বারবার ই প্রেমময় কোন গান গাইতে গিয়ে দেখেছি ঠিক ঐ গানটি যেমন প্রিয় জনকে নিয়ে গাওয়া যায় ঠিক তেমনি ঐ গানটি ই গাওয়া যায় স্রস্টাকে নিয়ে ।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা
এখন তোমার আপন আলোয়
তোমায় চাহিরে
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে
এই ধরাধামে যে যতই প্রিয় হোক না কেন যে স্রষ্টায় বিশ্বাস করে তার কাছে আর কেউ এত বেশি আপন,এত বেশি কাছের হতে পারে না যতটা তার স্রষ্টা হতে পারে । যখন মানুষ অনেক বেশি একা অনুভব করে নিজেকে তখনি সবচেয়ে বেশি অনুভব করে স্রষ্টাকে ।
আমার বেলা যে যায় সাঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ।
মাঝে মাঝেই মনে হয় কষ্টে থাকাটাই একদিক দিয়ে বেশি ভালো । তখন অনেক বেশি বেশি করে ডাকা যায় তাকে, অনেক বেশি বেশি পাওয়া যায় তাকে ।
যদি এ আমারও হৃদয়ও দুয়ারও বন্ধ রহে গো প্রভু
দার ভেঙ্গে এসো মোর প্রাণে
ফিরিয়া যেও না কভু ......
( সংযোজিত সব গানই রবীন্দ্রসংগীত । কিছু ভুল থাকতে পারে গানের কথায় )