বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:০৯

ম্যানেজমেন্ট!

লিখেছেন মাসরুর রাহীল ০৫ ফেব্রুয়ারী ২০১২, সকাল ১০:৩৫

কিছু দিন আগের কথা। যাচ্ছিলাম অফিসে। মিরপুর সনি সিনেমা হলের নিকট থেকে বাসে উঠেছি। গন্তব্য কাকলী। রাস্তায় প্রচন্ড জ্যাম। সনি সিনেমা হল থেকে ১০ নম্বর গোল চত্বর পৌঁছতে লাগল ৪৫ মিনিট, যা ৩-৫ মিনিটের পথ। আমার পাশে এক ভদ্রলোক বসে ছিলেন। হঠাৎ, অপ্রাসঙ্গিকভাবেই বলে বসলেন,
-আমি কখন বাসা থেকে বের হয়েছি জানেন?
(স্বভাবতই আমার জানার কথা না, উনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি)
-পৌনে আটটায় বের হয়েছি, অফিস ১০টায়; ১১-১১.৩০টার আগে পৌঁছতে পারব না। (তখন বাজে প্রায় ১০.০০টা, উনার বাসা মিরপুর ১ থেকে একটু ভিতরে) আমাকে বলতে পারেন ভাই আমার দোষটা কোথায়?
- চুপ করে আছি। (মনে মনে বললাম, আমি কি বলব? আমি নিজেও তো ভূক্তভোগী!)
- ভদ্রলোক আবার বললেন, "এরপর অফিসে পৌঁছে ১৫ মিনিট ঝাড়ি খেতে হবে। সারাদিন তো নানান অজুহাতে বাঁকা কথা শুনাবেই। ঝাড়ি খাওয়ার কপাল নিয়ে জন্মেছি ভাই!" (ভদ্রলোককে খুব অসহায় দেখাচ্ছিল!)
- আমি সহানুভূতি নিয়ে তাকিয়ে আছি সাথে অসহায়ের হাসি..
- তিনি বলে চললেন, "সেদিন এইচ আরকে বললাম আমাকে মিরপুর ১ এ বদলী করে দেন, উনি জবাব দিলেন আমি আপনার বাসার উপর অফিস বানাবো নাকি? জানেন, আমাকে দিয়েছে বনানীতে আর নর্দার এক ভদ্রলোককে দিয়ে রেখেছে মিরপুর-১ এ।"

পাঠক, একটু চোখ বন্ধ করে ভদোলোকের অসহায়ত্বকে উপলব্ধি করার চেষ্টা করুন তো! এরকম হাজারটা ছড়িয়ে আছে চতুর্দিকে। উনি চাইলেও বনানীতে বাসা ভাড়া করতে পারবেন না। ওখানে অন্তত ২৫/৩০ হাজার টাকা বাসা ভাড়া দিতে হবে। আর উনাকে যদি রেগুলার ৬.৩০ বা ৭.০০ টার মধ্যে রওনা দিতে হয় তবে অফিসে উনি পৌঁছে যাবেন আটটার মধ্যে, যেখানে তার অফিস শুরু ১০.০০টায়।

আমি ম্যানেজমেন্টের ছাত্র না। কিন্তু অভিজ্ঞতা থেকেও অনেক সময় জ্ঞান লাভ করা যায়। সেই জ্ঞান থেকে বলছি। আমাদের ম্যানেজমেন্ট চলছে এভাবে-

- অধিনস্তকে ঝাড়ি না দিলে কাজ হবে না। অলওয়েজ ঝাড়ির উপর রাখতে হবে (সেই সাথে পিছনে বসের নিন্দাবাদ ফ্রি! ইটটি মারিলে যেমনটি পাটকেলটি খাইতে হয়।)
- একটা স্ট্রিক্ট টাইমফ্রেইম মেইনটেইন করতে হবে, এটাই যেন মুল রেসপন্সিবিলিটি। কাজ আদায় হলেও সময়টা সে ঠিকমত দিচ্ছে কিনা তাতে থাকে কড়া নজর। সম্ভবত বাঙালি স্বভাব-ফাকিবাজি থেকেই এসেছে এই চিন্তা!
- কোন ধরনের ভালোবাসা, আন্তিরকতা, শ্রদ্ধা তো নেই-ই, বরং সবসময় অধিনস্তদের বেকুব জ্ঞান করার চেষ্টা করা হয়। মুর্খ লোকেরা এই পন্থায় অবশ্য ভালই জোড়াতালি দিয়ে কাজ আদায় করে নিতে পারে!

(আল্লাহ সকলকে অপরের কষ্ট বোঝার তৌফিক দিন। আমীন।।)

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১২৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
২ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637387
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১০:৪০
আবূসামীহা লিখেছেন : - অধিনস্তকে ঝাড়ি না দিলে কাজ হবে না। অলওয়েজ ঝাড়ির উপর রাখতে হবে (সেই সাথে পিছনে বসের নিন্দাবাদ ফ্রি! ইটটি মারিলে যেমনটি পাটকেলটি খাইতে হয়।)
- একটা স্ট্রিক্ট টাইমফ্রেইম মেইনটেইন করতে হবে, এটাই যেন মুল রেসপন্সিবিলিটি। কাজ আদায় হলেও সময়টা সে ঠিকমত দিচ্ছে কিনা তাতে থাকে কড়া নজর। সম্ভবত বাঙালি স্বভাব-ফাকিবাজি থেকেই এসেছে এই চিন্তা!
- কোন ধরনের ভালোবাসা, আন্তিরকতা, শ্রদ্ধা তো নেই-ই, বরং সবসময় অধিনস্তদের বেকুব জ্ঞান করার চেষ্টা করা হয়। মুর্খ লোকেরা এই পন্থায় অবশ্য ভালই জোড়াতালি দিয়ে কাজ আদায় করে নিতে পারে!

ভাল ম্যানেজমেন্ট --- তৃতীয়বিশ্ব স্টাইল।
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪৬
630565

মাসরুর রাহীল লিখেছেন : এগুলো বইপুস্তকে যোগ করলে নতুনদের ক্ষেত্রটা বুঝতে সহজ হতো!
637433
০৫ ফেব্রুয়ারী ২০১২; সকাল ১১:০৯
পাংশুল লিখেছেন :
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪৭
630566

মাসরুর রাহীল লিখেছেন : মধ্যবিত্তের কষ্ট দেখার কেউ নেই।
637560
০৫ ফেব্রুয়ারী ২০১২; দুপুর ১২:৪৭
মিডিয়া ওয়াচ লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪৮
630567

মাসরুর রাহীল লিখেছেন : ধন্যবাদ
638015
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২৮
অরণ্যতা লিখেছেন : ভাই আমি ম্যানেজমেন্টের ছাত্র- আপনার কথায় কোন ভুল পেলাম না
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:৩৭
630967

মাসরুর রাহীল লিখেছেন : ম্যানেজমেন্টে কি এইসব পড়ানো হয়?
১৪ ফেব্রুয়ারী ২০১২; রাত ১১:১৪
644596

অরণ্যতা লিখেছেন : Strategic Management,HR Management,Strategic Human Resource Management ওTotal Quality Management এই সব কোর্সে এই বিষয়টা আছে।
After all its commonsense
মন্তব্য লিখতে লগইন করুন
মাসরুর রাহীল
"The Role of Intellectuals is not to solve crisis, it is to create crisis"