- এখন যে কোন পোষ্টের শিরোনামে ক্লিক করে সম্পূর্ণ পোষ্টটি আপনি পড়তে পারবেন অথবা লেখকের/ব্লগারের নামের উপর ক্লিক করে ঐ ব্লগারের ব্যাক্তিগত ব্লগপাতায় যেতে পারবেন। ব্যাক্তিগত ব্লগপাতায় একজন ব্লগারের সবগুলো পোষ্ট সংকলিত থাকে।
- মূল ব্লগপাতায়
‘সাম্প্রতিক’ বিভাগের নীচে পোষ্ট প্রকাশের সময়ক্রম অনুসারে সবার পোষ্ট প্রদর্শিত হয়।
‘সর্বাধিক পঠিত’ এবং ‘সর্বাধিক আলোচিত’ বাটনের মাধ্যমে বেশিবার পঠিত পোষ্ট এবং বেশি মন্তব্য পাওয়া পোষ্টগুলোও প্রদর্শিত হয়। সবার ডানে 'সঞ্চালক নির্বাচিত' বাটনের মাধ্যমে মডারেটর বোর্ড কতৃক বাছাইকৃত পোষ্টগুলো পড়া যাবে।
২. ভিজিটর এবং ব্লগার কি?
- ভিজিটর বলতে বুঝায় যারা ব্লগে লগইন না করে সাইটটিতে ব্রাউজিং করছেন তাদেরকে। যে মুহুর্তে আপনি ব্রাউজারের মাধ্যমে ব্লগটি দেখছেন, তখন আপনাকেও একজন ভিজিটর হিসেবে গণ্য করা হচ্ছে।
- যখনই আপনি নিজস্ব ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, তখন আপনাকে ভিজিটরের পরিবর্তে ব্লগার হিসেবে গণ্য করা হবে।
৩. যেভাবে লগইন করবেন
- এসবিব্লগের মূল পাতাতে আসার পরই উপরে বামপার্শ্বে ‘লগইন করুন’ শিরোনামে একটি প্যানেল দেখতে পাবেন।
- নির্দিষ্ট বক্সে আপনার নিজস্ব ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপলে অথবা ‘লগইন করুন’ বাটনে ক্লিক করলেই আপনি একজন ব্লগার হিসেবে এসবিব্লগে লগইন করতে পারবেন। আর ইতোমধ্যে আপনি রেজিষ্ট্রেশন না করে থাকলে ব্লগার হিসেবে রেজিষ্ট্রেশনের পদ্ধতিটি অত্যন্ত সরল এবং ব্যাবহারবান্ধব।
- পাঁচটি বক্স সহ নতুন একটি পেজ ওপেন হবে আপনার ব্রাউজারে।
- Name (Bangla) লেখার পাশের ব্ক্সটিতে আপনার নিজের নাম অথবা কাঙ্খিত নিকনেমটি লিখুন বাংলায়। এখানে যে নামটি দিবেন, ব্লগার হিসেবে এসবিব্লগে আপনি সে নামেই পরিচিত হবেন। বাংলায় নামটি লিখার জন্য অভ্র অথবা বাংলা লেখার যে কোন সফটওয়ার আপনার প্রয়োজন হবে। এছাড়াও কোন সফটওয়ার না থাকলে ব্লগের ডানদিকে ‘সহজে বাংলা লেখা’ তে ক্লিক করে ‘বাংলা টাইপিং প্যাড’ ওপেন করে বাংলায় নামটি লিখে নিতে পারেন। এরপর ওখান থেকে কাট করে রেজিষ্ট্রেশনের পৃষ্ঠায় পেষ্ট করা যায়।
যদি কোন কারণে আপনি বাংলায় লিখতে না পারেন, তাহলে ইংলিশ অক্ষরে লিখেও আপনি ব্লগার হিসেবে রেজিষ্ট্রেশন করতে পারেন। পরবর্তীতে এসবিব্লগ কতৃপক্ষকে মেইল করে আপনার কাঙ্খিত বাংলা নামটি জানাতে পারেন। কোন সমস্যা না থাকলে কতৃপক্ষ আপনার ব্লগার নিকনেমটি বাংলায় পরিবর্তন করে দেবে।
- আপনার নাম অথবা নিকনেম লিখার পর নিচের বক্স এ কার্সর নিয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে আপনি দেখতে পাবেন আপনার দেয়া নামটি অথবা নিকনেমটি এভেইলেবল আছে কি না। যদি অন্য কোন ব্লগার ইতোমধ্যে এ নামটি নিয়ে থাকেন, তাহলে এটি not available দেখাবে। তখন কিছু পরিবর্তন করে অথবা নতুন অন্য আরেকটি নাম দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে আপনাকে। আর কেউ এ নামটি না নিয়ে থাকলে লেখা আসবে available। নামটি এভেইলেবল থাকলে নিচের বক্সে আপনার ইমেইল এড্রেসটি লিখুন। এ ইমেইল এড্রেসটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আপনার ব্লগটি একটিভেট করার লিংক পাবেন এবং ব্লগ কতৃপক্ষ যে কোন প্রয়োজনে এ ইমেইল এড্রেসের মাধ্যমেই আপনার সাথে যোগাযোগ করবে।
- এর নিচের Login Name (English) লেখাটির পাশের বক্সে ইংলিশে আপনার লগইন নেম বা ইউজার নেমটি লিখুন। এখানে ইংলিশে আপনি যে শব্দটি লিখবেন তাই আপনার ইউজারনেম হিসেবে গণ্য হবে এবং এটি দিয়ে সবসময় আপনি ব্লগে লগইন করতে পারবেন। মূল বাংলা নামের মতো লগইন নেমটি লিখার পরও আপনি দেখতে পাবেন নামটি এভেইলেবল, না কি ইতোমধ্যেই অন্য কেউ এটি নিয়ে নিয়েছেন। যদি Not Available লিখা আসে, তাহলে অন্য নাম দিয়ে চেষ্টা করুন।
- নিচের বক্সদুটিতে একই পাসওয়ার্ড দুইবার লিখুন। প্রথমটি পাসওয়ার্ড বক্স এবং দ্বিতীয়টি পাসওয়ার্ডটি যথাযথ কি না তা নিশ্চিত হতে লিখার জন্য আরেকটি বক্স। এরপর নিচের Save Now লিখা বাটনে ক্লিক করুন। লগইন নেম বা ইউজার নেম এবং পাসওয়ার্ড; উভয়টিই অন্ততপক্ষে ছয় অক্ষরবিশিষ্ট হতে হবে।
- রেজিষ্ট্রেশনের মূল কাজটি আপনার করা হয়ে গিয়েছে। এখন কেবলমাত্র একটি ক্লিকের মাধ্যমেই আপনি ব্লগার হিসেবে এসবিব্লগে শতভাগ পরিমাণে অংশগ্রহণ আরম্ভ করতে পারেন। এজন্য আপনাকে আপনার ব্লগটি একটিভেট করতে হবে।
- একটিভেশনের জন্য আপনার ইমেইল একাউন্টে লগইন করুন। রেজিষ্ট্রেশন করার সময় যে ইমেইল ঠিকানাটি আপনি দিয়েছিলেন, সেখানে এসবিব্লগ থেকে ইতোমধ্যেই একটি মেইল চলে এসেছে।
- ইনবক্সে মেইলটি না পেলে আপনার মেইলের স্পাম ফোল্ডারটিও চেক করুন। noreply থেকে আসা মেইলটির সাবজেক্ট লেখা আছে Registration to Sonar Bangladesh। মেইলটি খুললে আপনি একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করলে আপনার ব্রাউজারে নতুন একটি পৃষ্ঠা খুলবে। এ ক্লিকের মাধ্যমেই আপনার ব্লগটি একটিভেট হয়ে গিয়েছে। এখন আপনি একজন ব্লগার হিসেবে এসবিব্লগে লগইন করতে পারবেন, নিজের লিখা পোষ্ট করতে পারবেন এবং অন্যদের লিখায় মন্তব্য করতে পারবেন।
৫. ব্লগিং এর শুরু
- আপনার ব্রাউজারে এসবিব্লগ খুললে বামদিকে ‘লগইন করুন’ নামে যে প্যানেলটি আছে, সেখানে এখন থেকে আপনার নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যে কোন সময় আপনি লগইন করতে পারবেন।
- লগইন করার পর একই জায়গায় প্যানেলটি বদলে যাবে। চলে যাবার সময় ঐ প্যানেলের লগ আউট লিখাটিতে ক্লিক করে আপনি ব্লগ থেকে বের হতে পারেন।
লগ আউট করে যাওয়াটা গুরুত্বপূর্ণ যদি কম্পিউটারটি অন্য কেউ ব্যাবহার করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে লগ আউট করা না হলে অন্য ব্যাবহারকারী আপনার একাউন্টটি ব্যাবহার করার সুযোগ পেয়ে যাবেন।
৬. আপনার নিজের ব্লগ একাউন্টটি সাজাবেন কিভাবে?
- লগইন করার পর উপরের বামদিকের প্যানেলটিতে ‘নতুন ব্লগ লিখুন’, ‘আপনার ব্লগ দেখুন’ এবং ‘লগ আউট’ নামে তিনটি নতুন লেখা আসবে।
- মাঝখানের ‘আপনার ব্লগ দেখুন’ লেখাটিতে ক্লিক করলে ব্রাউজারে আপনার ব্যাক্তিগত ব্লগের পৃষ্ঠাটি ওপেন হবে। এ পৃষ্ঠায় আপনার প্রোফাইলটিকে আপনি নিজের মতো করে সাজাতে পারেন। অর্থ্যাৎ, আপনি কোন ছবিকে আপনার নিজস্ব প্রোফাইল ছবি হিসেবে দিতে পারেন এবং আপনার নিজের সম্পর্কে সংক্ষেপে কোন কিছু লিখতে পারেন, যা পড়ে অন্য একজন ব্লগার বা পাঠক আপনার সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন।
৭. প্রোফাইল ছবি সংযোজন/পরিবর্তন
- লগইন করার পর ডানদিকে একটি প্যানেলে আপনার ব্লগার নামটি বড় করে লিখা দেখতে পাবেন। এখানে কলম সহ হাতের একটি ছবি ডিফল্ট প্রোফাইল ছবি হিসেবে দেয়া আছে।
- ছবিটি বদলিয়ে আপনার নিজস্ব কোন ছবি দিতে চাইলে এর নিচের ‘পরিবর্তন করুন’ লিখাটিতে ক্লিক করুন।
- নতুন যে পৃষ্ঠা ওপেন হবে সেখানে ‘Choose File’ লিখাটিতে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে পছন্দের ছবিটি সিলেক্ট করে দিন। প্রোফাইল ছবিটি ছোট সাইজের করে নিলে ভালো হয়। এরপর নিচের খালি বক্সে আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন। কাজগুলো শেষ হলে নিচের ‘Save’ বাটনে ক্লিক করুন। এখন ব্রাউজারে আপনার ব্যাক্তিগত ব্লগপাতাটি আবার ওপেন হবে এবং আপনার ব্লগার নাম লিখা প্যানেলে প্রোফাইল বর্ণনাগুলো বদলে গিয়েছে।
একই পদ্ধতিতে আপনার প্রোফাইল ছবি এবং বর্ণনা যখন ইচ্ছা আপনি পরিবর্তন করতে পারবেন।
৮. কিভাবে ব্লগ/পোষ্ট লিখবেন?
- লগইন করার পর বামদিকের লগইন প্যানেলটি বদলে গিয়ে কন্ট্রোল প্যানেলে পরিণত হয়। নতুন লেখা ব্লগে দিতে উপরের ‘নতুন ব্লগ লিখুন’ লেখাটিতে ক্লিক করতে হবে। তখন ব্রাউজার আপনাকে ব্লগ লিখার পৃষ্ঠায় নিয়ে যাবে। পোষ্টের শিরোনামটি উপরের নির্ধারিত বক্সে লিখুন।
- নিচের বড় বক্সটিতে আপনার লিখাটি লিখুন। লেখার সময় উপরের ফ্লপি ডিস্ক আইকনটিতে ক্লিক করে আপনার লেখা সেভ করে রাখতে পারেন। কোন শব্দ অথবা বাক্য বোল্ড করতে চাইলে তা সিলেক্ট করে B আইকনটিতে ক্লিক করুন। একইভাবে কোন শব্দ অথবা বাক্য ইটালিক করতে চাইলে তা সিলেক্ট করে I, এবং আন্ডারলাইনড করতে চাইলে U আইকনে ক্লিক করতে হবে। পাশের তিনটি আইকন যথাক্রমে লেখার মধ্যে কোন ছবি, অন্য ওয়েবপেজের লিংক অথবা ইউটিউবের ভিডিও দিতে চাইলে ব্যাবহার করতে পারেন।
৯. প্রথম পাতায় লেখা আসা প্রসঙ্গে কিংবা না আসার সমস্যা
সোনারবাংলাদেশ ব্লগ রুচিশীল লেখক ও পাঠকের মুক্তচিন্তা প্রকাশের একটি মাধ্যম। ব্লগের মডারেশন বোর্ড সর্বোচ্চ সহনশীলতার মধ্য দিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। সুতরাং, নীতিমালা উপর্যুপরি কিংবা মাত্রাতিরিক্ত পর্যায়ের লংঘিত না হলে কোন ব্লগারের ফ্রন্ট পেজ একসেস বন্ধ করা হয় না। এ সংক্রান্ত কোন সমস্যা দেখলে ‘মতামত ও সমস্যা’ বাটনে ক্লিক করে আপনার ফিডব্যাক জানাতে পারেন যে কোন সময়ই।
এছাড়া একজন নতুন ব্লগারকে প্রথম পাতার সুবিধা পেতে রেজিষ্ট্রেশন করার পর কমপক্ষে দুটি পোস্ট দেয়ার পর ফিডব্যাকের মাধ্যমে সঞ্চালককে জানাতে হবে। সঞ্চালক তার পোস্টের গুনগতমান বিচার করে তাকে প্রথম পাতার সুবিধা দিবেন। গল্প, কবিতা, সাহিত্য আলোচনা, সিনেমা, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, উন্নয়ন, সামাজিক বিষয় - ইত্যাদি নিয়ে চিন্তামূলক পোস্টকে উৎসাহিত করা হবে। আমরা আশা করবো, প্রথম পাতার অধিকার পাওয়ার আগ পর্যন্ত তিনি অন্যান্য পোষ্ট পড়ার মাধ্যমে ব্লগের পরিবেশ এবং মননের সাথে পরিচিত হবেন।
১০. লেখার মাধ্যম/কীবোর্ড
- ব্লগ লিখার জন্য আপনার কম্পিউটারে বাংলা লিখার সফটওয়ার ইনষ্টল করা না থাকলেও কোন সমস্যা নেই। এসবিব্লগের রাইটিং প্যানেলের সাথে বাংলা লিখার সফ্টওয়ার ইন্টিগ্রেটেড ভাবে দেয়া আছে সাইটটিতে। উপরের ‘কীবোর্ড’ লিখার পাশে অপশনগুলোর মাঝে যেটি আপনার লিখার জন্য সুবিধাজনক এবং আপনার পরিচিত কীবোর্ড লেআউট, সেটির পাশে ক্লিক করেই আপনি লিখা শুরু করতে পারেন। আপনি চাইলে ডানপাশের ট্যাগ/কি-ওয়ার্ড লিখার বক্সে বিভিন্ন শব্দ দিয়ে লেখাটির বিষয়বস্তু প্রকাশ করতে পারেন। লেখাটিতে অন্যদের মন্তব্য সরাসরি প্রকাশ হবে, না কি আপনার অনুমোদনের পর প্রকাশ হবে, না কি আপনি কোন মন্তব্য নিতে চান না, তাও বাছাই করার সুযোগ আছে ডানদিকের প্যানেলে। ইমোটিকনের প্যানেলে যে কোন ইমোটিকনে ক্লিক করে লেখার মাঝে যে কোন স্থানে আপনি ইমোটিকন বসাতে পারেন।
- এভাবে আপনার পোষ্টটি সম্পূর্ণ হয়ে গেলে একদম নিচের ‘ব্লগে প্রকাশ করুন’ বাটনে ক্লিক করলেই আপনার লিখাটি ব্লগে প্রকাশ হয়ে যাবে। এখন ব্লগের মূলপাতায় অন্য পোষ্টের সাথে এটিও ধারাবাহিকভাবে সবাই দেখতে, পড়তে এবং মন্তব্য করতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, ব্লগের নীতিমালা অনুযায়ী একজন নতুন ব্লগার রেজিষ্ট্রেশনের পরপরই প্রথম পাতায় লিখা দেবার সুযোগ পাননা। এসময়ের ভেতরে কোন পোষ্ট প্রকাশ করলে তা কেবল ব্যাক্তিগত ব্লগপাতাতেই থেকে যাবে। তিনদিন তিনি অন্যদের পোষ্টগুলো পড়ে এবং তাতে অন্যদের মন্তব্য পড়ে এবং নিজে মন্তব্য করে ব্লগের পরিবেশ সম্পর্কে ধারণা পেতে পারেন। পাশাপাশি ব্লগের পরিবেশ রক্ষার জন্যও এ নিয়মটি সহায়ক।
১১. রাইটিং প্যানেলের অপশনগুলো বিস্তারিত
পোষ্টে ছবি যোগ করা
- পোষ্টের সাথে ছবি দিলে অনেক সময় লিখাটি প্রাণবন্ত হয়। আবার কখনো ছবি দেয়াটা অত্যাবশ্যকও হয়ে পড়ে। এজন্য এসবিব্লগের নিজস্ব ইমেজ আপলোডার আছে যেটি সহজ ও ব্যাবহারবান্ধব। ছবি দেয়ার জন্য নির্দিষ্ট ছবিটি আপনার পিসিতে সেভ করা থাকতে হবে। লেখার যে জায়গাটিতে ছবিটি দিতে চান সেখানে কার্সর রেখে রাইটিং প্যানেলের শিরোনাম বক্সের নিচের আইকনগুলোর মাঝামাঝি সবুজ রঙের ইমেজ আপলোড আইকনটিতে ক্লিক করুন।
- ‘ছবি আপলোডার’ নামে একটি নতুন বক্স ওপেন হবে। ‘ফাইল সিলেক্ট করুন’ লিখাটিতে ক্লিক করলে যে বক্স আসবে সেখানে ব্রাউজ করে আপনার পিসি থেকে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করলে Uploading… লেখা আসবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। ছবিটি কোন কারণে ঠিকমতো আপলোড না হলে একটি লাল রঙ বক্স আসবে, তখন ‘ফাইল সিলেক্ট করুন’ বাটনে ক্লিক করে পুনরায় চেষ্টা করতে পারেন। আর যথাযথভাবে ছবিটি আপলোড হলে একটি সবুজ রঙ বক্সে ছবিটি দেখা যাবে। ছবিটির উপরে একটি ক্লিক করুন, রাইটিং বক্স এর যে স্থানে কার্সর ছিলো সেখানে কিছু ইংলিশ লেখা দেখতে পাবেন, এটি কোনরকম পরিবর্তন করবেন না। পোষ্টটি প্রকাশ করার পর লেখাগুলোর স্থানে ছবিটি দেখতে পাবেন সবাই। ব্লগের পৃষ্ঠার সাথে মানানসই আকৃতি এবং দ্রুত লোড হওয়ার সুবিধার্থে ছবিটি 640*480 অথবা কাছাকাছি আকৃতিতে রিসাইজ করে নিলে আপনার পোষ্টে ছবিটি মানানসই ভাবে ইনসার্ট হবে।
পোষ্টে ইউটিউব ভিডিও যোগ করা
- লেখায় ইউটিউব থেকে কোন ভিডিও সংযুক্ত করতে চাইলে পোষ্টের কাংখিত স্থানে কার্সর রেখে শিরোনাম বক্সের নিচে ডানদিকে ইউটিউব বাটনে ক্লিক করুন।
- নতুন একটি ব্ক্স ওপেন হবে যেখানে ইউটিউব ভিডিও আইডিটি দিতে হবে। ইউটিউবের ভিডিও আইডিটি পেতে ব্রাউজারে ভিডিওটি ওপেন করুন। উপরের ঠিকানা লেখার বক্সে আপনি যে ঠিকানা দেখতে পাবেন সেখানে watch?v= এর পরের অংশটিই হলো ইউটিউব ভিডিও আইডি। উদারহণস্বরুপ, ধরা যাক আপনি http://www.youtube.com/watch?v=zVjbVPFeo2o এ ভিডিও টি লেখায় যোগ করতে চাচ্ছেন। এখানে zVjbVPFeo2o হলো ইউটিউব ভিডিও আইডি। একইভাবে http://www.youtube.com/watch?v=m2WbMVMuinY এ ভিডিওটির ইউটিউব ভিডিও আইডি হলো m2WbMVMuinY। এ ভিডিও আইডি টি কপি করে রাইটিং প্যানেলে আসা বক্সটিতে পেষ্ট করে ওকে ক্লিক করুন। লেখার বক্সে কার্সর যেখানে ছিলো, সেখানে একটি ইংলিশ লেখা দেখতে পাবেন, এটি কোনধরণের পরিবর্তন করবেন না। পোষ্টটি প্রকাশের পর লেখার স্থানে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউবের ভিডিওটি দেখা যাবে।
ইমোটিকন
- ইমোটিকনের মাধ্যমে লেখায় বিভিন্ন ধরণের অনুভূতির প্রকাশ যোগ করা যায়। ইমোটিকনের মাত্রাতিরিক্ত ব্যাবহার দৃষ্টিকটু হলেও যথাযথ স্থানে মার্জিত পরিমাণে ইমোটিকন ব্যাবহার পাঠককে অনেক সময় আলোড়িত করে, এবং লেখকের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করে। পোষ্টে কোন ইমোটিকন দিতে চাইলে রাইটিং প্যানেলের ডানে নিচের দিকে ইমোটিকনের বক্স থেকে তা দেয়া যায়। যেখাবে ইমোটিকন দিতে চান সেখানে কার্সর রেখে উদ্দিষ্ট ইমোটিকনের উপর ক্লিক করলে সাথে সাথে তা পোষ্টের নির্ধারিত স্থানে চলে আসবে। এখানে আপনি কিছু সাংকেতিক প্রতীক দেখতে পাবেন যা কোনধরণের পরিবর্তন করা যাবে না। পোষ্টটি প্রকাশের পর ঐ স্থানে সবাই ইমোটিকনগুলো দেখতে পাবেন।
১২. পোষ্ট সংশোধন অথবা মুছে ফেলা
- আপনার নিজের যে কোন পোষ্ট আপনি সংশোধন করতে পারেন অথবা মুছেও ফেলতে পারেন। নিজের পোষ্টটিতে ঢুকলে নিচের দিকে দেখবেন তিনটি অপশন দেখা যাচ্ছে। লেখায় কোন সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করতে চাইলে ‘এডিট করুন’ লিখাটিতে ক্লিক করুন। পোষ্টটি নতুন একটি রাইটিং প্যানেলে ওপেন হবে। প্রয়োজনীয় পরিবর্তনের পর নিচের ‘ব্লগে প্রকাশ করুন’ বাটনে ক্লিক করলে নতুন পরিবর্তনসহ লেখাটি ব্লগে দেখা যাবে।
- ‘খসড়া করুন’ লিখাটিতে ক্লিক করলে পোষ্টটি খসড়া লেখা হিসেবে ব্লগ থেকে সরে যাবে। অন্য কেউ তখন এটি আর দেখতে পাবেন না। ‘নতুন ব্লগ লিখুন’ এ ক্লিক করে রাইটং প্যানেলে গেলে বামদিকে খসড়া লেখার প্যানেলে আপনার খসড়া করা পোষ্টগুলোর শিরোনাম দেখতে পাবেন। শিরোনামে ক্লিক করলে লেখাটি রাইটিং প্যানেলে পাবেন, এবং নিচের ‘ব্লগে প্রকাশ করুন’ বাটনে ক্লিক করে খসড়া পোষ্টটি পুনরায় ব্লগে প্রকাশ করতে পারবেন। তখন এটি আবার সবাই পড়তে পারবে এবং খসড়া পোষ্টের তালিকা থেকে সরে যাবে।
- আপনার পোষ্টের নিচের দিকে ‘মুছে ফেলুন’ লিখায় ক্লিক করলে পোষ্টটি ব্লগ থেকে মুছে যাবে। মনে রাখা দরকার, খসড়া করলে যে কোন পোষ্ট আবার লেখক ব্লগে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু মুছে ফেললে পুরনো পোষ্টটি ব্লগে আর ফিরিয়ে আনা যাবেনা। তখন তা স্থায়ীভাবে ব্লগ থেকে মুছে যাবে।
১৩. মন্তব্য, প্রতিমন্তব্য এবং মন্তব্যের উত্তর কিভাবে লিখবেন?
- লগইন থাকা অবস্থায় যে কোন পোষ্ট পড়লে পোষ্টের নীচের দিকে আপনার নিজের ব্লগার নামের নীচে একটি খালি বক্স দেখতে পাবেন। মন্তব্য নামের বক্সটিতে পোষ্টটি নিয়ে আপনার মন্তব্য, প্রতিক্রিয়া, প্রশ্ন অথবা যে কোন কিছু লিখে নীচের Post Comment বাটনে ক্লিক করলেই আপনার মন্তব্যটি প্রকাশ হয়ে যাবে।
- আপনার পোষ্টে কেউ কোন মন্তব্য করলে তার নীচে ‘জবাব দিন’ লিখাটিতে ক্লিক করলে একটি শুণ্য বক্স আসবে। বক্সে আপনার উত্তরটি লিখে Post Comment বাটনে ক্লিক করলে আপনার উত্তরটি ব্লগে প্রকাশিত হবে। একই ভাবে অন্যদের পোষ্টেও অন্য যে কোন মন্তব্যের প্রতিমন্তব্য বা প্রাসঙ্গিক মন্তব্য আপনি করতে পারেন।
১৪. রেটিং, প্রিয়পোষ্ট এবং ফেসবুকে শেয়ারিং
- লগইন থাকা অবস্থায় যে কোন পোষ্টের নীচে একটি হলুদ রঙা তারকাচিহ্ন আছে। এ চিহ্নটিতে ক্লিক করলে পোষ্টটি আপনার প্রিয় পোষ্টের তালিকায় সংযুক্ত হবে। আপনার ব্যাক্তিগত ব্লগে গেলে বামদিকে ‘প্রিয় লেখা’ প্যানেল সবগুলো প্রিয় পোষ্টের তালিকা আপনি দেখতে পাবেন।
- পোষ্টের নীচে ডানদিকে সবুজ রঙের প্লাস এবং লাল রঙের মাইনাস চিহ্নও দেখতে পাবেন। প্লাস এ ক্লিক করে ভালো লাগা অথবা মাইনাস এ ক্লিক করে ভালো না লাগা জানানোরও সুযোগ আছে ব্লগারদের জন্য।
- আপনার নিজের অথবা ভালোলাগা যে কোন লেখা আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে ‘শেয়ার করুন’ লেখাটির পাশের ফেসবুক আইকনটিতে ক্লিক করে ফেসবুকে আপনার নিজ একাউন্টে লগইন করুন।
১৫. পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে?
- কোন কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ব্লগের প্রথম পৃষ্ঠাতেই বামদিকের লগইন প্যানেলে ‘পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ক্লিক করুন’ বাটনটি ব্যাবহার করতে পারেন।
- এখানে ক্লিক করলে যে পৃষ্ঠাটি আসবে সেখানে আপনার ইউজারনেমটি দিয়ে ‘রিসেট করুন’ বাটনে ক্লিক করুন। তখন রেজিষ্ট্রেশনের সময় আপনার দেয়া ইমেইল এড্রেসে একটি মেইল পাঠানো হবে। ইনবক্সে না পেলে স্পাম ফোল্ডারটিও চেক করুন।
- মেইলে পাওয়া লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে আপনার ব্রাউজারে। নির্দিষ্ট বক্সে নতুন পাসওয়ার্ড দিয়ে ‘পরিবর্তন করুন’ বাটনে ক্লিক করলেই আপনার নতুন পাসওয়ার্ডটি কাজ করা শুরু করবে।
১৬. নোটিফিকেশন
- এসবিব্লগে লগইন করার ডানদিকে নোটিফিকেশন নামে একটি প্যানেল দেখতে পাবেন।
- আপনার কোন পোষ্ট আপনি লগড-ইন অবস্থায় শেষ দেখার পর কোন ব্লগার এতে মন্তব্য করে থাকলে তার সংখ্যা আপনি ‘অদেখা মন্তব্য’ লিখার পাশেই দেখতে পাবেন। লিখাটির উপর ক্লিক করলে আপনি পোষ্ট এবং মন্তব্যকারীর নাম দেখবেন। পোষ্টের শিরোনামে ক্লিক করে পূর্ণ মন্তব্য দেখার এবং উত্তর দেবার সুযোগ পাবেন।
- অন্য কারো পোষ্টে আপনার মন্তব্যের কোন উত্তর এসে থাকলে তা ‘অদেখা জবাব’ লিখাটিতে দেখবেন।
- ব্লগ কতৃপক্ষ আপনাকে কোন নোটিশ দিলে তা ‘অদেখা নোটিশ’ বাটনে দেখা যাবে। কোন পোষ্ট বা মন্তব্য ব্লগের নীতিমালা লংঘন করার কারণে মুছে দেয়া হলে অথবা অন্য যে কোন ব্যাবস্থা করা হলে সাধারণত: সংশ্লিষ্ট ব্লগারকে নোটিশ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজন আর উপলক্ষে ব্লগ কতৃপক্ষ ব্লগারকে কোন নোটিশ দিতে পারেন।
- আপনার নিজের ব্লগ পৃষ্ঠায় গেলে এ প্যানেলে ‘অদেখা বার্তা’ নামে আরেকটি বাটন দেখবেন। অন্য কোন ব্লগার আপনাকে কোন ব্যাক্তিগত বার্তা পাঠালে তা আপনি এ বাটনের মাধ্যমে দেখতে পারেন।
১৭. ব্যাক্তিগত বার্তা পাঠানো
- আপনি অন্য কোন ব্লগারকে ব্যাক্তিগত বার্তা পাঠাতে চাইলে তাঁর ব্যাক্তিগত ব্লগ পৃষ্ঠায় গেলে প্রোফাইল ছবির নিচেই বার্তা পাঠান লিখায় ক্লিক করে যে বক্স আসবে তাতে বার্তাটি লিখে Send বাটনে ক্লিক করলে তিনি যখন লগইন করবেন, বার্তাটি পড়তে পারবেন।
১৮. প্রথম পাতা ও ম্যাগাজিন বাটন
ব্লগের যে কোন পোষ্টে, নিজের ব্যাক্তিগত ব্লগপাতা অথবা অন্য কারো ব্লগপাতায় থাকা অবস্থায় উপরে ব্যানারের বামদিকে ‘প্রথম পাতা’ লিখাটিতে ক্লিক করে আপনি ব্লগের প্রথম পাতায় চলে আসতে পারেন। ডানদিকে ‘ম্যাগাজিন’ লিখাটিতে ক্লিক করলে আপনি সোনারবাংলাদেশের সাপ্তাহিক ই-ম্যাগাজিন ব্রাউজ করতে পারবেন।
১৯. আরো কিছু
- ব্লগের বামদিতে অনলাইনে থাকা ব্লগারদের নামের অথবা ছবির তালিকা এবং ডানদিকে সর্বশেষ/সাম্প্রতিক মন্তব্য পাওয়া পোষ্টগুলোর নাম এবং মন্তব্যকারীর নাম দেখা যায়।
- ডানদিকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত দেশের নামকরা কলামিষ্টদের সংকলিত কলাম দেখার একটি প্যানেল আছে।
- ব্লগের যে কোন উপাদান অথবা ব্লগার খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান বাটন সংযুক্ত আছে।
- ডানদিকে নীচে সম্প্রতি রেজিষ্ট্রেশন করা ব্লগারদের নাম দেখা যায় ‘নতুন ব্লগার’ প্যানেলের মাধ্যমে।
২০. নীতিমালা ও সহায়িকা
- ব্লগের ডানদিকে ‘সহায়িকা’ প্যানেলে ব্লগের নীতিমালা, সহজে বাংলা লেখার পদ্ধতি, ফন্ট সমস্যায় করণীয় জানার সুযোগ আছে।
২১. মতামত, সমস্যা, ফীডব্যাক
- ব্লগ সম্পর্কে যে কোন মতামত, অভিযোগ অথবা সমস্যার কথা আপনি ব্লগ কতৃপক্ষকে জানাতে পারেন ‘মতামত ও সমস্যা’ বাটনটি ব্যাবহার করে। বিশেষত: কোন পোষ্ট অথবা মন্তব্য যদি আপত্তিকর মনে হয় তাহলে স্বতন্ত্র পোষ্ট না দিয়ে অনুগ্রহ করে 'মতামত ও সমস্যা' বাটনটি ব্যাবহার করুন।
- নতুন যে বক্সটি আপনার ব্রাউজারে ওপেন হবে সেখানে উপরের দিকে 'বাগ রিপোর্ট' লেখা ড্রপ-ডাউন বক্সটিতে ক্লিক করুন।
- কোন আপত্তিকর অথবা নীতিমালা ভঙ্গকারী পোষ্ট বিষয়ে অভিযোগ করার জন্য 'কমপ্লেইন এবাউট ইউজার' অপশনটি সিলেক্ট করুন। নীচের খালি বক্সে আপনার দেয়া পোষ্টটির লিংক দিয়ে সমস্যার বিষয়টি বিস্তারিত লিখুন। লেখা সম্পূর্ণ হলে বক্সের নীচে 'সেন্ড' বাটনে ক্লিক করুন।
- এ লেখাটি আসলে বুঝা যাবে আপনার ফীডব্যাকটি যথাযথভাবে পাঠানো হয়েছে। যদি পরামর্শ অথবা অভিযোগগুলো গ্রহণযোগ্য হয় তাহলে মডারেশন বোর্ড দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবে। মডারেশন বোর্ড এ ফীডব্যাকগুলো নিয়মিত পর্যালোচনা করে থাকে।
সুতরাং প্রিয় ব্লগার, অংশ নিন অন্তর্জালে বাংলাভাষীদের এ মিলনমেলায়। আপনার নিজস্ব চিন্তাভাবনাগুলো শেয়ার করুন অন্যদের সাথে, আপনার প্রতিক্রিয়া জানান অন্যদের চিন্তাভাবনা সম্পর্কে। পরিশীলিত, বুদ্ধিদীপ্ত, প্রাণবন্ত মতবিনিময়ে গড়ে উঠুক সুন্দর ও সুস্থ একটি পরিবেশ, এসবিব্লগ হয়ে উঠুক সকল মতের মিলনমেলা।
মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ এসবিব্লগ কতৃপক্ষকে। ব্লগ টিউটোরিয়ালটি যারা নতুন ব্লগ ব্যাবহারকারী, তাদের জন্য খুবই উপকারী হবে মনে হচ্ছে। পাশাপাশি পুরনোদের জন্যও কিছু দরকারী বিষয় আছে। ধন্যবাদ।
তিতুমীর লিখেছেন : অদেখা বার্তা, অদেখা মন্তব্য, অদেখা জবাব, অদেখা নোটিশগুলো দেখার জন্য আইকন রয়েছে।
'দেখা বার্তা' দেখার জন্য কি কোনো ব্যবস্হা আছে? অনেক সময় এমন হয় যে, রেফারেন্স হিসাবে পুরানো বার্তা দেখা প্রয়োজন হতে পারে। তখন কি করে পুরানো বার্তা দেখা যাবে?
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
২১ এপ্রিল ২০১১; রাত ০৮:৫৫
199784
ব্লগ সহায়িকা লিখেছেন : অদেখা বার্তাতে ক্লিক করলে যে পাতাটি আসবে, তাতে দেখা-অদেখা সকল বার্তাই দেখা যাবে।
১৬
63108
২১ অক্টোবর ২০১০; সন্ধ্যা ০৬:৩৯
Alam Sikder লিখেছেন : ব্লগ টিউটোরিয়াল টি কি সব সময় ব্লগে থাকবে নাকি কিছুদিনের জন্য ? যদি কিছুদিনের জন্য হয় তাহলে পরে দরকার হলে পাব কিভাবে জানাবেন প্লিজ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
১৭
65782
২৪ অক্টোবর ২০১০; রাত ১০:০১
স্বাপ্নীক লিখেছেন : আমার লেখা প্রথম পাতায় আসছেনা।
কি করতে পারি?
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
১৮
76074
০৩ নভেম্বর ২০১০; রাত ০৯:৫১
সাত্ত্বিক লিখেছেন : রেটিং দেয়ার বায়ে " " চিহ্নিত স্থানে ক্লিক করলেই প্রিয় লেখা প্রিয়তে 'নিজের ব্লগের বায়ে লিস্ট আকারে' যুক্ত হবে।
আবু সাইফ লিখেছেন : ধনয্যবাদ, খুবই উপক্ৃত হলাম। নতুনদের জন্য যদি "ব্লগিং শুরুর আগে টিউটোরিয়াল পড়ুন" একটা নোটিশ প্রথম পাতায় দেয়া হ্য় তবে আমার মত অনেকেই "মনের মত করে" সাজানোর অপূর্ণতা থেকে রক্ষা পাবে। আগে জানলে আমার ইউজার নেম বাংলায় লেখতাম।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
২১ এপ্রিল ২০১১; রাত ০৮:৫৮
199786
ব্লগ সহায়িকা লিখেছেন : নাম বাংলায় করতে চাইলে মতামত ও সমস্যা বিভাগে গিয়ে নতুন যে নামটি নিদে চান, তা আমাদের জানান।
মাহাজ লিখেছেন : Thanks for giving intentionally necessary information.
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
১৪ জুলাই ২০১১; রাত ১২:৪৫
303221
এ ইউ ভূইয়া লিখেছেন : এই সরকারের জুলুম নিরজাতনের কোনও জবাব নাই,তুলনা নাই ,একেবারে অতুলনীয়,যেমন হোস্ নে আরা কে প্রধান মন্ত্রি আবার নিয়োগ দিলেন,ছি ! ছি! ছি!!!
প্রবাসী মজুমদার লিখেছেন : ট্যাগ কী বিষয়ে ধারনা আর একটু খুলে লিখলে ভাল হতো।
দ্বিতীয়ত নতুন জরীপ তৈরী করুন এ বিষয়ে টিউটরিয়ার যোগ করলে ভাল হয়।
ধন্যবাদ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৩৩
204223
১৬ মার্চ ২০১১; দুপুর ০১:৩১
সিটিজি৪বিডি লিখেছেন : হুম !!! অনেক কিছু জানতে পারলাম..
সোনার বাংলাদেশ ব্লগ সাইটের কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।
প্রবাস থেকে দোয়া ও শুভেচ্ছা রইল।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৩৪
204648
১৬ মার্চ ২০১১; রাত ০৯:৪২
আলোক লিখেছেন : নোটিফিকেশনে '১টি অদেখা মন্তব্য' দেখা যাচ্ছে, কিন্তু কোন মন্তব্য পাওয়া যাচ্ছে না।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
০১ এপ্রিল ২০১১; সকাল ১১:২৯
179000
শিয়াল পন্ডিত লিখেছেন : আপনি ভ্রাউজার পরিবর্তন করে দেখুন।
০১ এপ্রিল ২০১১; সন্ধ্যা ০৭:১৬
179330
আলোক লিখেছেন : পন্ডিত মশাই, অনেক চেষ্টা করেছি। কাজ হয় নি।
আমি একটি পোস্ট করেছিলাম, তাতে কয়েকজন ব্লগার মন্তব্য করেছিলেন; কিন্তু সবগুলো মন্তব্য দেখিনি। পরে আমি পোস্টটি খসড়া করে শিরোনাম পরিবর্তন করে আবার পোস্ট করার পর দেখলাম যে, নোটিফিকেশনে '১টি অদেখা মন্তব্য' থাকছেই।
৩৫
209425
২২ মার্চ ২০১১; সকাল ১১:৩৮
পথহারা পথকি লিখেছেন : আমার নিক টি একটু পরিবতর্ন করতে হবে কিভাবে করতে পারি
পথহারা পথকি না হয়ে হবে পথহারা পথিক
mushaha লিখেছেন : ব্লগারদের জন্য প্রকাশিত টিউটোরিয়াল পাতাটা সবসময়ই থাকবে কারণ প্রতি দিনই নতুন ব্লগাররা আসবেন তাদের জন্য এটা প্রয়োজন হবে। যেমন আজ আমি এখানে এসে কারো সাহায্য ছাড়াই মন্তব্য লিখতে পারলাম এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।
হাবিব গাজী লিখেছেন : কিভাবে লিংক এড করতে হবে এখানে এটা বুঝলাম না।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
২১ এপ্রিল ২০১১; রাত ০৮:৫৮
199788
ব্লগ সহায়িকা লিখেছেন : এখনও সমস্যা থেকে থাকলে অনুগ্রহ করে ইমেইল করুন।
৩৯
238345
১৯ এপ্রিল ২০১১; রাত ১১:৫১
ababil_2008 লিখেছেন : A lot of thanks SBB authority
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৪০
239319
২০ এপ্রিল ২০১১; রাত ১১:৪৮
তৃতীয় নয়নে লিখেছেন : কিভারে লিংক এড করতে হবে সেটা বুঝলাম না । ধন্যবাদ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
২১ এপ্রিল ২০১১; রাত ০৮:৫৯
199789
ব্লগ সহায়িকা লিখেছেন : এখনও সমস্যা থেকে থাকলে অনুগ্রহ করে ইমেইল করুন।
৪১
240470
২২ এপ্রিল ২০১১; রাত ০১:২৩
তিতুমীর লিখেছেন : আমি একটা সমস্যায় পড়েছি। ব্লগ সহায়িকা সমীপে মেইলও করেছি। এখনও উত্তর পাই নাই।
যখনই আমি ছবি আপলোড করতে যাই, একটা সবুজ উইনডো উদয় হয়। সেটা কপি করে ওয়ার্ডে পেস্ট করলে ২৯ পাতা হয়। উইন্ডো ওপেন ও ক্লোজ হতে প্রচুর সময় নেয়। ছবি আপলোড হয় না। প্রথম কয়েক লাইন:
vglschecked.substring(0, sPos) : null; var split = (sPos > -1) ? avglschecked.substring(sPos+1) : null; if (hash && split && split !=
পুরো উইন্ডো ক্লোজ করার অনেক পর আবার ছবি আপলোড করতে গেলে দেখা যায় পূর্বের ছবিটা উপলোড হয়ে আছে।
সমস্যা কোথায় ঠিক বুঝতে পারছি না। বিজ্ঞজনের সাহায্য চাই!
Mahmudul Hasan লিখেছেন : আমি আমার ব্লগে কোন মন্তব্য করতে পারছি না। কারণ ওখানে লেখা আসে আপনার ব্লগটি লক করা আছে আপনি কোন মন্তব্য করতে পারবেন না। কিন্তু আমি মন্তব্য করতে চাই। আমাকে কি বলবেন কি করতে হবে?
sotter pothik লিখেছেন : আমার নিকনেমটি বাংলায় (সত্যের পথিক) পরিবর্তন করতে চাই।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৫০
367635
০৩ অগাস্ট ২০১১; রাত ১২:০৯
নেট পন্ডিত লিখেছেন : ব্লগ সহায়িকা এর জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৫১
367637
০৩ অগাস্ট ২০১১; রাত ১২:১১
আলোক লিখেছেন : বেশ আগে আমি দু'টি পোস্ট ড্রাফট করে ফেলি। ঐ পোস্টগুলোর মন্তব্য দেখতে পারিনি। এখনো নোটিফিকেশনে '২টি অদেখা মন্তব্য' দেখা যাচ্ছে, কিন্তু কোন মন্তব্য পাওয়া যাচ্ছে না। সমাধান কি হতে পারে?
এম এ আলীম লিখেছেন : আমি কিছু পরামর্শ দিয়েছিলাম।আপনারা আমলে নিচ্ছেননা দেখে খুব কষ্ট পেলাম।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৫৪
408960
০১ সেপ্টেম্বর ২০১১; রাত ১২:২১
শরীফ মোঃ মুনতাসির লিখেছেন : সোনার বাংলাদেশ ম্যাগাজিন/ব্লগ এবং এর পরিচালনা পর্ষদ, ইতিহাস এবং স্থান সম্পর্কে জানতে চাই। একটু জানাবেন প্লিজ। কারণ যতই দিন অতিক্রম করছি আমি অভিভূত হচ্ছি। আরও আগে কেন আমি এর সন্ধান পাইনি?
চিকন আলি লিখেছেন : আমার ২দিন শেষ.....। আশা করি পরশু হতে লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে.......।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৫৭
469617
১৪ অক্টোবর ২০১১; রাত ০৩:০৯
উমমু_শাবাব লিখেছেন : অন্যের ব্লগ থেকে নিজের মন্তব্য মুছে ফেলতে চাইলে কি করতে হবে। বাংলা ব্লগে আমার অভিজ্ঞতা খুবই সীমিত। দয়া করে কেউ জানাবেন?
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৫৮
490537
২৯ অক্টোবর ২০১১; রাত ১২:০৩
চিৎকার করে বলবো লিখেছেন : নাম চেইঞ্জ করতে হলে কি করতে হবে সেটা ত দেখলাম না । এক টু বললে ভাল হতো । ধন্যবাদ ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৫৯
501198
০৫ নভেম্বর ২০১১; রাত ০১:১২
জেদ্দা বাসি লিখেছেন : মোশফিকুল আলম বিপ্লব লিখেছেন : নাম চেইঞ্জ করতে হলে কি করতে হবে সেটা ত দেখলাম না । এক টু বললে ভাল হতো । ধন্যবাদ
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৬০
501202
০৫ নভেম্বর ২০১১; রাত ০১:১৪
জেদ্দা বাসি লিখেছেন : ভুলে একজনকে ব্লক করে পেলেছি কি ভাবে খুলবো?
ধন্যবাদ
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৬১
503475
০৭ নভেম্বর ২০১১; রাত ০৩:৪৬
ক্যাপ্টেন কক্স লিখেছেন : দইয়া করে উপরের প্রশ্নগোলোর জবাব দেন mr.admin ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৬২
503476
০৭ নভেম্বর ২০১১; রাত ০৩:৪৬
ক্যাপ্টেন কক্স লিখেছেন : দইয়া করে উপরের প্রশ্নগোলোর জবাব দেন mr.admin ।
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৬৩
605703
১৩ জানুয়ারী ২০১২; রাত ০৯:৪৬
জাকির২৩২৩ লিখেছেন : ব্লগে ছবি ছোট/বড় করার কোন অপশন আছে কি? ই মেল নটিফিকেশন থাকলে ভাল হয়
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৬৪
605704
১৩ জানুয়ারী ২০১২; রাত ০৯:৪৬
জাকির২৩২৩ লিখেছেন : ব্লগে ছবি ছোট/বড় করার কোন অপশন আছে কি? ই মেল নটিফিকেশন থাকলে ভাল হয়
কীবোর্ড
Bijoy UniJoyPhoneticEnglish
নাম:
মন্তব্য:
তথ্য পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন
৬৫
624910
২৬ জানুয়ারী ২০১২; রাত ১১:০৭
এ কে এম বোরহানিছ লিখেছেন : অনেকের ছবি আপলোডে ঝামেলা হচ্ছে । বিশেষ করে ৫০০KB বড় হলে হয় না এছাড়া ছবির এক্সটেনশন কি হবে তা উল্লেখ করা নাই । আমি দেখেছি .jpg .gif এর ছবি গুলা ভাল ভাবে হয় কিন্তু .bmp থাকলে হয় না । পোষ্টে ছবি যোগ করা অপশনে এই বিষয় গুলি পরিস্কার করা দরকার ।