বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৩৬
প্রিয় লেখা
শাহ মোহাম্মদ বিন আব্দুল কাইয়ূম এর ব্লগ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত বা সুবর্ণ সুযোগ মনে কর । * বার্ধক্যে হওয়ার পূর্বে যৌবনকে। * অসুস্থতার পূর্বে সুস্থতাকে। * দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে। * ব্যস্ততার পূর্বে অবকাশকে। * মৃত্যুর পূর্বে জীবনকে। সহীহুল জামে:১০৭৭/ সহীহ তারগীব ওয়া তারহীব:৩৩৫৫

পবিত্র কোরআনে বর্ণিত যাদের উপর আল্লাহ অভিসম্পাত করেন

২০ ফেব্রুয়ারী ২০১২, সকাল ১০:২১
__সৎকাজে আদেশ ও অসৎকাজে বাধা প্রদান যারা করেনা তাদের উপর আল্লাহর অভিশাপ:
**বনী ইস্রাইলের মধে যারা কাফির ছিল তাদের উপর লানত করা হয়েছিল ।দাউদ ও ঈসা ইবনে মারইয়ামের মুখে এ লানত একারনে করা হয়েছিল, যে তারা অবাধ্য ও আদেশ অমান্য করেছিলএবং সীমার বাহিরে চলে গিয়েছিল। তারা যে মন্দ ও গর্হিত কাজ করত তা থেকে তারা পরষ্পরকে নিষেধ করতনা বাস্তবিকই তাদের কাজ ছিল অত্যান্ত গর্হিত।সুরা মায়িদা ৭৮/৭৯
__জ্ঞান গোপণকারীর উপর আল্লাহর অভিশাপ:
...

নবীজীবনের একটি ঘটনা : নবীশিক্ষার একটি ঝলক

১৬ ফেব্রুয়ারী ২০১২, সকাল ০৯:৩৬
হযরত আমর ইবনে আবাসা রা. বলেন, জাহেলী যুগে আমি যখন মানুষকে মূর্তিপূজা করতে দেখতাম আমার কাছে মনে হত, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। এদের এ সকল কাজ সম্পূর্ণ অসার। হঠাৎ একদিন শুনতে পেলাম, মক্কায় এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি গায়েবের খবর বলেন। তখন আমি মক্কার উদ্দেশে বের হলাম। মক্কায় পৌঁছে জানলাম, তিনি গোপনে ইসলাম প্রচার করছেন আর কওম তাঁর প্রতি চরম ক্ষিপ্ত হয়ে আছে।আমি চুপিচুপি তাঁকে খুঁজতে লাগলাম। তিনি মক্কায় ওকাজ নামক স্থানে ছিলেন। আমি সেখানে পৌঁছে তাঁকে সালাম দিলাম। এবং জিজ্ঞাসা করলাম, ‘আপনার পরিচয় কী?’ তিনি বললেন, ‘আমি আল্লাহর নবী।’ বললাম, ‘আল্লাহর নবী মানে কী?’ তিনি বললেন, ‘আল্লাহর বার্তাবাহক।’বললাম, ‘কে...

আজকের আড্ডা পোষ্ট একজন মুসলিমের উপর হক প্রসঙ্গে: >

১২ ফেব্রুয়ারী ২০১২, রাত ১০:১৫
সমস্ত মুসলমান ইটের গাঁথুনির প্রাচীরের ন্যায়,কঠিণ ইস্পাতের ন্যায় ।হেলেধুলে কখনোও পড়ে যাবেনা .যার একাংশ অন্যাংশকে শক্তিশালী করে। সমস্ত মুসলমান ভাই ভাই। মুসলমানদের সমাজ ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির শৃঙ্খলে আবদ্ধ। তাই আমাদের প্রিয় শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হক বলে দিয়েছেন, যেগুলোর মাঝে সকলেই অংশীদার। যাতে সর্ব শ্রেণীর মুসলমান সংঘবদ্ধভাবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে ঐক্যের বলে বলীয়ান হতে পারে।মুসলমান যে সকল হকের সাথে আবদ্ধ তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদীস থেকে একটি হাদীসে বর্ণিত হকগুলো উল্লেখ যোগ্য: আবু হুরাইরা রা. বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি...

সমাজে দুটি ভুল প্রচলন ও একটি ভুল মাসআলা

১০ ফেব্রুয়ারী ২০১২, রাত ০২:৪৪
১. মুসাফাহার সময় ঝুঁকা:
সাক্ষাতের সময় নিজ মুসলিম ভাইকে সালাম করা তো সুন্নতে মুয়াক্কাদাহ ও ইসলামের শিআর। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা, পরিচিত-অপরিচিত সকলকে সালাম দেওয়া, শুদ্ধ ও পরিষ্কার উচ্চারণে সালাম বলা-কমপক্ষে ‘আসসালামু আলাইকুম’ পর্যন্ত অবশ্যই বলা-সুন্নত।
সালামের পর আরেকটি আমল হল মুসাফাহা, যা মুস্তাহাব পর্যায়ের আমল। তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে, পরিচিত-অপরিচিত সকলের সাথে মুসাফাহা করতে হবে। আর আজকাল তো মুসাফাহার আদবের আলোচনাও কম হয় এবং এসবের প্রতি লক্ষ্যও কম করা হয়। আল্লাহ তাআলা...

মৃত্যুর পর এক মুরতাদের শাস্তির ঘটনা

০৮ ফেব্রুয়ারী ২০১২, সকাল ০৯:২২
হযরত আনাস রাদিআল্লাহু আানহু থেকে বর্ণিত।তিনি বলেন:আমাদের মাঝে এক ব্যাক্তি ছিল যার সম্পর্ক ছিল নাজ্জার বংশের সাথে সে মুসলমান হয়ে সুরা বাকারা ও আল ইমরান পড়ত।সে নবী সাল্লা্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবী ওহী (কোরআন লিখত কিছুদিন পর সে পলায়ন করে আহলে কিতাবদের সাথে গিয়ে মুরতাদ হয়ে আবার খ্রিষ্টান হয়ে গেল।সে বলত মুহাম্মদ তাই জানে যা আমি তার জন্য লেখিছি।এবং খ্রিষ্টানরা তার অতিরিক্ত প্রশংসার জন্য বলল যে,আমাদের এ সাথী মুহাম্মদের লেখক ছিল।আর এতে করে সে খুব খুশি হত।কিছুদিন পর আল্রাহ তায়ালা ঐ মুরতাদকে মৃত্য দিলেন।তার মৃত্যর পর খ্রিষ্টানরা তাকে মাটিতে পুতে দিল।কিন্তু সকালে গিয়ে দেখল সে মাটির উপর পরে আছে।খ্রিষ্টানরা বলল।এটা...

শিশু কিশোরদের নামাজে উৎসাহিত করা আমাদের উপর দায়িত্ব।

০২ ফেব্রুয়ারী ২০১২, রাত ০৩:০১


ইসলামের পাঁচটি স্থম্ভের মধ্যে নামাজ হল অন্যতম ।কালেমার পরে নামাজের অবস্তান ।বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কুফরীতে নিপতিত হয়। নামাজ মানুষকে নম্র হতে শিক্ষা দেয় ।নামাজ অশ্লিল কাজ থেকে বিরত রাখে। নামাজ ধনী গরিবকে...

উপদেশ মালা

২৯ জানুয়ারী ২০১২, রাত ০৩:৫৯
১. ভয়ের ফলাফল হলো হতাশা এবং কিংকর্তব্য বিমূঢ়তা হলো নৈরাশ্য । সুযোগ মেঘের মতো বয়ে যায় । কাজেই উত্তম সুযোগের সদ্ব্যবহার করো ।
২. যার কর্ম ততপরতা নিম্নমানের তার বংশ মর্যাদার জন্য তাকে উচ্চ মর্যাদা দেয়া যায় না ।
৩. হে আদম সন্তান ! তোমাদের মহামান্বিত প্রভূ তার নেয়ামত তোমাদের দান করে যাচ্ছেন অথচ তোমরা তার নাফরমানি করছো। তোমরা আল্লাহকে ভয় কর ।
৪. উদার হয়ো কিন্তু অপচয়কারী হয়ো না;...

অল্পে তুষ্টির একটা ঘটনা

২৬ জানুয়ারী ২০১২, সকাল ১১:০৭
খলীফা হারুনুর রশীদ যখন মসজিদে নববী যিয়ারতের উদ্দেশ্যে মদীনা মুনাওয়ারায় সফর করলেন:সেখানে গিয়ে ইমাম মালেকের উপর তার দৃষ্টি পড়ল ,যিনি সেখানে হাদীসের দারস দিতেন।খলীফা ইমাম মালিকের নিকট এসে বললেন:ইমাম মালেক !আমার ইসলামী জ্ঞান অর্জন করতে মন চায় আমি আপনার নিকট ইসলামী জ্ঞান অর্জন করব।আপনার পক্ষে কি সম্ভব যে,আপনি আমার ঘরে এসে আমাকে ইসলামী জ্ঞান শিক্ষা দিবেন।ইমাম মালেক বলনে:হে হারুন ! জ্ঞান কারো নিকট যায়না।বরং জ্ঞানের নিকট আসতে হয় ।হারুনুর রশীদ বললেন :আপনি সত্য বলেছেন হে দারুল হিজরার ইমাম !আমি অতিসত্বর মসজিদে নববীতে আপনার ছাত্র হব।ইমাম মালেক বললেন:যদি আপনি আসতে বিলম্ব করেন তাহেলে মসজিদে উপস্হিত ছাত্রদেরকে ভেদ করে সমানে...

আল্লাহর জিকির রোগ নিরাময়ের উত্তম ওষুধ

২৪ জানুয়ারী ২০১২, দুপুর ০২:২৬


নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন পবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার ‘আল্লাহ’ শব্দটি উচ্চারণে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পর্কিত একটি নয়া আবিষ্কারের কথা ঘোষণা করেছেন।
ওলন্দাজ...

প্রথম আড্ডা পোষ্ট মসজিদে জুতা চুরি

২৩ জানুয়ারী ২০১২, রাত ১০:২৩
কত স্থানে আমাদের কতকিছু হারায়। রাস্তায় , বাড়ীতে , গাড়ীতে সহ নানা স্থানেই । মোবাইল , কলম, ল্যাপটপ, মানিব্যাগ, ব্যাগ আরো কত কি??????? চুরি করা স্থানের ক্ষেত্রে বাসা বাড়ীর পাশাপাশি মসজিদও জুতা চোরেদের একটি উত্তম স্থান। মসজিদ আল্লাহর ঘর ,পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ,আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মুমিন বান্দাকে পাঁচবার বাধ্যতামুলক মসজিদে যেতে হয়। মসজিদের সাথে যার সম্পর্ক হবে পরকালে মহান আল্লাহ তায়ালা তার আরশের নিচে তাকে আশ্রয় দিবেন। মুমিনরা মসজিদের সাথে সম্পর্ক রাখবে।মসজিদের সাথে দেখা না করলে সে পেরেশান থাকবে। দুঃখ জনক হল দেশে থাকাবস্হায় আমার জুতা প্রায়ই চুরি হয়ে যেত ,আমার এক বন্ধু পরামর্শ দিয়ে আমাকে বলল...দোস্ত...

দৈনন্দিন জীবনে মধুর উপকারিতা

২৩ জানুয়ারী ২০১২, রাত ০৩:৫২


আপনার দেখা সবচেয়ে মিষ্টি দ্রব্য কি মধু? আপনার উওর যাই হোক না কেন মধুর উপকারিতা কিন্তু এর মিষ্টি স্বাদের তুলনায় অনেক বেশী। দৈনন্দিন জীবনে মধুর মধুময় উপকারিতা পেতে এবং মিষ্টি স্বাদ আস্বাদন করতে নিম্নোক্ত টিপ্সগুলো লক্ষ করুন-
...

প্রশংসাকারী ব্যক্তি তিন ধরনের গুনাহে লিপ্ত হয়

২২ জানুয়ারী ২০১২, রাত ০২:১৯
**তোষামোদি করতে গিয়ে প্রশংসাকারী ব্যক্তি তিন ধরনের গুনাহে লিপ্ত হয় **
(১) নিজের মতলব হাসিলের জন্য এমন সব প্রশংসা করে, যার বাস্তবতার সঙ্গে কোন মিল খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এটা নির্লজ্জ মিথ্যাচার।
(২) প্রশংসাকারী ব্যক্তি এমন সব বাক্য উচ্চারণ করে, যার প্রতি সে নিজেও বিশ্বাসী নয়। অর্থাৎ এটা স্পষ্ট মুনাফিকীর আলামত।
(৩) অন্যের প্রশংসা করতে গিয়ে প্রশংসাকারী ব্যক্তির নীচতা, নির্লজ্জতা ও হঠকারিতা প্রকাশ পায়। এতে সে অন্যের চোখে নিজেকে...

জামাআতে নামায আদায়ের যত উপকারিতা

২১ জানুয়ারী ২০১২, রাত ০২:৪২


জামা‘আতে নামাযের উপকারিতা অনেক এবং তার বিরাট কল্যান রয়েছে, তার রয়েছে বিভিন্নমূখী উপকারিতা, যে কারণে ইসলামী শরীয়তে জামা‘আত ওয়াজিব করেছে। যে সকল উপকারিতা ও হিকমতের জন্য জামা‘আতে নামায আদায় করা শরীয়ত ওয়াজিব করেছে তন্মধ্যে...

****আস্তিক নাস্তিক কৌতুক ****

১৯ জানুয়ারী ২০১২, রাত ০২:৫৭
মধ্যযুগের কাহিনী। এক অত্যাচারী রাজা তার বিপরীত মত পথের লোকদের নির্বিচারে ধর-পাকড়, এমনকি হত্যা পর্যন্ত করছিল- এমন সময়কার ঘটনা। ঘটনাচক্রে এক খৃস্টান, এক মুসলমান আর এক নাস্তিক ধরা পড়লো- রাজার বিরোধিতা করার অপরাধে তাদের মৃত্যুদন্ডের রায়ও হলো।
নির্ধারিত দিনে এক এক করে তাদেরকে গিলোটিনে চড়ানোর জন্য নেয়া হলো। প্রথমে খৃস্টান ব্যক্তির পালা। তাকে বলা হলো: মরার আগে শেষবারের মতো প্রার্থনা করতে চাইলে সে করতে পারে। খৃস্টান ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে প্রার্থণা করলো: “আমাকে আমার পিতা যেশাসই রক্ষা করবে”। এরপরে সে গিলোটিনে তার মাথা গিলোটিনে রাখলো। কিন্তু অবাক ব্যাপার! দেখা গেলো-...

আস্তিক নাস্তিক কৌতুক

১৭ জানুয়ারী ২০১২, রাত ০৩:৪০
এক ধার্মিক ব্যক্তি আর এক নাস্তিক পাশাপাশি হাটছিল। ধার্মিক ব্যক্তি স্বভাবসুলভ পাশের ব্যক্তিটিকে নামাজ-রোজা এসবের ফজিলত বর্ননা শুরু করতেই নাস্তিক ব্যক্তির প্রশ্ন: আপনি আল্লাহকে বিশ্বাস করেন?
ধার্মিক ব্যক্তি একটু থতমত খেয়ে জবাব দেয়: হ্যা।
নাস্তিক: কেন?
ধার্মিক: বাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তাকে বিশ্বাস করবো না?
নাস্তিক মহাশয় এবার একটা ব্যঙ্গ হাসি হেসে বললো: আপনি দেখেছেন কখনো আল্লাহকে? আর, আল্লাহকে মানতে...
সাম্প্রতিক পোস্ট
শাহ মোহাম্মদ বিন আব্দুল কাইয়ূম
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত বা সুবর্ণ সুযোগ মনে কর । * বার্ধক্যে হওয়ার পূর্বে যৌবনকে। * অসুস্থতার পূর্বে সুস্থতাকে। * দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে। * ব্যস্ততার পূর্বে অবকাশকে। * মৃত্যুর পূর্বে জীবনকে। সহীহুল জামে:১০৭৭)সহীহ তারগীব ওয়া তারহীব:৩৩৫৫)
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৭০টি
মন্তব্য করেছেন: ৩৪৬৩
মন্তব্য পেয়েছেন: ৮৭৬টি
প্লাস পেয়েছেন: ৫৬১টি
ব্লগ লিখছেন ৮ মাস ৬ দিন
ব্লগটি মোট ১৯৮০৩বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য