বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:২০

ধর্মনিরপেক্ষ ভারত যা করেনি, বাংলাদেশ তা করেছে: তসলিমা (প্রথম আলো)

লিখেছেন উর্বর ০৫ ফেব্রুয়ারী ২০১২, রাত ০৮:২২

দেশটা কোন্ দিকে যাচ্ছে,কট্টর হিন্দুত্ববাদী ভারতের চেয়েও ইসলাম ও ইসলামি মুল্যবোধের বিরোদ্ধে অবস্থান নেওয়ায় আমরা এখন তসলিমার মতো নষ্ট মেয়ের (তার নিজের ভাষায়) কাছ থেকে সাধুবাদ ও সার্টিফাই পাচ্ছি, এ থেকে কি বার্তা পাওয়া গেল- সে মন্তব্য সম্মানিত ব্লগার রা আমার চেয়ে ভাল করতে পারবেন। প্রথম আলোর রিপোর্টটি হুবহু এখানে। আপনি কষ্ট করে শুধু এখানে ঢুঁ মারলেই পেয়ে যাবেন মহারত্ন।
"নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নতুন বই প্রায় ১৮ বছর পর গত বৃহস্পতিবার বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এর মাত্র এক দিন আগে মৌলবাদী গোষ্ঠীর হুমকির কারণে ৩৬তম কলকাতা বইমেলায় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘নির্বাসন’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিল করে মেলা আয়োজক কর্তৃপক্ষ। নির্বাসিত এই লেখক এসব বিষয় নিয়ে টিএনএনের সঙ্গে কথা বলেছেন।

প্রশ্ন: আবারও আপনার বই বিতর্ক তৈরি করছে...
উত্তর: হ্যাঁ, আমার আত্মজীবনী নির্বাসনের সপ্তম খণ্ডের প্রকাশনা অনুষ্ঠান কলকাতায় বাতিল হয়েছে। কিন্তু এ ঘটনার পরের দিনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তা সফলভাবে প্রকাশিত হয়েছে। আমি খুবই আনন্দিত। ঢাকার বাংলা একাডেমীর চত্বরে লেখক সৈয়দ আবুল মকসুদ আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতের যা করা উচিত ছিল, বাংলাদেশ তা করেছে।’

প্রশ্ন: তাহলে আপনি কি এখন বাংলাদেশে ফিরে আসার কথা ভাবছেন ?
উত্তর: না। দেশটিতে আমার বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বা প্রকাশের ব্যাপারে তাঁরা (মৌলবাদীরা) ভ্রুক্ষেপ করে না। এটা কেবল একটা অনুষ্ঠান। তারা এখনই আমাকে বাংলাদেশে আসতে দেবে না। এটা কোনো উন্নতির লক্ষণ নয়। বাংলাদেশি মৌলবাদীরা আমার ব্যাপারে এখনো নমনীয় নয়। তারা এটাও জানে, সরকার আমার প্রতি রূঢ়। আমি অনুমান করি, মৌলবাদীরাও আশা করে না, সরকার আমাকে দেশে ফিরিয়ে আনুক। শেখ হাসিনা বা খালেদা জিয়া বা অন্তর্বর্তীকালীন সরকার আমার দেশে আসা অনুমোদন করবে না। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু ব্যাপারে শেখ হাসিনা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমার ব্যাপারে তিনি কিছুই করেননি। মৌলবাদীরা আমাকে ‘ইসলামবিরোধী’ বলে চিহ্নিত করেছে। একজন ইসলামবিরোধীকে দেশে আসতে দেওয়ার ব্যাপারে সরকার সম্ভবত ভীত। বাংলাদেশ আমাকে ১৮ বছর ধরে দেশের বাইরে রেখেছে। আর পশ্চিমবঙ্গের ঘটনা তো সাম্প্রতিক। একজন লেখকের জন্য এটা চরম অবিচার। কিন্তু আমি স্বপ্ন দেখি কোনো একদিন কলকাতায় ফিরতে পারব।’
প্রশ্ন: আপনার বইগুলো কি এখনো বাংলাদেশে প্রকাশিত হচ্ছে?
উত্তর: ২০১১ সালের ডিসেম্বরে বাংলাদেশের আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি আমার সঙ্গে দেখা করেন। বইয়ের সব স্বত্ব দিয়ে আমি তাঁর সঙ্গে একটি চুক্তি করেছি। তিনি ঢাকায় নির্বাসন প্রকাশের এই ঝুঁকি নিয়েছেন। বাংলাদেশ ছেড়ে আসার পর আমার বইয়ের প্রকাশকরা লেখক সম্মানী হিসেবে আমাকে একটি টাকাও দেননি। বাংলাদেশে আমার বই প্রিন্ট ও বিক্রি হচ্ছে। বইয়ের কভারে আমার নাম ও ছবি যুক্ত করে সেখানে অনেকের বাজে লেখা বিক্রি হচ্ছে। কিন্তু আমার প্রকাশকরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বা আমার বইয়ের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো প্রতিবাদও করেনি।’
প্রশ্ন: নির্বাসিত জীবনে কী করে সময় কাটছে?
উত্তর: লেখালেখি, পড়া এবং আমার পোষা বিড়াল মিনুর সঙ্গে খেলা করে অধিকাংশ সময় পার করি। যখন ভারতে ছিলাম, তখন সেখানকার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে আসত। আমি তাঁদের সঙ্গে আড্ডা দিতাম। সেই সব আড্ডা ভীষণ মিস করি।"

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
৪ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
638033
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৪০
এস দেওয়ান লিখেছেন : বাংলাদেশ বাক স্বাধীনতার দেশ তাই এখানে সবার মত প্রকাশের অধিকার আছে । তসলিমার মতো উঁচুমানের লেখিকার বিদেশে আশ্রয় খুঁজে বেড়ানোটা বাংলাদেশের ভাবমূর্তির প্রতি হুমকি । যেই জাতি এক সত্যবাদী নারীকে সুরক্ষা দিতে পারেনা সেই জাতি সম্মন্দে বিশ্ববাসী কী ভাবতে পারে ?
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৪২
630790

বেগম লিখেছেন :
নীতিমালা লঙ্ঘনের কারণে মন্তব্যটি সরিয়ে ফেলা হয়েছে
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৬
631212

নতুন মুক্তমনা লিখেছেন : হাফপ্যানট পরে, পরপুরুষের সাথে
সংগম করেন যিনি
সত্যবাদী কেমন করে
হতে পরেন তিনি
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:০৭
631217

নতুন মুক্তমনা লিখেছেন : হাফপ্যানট পরে, পরপুরুষের সাথে
সংগম করেন যিনি
সত্যবাদী কেমন করে
হতে পারেন তিনি?
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:৪০
631281

উর্বর লিখেছেন : যতসব বাক স্বাধীনতা ইসলামের বেলায়, না ? আমি দেশের বিরোদ্ধে কথা বলতে চাইলে কি স্বাধীনতা দেওয়া হবে ???
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:২৪
631330

এস দেওয়ান লিখেছেন : ইসলামকে রক্ষা করার অঙ্গিকার আমাদের সংবিধান করে না কিন্তু দেশকে রক্ষা করার অঙ্গিকার সংবিধান করে ।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:২৮
631334

এস দেওয়ান লিখেছেন : @নতুন মুক্তমনা
আপনি হাফপ্যান্টের কথা বলছেন নবী তো উলঙ্গ হয়ে সংগম কতেন তাই বলে কি তিনি মিথ্যেবাদী ?
638035
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৪১
বেগম লিখেছেন :
নীতিমালা লঙ্ঘনের কারণে মন্তব্যটি সরিয়ে ফেলা হয়েছে
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১০
631228

নতুন মুক্তমনা লিখেছেন : ভারত ধর্মনিরপেক্ষ দেশ
সন্দেহের কি আছে শেষ?
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:৪৪
631284

উর্বর লিখেছেন : অসহায় নয়, ভারত শেয়ানা পাগল, আমাদের আম্বালীগ আসলেই পাগল। অন্য কথায়, ওরা পাগলের ভান ধরেছে, আর তা দেখে আমাদের গুলো সত্যিই পাগল হয়ে গেছে।
ধর্ম নিরপেক্ষ পশ্চিমা দেশগুলোতে যেমন অষ্ট্রেলিয়ায় ঈদের দিনে সরকারি ছুটি নেই। আর আমরা পারলে....। ধর্ম নিরপেক্ষতা একটা সাইনবোর্ড মাত্র।
638044
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৪৯
সাদিকরুবেল লিখেছেন : খুবই সুন্দর পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ
638053
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৫৯
লুনিক লিখেছেন : একটি সঙ্কীর্ণ উগ্রপন্থী সংগঠন (উলামায়ে হিন্দ) শুধু যে তসলিমার বইটিই বন্ধ করেছে তা নয় এরা ভারতে মুসলিম অগ্রগতির কাজগুলিকে প্রতিটি পর্যায়ে প্রতিহত করে মুসলিম সমাজকে সবার পিছনে ঠেলে দিয়েছে। মুসলমানদের অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেই জন্য ভারত সরকার এই সংগঠনটিকে ঘাঁটাতে চায় না। সমাজকে পশ্চাৎপদ করে উলামায়ে হিন্দ-এর হয়ত স্বার্থ রক্ষা হয়, কিন্তু এতে ভারতীয় মুসলিম সমাজ অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে লজ্জাকর ভাবে পিছিয়ে পড়েছে।
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১২
631236

নতুন মুক্তমনা লিখেছেন : ধর্ম নিয়ে গালিগালাজ
কিভাবে দেয় এগিয়ে??
গালিগালাজ কি এনে দিতে পারে
উন্নতিকে বাগিয়ে??
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:৪৮
631292

উর্বর লিখেছেন : ধর্মের ব্যপারে ছাড় না দিলে উগ্র ধার্মিক হয়, তাইনা ? তাহলে যদি আমি বলি, আমাদের দেশ প্রেমিক হওয়া ভাল উগ্র দেশ প্রেমিক হওয়া ভাল নয়। অর্থাত সংবিধান, রাষ্ট্র ও দেশের সমালোচনা করার সুযোগ থাকা উচিত। নিজের বৌকে অন্যের ব্যবহারের সুযোগ থাকা দরকার। তা না হলে উগ্র দেশপ্রেমিক ও উগ্র বৌ প্রেমিক বলা হবে !! এটা কি ঠিক ?? তা না হলে ধর্মের ব্যপারে নাছোড় হলেই শুধু কট্টর ও উগ্র বলবেন কেন ??
638059
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:০৩
এলিজাবেথ লিখেছেন : বাংলাদেশর বেশিভাগ মানুষ ধর্ম/কর্মে বিশ্বাসী, কিন্তু উগ্র মৌলবাদী না।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:২২
630825

এসো দেশ গড়ি লিখেছেন : এলি@ তুমি অনেক দিন পর ভাল এবং সত্য একটি মন্তব্য করেছ। অনেক ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:১০
631233

নতুন মুক্তমনা লিখেছেন : ধর্ম কর্মে বিশ্বাসীরা মৌলবাদী না
ধর্মে অবিশ্বাসীরাও মুক্তমনের না
০৬ ফেব্রুয়ারী ২০১২; রাত ১২:৪৮
631293

উর্বর লিখেছেন : ধর্মের ব্যপারে ছাড় না দিলে উগ্র ধার্মিক হয়, তাইনা ? তাহলে যদি আমি বলি, আমাদের দেশ প্রেমিক হওয়া ভাল উগ্র দেশ প্রেমিক হওয়া ভাল নয়। অর্থাত সংবিধান, রাষ্ট্র ও দেশের সমালোচনা করার সুযোগ থাকা উচিত। নিজের বৌকে অন্যের ব্যবহারের সুযোগ থাকা দরকার। তা না হলে উগ্র দেশপ্রেমিক ও উগ্র বৌ প্রেমিক বলা হবে !! এটা কি ঠিক ?? তা না হলে ধর্মের ব্যপারে নাছোড় হলেই শুধু কট্টর ও উগ্র বলবেন কেন ??
মন্তব্য লিখতে লগইন করুন
উর্বর
আমি ভালবাসি আমার আল্লাহকে,প্রিয় রাসুল এবং আমার দেশকে। খোলামেলা কথা পছন্দ করি। অল্পতে কষ্ট পেয়ে বসি, আবার অল্পতেই ভুলে যাই সব দুখঃ। তবে কারো উপকার-অবদান ভুলতে পারিনা জীবনভর। পছন্দ করি উদার, স্বচ্ছ ও খোলামনের মানুষকে, ঘৃণা করি গোঁড়া ও অহংকারীকে। সবচেয়ে বেশি ভাবি দেশের নাস্তিকদের নিয়ে।
 
লেখকের অন্যান্য লেখা