বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:১৯

মেরে ফেলার চেয়ে পেরেক ঠুকতে মজা পাচ্ছে ছাত্রলীগ

লিখেছেন আরিফ জাহান ০১ সেপ্টেম্বর ২০১০, সকাল ০৯:৫০

কয়েকদিন আগে দোতলা থেকে ফেলে দিয়ে এক ছাত্রকে মেরে ফেলার পর এবার মশিউর নামের ছাত্রের শরীরে পেরেক ঠুকেছে ছাত্রলীগের সোনার ছেলেরা। ছাত্রলীগের পরবর্তী নতুন আয়োজন দেখার জন্য এখন আমাদের অপেক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এবং আমীর আলী হলের আবাসিক ছাত্র মশিউর তাঁর স্নাতকোত্তরের মৌখিক পরীক্ষা শেষ করে গত সোমবার সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসে ইফতার করেন। ইফতার ও বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত আটটার দিকে আমীর আলী হলে ফেরার পথে ছাত্রলীগের কর্মী ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ফিরোজের নেতৃত্বে ১০-১২ জন পেছন থেকে এসে মশিউরের ওপর অতর্কিত হামলা চালান। ছাত্রলীগের কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে মশিউর মাটিতে পড়ে যান। এরপর তাঁরা মশিউরের পায়ে এবং হাতে হাতুড়ি দিয়ে একাধিক জায়গায় লোহার পেরেক মারেন। এ সময় মশিউরের চিৎকার শুনে ঘটনাস্থলের কাছেই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কয়েকজন দোকানি এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপরও হামলা চালান। এ সময় তাঁরা ওই মার্কেটের শতরূপা স্টুডিওর মালিক জামিল আহমেদকে মারধর করে তাঁর কাছ থেকে একটি মুঠোফোন কেড়ে নেয়।
এর আগে গত ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ খাবারের টোকেন নেওয়া নিয়ে ছাত্রলীগের কর্মীরা নাসরুল্লাহ নাসিম নামের সংগঠনের আরেক কর্মীকে মারধরের পর হলের দোতলা থেকে নিচে ফেলে দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের অনুসারী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র নাসিম হাসপাতালে নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ২৩ আগস্ট মারা যান।



লিংক : http://www.prothom-alo.com/section/date/2010-09-01/category/90

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২৮২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
৭ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
30372
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ০৯:৫৬
সাজিদ লিখেছেন : কসাইলীগ এবার দেখি কাটমিস্ত্রী লিগ। পরবর্তীতে তারা কোন পেশাকে অনুসরন করবে?

নাপিত লীগ - ক্ষুর
...............।
30373
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ০৯:৫৯
মাধুকরী লিখেছেন : ওরা আসলেই আওয়ামীলীগ, মানুষ না।
30374
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ১০:০৩
পলাশ লিখেছেন : ছাত্রলীগের এতগুন দেখে সত্যিই আমি মুগ্ধ! হে বিধাতা, এত গুন শুধু এক সংঠনকেই দিলে?
30382
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ১০:২৬
ভোরের পাখি লিখেছেন : মানবতা দিকে দিকে কাদছে......।
30384
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ১০:৩০
বিপ্লবের হাতিয়ার লিখেছেন : f*cken আওয়ামী বলে একটা গালি জনপ্রিয় হয়ে উঠছে। আওয়ামী জঙ্গিবাদের কাছে বাংলাদেশের মানুষ অসহায়। তার এক নতুন বিপ্লবের প্রতিক্ষায়। নীরব দূর্ভিক্ষে নিম্ন এবং মধ্যবৃত্ত মানুষ অর্ধাহারে এবং অনাহারে দিনযাপন করছে। আওয়ামী জঙ্গিবাদের সন্ত্রাসের কাছে সারা দেশের মানুষ জিম্মি। মা বোনেরা বাড়ীরে বাহিরে বের হতে এখন ভয় পায়। মা বোনদের বাজারের পন্যে পরিণত করতে আওয়ামী জঙ্গিরা উঠে পরে লেগেছে। বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষাতকে ধ্বংস করে ভারতের অংরাজ্যে পরিণত করার নীলনক্সা প্রনয়ন করে যাচ্ছে আওয়ামীরা। বিদ্যুৎ এবং নিরাপত্তার অভাবে প্রতিদিন ২-৩ টা শীল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সে কাজ চলে যাচ্ছে ভারতে। বিগত চার বছরে বিদ্যুৎ উৎপাদন মাত্র ২৫০ মেগাওয়াট বৃদ্ধি পেয়েছে। তাও সিএনজি স্টেশন বন্ধ রেখে তা সম্ভব হচ্ছে। আওয়ামী সরকরা যত দিন ক্ষমতায় থাকবে তত বেশী বাংলার মানুষের জীবণ দূর্বিসহ হয়ে উঠবে।
30406
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ১১:১৪
নিরপেক্ষ লিখেছেন : প্রতিহিংসা পরায়ন রং হেডেড মহিলা বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে তাদের উস্কে দিচ্ছে তাতে তো এটা সামান্য ব্যপার। আরো বেটার কিছু পাবেন ভবিষ্যতে.......।
30416
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ১১:৩৬
নজরুল লিখেছেন : কুত্তালীগের একাজটার উদ্বোধন কুমারী মন্ত্রী সাহারাকে দিয়ে করা উচিত ছিল।
30475
০১ সেপ্টেম্বর ২০১০; দুপুর ০১:৫০
হোসেন খিলজী লিখেছেন : সাজিদ লিখেছেন, : কসাইলীগ এবার দেখি কাটমিস্ত্রী লিগ। পরবর্তীতে তারা কোন পেশাকে অনুসরন করবে?
নাপিত লীগ - ক্ষুর
30712
০১ সেপ্টেম্বর ২০১০; রাত ১১:০৫
ইজিবাইক লিখেছেন : দুখ:জনক
১০
30716
০১ সেপ্টেম্বর ২০১০; রাত ১১:১৬
লালসালু লিখেছেন : কসাইলীগ এবার দেখি কাটমিস্ত্রী লিগ। পরবর্তীতে তারা কোন পেশাকে অনুসরন করবে?

নাপিত লীগ - ক্ষুর
০৩ সেপ্টেম্বর ২০১০; রাত ১০:৫৬
15529

আরিফ জাহান লিখেছেন : এই গুলোতে পুরান হয়ে গিয়েছে। পরবর্তীতে তার কি করবে তা তারা নিজেরাই ঠিকমত বলতে পারবেনা বলে মনেকরি।
১১
30904
০২ সেপ্টেম্বর ২০১০; সকাল ০৬:০৩
parvez লিখেছেন : সাজিদ লিখেছেন, : কসাইলীগ এবার দেখি কাটমিস্ত্রী লিগ। পরবর্তীতে তারা কোন পেশাকে অনুসরন করবে?

নাপিত লীগ - ক্ষুর darun bolsen bai jan
১২
136723
০৯ জানুয়ারী ২০১১; সকাল ০৯:২১
রঙের মানুষ লিখেছেন :
মন্তব্য লিখতে লগইন করুন
আরিফ জাহান