বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৩৭

ভেঙ্গে দাও টিপাইমুখ

লিখেছেন অকপট শুভ্র ২৫ নভেম্বর ২০১১, সন্ধ্যা ০৬:২১

একটি সবুজ শ্যামল দেশকে আমি
ধুসর মরুর মতো উলঙ্গ দেখতে চাই না।
আমার প্রিয় বাংলাদেশকে আমি
শুষ্ক প্রানহীন ভূমি রুপে দেখতে চাই না।
নদীমাতৃক এই নয়াভিরাম দেশকে আমি
মাতৃহীন, অসহায়, এতিম দেখতে চাই না।

ওরা আমাদের নদীগুলোকে স্তব্ধ করে দিতে চায়
ওরা মুলত ষোল কোটি মানুষকে পানিতে মারতে চায়।
অথচ একটি ফুলকে বাঁচাতে যুদ্ধকরা বীর গুলো
নীরব নিথর ও নির্বাক হয়ে বসে আছে!
যৌবনোদ্দীপ্ত স্বাধীনচেতা সেই চেনা মানুষ গুলো
আজ বার্ধ্যক্যের জরায় জীর্ন হয়ে আছে!
যারা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরতে পারে
তারা কেন একটি নদীর স্রোতের জন্য
একটি জনপদের সবুজ আব্রুর জন্য
একটি সুফলা বদ্বীপের মাতার জন্য
সর্বপরি একটি দেশের অধিকারের জন্য
একটিবার গর্জে উঠছে না?





একটি অবলা প্রানীও, মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও
জীবনের লালিমা ফিরে পেতে আপ্রান চেষ্টা করে
অথচ একটি সর্বনাশা বাঁধের অমোঘ পরিনতি জেনেও
তুমি, আমি, এবং তোমরা কি করে এখনও নির্বিকার?

আমি গোলা ভরা ধান চাই
গোয়াল ভরা গরু চাই
স্রোতষীনি পদ্মা চাই
যমুনার বুকে পানি চাই
আদিগন্ত সোনালী ফসল চাই
আমি নদীর বুকে মাঝি মাল্লার গান চাই
আমি নৌকা ভরা ইলিশ চাই
আমি একটি সুখী বাংলাদেশ চাই

নদীর বুকের একটি বাঁধ মানেই ধু ধু বালুচর
এটা কি তোমরা জানোনা?
পানি শুন্য নদী মানেই খরার আগুনে ফসলের বরবাদ
এটাও কি তোমরা জানোনা?
নদী এদেশের মাতা বলেই এ দেশ নদীমাতৃক
সেটা কি তোমরা বুঝ না?
তা হলে কেন নদীর বুকে ছুরি মেরে
একটি দেশকে তুমি কল্পনা করতে পারো?

কোথায় সালাম! কোথায় রফিক!! কোথায় বরকত!!!
আজ আবারো জীবন দিয়ে জমিন রাঙ্গাবার সময় এসেছে
বুড়ো নেতা আর ভিতুদের দিক থেকে চোখ সরাবার সময় এসেছে
এবার প্রতিটি যুবক গাহুক জীবনের গান
প্রতিটি যুবক আনুক মৃতপ্রায় নদীর প্রান
বুড়ো ভাঁড়দের পিছ ছেড়ে ধরুক
দিক বিজয়ী যৌবনের গান
আজ দীপ্ত কন্ঠে আওয়াজ তোল
টিপাইমুখে ইটশুরকীর বাঁধের স্থলে
বয়ে উঠুক রক্তগঙ্গার প্রবল স্রোত
তবু বাঁধ টুটে যাক দূর হটে যাক
জালিম শকুন ও তার সকল জোট।

(কবিতাটা কতটুকু উপযুক্ত হয়েছে তা জানি না, তবে আপনি যদি এই কবিতা পড়ে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে বিন্দুমাত্রও মোটিভেটেড হয়ে থাকেন তাহলে দয়া করে এই কবিতাটি শেয়ার করতে ভুলবেন না।)

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১৭৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
৫ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
530418
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২৪
প্রেমিক পোলা লিখেছেন : ভালোবাসা দিয়ে জয় করবো এ ধরণী। আপনার লেখাকে ভালবাসলাম। আপনাকেও ভালবাসতে চাই। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আপনার লেখাকে ভালবাসলাম। আপনাকেও ভালবাসতে চাই।
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৩৪
506268

অকপট শুভ্র লিখেছেন : আসুন দেশকে ভালোবেসে দেশ বাঁচাতে টিপাইমুখ বাঁধ ভেঙ্গে গুড়িয়ে দেই।
530420
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২৫
দুখাই লিখেছেন : গুরু সাথেই রয়েছে।
আজ দীপ্ত কন্ঠে আওয়াজ তোল
টিপাইমুখে ইটশুরকীর বাঁধের স্থলে
বয়ে উঠুক রক্তগঙ্গার প্রবল স্রোত
তবু বাঁধ টুটে যাক দূর হটে যাক
জালিম শকুন ও তার সকল জোট। জটিলস
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৩৪
506271

অকপট শুভ্র লিখেছেন : ধন্যবাদ দুখাই
530431
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৩২
ভিশন-২০৫০ লিখেছেন : আপনার চমৎকার লেখা পড়ে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৩৫
506274

অকপট শুভ্র লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
530437
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৩৫
খাদিজাতুল কোবরা লিখেছেন : অবশ্যই! খুবই চমৎকার। তবে প্রতিকী স্বরুপ তিনদিন শুধু এই বিষয়ে লেখালেখি করুন।
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৫২
506301

অকপট শুভ্র লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করবো
530479
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৫৫
তেপান্তর লিখেছেন : অল্লাহে অওসাম!!!!

হায়!!! শাসক শ্রেণী, কবে হবে তোর সুবোধ,
কবে ফিরিয়ে আনবে সুখ(?),গড়বে সোনার বাংলাদেশ।
মিথ্যার বেশাতি ভাংলে, হয়তো শান্তি খোঁজে পাবো,
হয়তোবা দেশটাকে করতে পারবো সমৃদ্ধশালী।
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:০২
506324

অকপট শুভ্র লিখেছেন : ঠিক বলেছেন ভাই এই শাসক শ্রেনীর সুবোধ যে কবে হবে তার অপেক্ষায় আছি
530484
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৫৬
হাসান লিখেছেন :
২৫ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:০৩
506325

অকপট শুভ্র লিখেছেন : ধন্যবাদ হাসান ভাই
532736
২৭ নভেম্বর ২০১১; রাত ১২:৫৬
সাকিব ফেরদৌস লিখেছেন : ভাল লেগেছে জনাব!
মন্তব্য লিখতে লগইন করুন
অকপট শুভ্র
"আমি যেন সবার চোখে পাপী হয়ে থাকি" আমার ব্লগস্পট http://okopotshuvro.blogspot.com/ সামুতে আমি http://www.somewhereinblog.net/blog/shamim_uia বর্ণমালায় আমি http://www.amarbornomala.com/shamim.html
 
লেখকের অন্যান্য লেখা