এলোমেলো আয়োজন
লিখেছেন
স্টেশন ০৫ ফেব্রুয়ারী ২০১২, বিকেল ০৪:০৩
বিবর্ণ শব্দমালার আয়োজনে সবই এলোমেলো
প্রকৃতিতে আজ হঠাৎ কি যে হলো?
রাতকে বলছি-
অকস্মাৎ হলো কি তোমার অন্যরূপে আগমন
নাকি মনোদিঘীর স্রোতের মত ভিন্ন শব্দে বহমান।
আঁধার বেলার রাণী চাঁদকে বলি-
সঠিক লগ্নে কি আজ তোমার হল উদয়ন
বুঝি না ছাঁই, ভেতর জলস্রোতে ভেলা হয়ে কিছু একটা ভাসমান।
নিস্তব্ধতারে করে ইশারা-
এ রাতে তোমায় আমার লাগছে ভীষন ভালো
চাঁদ যে আজ তোমার বুকে ছড়ালো রাত ভর্তি আলো।
অচিনের পাড়ে কান পাততেই তুমি কি যেন একটা শুধালে,
শুনিনি... শুনিনি... দাড়াও না ওহে ত্রিভাগা ভাই
আধেক খানি বলে কেন তুমি বাঁকা পথে চললে?
বিষয়শ্রেণী: সাহিত্য
শেয়ার করুনঃ
১৩৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
৪ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
স্টেশন
নিরুদ্দেশ যাত্রা শুরু হল ঐ কুঠির প্রাঙ্গনে... একদিন পাড়ি দেব এ মায়াদিঘী। ছুবো সপ্তকুঠির...