বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৪০
প্রিয় লেখা
শিশির ভেজা ভোর এর ব্লগ

আবার টানা হরতালের দিকে যাচ্ছে দেশ

২৮ এপ্রিল ২০১২, দুপুর ১২:০৩
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে দলটির চার দিনের বেঁধে দেয়া সময় শনিবার শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে তাকে পাওয়া না গেলে চলতি সপ্তাহে টানা হরতাল কর্মসূচি দেয়ার কথা ভাবছে দলটি।

বিকেলে নয়াপল্টন কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই টানা কর্মসূচি ঘোষণা করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। অবশ্য এরআগেই এই ইস্যুতে আগামীকাল রোববার এবং পরের দিন সোমবার টানা দুদিন হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি।
...

মাঝে মাঝে জামাত শিবিরের কর্মকাণ্ড হাসির খোরাক জোগায়

২৭ মার্চ ২০১২, সকাল ১০:২৪
স্বাধীনতা ও জাতীয় দিবসের মত একটি জাতীয় গুরুত্বপূর্ণ দিনে কিভাবে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা মিছিল বের করে ও মুক্তিযোদ্ধাদের (আসলে রাজাকার হবে) সম্মাননা দেয় সেই কথা ভেবে দেখবার সময় এসেছে। তাদের যদি লজ্জা দিয়েই পয়দা করা হতো তাহলে সেইদিন তাদের ঘরের ভিতর মুখ লুকিয়ে বসে বসে মুক্তিযোদ্ধাদের কীর্তিকলাপ দেখতে হতো। কিন্তু আমরা এমনি দুর্ভাগা জাতি যে মুক্তিযুদ্ধে প্রকাশ্য বিরোধীতা করা সত্ত্বেও তারা আজ বীর দর্পে মিছিল মিটিং, সভা সমাবেশ করে বেড়াচ্ছে কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

...

সঙ্গিনীকে কখনোই যা বলবেন না

২০ মার্চ ২০১২, সকাল ১০:৩৮
পুরুষদের বলছি। আপনি আপনার সঙ্গিনীর সঙ্গের কী কথা বলবেন, কীভাবে বলবেন, এটা শুধুই আপনার নিজস্ব। তবে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গিনীকে সব কথা বলা ঠিক নয়। এতে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে শুরু করে অনেক বড় কিছুই ঘটে যেতে পারে।

তুমি কি এর সবই খেয়ে ফেলবে?
যথাসম্ভব খাবারের প্রসঙ্গ এড়িয়ে চলুন। প্রেমিকা বা স্ত্রী কাউকেই খাবার নিয়ে কটূক্তি করবেন না। কারণ, খাবারের ব্যাপারটা তাঁর একান্তই...

দুশ্চিন্তায় কি মানুষের ওজন কমে? - আব্দুল কাইয়ুম

০৭ মার্চ ২০১২, সকাল ১১:১২
আমরা অনেকসময় বলি, চিন্তায় চিন্তায় মানুষটা শুকিয়ে গেল। দুশ্চিন্তায় মানুষের যে ওজন কমে সেটা আমাদের নিত্যদিনের অভিজ্ঞতা। কিন্তু আসলে এটা মস্তিষ্কের কাজের কারণে না। চিন্তার কাজটা এককভাবে মানুষের মস্তিষ্কই করে। এবং যেকোনো কাজে শক্তি ব্যয় হয়। মস্তিষ্কের কাজেও এর ব্যতিক্রম নেই। সুতরাং প্রশ্ন ওঠে, চিন্তায় যে শক্তিক্ষয় হয়, তাতে তো ওজন কমারই কথা। সেটা না হওয়ার কারণ হলো চিন্তায় এত কম শক্তি ব্যয় হয় যে তা অনায়াসে উপেক্ষা করা যায়। আমরা যদি শরীরের চর্বি পুড়িয়ে শক্তি তৈরির কথা ভাবি তাহলে বলতে হয় মস্তিষ্কের কাজের কারণে সেরকম কিছু হয় না। কোনো বিষয় নিয়ে চিন্তার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশের পিইটি (পজিট্রন এমিশন...

কুকুর লেজ নাড়ে কেন? জানতে হলে পড়ুন

০৫ মার্চ ২০১২, সকাল ১১:১৮


আমরা সাধারণত বলি কুকুরের লেজ নাড়া প্রভুভক্তির লক্ষণ। কথাটা ঠিক। কিন্তু কুকুর তো সব সময় গৃহপালিত ছিল না। থাকত বনে-জঙ্গলে। তখনো তো লেজ নাড়ত। তাহলে সেই লেজ নাড়ার অর্থ কী? বিজ্ঞানীরা এ ব্যাপারে গবেষণা করে দেখেছেন যে...

অবশেষে রাজউক উত্তরা মডেল কলেজ অধ্যক্ষের বোধোদয়

০১ মার্চ ২০১২, সকাল ১০:৪৫
অবশেষে রাজউক উত্তরা মডেল কলেজ অধ্যক্ষের বোধোদয় হলো। তারা বুঝতে পেরেছে যে বোরকা মেয়েদেরকে সংকীর্ণতার মায়াজালে আবদ্ধ করে রাখে। তাদের চিন্তা চেতনাকে গ্রাস করে ফেলে। মানুষকে সেই আদিম যুগের কথা স্মরণ করিয়ে দেয়। স্কুলের ড্রেসকোড থাকা সত্ত্বেও বোরকা পরিধান করাতে গতকাল রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার গোলাম হোসেন নামাজী কলেজ অঙ্গন তাদের থেকে বের করে দেয়। তাদের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আশা করি মাননীয় হাইকোর্ট সারাদেশে বোরকা পরিধানের উপর নিষেধাজ্ঞা দিবেন অচিরেই। এই বোরকার কারণে অনেক অসামাজিক কার্যকলাপ হচ্ছে সারাদেশ ব্যাপি। তাই জনগণকে এখনি সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি।

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – ১১ : সুপার হিরো

২৮ ফেব্রুয়ারী ২০১২, সকাল ১১:৪৫
হিরো একটি পশ্চিমা কনসেপ্ট। এদের কমিক বইয়ে হিরো আছে (ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান), বাস্তবেও আছে।
আমাদের তেমন কিছু নেই। মাঝেমধ্যে এক-আধজনকে পাওয়া যায়— ভাঙা রেললাইনের সামনে গামছা নিয়ে দাঁড়িয়ে ট্রেন থামায়। অনেকের জীবন রক্ষা করে। আমরা কিছুদিন তাকে নিয়ে হইচই করে ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন। উল্টো ব্যাপারও আছে, পুরো ট্রেন জ্বালিয়ে দেওয়া।
পশ্চিমা একজন হিরোর গল্প দিয়ে আজকের লেখা শুরু করছি। তার নাম টেরি ফক্স। কানাডার এক যুবক। মাত্র বাইশ বছর বয়সে ভয়াবহ ক্যানসার (osteosarcoma) তাকে আক্রমণ করল। তার একটি পা...

কাঁটাবিদ্ধ হলে হাসে না সবুজ প্রেমিক – সরকার মাসুদ

২৫ ফেব্রুয়ারী ২০১২, সকাল ১১:৪৬
সারল্য ও আগুন একসাথে থাকে
সারল্য মাঝে মাঝে বেড়াতে আসে শহরের বাগানবাড়িতে
গ্রাম-প্রকৃতির নিবিড় নির্জনতা যখন তাকে
চেপে ধরে ঘাড়ে ও মাথায়
সে আবার ছুটে যায় বড় রাস্তার ভিড়ে,
নিজেকে নতুন করে খুঁজে পায় আত্মনৈঃসঙ্গের তীরে!

...

পানির বদলে চা-কফি পান করলে কি চলে?

১৮ ফেব্রুয়ারী ২০১২, দুপুর ০১:০৭
বিমানে ভ্রমণের সময় কিছুক্ষণ পর পর চা-কফি বা অন্যান্য পানীয় দেওয়া হয়। কিন্তু শুধু এগুলো শরীরের পানির চাহিদা পূরণ করে না। ক্যাফেন অথবা অ্যালকোহল বরং শরীরের পানি বেশি হারে বের করে দেয়। তাই এ ধরনের পানীয় বেশি পান করলে বিশুদ্ধ পানি বেশি খেতে হয়। তা না হলে পানির ভারসাম্য নষ্ট হয়ে সমস্যা দেখা দিতে পারে। বিমানে ভ্রমণের সময় বিশুদ্ধ পানি বেশি পান করা দরকার। বেশি উচ্চতায় শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়, চা-কফি দিয়ে সেটা পূরণ হয় না। শুধু তৃষ্ণা পেলে পানি পান করার অভ্যাস অনেক সময় বিপদ ডেকে আনতে পারে, কারণ শরীর থেকে লিটারখানেক পানি বেরিয়ে গেলেও হয়তো তৃষ্ণা...

খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই

১৩ ফেব্রুয়ারী ২০১২, সকাল ১০:৫৬


বিশিষ্ট খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই। সোমবার ধানমন্ডির নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া... রাজেউন)। তার মৃত্যুতে পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দুশ্চিন্তায় কি মানুষের ওজন কমে?

৩০ জানুয়ারী ২০১২, সকাল ১১:২৬
আমরা অনেকসময় বলি, চিন্তায় চিন্তায় মানুষটা শুকিয়ে গেল। দুশ্চিন্তায় মানুষের যে ওজন কমে সেটা আমাদের নিত্যদিনের অভিজ্ঞতা। কিন্তু আসলে এটা মস্তিষ্কের কাজের কারণে না। চিন্তার কাজটা এককভাবে মানুষের মস্তিষ্কই করে। এবং যেকোনো কাজে শক্তি ব্যয় হয়। মস্তিষ্কের কাজেও এর ব্যতিক্রম নেই। সুতরাং প্রশ্ন ওঠে, চিন্তায় যে শক্তিক্ষয় হয়, তাতে তো ওজন কমারই কথা। সেটা না হওয়ার কারণ হলো চিন্তায় এত কম শক্তি ব্যয় হয় যে তা অনায়াসে উপেক্ষা করা যায়। আমরা যদি শরীরের চর্বি পুড়িয়ে শক্তি তৈরির কথা ভাবি তাহলে বলতে হয় মস্তিষ্কের কাজের কারণে সেরকম কিছু হয় না। কোনো বিষয় নিয়ে চিন্তার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশের পিইটি (পজিট্রন এমিশন...

সাদা ফুল সাদা আগুন

২২ জানুয়ারী ২০১২, সকাল ১০:৫২
প্রভুর বাগানে সারা রাত সাদা ফুল ফুটে থাকে
জ্যোৎস্নায় ধবল কিরণ দেয় মিটিমিটি কিংবা নিজেরাই আলোকিত
দু-একটা সাদা ফুল পৃথিবীতে ছিটকে পড়ে
উজ্জ্বল আলো ছড়িয়ে সাদা চুন
সেনা চেরিব হামুরাব্বি তুতান খামেন কিংবা তারও আগে থেকে
পিরামিডগুলো অন্ধকারে দাঁড়িয়ে থাকে
...

কোথায় তুমি

১৪ জানুয়ারী ২০১২, সকাল ১১:৪০
যখন যাবই একটু ধীরেসুস্থে যাই, কী বলো?
অক্সিজেন, লাইফ সাপোর্ট, অক্সিজেন, ঘন ঘোর অন্ধকার!
কোথায় তুমি, ছায়াচ্ছন্ন প্রেরণাময়ী?
দেখে নিই আরও নিসর্গ, বায়ুঘূর্ণি
মিছিলের বিষাদ হাওয়ায় যৌবনের মুখচ্ছবি
আরও দেখে নিই, নীলাভ আলোয় ঘৃণা, কিছু গ্লানি
ভুবনডাঙায় বেঁচে থাকার আকাঙ্ক্ষার...

কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

১২ জানুয়ারী ২০১২, সকাল ১১:১৮
মানুষ দাঁতের কত যত্ন করে। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে। দাঁতের ফাঁকে যেন খাদ্যকণা আটকে না থাকে সে জন্য কাঠি বা সুতা দিয়ে দাঁত পরিষ্কার (ফ্লস) করে। তার পরও দাঁতে পোকা ধরে। যন্ত্রণায় কতই না কষ্ট পেতে হয়! অথচ কুকুর সারা দিন বাসি-পচা খাবার খায়। দাঁত ঘষার তো প্রশ্নই নেই। অথচ তাদের দাঁতে সাধারণত পোকা ধরে না। সব সময় ঝকঝকে সাদা। ধারালো দাঁতগুলো সব সময় ব্যবহারোপযোগী। কুকুরের দাঁত এত ভালো থাকে কীভাবে? কে তার দাঁত পরিষ্কার করে দেয়? কেউ না, নিজেই! আমরা দেখেছি, কুকুর মাঝেমধ্যে নিজের শরীর কামড়ায়। তাদের গায়ে একধরনের মাছি বসে, লেজ দিয়ে যতটুকু পারা যায়, তারা সেই...

অবশেষে নাটের গুরু সহ সবগুলাকে খোয়াড়ে ভরা হলো

১১ জানুয়ারী ২০১২, সকাল ১১:৫৬
একে একে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সবগুলোকে খোয়াড়ে ভরা হলো। এখন আস্তে আস্তে বিচার করে তাদের অচিরের ফাঁসির দড়িতে ঝুলানোই হলো এই সরকারের মূল এজেন্ডা। আশা করা যাচ্ছে এই সরকারের শেষ মেয়াদেই সবগুলোকে ফাসি দিয়ে দেশকে পাপমুক্ত করা হবে। আসুন আমরা সবাই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিচারকে তরান্বিত করি এবং সেই সাথে দীপ্ত কণ্ঠে বলে উঠি-

মুজিবের বাংলায়
রাজাকারের ঠাঁই নাই।
...
সাম্প্রতিক পোস্ট
শিশির ভেজা ভোর
শিশির ভেজা নরম রোদে গা এলিয়ে দেই রোদের তাপে উষ্ণ ছোঁয়ায় হারিয়ে ফেলি খেই
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৭৭টি
মন্তব্য করেছেন: ৫১৯৮
মন্তব্য পেয়েছেন: ৮০৭টি
প্লাস পেয়েছেন: ৩৬৮টি
ব্লগ লিখছেন ১ বছর ৯ মাস ১৬ দিন
ব্লগটি মোট ২২৭১১বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য