বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৩৯

বড় দূর্বলতাও বিরাট সাফল্যের কারণ হতে পারে...

লিখেছেন সপ্তমিকা ৩১ অগাস্ট ২০১০, রাত ১০:২১

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের।

অনেকদিন থেকেই একটি লোক বেকার ছিল। অনেক ঘুরেও সে তার যোগ্যতা ও পছন্দ অনুসারে চাকরি পাচ্ছিল না।

এমন সময় একদিন বিজ্ঞাপন দেখে বেকার লোকটি একটি বড় কোম্পানিতে ‘পিয়ন’ পদে আবেদন করে।

নির্দিষ্ট দিনে নিয়োগকর্তা তার ইন্টারভিউ নিল এবং কিছু ছোটখাট কাজ করতে দিল। লোকটি সাফল্যের সাথেই তা করলো।

‘তোমাকে মনোনীত করা হলো।’ তার কাজে সন্তষ্ট হয়ে নিয়োগকর্তা এ কথা জানিয়ে লোকটিকে ইমেইল এড্রেস দিতে বললো।

নিয়োগকর্তা আরো বললো-ইমেইল এড্রেসে একটি নিয়োগপত্রসহ প্রতিষ্ঠানের শর্তাবলী পাঠানো হবে। চাকরিতে জয়েন এর আগে এগুলো পূরণ করে আনতে হবে।

লোকটি তখন জানালো যে তার ইমেইল এড্রেস নেই এমনকি কম্পিউটারও নেই।

তখন নিয়োগকর্তা বললো: আমি দু:খিত যে, এখানকার নিয়ম অনুযায়ি ইমেইল এড্রেস না থাকলে তুমি এ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না।

লোকটি এ কথা শুনে আশাহত হয়ে বের হয়ে আসলো। সে বুঝতে পারছিল না যে কি করবে। সঙ্গে থাকা টাকাও শেষের পথে। পকেটে আছে মাত্র ১০ ডলার।

এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে একটি সুপার মার্কেটে গিয়ে ১০ কেজি টমেটো কিনলো। পরে তা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলো।

মাত্র দুই ঘণ্টার মধ্যে তার টমেটো বিক্রি শেষ হলো এবং মুলধন দ্বিগুণ হয়ে গেল। লোকটি ওইদিন একইভাবে কয়েকদফা টমেটো বিক্রি করে তার মূলধন ৬০ ডলারে উন্নীত করলো।

লোকটি এতে খুবই আশান্বিত হলো এবং প্রতিদিনই এভাবে টমেটো বিক্রি শুরু করলো। এভাবে প্রতিদিনই তার মূলধন দ্বিগুণ থেকে তিনগুণ হতে থাকলো।

এভাবে ক্রমান্বয়ে খুব অল্প সময়ের মধ্যেই লোকটি একটি ভ্যন...তারপর ট্রাকে করে সবজি সরবরাহ করা শুরু করলো।

পাঁচ বছর পর---
এখন লোকটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম খাদ্য সরবরাহকারী। এবার সে তার পরিবারের ভবিষ্যত নিয়ে ভাবলো। জীবন বীমা করার চিন্তা করলো।

লোকটি একজন বীমা দালালের সঙ্গে কথা বললো এবং একটি বীমা পলিসি পছন্দ করলো।

যখন কথাবার্তা শেষ পর্যায়ে তখন বীমা দালাল লোকটির ইমেইল এড্রেস চাইলো।

লোকটি জানালো যে তার কোনো ইমেইল এড্রেস নেই।

বীমা দালাল এতে খুবই অবাক হয়ে বললো—আপনি এ কি বলছেন। এই যুগে ইমেইল এড্রেস ছাড়াই এত বড় ব্যবসা চালাচ্ছেন? আর আপনার আপনার যদি ইমেইল এড্রেস থাকতো তাহলে আপনি আরো কতকিছুই করতেন?

লোকটি কয়েক মুহূর্ত মাত্র ভাবলো এবং ঝটপট বললো—ইমেইল এড্রেস থাকলে আমি এখন পিয়ন থাকতাম।

এখান থেকে শিক্ষণীয়:
. ইন্টারনেটই সব সমাধান নয়.
. যদি আপনার ইন্টারনেট না থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি হয়তো কোটিপতিও হয়ে যেতে পারেন।
. এই লোকটির একটি বড় দূর্বলতাই তাকে বিরাট সাফল্য এনে দিয়েছে।

ইন্টারনেট থেকে

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
৮১১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
১২ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
30134
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:২৭
শিশির ভেজা ভোর লিখেছেন : খুব ভালো একটা শিক্ষা পাইলাম। আসলে পরিশ্রমই আসল। আপনাকে ধন্যবাদ
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৩১
14640

সপ্তমিকা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
30140
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৩২
মনে নাই লিখেছেন : প্লাস লন।
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৩৭
14641

সপ্তমিকা লিখেছেন : ধন্যবাদ।
30141
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৩৪
মহাজ্ঞানী লিখেছেন : শুধু তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকলেই যে একটি জাতি উন্নতি লাভ করবে সেটা ঠিক না। তথ্য প্রযুক্তির সাথে সাথে নিজেদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে। আপনার লেখাটা পড়ে এত মজা পেয়েছি যে কি বলবো? অনেক ধন্যবাদ
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৩৯
14642

সপ্তমিকা লিখেছেন : তথ্য প্রযুক্তির সাথে সাথে নিজেদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে---খুবই গুরুত্বপূর্ণ এবং জ্ঞানী কথা বলেছেন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
30143
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৩৯
শাহরুখ খান লিখেছেন : আসলে রক্তাক্ত প্রান্তরে নাটকে একটি কথা ছিল যে যত বড় লাভ তত বড় ক্ষতি। আপনি আজ ঠকবেন তো এক দিন না এক দিন আপনি জিতবেনই। এটাই পৃথিবীর নিয়ম। তবে আপনার লেখাটা আমার মনে হয় অনেকের কাছে একটা মোস্ট শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। আর প্লাস দিয়ে আপনাকে ছোট করতে চাই না।>
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৪১
14643

সপ্তমিকা লিখেছেন : ভাল বলেছেন। আপনাকে ধন্যবাদ।
30144
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৪৩
সাহাদাত উদরাজী লিখেছেন : আমিও কম্পিউটার না জানলে ভাল করতাম! সারা জীবন কেরানী হয়ে থাকলাম!!
30153
৩১ অগাস্ট ২০১০; রাত ১০:৫০
Shahidul Islam লিখেছেন : ভালো লাগলো।
৩১ অগাস্ট ২০১০; রাত ১১:১০
14657

সপ্তমিকা লিখেছেন : ধন্যবাদ
30167
৩১ অগাস্ট ২০১০; রাত ১১:০৯
নামহীন লিখেছেন : ভালো।
৩১ অগাস্ট ২০১০; রাত ১১:৫৫
14669

সপ্তমিকা লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
30252
০১ সেপ্টেম্বর ২০১০; রাত ০৪:০৬
josim eyameen লিখেছেন : ডিজিটাল ওয়ালাগো কিছু হেকমত লইবার কন এই ঘটনাত্তে।
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ০৮:২৭
14734

সপ্তমিকা লিখেছেন : ভাল পয়েন্ট ধরছেন তো...ধন্যবাদ
30378
০১ সেপ্টেম্বর ২০১০; সকাল ১০:১৬
মনসুর লিখেছেন : মহাজ্ঞানী লিখেছেন, "তথ্য প্রযুক্তির সাথে সাথে নিজেদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে"। খুবই ঠিক, কিন্তু জাতীয়ক্ষেত্রে বড় উন্নয়নের জন্য "নিজেদের মেধাশক্তিকে" সুশিক্ষা দিয়ে কাজে লাগাতে হবে। আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশে সুশিক্ষার সুযোগ খুবই কম বা নেই বললেই চলে।
ডিজিটাল বাংলাদেশের আগে আমাদের দরকার সুশিক্ষিত জাতি - "প্রয়োজনীয় ডিজিটাল" তখন এমনিই হবে।
০১ সেপ্টেম্বর ২০১০; দুপুর ০১:২৬
14775

সপ্তমিকা লিখেছেন : ডিজিটাল বাংলাদেশের আগে আমাদের দরকার সুশিক্ষিত জাতি---খুবই গুরুত্বপূর্ণ কথা। ধন্যবাদ
১০
45593
২৭ সেপ্টেম্বর ২০১০; বিকেল ০৪:৩২
জহুরুল ইসলাম লিখেছেন :
২৭ সেপ্টেম্বর ২০১০; বিকেল ০৪:৩৮
26772

সপ্তমিকা লিখেছেন : কী কইবার চান কিছুই তো বুঝতাছি না।
মন্তব্য লিখতে লগইন করুন
সপ্তমিকা
"সপ্তমিকা সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন"