বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৪০

থাকতে পাশে যদি ...!

লিখেছেন শ্রাবণ নজরুল ০৮ জানুয়ারী ২০১২, রাত ০৯:১৪





তুমি আমার খোলা জানালা
আমি আকাশ দেখি,
তুমি আমার কবিতার পট
আমি কাব্য লিখি।
তুমি আমার বাউল মনে
একতারা দোতারা,
তুমি আমার সবুজ মনে
সুরের ফল্গুধারা।
তুমি আমার একলা রাতে
জোছনা ভেজা সুখ,
তুমি আমার দুঃখ দিনে
ভরসা দেয়া মুখ।
তুমি আমার উদাস মনে
রাখালীয়া বাঁশী,
তুমি আমার শিউলী মালা
গোলাপ বেলীর হাসি।
তুমি আমার শাপলা পুকুর
ভরা জলের নদী,
তুমি আমার স্বর্গপরী
থাকতে পাশে যদি।

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
৪ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
597992
০৮ জানুয়ারী ২০১২; রাত ০৯:২১
আবদুল্লাহ সাঈদ খান লিখেছেন : মাশাআল্লাহ, বেশ সুন্দর লিখা। আল্লাহ আপনাকে আরও লিখে যাওয়ার তৌফিক দিন। আমীন

প্রথম লাইনটা বাদে বাকিটুকুর মাত্রা এ ধরনের:




(যদি স্বরবৃত্ত ধরি)
০৮ জানুয়ারী ২০১২; রাত ০৯:২২
585316

শ্রাবণ নজরুল লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে । আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ ।
598001
০৮ জানুয়ারী ২০১২; রাত ০৯:২৬
মাহমুদ নাইস লিখেছেন : নাইস কবিতা।
০৮ জানুয়ারী ২০১২; রাত ০৯:৩২
585328

শ্রাবণ নজরুল লিখেছেন : ভালো লাগলো আপনাকে পেয়ে । অনেক ধন্যবাদ ।
637255
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৪:১৭
অমিত হাসান লিখেছেন : মা শা আল্লাহ!! কেমনে পারেন, এতো অসাধারণ লিখতে?? মা শা আল্লাহ, মা শা আল্লাহ!!
০৫ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:০৮
630739

শ্রাবণ নজরুল লিখেছেন : ওমা, বলে কি ?! অসাধারণ হলো কই? অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ ।
মন্তব্য লিখতে লগইন করুন
শ্রাবণ নজরুল