বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৩২

বইমেলায় ইসলামী প্রকাশনা থাকলে সমস্যা কি ছিল?

লিখেছেন সালাহউদ্দিন ০৫ ফেব্রুয়ারী ২০১২, রাত ০৮:০২

আজকের আমার দেশ-এর খবরে জানলাম বইমেলায় ইসলামী প্রকাশনার অনুমতি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি কারণ জানিনা। তবে কিছুটা হলেও কারণ আচ করতে পারছি। হয়ত হর্তাকর্তারা মনে করেছেন ইসলামী বই পড়ে পড়ে জনগন যদি ইসলামিক মাইন্ডেড হয়ে যায় তবে আমাদের স্যাকুলারদের অবস্থা কী হবে। কিম্বা এও হতে পারে তারা ইসলামকে ভয় পাচ্ছে, ইসলামী প্রকাশনাকে ভয় পাচ্ছে। তাহলে ইসলাম কি তাদের বড় প্রতিদন্দ্বী?
আমি ভেবে পাইনা এসব গন্ডমূর্খরা এইডস নিয়ে, ইভ টিজিং নিয়ে, সন্ত্রাস নিয়ে এই যে গলাবাজি করে, অযথা এই গলাবাজির দ্বারা এতে কি ওগুলো আদৌ বন্ধ হবে? নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা ছাড়া সমাজের এই ক্যান্সারগুলো দূর হওয়া কি সম্ভব?

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১৬৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
৬ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
637990
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:০৯
তারাচাঁদ লিখেছেন : দেশে এখন রাজা ভরতের শাসন চলছে । চলছে গৌড় গোবিন্দের শাসন । একুশের বইমেলায় ইসলামী বই দেখতে চাইলে কুফরী মতবাদের ধারক এই সেক্যুলার সরকারকেই পরিবর্তন করতে হবে । এর কোন বিকল্প নেই । সামনের নির্বাচনে সেক্যুলারদের পরাজিত করার জন্য নিজেকে নিয়োগ বা বিনিয়োগ করুন ।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২৪
630752

সালাহউদ্দিন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
638003
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২০
দুর্ধর্ষ বেদুঈন লিখেছেন : দেবী দূর্গা এ বছর গজে(হাতী)তে চড়ে আগমন করেছে, তাই বইমেলায় ইসলামী প্রকাশনা স্টল নিতে ব্যর্থ হয়েছে!
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২৫
630753

সালাহউদ্দিন লিখেছেন :
638006
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২১
জেড ইসলাম লিখেছেন : আমিতো এটাকে অস্বাভাবিক হিসেবে দেখছি না। হাসিনা ও আওয়ামীলিগের শাসনে যা হওয়ার কথা তাই তো হচ্ছে দেখছি।

আর অন্যদিকে পুলিশ-র‍্যাবের পাহারায় এক বেহেস্তের টিকিটের ফেরিওয়ালার নেতৃত্ব চলছে জশনেজুলুশ।

আমি ভাবছি এই দেশের মুসলমানদের কথা।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৩০
630763

সালাহউদ্দিন লিখেছেন : জশনে জুলুশ করার মজাই আলাদা! বাধা তো বাধা, পুলিশ-র‍্যাবই বরং পাহারা দিবে কেউ যাতে বাধা না দেয়! কি সুন্দর আরামের ইসলাম!
638007
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২২
জহিরুল ইসলাম তাহা লিখেছেন : বাকসালী সরকার ইসলাম তথা নীতি-নৈতিকতা-ধর্মীয় মুল্যবোধ-ধর্মীয় আদর্শকে ভয় পায়...........
638013
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:২৭
আঁতেল লিখেছেন : কোনো সমস্যা দেখি না তবে বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে?
638054
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৫৯
এলিজাবেথ লিখেছেন : আপনি এমন একটা দেশে দেখাতে পারবেন যারা ইসলাম কায়েম করে এইডস, ইভ টিজিং, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র কায়েম করেছে? যা অন্য বাষ্ট্র সমুহ মডেল হিসাবে নিতে পারে।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:৩৬
630843

আব্দুস সামাদ লিখেছেন : আপনিকি একটাও দেশ দেখাতে পারবেন, যেখানে এলিযাবেথরা নেই?
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:৪৪
630863

সালাহউদ্দিন লিখেছেন : অবশ্যই পারব। রাসুল স.-এর মদীনা রাষ্ট্র, চার খলিফার সময়কার ইসলামী রাষ্ট্র।
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০২
630895

এলিজাবেথ লিখেছেন :
নীতিমালা লঙ্ঘনের কারণে মন্তব্যটি সরিয়ে ফেলা হয়েছে
638092
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৯:৩৪
আব্দুস সামাদ লিখেছেন : আল্লাহর ঘর কাবাতে আল্লাহর বদলে দেবদেবীর জোর বেশী ছিল। আমরা কি সেদিকেই চলেছি?
638119
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:০৫
ফয়জুল্লাহ লিখেছেন : ভাই ঠিকই বলেছেন।
638136
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ১০:২০
আশিক আমিন লিখেছেন : ইসলামী প্রকাশনা একেবারেই যে নেই তা কিন্তু নয়। যদি কেউ ইসলামী বইয়ের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তা হলে ৫২২ নং স্টলে (প্রধান পবেশপথের ঠিক বিপরীতে) “বইঘর” এ চলে যান। এদের প্রকাশনা আপনাকে মুগ্ধ করবে। এসবি ব্লগার আবু সাকী মাহবুব অনূদিত, উপমহাদেশের সাড়া জাগানো ইসলামী গ্রন্থ দেওবন্দ মাদরাসার দীর্ঘ ষাট বছরের মুহতামিম কারী মুহাম্মাদ তৈয়ব রহ.-এর বক্তৃতামালার অমর সংকলন খুতুবাতে হাকীমুল ইসলাম (প্রথম থেকে চতুর্থ খণ্ড) এখানে পাবেন। এ অসাধারণ গ্রন্থটিসহ আরো বহু ইসলামী ও শিশুতোষ বই এখানে পাবেন।
মন্তব্য লিখতে লগইন করুন
সালাহউদ্দিন
আসল সালাহউদ্দিন আইয়ূবীর খোজে.....