা সম্ভব। দক্ষ শিক্ষক, পাঠোপযোগী ছাত্র এবং চমৎকার এক ক্লাসরুম। এর বাইরেও আরও অনেক কিছু যোগ করা যেতে পারে। তবে এই তিনটি বিষয়কে পাশ কাটিয়ে নয় অবশ্যই। আজকে আমি ক্লাসরুমের পরিবেশ নিয়ে কথা বলব যেখানে ধরা যাক ৪০ জন ছাত্র পাঠ নিবে।
প্রথমেই বলব, ক্লাসরুমে পৃথক চেয়ারের পরিবর্তে হাই-বেঞ্চ এবং সিট-বেঞ্চ ব্যবহারের কথা। এর দু্ইটি দিক আছে, একটি দর্শনগত আর অন্যটি ব্যবহারগত। ৪০জনের সামষ্টিক সমাবেশে সেক্লুশন না শিখিয়ে গায়ে গা মিলিয়ে...
"বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা ভাষা আন্দোলন নিয়ে একটা আলোকচিত্র প্রদর্শনী করেছিল। আমি আর আমার স্ত্রী সেটা দেখতে গিয়েছিলাম। বড় বড় ছবি দেখতে দেখতে আমার স্ত্রী আমাকে বলল, ‘একটা জিনিস লক্ষ করেছ?’ আমি জিজ্ঞেস করলাম, কী জিনিস? আমার স্ত্রী বলল, ‘ভাষা আন্দোলনে কত মেয়ে! কিন্তু একটি মেয়েও বোরকা পরে নেই, একটি মেয়েও হিজাব পরে নেই।’ আমি তাকিয়ে দেখি, তার কথা সত্যি। ষাট বছর আগে এ দেশে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বোরকা পরতে হতো না, এখন মেয়েদের বোরকা পরতে হয়। ষাট বছর আগে এ দেশের মেয়েরা ধর্মহীন ছিল, এখন মেয়েরা ধর্মভীরু হয়ে গেছে—আমি সেটা বিশ্বাস করি না। যাঁরা জ্ঞানীগুণী গবেষক,...
ভদ্রলোক কার বুদ্ধিতে মারাত্নকসব শ্লোগান নিয়ে হাজির হলেন তা বুঝতে না পারলেও তিনি যে বোকা(!) জনগণকে একটা স্বপ্ন গেলাতে চেয়েছিলেন তা বলাই যায়। স্কাইসিটি নামক অশ্বডিম্ব হালে পানি পাই নাই। পরে তিনি ভেক ধরলেন ধার্মিক সাজার। এমন অবস্থা উনার, দেখে মনে হয় ধর্মপ্রতিমন্ত্রীর পদ পাওয়ার প্রতিযোগীতায় লিপ্ত তিনি। পরে সেটাও কাজ হইল না। সবশেষ অস্ত্র 'জামায়াত' টানলেন। কাকতালীয়ভাবে জামায়াত সব জায়গাতেই উপস্থিত থাকে। নাসিক নির্বাচনেও তার ব্যতিক্রম হলো না। তবে এখন তিনি ক্ষমতাসীন দলকেই দুষছেন, কিন্তু প্রকাশ করতে পারছেন না- যাকে বলে অন্তর্জালা। আমি উনার মনের অবস্থা বুঝতে পারছি। এই অবস্থা যদি অনুশোচনায় রুপ নেয় তবেই মঙ্গল। ভদ্রলোক (!) কঠিন...
মানুষের জীবনে ইভলিউয়েশন হয়। আজ থেকে ১০ বছর আগে আমি যা ভাবতাম তার অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা খারাপের দিকেও হতে পারে, ভালোর দিকেও। পারিপার্শ্বিক লোক ব্যাপারটা বুঝতে পারবে যদি সে ভালোমত আমাকে খেয়াল করে। ঘটনা যাই হোক, সবসময় ভালোর দিকে নিজেকে পরিবর্তনের চেষ্টা করা এবং অনবরত তা অর্জনের জন্য সর্বাত্নক যুদ্ধ করা- এটা ইসলামেরই অন্যতম একটি বড় শিক্ষা।
ইসলাম সংস্কার উপযোগী কোন বিষয় নয়, বরং সেইমত নিজেকে এবং সমষ্টিগতভাবে সবাইকে চালিত করার জন্য ভুল সংশোধন এবং...
আমি হাসিনাকে যেমনটা ভেবেছিলাম, তার থেকে উনি কিছুটা ভাল আছেন। আর ভারতকে যেমনটা ভেবেছিলাম বাস্তবে তার চেয়ে সে অনেক খারাপ। মনোমহনের ঐতিহাসিক সফর দাদাদের চিনতে ভালই হেল্প করেছে।
মানুষ যদি একটা দুর্বল প্রতিবেশীর সাথে সবসময় খ্যাচ খ্যাচ স্বভাব রাখে তার খাসলত যে খারাপ সেটা বুঝতে জ্ঞানী হওয়া লাগে না। তারপরও 'মহাজ্ঞানীরা' ছিটমহলে ২৪ ঘন্টা করিডোর পেয়ে উল্লাসে আটখানা। ভাবখানা এমন যে, বিশাল এক অর্জন!? স্বাধীনতার পরে ভারত বাংলাদেশের সাথে যা করেছে তাতে মুক্তিযুদ্ধে সাহায্য করার আসল কারণ স্পষ্ট হয়েছে।...
মাঝে মধ্যে ভালই লাগে ওর সাথে সময় কাটাতে। ইউনিভার্সিটির শিক্ষক, ক্লাসের গল্প-গুজব করে। ভালই নাকি মজা হয়। ওর ক্লাস করতে ইচ্ছা করে আমারও।
মারজুক সময় কম ছিল বিধায় আজ হেঁটেই ইউনিভার্সিটিতে যায় । অন্ততঃ বাসে গেলে ৩০-৪০ মিনিট বেশি সময় লাগত। ৯টায় ক্লাস, তড়িহড়ি করে ইউনিতে গিয়েই ক্লাসে ঢুকল। তারপরেই মজার কান্ড! ছেলেরা মিষ্টির প্যাকেট হাতে একে ওকে মিষ্টি খাওয়াচ্ছে। মারজুক ঢুকতেই এক ছাত্র প্যাকেট এগিয়ে দিয়ে... প্লিজ স্যার। কি ব্যাপার! মিষ্টি কেন? আচ্ছা! সে পরে শোনা যাবে,...