ইসরাইলি সেনাবাহিনীর প্রধান লে: জেনারেল বেন্নি গান্টয্ ইসরাইলি দৈনিক হারেৎয্কে দেয়া সাক্ষাতকারে বলেছেন, পরমাণু বোমা তৈরীর কোনো ইচ্ছে ইরানের নেই বলে মনে করেন তিনি। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু বিষয়ক আলোচনার আগ মুহূর্তেও ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছিলেন, আগামী এক বছরের মধ্যেই ইরান পরমাণু...
হারানো ফুটবল ফিরে পাওয়া শিশুদের জন্য খুবই আনন্দের বিষয়, কিন্তু আরও বিস্ময়কর ঘটনা হল, জাপানের এক স্কুল-ছাত্র গত বছর সুনামির সময় হারিয়ে-যাওয়া একটি ফুটবল যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে ফেরত পেয়েছে। গত বছরের মার্চ মাসে জাপানের প্রলয়ংকরি সুনামি ১৬ বছরের জাপানি বালক মিসাকি মুরাকামি'র বাড়ীসহ তার সব কিছুই ভাসিয়ে...
আদালত অবমাননার অভিযোগে দৈনিক সংগ্রামের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকসহ ফেনি জেলার ১১ আইনজীবীকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ দৈনিক সংগ্রামের তৃতীয় পাতায় ‘পুলিশকে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ' শিরোনামে...
৫০ বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ থাকা মুসলিম ব্রাদারহুডে এখন মিশরের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের শতকরা ৪৭ ভাগ আসনে বিজয়ী হয়েছে। হুসনি মুবারক বিরোধী আন্দোলনের সময় দলটি ঘোষণা করেছিল তারা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে না। সময়ের প্রয়োজনে তখন সেই ঘোষণা দেয়া দরকার...
সৌদি আরব, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন ইরানকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র এমনকি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে হাত মেলাচ্ছে তখন কাতারের প্রধানমন্ত্রী একটি সাহসী বক্তব্য দিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসেম আস-সানি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার দেশের ভূমি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবেন না।
তিনি বলেছেন, "এটা পরিষ্কার যে, কাতার থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বিষয়ে কোনো চাপ আমরা মেনে নেব না।"
‘মা বলেছেন, আমি মৃত্যুর পথে। মরার আগে আমি হুজুরের (মাওলানা সাঈদী) বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারব না। হুজুর ঘটনার সাথে জড়িত ছিলেন না। ওনার বিরুদ্ধে আমি এখন মিথ্যা কথা বলব কেমন করে?’
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অনুপসি'ত ৪৬ সাক্ষীর একজন মো: মোস্তফা তার মায়ের উদ্ধৃতি দিয়ে বললেন এ কথাগুলো। মোস্তফা, তার মা সিতারা বেগম ও বোন রানী বেগমেরও নাম রয়েছে মাওলানা সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের তালিকায়। কিন' তারাসহ মোট ৪৬ জন সাক্ষীর কাউকেই সাক্ষ্য দিতে আদালতে হাজির করা সম্ভব...
সব জল্পনার অবসান ঘটিয়ে মিশরের পার্লামেন্ট শেষ পর্যন্ত সংবিধান প্রণয়ন কমিটির ১০০ সদস্য নির্বাচিত করেছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ সা'দ আল কাতাতনি বলেছেন, শনিবার দীর্ঘ ১২ ঘন্টাব্যাপী অধিবেশন শেষে ভোটাভুটিতে এসব সদস্য নির্বাচিত হয়েছেন। কমিটির বেশিরভাগ সদস্য ইসলামপন্থী বলে তিনি জানান।
মিশরের ডেমোক্রেটিক পার্টির সাংসদ সাবহি সাবরি বলেছেন, সংবিধান প্রণয়ন কমিটির ১০০ সদস্যের মধ্যে ৭৮ জন মুসলিম ব্রাদারহুড ও সালাফিপন্থী আন্ নুর পার্টির সদস্য। বাকি ২২ জন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক। কাজেই মিশরের ভবিষ্যত সংবিধানে সেদেশের বেশিরভাগ মানুষের মতামত প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
...
কয়েক বছর ধরে বাংলাদেশে 'আল্লাহ হাফেজ' বলার প্রচলন শুরু হয়েছে। এর আগে বিদায়ের বেলায় 'খোদা হাফেজ' বলা হতো। বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর উদ্দিন খান মামুন এ সম্পর্কে বলেছেন, পানি ও জল শব্দের মধ্যে কোন পার্থক্য নেই কিন্তু পানি বলতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তেমনি খোদা হাফেজের জায়গায় আল্লাহ হাফেজ বললে তা বেমানান শোনায়। তিনি বলেন, ইদানিং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় আল্লাহ হাফেজ শব্দটি এত বেশি ব্যবহৃত হচ্ছে যে, শুনে মনে হয় খোদা হাফেজ বলতে কোন শব্দই ছিল না। ধর্মীয় এই গোষ্ঠীটি ক্ষমতার অপব্যবহার করে বাংলা শব্দ থেকে ফার্সি বাদ দেয়ার যে অপতৎপরতা চালাচ্ছে তা আগামীতে অব্যাহত থাকবে।
...
মূলধারার রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছে লিবিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। দলটি গতকাল (শনিবার) শেষ বেলায় এক ঘোষণায় বলেছে- এখন থেকে তারা জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি নামে কাজ করবে। প্রায় ৬০ বছর পর দলটি রাজনীতির মূলধারায়...
গত নভেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক দাবি করেছিলেন, ইরান যদি পাল্টা হামলা চালায় তবে তাতে ইসরাইলের পাঁচশ' মানুষও নিহত হবে না। কিন্তু ইসরাইলের একজন প্রবীণ সংসদ সদস্য বলেছেন, ইরান যদি পাল্টা হামলা চালায় তবে তা প্রতিহত করার ক্ষমতা তেল আবিবের নেই। জিভ বাইলেস্কি নামের এ সংসদ সদস্য আরো বলেছেন, বোমার হাত থেকে রক্ষার জন্য পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ইসরাইলের নেই এবং যুদ্ধের সময় প্রতি চার জন ইসরাইলির মধ্যে একজনকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেয়া যাবে না। সব মিলিয়ে তিনি স্বীকার করেন, যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় ইসরাইল।
এদিকে, জিভ বাইলেস্কি'র বক্তব্যকে সমর্থন...
আফগানিস্তানের মার্কিন নিয়ন্ত্রিত বাগরাম ঘাঁটির আশেপাশের এলাকা থেকে তিনশ'র বেশি কোরআন উদ্ধার করা হয়েছে। এসব কোরআনের অংশবিশেষ পুড়ে গেছে। ওই ঘটনার পর আফগান সংসদেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সংসদ সদস্য আব্দুস সাত্তার খাওয়াসি বলেছেন, মার্কিন বাহিনীকে মোকাবেলার জন্য জিহাদ ঘোষণা করতে হবে, যাতে আগ্রাসী...
অস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোনের ছেলে ও প্রামাণ্য চিত্র নির্মাতা শ্যান স্টোন ইরান সফরে এসে ইসলাম গ্রহণ করেছেন।
একটি প্রামাণ্য চিত্র নির্মাণের কাজে বর্তমানে ইরান সফরে রয়েছেন শ্যান স্টোন। গত ১৪ ফেব্রুয়ারি তিনি ইরানের ইস্পাহান...
গত কয়েকদিন ধরে ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য নানা ভাষায় হুমকি দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়ার প্রতিবাদে কানাডা এবং যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বোস্টোন, শিকাগো, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোসহ ৬০টি শহরে...
নতুন জুতা আর পরিচ্ছন্ন জামা কাপড় পরে গণমিছিলে গিয়েছিল শফিকুল। মিছিলে যাবার আগে সহকর্মীদের সামনে বলে যায়, তার কিছু হয়ে গেলে যেন তার বেতনের টাকা ঠিকভাবে তার স্ত্রীর কাছে পৌঁছে যায়। সকালে বাড়িতে নাস্তা করতে বলেছিলেন মা। শফিক উত্তর দিয়েছিল, ‘খাবো না, আজ মিছিলে গিয়ে শহীদ হয়ে যাবো।’ রাজশাহীতে সোমবার বিএনপির গণমিছিল শুরুর আগ মুহূর্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শফিকের এসব কথা এখন এলাকাজুড়ে আলোচিত হচ্ছে। স্বজন আর সহকর্মীদের কাছে তার মিছিলে যাওয়ার আগ মুহূর্তের এসব কথাই এখন আলোচ্য বিষয়। ছেলের অকাল মৃতুতে নির্বাক হয়ে পড়েছেন শফিকুলের পিতা আবদুর রহিম। তবে তিনি আদালতে বিচার পাওয়ার ব্যাপারে অনিশ্চিত। আবদুর...
মার্কিন ম্যাগাজিন ‘নিউ ইয়র্ক' তাদের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমেরিকার 'প্রথম ইহুদি প্রেসিডেন্ট' হিসেবে অভিহিত করেছিল। প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ওবামাকে সবচেয়ে কট্টর ইসরাইল সমর্থক বলে চিহ্নিত করা হয়। ম্যাগাজিনে...