এবার থাম
সব জিনিষের দাম বাড়া
গরীব দুখীর কাম সারা
করিস এমন দাম বাড়ানো
ভীষণ গৃন্য কাম যারা
কৃড়াচ্ছে বদনাম তারা।
দোহাই লাগে থাম তোরা
নইলে দেশের আমজনতা
খাস জনতা রাম যারা
পিটলে তোদের ছাড়বে না বিষ
ওষুধ কিংবা টাইগারবাম ছাড়া।
শোন লাখ খোর চামচারা
সত্যি এবার আমার গায়েও
দিচ্ছে রাগে ঘাম চাড়া
রাগের মাথা ঠিক থাকে না
নে শুনে নে দামরারা।
উঠলে মেতে আমরা-রা
মারের চোটে শিক্ষা নিতে
কাঁদাবি গরুর হামবারা
ঠেলায় পড়ে করবি শুরু
আবার পড়া আমপাড়া।
দোহাই এবার থাক তোরা
করবি নারে দাম বাড়ানো
জঘন্য এই কাম তারা।
দাম বাড়লে সবাই মরে
বাঁচে শুধু কালোবাজারী
আর সরকারী আমলারা।