বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৪৭

ব্লগ বিষয়ক সাধারণ সমস্যা ও সমাধান

লিখেছেন ব্লগ সহায়িকা ২৩ সেপ্টেম্বর ২০১১, দুপুর ০৩:২১

প্রিয় ব্লগার,

আপনারা সচরাচর যে সব সমস্যায় পড়েন, সেগুলির সমাধান নীচে দেয়া হলো। এর বাইরে কোন সমস্যা থাকলে মন্তব্যের ঘরে লিখুন।

সূচি:

১. রেজিস্ট্রেশন করার পর প্রথমবার লগইন করতে চেষ্টা করছি, কিন্তু, পারছি না। কি করবো?

২. রেজিস্ট্রেশন করার পর কোন ই-মেইল পাইনি, কি করবো?

৩. পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করবো?

৪. ইউজার আইডি ভুলে গেছি, এখন কি করবো?

৫. পোস্ট প্রথম পাতায় আসছে না, কি করবো?

৬. ছবি আপলোডে সমস্যা হচ্ছে?

৭. নিক নাম পরিবর্তন করতে চাই, কি করবো?

৮. ইউজার আইডি কি পরিবর্তন করা যায়?

৯. আমি একজন ব্লগারকে ব্লক করে ফেলেছি, কিভাবে আনব্লক করবো?


সমস্যা ১. রেজিস্ট্রেশন করার পর প্রথমবার লগইন করতে চেষ্টা করছি, কিন্তু, পারছি না। কি করবো?

সমাধান:
রেজিস্ট্রেশন সম্পন্ন হয় তিনটি ধাপে:

ক. আপনার তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।

খ. তখন আপনার দেয়া ঠিকানায় একটি ই-মেইল আসবে যাতে ক্লিক করে আপনার ই-মেইল ঠিকানাটির যথার্থতা নিশ্চিত করা হয়। আপনি যদি ইনবক্সে ই-মেইল না পান, তাহলে প্রথমে বাল্ক বা স্প্যাম ফোল্ডারে খুজে দেখুন। সেখানেও না পেলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।

গ. অশ্লীল ও অগ্রহনযোগ্য নামে একাউন্ট খোলা প্রতিরোধ করার জন্য এর পর একজন মডারেটর একাউন্টটি একটিভ করেন এবং আপনাকে ই-মেইল করেন। এই ই-মেইল পাওয়ার পর আপনি নিশ্চিত হবেন যে, আপনার একাউন্টটি সচল হয়েছে এবং আপনি লগইন করতে পারবেন। যদি ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট সচল করা সম্পর্কিত ই-মেইল না পান, তাহলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।


সমস্যা ২. রেজিস্ট্রেশন করার পর কোন ই-মেইল পাইনি, কি করবো?

সমাধান:

বাল্ক বা স্প্যাম ফোল্ডারে খুজে দেখুন। সেখানেও না পেলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।


সমস্যা ৩: পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করবো?

সমাধান:

নীচের ঠিকানায় গিয়ে পাসওয়ার্ড রিসেট করুন:
http://www.sonarbangladesh.com/registration/resetpass.php

সমস্যা ৪: ইউজার আইডি ভুলে গেছি, এখন কি করবো?

সমাধান:

আপনি যে ই-মেইল ব্যবহার করে একাউন্ট খুলেছিলেন, সেই ই-মেইল থেকে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।


সমস্যা ৫: পোস্ট প্রথম পাতায় আসছে না, কি করবো?

সমাধান:

আপনি যদি নতুন ব্লগার হন, তাহলে রেজিস্ট্রেশন করার পর ৭২ ঘন্টার আগে কোন পোস্ট দিলে তা প্রথম পাতায় দেখাবে না। ৭২ ঘন্টার পর পোস্ট দিলে প্রথম পাতায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।

ব্লগের নীতিমালা ভঙ্গ করার কারনে আপনার প্রথম পাতার সুবিধা স্থগিত করা হলে পোস্ট প্রথম পাতায় আসবে না। আপনার ব্লগের ডান পাশে 'ব্লগিং সুবিধা' সেকসনে আপনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বলা থাকবে। এ ধরণের ব্যবস্থা নেয়া হলে আপনাকে নোটিস দেয়া হবে। এ বিষয়ে আপনার বক্তব্য থাকলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।

সমস্যা ৬: ছবি আপলোডে সমস্যা হচ্ছে?

সমাধান:

ছবি আপলোডে সমস্যা হলো নীচের বিষয়গুলো পরীক্ষা করুন:

- ছবির সাইজ অবশ্যই ৫০০ কেবির কম হতে হবে।
- ছবির ফাইল নামের মধ্যে ব্রাকেট, কমা ইত্যাদি থাকতে পারবে না।

সমস্যা ৭: নিক নাম পরিবর্তন করতে চাই, কি করবো?

সমাধান:

নিক নাম পরিবর্তনকে নিরুৎসাহিত করা হয়। তারপরও করতে চাইলে 'মতামত ও সমস্যা' পাতায় গিয়ে কি নাম নিতে চান, তা জানান। তার আগে অনুসন্ধানে গিয়ে দেখে নিন যে নিকটি খালি আছে কিনা।


সমস্যা ৮: ইউজার আইডি কি পরিবর্তন করা যায়?

সমাধান:

না, ইউজার আইডি পরিবর্তন করা যায় না।


সমস্যা ৯: আমি একজন ব্লগারকে ব্লক করে ফেলেছি, কিভাবে আনব্লক করবো?

সমাধান:

লগইন করার পর প্রথম পাতার বাম পাশে 'মডারেশন' লিঙ্কে গেলে ব্লক করা ব্লগারদের তালিকা পাবেন। সেখান থেকে আনব্লক করুন।

ট্যাগ/কি-ওয়ার্ড : সমস্যা, সমাধান, ব্লগ
বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২২২১ বার পঠিত, ৯০ টি মন্তব্য
২৬ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
439360
২৩ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:২৭
জিহাদ২০০৯ লিখেছেন : অনেক ধন্যবাদ
439366
২৩ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:৩৪
সুমন আখন্দ ২০১১ লিখেছেন : অনেকের উপকারে লাগবে টিপস! ধন্যবাদ!!
439367
২৩ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:৩৫
আঁতেল লিখেছেন : কামের পোষ্ট।
439371
২৩ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:৩৭
শিয়াল পন্ডিত লিখেছেন : আশা করি অনেকের কাজে লাগবে ।

যদি এমন হয় যিনি নিক খুলেছেন তিনি কোন ইমেল দিয়ে খুলেছেন এবং ইউজার নেম কি দিয়েছেন মনে নেয় তাহলে কি করবে?
439406
২৩ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:১৬
MOYNUL ISLAM QATAR লিখেছেন : অনেক ধন্যবাদ
439423
২৩ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:২৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : : সম্মানিত মডারেশন বোর্ডের কাছে একটি অনুযোগ বা অভিযোগ হলো যে, আমি মডারেশন বোর্ড বরাবরে একটি বিষয়ে অনেকবার সাহায্য চেয়েও পাইনি বা কোন ধরনের উত্তরও পাইনি। আমি মাহমুদ০৫ নামে একটা ব্লগার বানাইছিলাম ।যত ছেস্টা করলাম ওটা খুলতে পারলামনা।আমি পরামর্সচেয়ে ছিলাম।কোন জবাব আমাকে দেওয়া হয়নাই।ধন্যবাদ ।এই লিখাটা আমি কত বারযে দিলাম
কোন উত্তর পাইনাই।ইমেল করার চেস্টা করে ও ব্যার্থ।
২৩ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৫:২৬
408781

ব্লগ সহায়িকা লিখেছেন : আপনাকে ৩ সেপ্টেম্বর নিন্মোক্ত ই-মেইল করা হয়েছিল, যার জবাব আমরা আজও পাইনি। ই-মেইলের জবাব না দিয়ে বার বার বিভিন্ন স্থানে একই অভিযোগ বাঞ্ছনীয় নয়।

Sent: Saturday, September 3, 2011 12:07 PM
Subject: QA2011bd - মাহমুদ০৫

প্রিয় ব্লগার,

মাহমুদ০৫ থেকে লগইন করতে আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন জানান।

পাসওয়ার্ড ভুলে গেলে,

Please check your email for instruction on resetting your password. If you do not find the mail in your mail box, then please check the bulk/spam folder.

Best regards,

SB Blog Team
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ১১:৫৬
409329

আবু তাহের মিয়াজী লিখেছেন : কোন ই-মেলই ই আসেনাই।
কত বার যে দেখা হল।
যদি কোন পরামর্শ থাকে দিলে ভাল হতো।
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০১:২১
409433

ঈগল লিখেছেন : আপনি কি স্প্যাম চেক করেছেন?
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০৯:৪২
410478

ব্লগ সহায়িকা লিখেছেন : প্রিয় ব্লগার,

মাহমুদ০৫ থেকে লগইন করতে আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন জানান।

পাসওয়ার্ড ভুলে গেলে এই লিঙ্ক থেকে নতুন পাসওয়ার্ড তৈরী করুন:

http://www.sonarbangladesh.com/registration/resetpass.php
439481
২৩ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৫:১৯
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ভাল লাগল। অনেক ধন্যবাদ
439508
২৩ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৫:৪৫
শাহীদজালালী লিখেছেন : @};
439510
২৩ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৫:৪৮
ফখরুল লিখেছেন : আমি ব্লগে নিয়মিত বসি। কিন্তু আমাকে মেইল পাঠানো হলো আমি নাই নিয়মিত ব্লগে আসিনা। আমিতো পোস্ট করি মন্তব্য ও করি।
১০
439552
২৩ সেপ্টেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২৮
আমার কথা লিখেছেন : অনেক ধন্যবাদ
১১
439560
২৩ সেপ্টেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৩৪
আমার স্বাধীনতা লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১২
439586
২৩ সেপ্টেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৫৮
এস এ খোকন লিখেছেন : Boss Mobile thaka Bangla likhar system koran please.লেআসে।
১৩
439620
২৩ সেপ্টেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৩
মতলুব লিখেছেন : অনেক ধন্যবাদ
১৪
439702
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ০৮:১৩
হাবিবুল্লাহ লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
১৫
439754
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ০৮:৫৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর লিখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, পোষ্টে প্লাস । ।
১৬
439806
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ০৯:৩৭
লোকমান লিখেছেন : অনেক দিন যাবত কোন পোস্ট স্টিকি হচ্ছে না। শুধু নিজেদের পোস্ট স্টিকি করছেন। আরো দু তিনটি পোস্ট স্টিকি করার পর " ব্লগ সহায়িকা"র এই পোস্টটি দিলে ভাল হত। তবুও ধন্যবাদ।
১৭
439822
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ০৯:৪৮
মওদুদ মোমেন মিঠু লিখেছেন : আমার এটা প্রবলেম আছে। যা নিম্নের পোস্টটিতে তুলে ধরা হয়েছে। পড়ে জানাবেন। একটি হারান বিজ্ঞপ্তি : আমার ১টি ব্লগ খুঁজে পাচ্ছিনা সন্ধানকারীর জন্য আকর্ষনীয় পুরস্কার Click this link...
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ১১:০১
409199

ব্লগ সহায়িকা লিখেছেন : পোস্টটি আপনি মুছে দিয়েছিলেন। ফিরিয়ে দেয়া হয়েছে:

http://www.sonarbangladesh.com/blog/post/61547
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০১:০৬
409419

মওদুদ মোমেন মিঠু লিখেছেন : ব্লগ সহায়িকা আমার হারান পোস্ট খুঁজে সহায়তা করার জন্য শুভেচ্ছা জানাই। তবে ব্লগটি আমি ডিলিট করিনি। এডিট করতে গেলে পুরনোটি মুছে সম্পূর্ণ নুতন একটি তৈরি হয়। আপনাকে আবারও ধন্যবাদ জানাই..

১৮
439942
২৩ সেপ্টেম্বর ২০১১; রাত ১০:৫৩
ইসলাম প্রতিষ্ঠা হোক লিখেছেন : এত ভাল ভাল না। মাইনাচ।
১৯
440164
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০১:০০
এসএম রফিক লিখেছেন : অশেষ ধন্যবাদ
২০
440235
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০১:৫৯
সত্যানুসন্ধানী লিখেছেন : মডু ভাই, পোস্টের নীচের হলুদ তারকা চিহ্নে ক্লিক করলে 'ফেভারিটে যোগ করা হয়েছে' বলে নোটিফাই করলেও আমার ব্লগে ঢুকে 'প্রিয় লেখা' এর লিস্টে কিছুই দেখি না!!!!!! দয়া করে জলদি জলদি সমস্যাটা কি হয়েছে একটু বলবেন কি!!??!
২৪ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:৪৮
410042

সত্যানুসন্ধানী লিখেছেন : কি তামশা... প্রিয়তে অ্যাড করলাম কালকে আর অ্যাড হল আজকে!!! সমস্যার সমাধনের ব্যাপারে মডু মহারাজের হাত থাকিলে আপনাকে ধন্যবাদ। যান আপনারে 'পিলাচ'
২১
440273
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০২:৩৯
ইক্লিপ্স লিখেছেন : হি হি হি মডুদেরও দেখি প্লাস।মাইনাস দেয়া যায়!
একটা মাইনাস দেই মডু?
২৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৭:৩১
409554

মু. নূরনবী লিখেছেন :
২৪ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:০৪
409810

প্রবাসী আশরাফ লিখেছেন : হায় হায় একি করিলাগো বইন...মডুদের মাইনাস দিয়া দিলা... অহন কি অইবো...যদি ব্যান মাইরা দেয়... কামডা বালা করোনাই বইন...মাইয়া মাইনসের মেলা সাহস দেকতাছি...
২৫ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:৩১
411355

ইক্লিপ্স লিখেছেন : আমি মডুরে মাইনাস দেই নাই। আমি মডু গোরে ভালা পাই।
মডুদের বর্তমান এস বি থিমটা আমার অনেক পছন্দ হয়েছে। নীল আকাশ!!!!
আগেরটা ছিল পচা কমলা রঙ
২৫ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:১৯
411492

মু. নূরনবী লিখেছেন : মডুদেরও পাম দেয় কেউ কেউ....
২৫ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:১৩
411596

আঁতেল লিখেছেন : ইক্লিপ্স তোমারে
২২
440395
২৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৮:৪৭
আমিনুল ইসলাম মামুন লিখেছেন : বেশ ভালো একটি কাজ। ধন্যবাদ।
২৩
440537
২৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ১১:৪৭
সবুজ বিশ্বাস (ইমরান) লিখেছেন : কি করে প্রথম পাতায় ছবি পোষ্ট করতে হয় বলবেন কি
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ০৯:৪৮
410499

ব্লগ সহায়িকা লিখেছেন : পোস্টের প্রথম দুটি ছবি প্রথম পাতায় আসে।

ছবি আপলোডে সমস্যা হলো নীচের বিষয়গুলো পরীক্ষা করুন:

- ছবির সাইজ অবশ্যই ৫০০ কেবির কম হতে হবে।
- ছবির ফাইল নামের মধ্যে ব্রাকেট, কমা ইত্যাদি থাকতে পারবে না।
২৪
440741
২৪ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:২৩
মাসউদ লিখেছেন : আমার সমস্যাটা ব্লগ বিষয়ক সাধারণ সমস্যা নাকি অসাধারণ সমস্যা বুঝতেছিনা জনাবে মডু!!! আর সমাধান ই বাকি তা একমাত্র মডু মালুম!!!

পর সমাচার এই যে পাঠক নন্দিত এ পোষ্টখানা বাংলাদেশ লেবেল সাপ্লায়ার লীগ. কেন দেখা যাচ্ছে না দয়া করে জানাবেন কি? নাকি নয়া বাকশালী নীতিমালার কাঁচি চালিয়েছেন জনাব!!!!
২৪ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:৪১
410036

মাসউদ লিখেছেন :
মডুদের ধন্যবাদ সমস্যা দূর করার জন্য!!
২৫
440765
২৪ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:৩৭
নিবির সরকার লিখেছেন : মডুদের ধন্যবাদ
২৬
440888
২৪ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৫:১৯
শাহ আরকামী লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।অনেক ধন্যবাদ
২৭
441071
২৪ সেপ্টেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৮
জুমানা লিখেছেন : অনেক ধন্যবাদ
২৮
441583
২৪ সেপ্টেম্বর ২০১১; রাত ১১:৪৭
মুফতি আমিনুদ্দীন লিখেছেন : পড়ে অনেক ভাল লাগল , অনেকেরই উপকারে আসবে। ধন্যবাদ
২৯
441730
২৫ সেপ্টেম্বর ২০১১; রাত ০১:৪৭
মনের কথা ২০১১ লিখেছেন : Dear Moderator,

Can you please tell me how can I cancel/deactivate my account in this blog?

Thanks
৩০
441832
২৫ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৬:১২
সত্য সবার উপর লিখেছেন : আগে যে সমস্ত ছবি আপলোড করেছিলাম সেগুলি দেখতে পাই না। সেটার সমাধান কি? মোট ২০ টি ছবি দেখতে পাই।
৩১
441919
২৫ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৯:৫১
সুমন আখন্দ ২০১১ লিখেছেন : বিজয় ফন্ট কে কনভার্ট করে ইউনিজয় করা যাচ্ছে; ইউনিজয়কে বিজয়ে রূপান্তরের বিষয়টি অন্তর্ভূক্ত করা যায় কিনা?
৩২
442075
২৫ সেপ্টেম্বর ২০১১; সকাল ১১:৫০
আবদুল্লাহ১১৪ লিখেছেন : অনেক ধন্যবাদ
৩৩
442304
২৫ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:০৫
ইক্লিপ্স লিখেছেন : মডুরা অনেক দিন যাবত আপনারা কোন পোস্ট স্টিকি করছেন না। এই http://www.sonarbangladesh.com/blog/hassan/64853 টা এত অসাধারন এটিও করেন নি। এভাবে চলতে থাকলে লেখক্রা ভাল লেখার উৎসাহ হারাবেন। ধন্যবাদ
৩৪
442460
২৫ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:৩৯
নুর৩ডিইডি লিখেছেন : ব্লগার অনুসন্ধান করতে গেলে, ইংলিশে লিখতে হয় , কি করলে ফোনেটিক দিয়ে অনুসন্ধান করতে পারবো?
৩৫
442527
২৫ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৫:২৩
তরিকুল হাসান লিখেছেন : আমার এই নিক খোলার সময় যে ইমেইল এড্রেস দিয়েছিলাম সেটা চেন্জ করে tariqul159 @gmail.com করে দিন ।টারিুল১৫৯গমাইল।চোম
৩৬
442888
২৫ সেপ্টেম্বর ২০১১; রাত ০৯:১২
মাহমুদ নাইস লিখেছেন : সালাম নিবেন। আমি দু'টি লেখা ড্রাফট হিসেবে সেভ করেছি। কিন্তু খুঁজে পাচ্ছি না। কি করবো? একটু বলে দেন প্লীজ!
৩৭
443483
২৬ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৮:২০
গরিব মানুষ লিখেছেন : আমার একটা পোস্ট রিমুভ করে দিয়েছিলেন একবার ............মনে আছে ??

তাই মাইনাস দিতে চাচ্ছিলাম ......কিন্তু দেখছি এইখানে আগেই থেকেই লিখা "আপনার আইপি থেকে একবার রেটিং দেয়া হয়েছে"
৩৮
468103
১৩ অক্টোবর ২০১১; রাত ১২:৪৪
ডিজিটাল মনির লিখেছেন : আমি নতুন ব্লগ লিখার পর ছবি প্রকাশ করতে
পারিনা
জনাবেন
৩৯
471098
১৫ অক্টোবর ২০১১; দুপুর ১২:২২
আবদুল মান্নান মুন্সী লিখেছেন : আমার ব্লগের নোটিফিকেসনে সব সময় ৩টি মন্তব্যের সংখ্যা ভেসে থাকে কিন্তু খোলার পর দেখি মন্তব্য নাই..এইটা আমার জন্য একটি সমস্যা এটা মুছার কোন অপসনও দেখছিনা এটা একটু মুছে দিলে ভিষণ উপকৃত হব প্লিজ...আর কোন সমস্যা নাই ধন্যবাদ।
৪০
480752
২২ অক্টোবর ২০১১; রাত ০৩:৩৪
LOVEগুরু লিখেছেন : আমার নিক নেমটি পরিবর্তন করে দেওয়ার জন্য ব্লগ কতৃপক্ষকে অসংঙ্খ ধন্যবাদ।
৪১
480755
২২ অক্টোবর ২০১১; রাত ০৩:৪৭
LOVEগুরু লিখেছেন : কিন্তু একি আজব ব্যাপার....আমার ব্লগবাড়ির হেড লাইনে দেখাচ্ছে !_Ø/Eগুরু অথচ মন্তব্যের হেডারে দেখাচ্ছে "!_Ø\/Eগুরু " কারণ কি...?
কতৃপক্ষকে পূনরায় বিনিত অনুরোধ করছি " !_Ø\/Eগুরু" এই নেমটি আমার ব্লগবাড়ির হেড লাইনে বসিয়ে দেওয়ার জন্য.....ধন্যবাদ!
৪২
490543
২৯ অক্টোবর ২০১১; রাত ১২:০৮
চিৎকার করে বলবো লিখেছেন : নাম চেইঞ্জ করতে হলে কি করতে হবে সেটা বলেন প্লীজ , এখন কি করবো ?
ধন্যবাদ ।
৪৩
501172
০৫ নভেম্বর ২০১১; রাত ১২:৫৩
জেদ্দা বাসি লিখেছেন : "ব্লকড ব্লগার: মাহমুদ নাইস
: হ্যাঁ; আনব্লক করুন
বার্তা ব্লকড: না "
মাহমুদ নাইসকে কি ভাবে 'মন্তব্য ব্লকড' থেকে মুক্ত করবো?
জানালে খুশি হব, ধন্যবাদ
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২৭
491573

ব্লগ সহায়িকা লিখেছেন : সমস্যা ৯: আমি একজন ব্লগারকে ব্লক করে ফেলেছি, কিভাবে আনব্লক করবো?

সমাধান:

লগইন করার পর প্রথম পাতার বাম পাশে 'মডারেশন' লিঙ্কে গেলে ব্লক করা ব্লগারদের তালিকা পাবেন। সেখান থেকে আনব্লক করুন।
৪৪
505747
০৯ নভেম্বর ২০১১; দুপুর ০৩:৪৭
বিস্তীর্ণ বেলাভূমি লিখেছেন : ফিডব্যাক ওপেন কেন বুঝলাম্না!! বাইদ্যওয়ে, আমি আমার ইউজার আইডি, নিক, মেইল আইডি চেঞ্জ করতে চাই। সে ক্ষেত্রে কি করতে হবে!!! প্লীজ জানাবেন আমার বর্তমান মেইল আইডিতে।
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২৬
491570

ব্লগ সহায়িকা লিখেছেন : সমস্যা ৭: নিক নাম পরিবর্তন করতে চাই, কি করবো?

সমাধান:

নিক নাম পরিবর্তনকে নিরুৎসাহিত করা হয়। তারপরও করতে চাইলে 'মতামত ও সমস্যা' পাতায় গিয়ে কি নাম নিতে চান, তা জানান। তার আগে অনুসন্ধানে গিয়ে দেখে নিন যে নিকটি খালি আছে কিনা।


সমস্যা ৮: ইউজার আইডি কি পরিবর্তন করা যায়?

সমাধান:

না, ইউজার আইডি পরিবর্তন করা যায় না।
৪৫
507848
১১ নভেম্বর ২০১১; সকাল ০৯:১৭
বাংলা প্রতিদিন লিখেছেন :
নিজ পোস্টের মন্তব্যের জবা দিতে পারছিনা কেনো জানাবেন।ধন্যবাদ।
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২০
491559

ব্লগ সহায়িকা লিখেছেন : আপনি কি নিজ পোস্টে মন্তব্য করতে পারছেন?
৪৬
509060
১২ নভেম্বর ২০১১; সকাল ১০:৩৭
নীলসালু লিখেছেন : কোন মেইল দিয়ে আইডি খুলেছি তা-ই ভুলে গেছি এখন করবো?
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:১৯
491558

ব্লগ সহায়িকা লিখেছেন : 'মতামত ও সমস্যা' পাতায় গিয়ে বিষয়টি জানান, আপনার ই-মেইল ঠিকানা বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
৪৭
510432
১৩ নভেম্বর ২০১১; সকাল ০৮:৪৮
আবু শাকিল লিখেছেন : আমার নিক নেম পরিবর্তন করতে চাই.কি করতে হবে?
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:১৮
491555

ব্লগ সহায়িকা লিখেছেন : নিক নাম পরিবর্তনকে নিরুৎসাহিত করা হয়। তারপরও করতে চাইলে 'মতামত ও সমস্যা' পাতায় গিয়ে কি নাম নিতে চান, তা জানান। তার আগে অনুসন্ধানে গিয়ে দেখে নিন যে নিকটি খালি আছে কিনা।
৪৮
512300
১৪ নভেম্বর ২০১১; সকাল ১০:৩৩
টিউলিপ লিখেছেন : "টিউলিপ" নিক টা স্থায়ীভাবে ক্লোজ করতে চাই (আমি আমার মেইল আইডিও ভুলে গেছি যেটা দিয়ে "টিউলিপ" নিক টা রেজিস্ট্রেশন করেছিলাম), কয়েকদিন আগে আমি অন্য একটা নিক রেজিস্ট্রেশন করেছি বাট এটা কম্পিউটারে থেকেই যাচ্ছে। আর আমি কি নতুন রেজিস্ট্রেশন করা নিক দিয়ে আসলে কোন সমস্যা হবে? অন্যদিকে "টিউলিপ" নিক অন্য কেউ ব্যবহার করলেও আমার সমস্যা। সমাধান দিন, জরুরী।
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:১১
491552

ব্লগ সহায়িকা লিখেছেন : আপনি চাইলে টিউলিপ নিকটি পুরোপুরি ব্যান করা যেতে পারে, তাহলে কেউই এই নিক ব্যবহার করতে পারবে না।
১৯ নভেম্বর ২০১১; সকাল ০৯:৫৮
494350

টিউলিপ লিখেছেন : হুম, টিউলিপ নিকটি পুরোপুরি ব্যান করতে চাই।
২০ নভেম্বর ২০১১; সকাল ১০:২১
496235

টিউলিপ লিখেছেন : কতদিন লাগবে এ নিকটা ব্যান করতে?? আজ থেকেই এটা ব্যান করে দিন প্লিজ..
২৩ নভেম্বর ২০১১; সকাল ১০:১৪
501751

টিউলিপ লিখেছেন : "টিউলিপ" নিক টা ব্যান করা হচ্ছে না কেন?
৪৯
515618
১৬ নভেম্বর ২০১১; সকাল ১১:৪১
একিউএম ইব্রাহীম লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
৫০
517815
১৭ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩০
পলাশ আহমেদ সাইপ্রাস লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
৫১
526674
২৩ নভেম্বর ২০১১; সকাল ১০:১৩
টিউলিপ লিখেছেন : ডিয়ার ব্লগ সহায়িকা,
আমি তো ঠিকই "টিউলিপ" নিক টা ইউজ করতে পারছি, এই নিকটা বন্ধ করা হচ্ছে না কেন, কতবার লিখলে এটা বন্ধ করা হবে। এই নিকটা স্থায়ীভাবে ব্যান করে দেয়া হোক।
২৪ নভেম্বর ২০১১; সকাল ১১:৩৮
503890

jan লিখেছেন : apni ato uttejito keno nick ban korar jonno , nick ta ki apnar ghum kere niache?
৫২
537328
২৯ নভেম্বর ২০১১; রাত ১০:৩০
এম,এ মান্নান (জয়) লিখেছেন : ভাই অনেক ধন্যবাদ এ পোষ্টির জন্য। আমার you tube upload এবং add link ঠিকমত হচ্ছে না এবং কি ভাবে ?দয়া করে জানাবেন।
৫৩
566162
১৭ ডিসেম্বর ২০১১; রাত ০৮:৫২
কাওসার রহমান লিখেছেন : নাম পরিবর্তন করতে চাই। কিভাবে করব?
৫৪
566171
১৭ ডিসেম্বর ২০১১; রাত ০৮:৫৫
কাওসার রহমান লিখেছেন : একটি account এর নাম verification করতে কত দিন লাগে?
৫৫
579915
২৭ ডিসেম্বর ২০১১; বিকেল ০৫:০২
ওয়াহিদুজ্জামান চৌ লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
৫৬
587107
০১ জানুয়ারী ২০১২; দুপুর ০২:৩৩
লোকমান লিখেছেন : নোটিশ বোর্ড এর সবগুলো লেখা আমার প্রয়োজন কীভাবে পেতে পারি ? নোটিশ বোর্ড এর লিংক দেয়া যাবে কি ?? সম্ভব হলে দিন প্লিজ।
৫৭
588330
০২ জানুয়ারী ২০১২; দুপুর ১২:১০
মিঠুন লিখেছেন : নতুন সদস্যদের ব্লগ পোষ্ট ৭২ ঘন্টার আগে প্রথম পাতায় প্রকাশ করা হবে না।
তাহলে নতুন সদস্য হয়ে যারা তাদের লেখাগুলো পোষ্ট করছে সে লেখা গুলো কি ৭২ ঘন্টা পর পোষ্ট করা হবে না?
নাকি তাদের লেখাগুলোই বৃথা।
Please, একটু জানান ।
৫৮
629887
৩০ জানুয়ারী ২০১২; বিকেল ০৪:২৪
শাজিদ লিখেছেন : প্রথম পাতা থেকে সুবিধা প্রত্যাহার করিলে কি করতে হবে?
৫৯
631739
৩১ জানুয়ারী ২০১২; রাত ০৮:২০
আনজির লিখেছেন : আমার নিকটি পরিবর্তন করতে চাই।
বর্তমানে আনজির আছে ... এখন অনিরুদ্ধ আনজির নামে ব্লগিং করতে চাই।
আশাকরি পরিবর্তন করে দেবেন।

আনজির
৬০
653800
১৭ ফেব্রুয়ারী ২০১২; রাত ০৮:৫৫
নীলসালু লিখেছেন :

ও মডারেটর স্যার,
কি করি কনতো?
১,২,৪ নাম্বাররে কি করা যায় কনতো একটু?
৬১
654104
১৮ ফেব্রুয়ারী ২০১২; রাত ০১:১৬
নোমান আহমদ লিখেছেন : স্যার আমার লেখা গুলী প্রথম পাতায় আসেনা কেন প্লিজ দয়া করে জানাবেন
৬২
671975
২৬ ফেব্রুয়ারী ২০১২; বিকেল ০৪:৪২
ওসমান গনি লিখেছেন : আমি আপনাদের ব্লগে কিভাবে ব্লগ লিখতে পারবো, জানালে খুশি ও উপকৃত হতাম। অনেকেইতো কলাম লিখছেন, আশাকরি জানাবেন।
ধন্যবাদ।
৬৩
672101
২৬ ফেব্রুয়ারী ২০১২; সন্ধ্যা ০৭:২৪
আশরাফুল লিখেছেন : আমার প্রথম পাতার সুবিধা বাতিল করা হয়েছ। বাতিল করার পর আমি একটি নোটিশ পাই যেখানে বলা হয়েছিল যে, আমাকে নোটিশ দেয়ার পর আবার আমি একই লেখা বার বার পোস্ট করার কারনে আমার প্রথম পাতার সুবিধা বাতিল করা হয়েছে, কিন্তু আমি এই নোটিশ এর আগে কোন নোটিশ পাই নি !

ব্লগের সমসার কারনে আমি নোটিশ দেখতে না পাওয়াটাতো আর আমার অপরাধ নয় ! দয়াকরে আমার প্রথম পাতার সুবিধা পুনরায় ফিরিয়ে দিন এবং কোন টেকনিকাল সমসার কারনে আমি আপনাদের প্রথম নোটিশটি দেখতে পেলাম না, তা বের করে সমাধান করুন .

তা না হলে এরূপ ভুল বুঝা-বুঝি ব্লগারদের ব্লগিং এর উত্সাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে !
৬৪
687544
১২ মার্চ ২০১২; রাত ১২:০০
সত্য-বয়ান লিখেছেন : বিষয়: ইউজার স্ট্যাটাস সংক্রান্ত
নোটিসের সময়: ০২ মার্চ ২০১২, দুপুর ০২:১১
ক্রমাগত বিজ্ঞাপনমূলক পোস্ট দেয়ায় আপনার প্রথম পাতার সুবিধা স্থগিত করা হলো।

এখন আমি কীভাবে প্রথম পাতার সুবিধা পেতে পারি । আমি কিন্তু বিষয়টা জানতাম না ।
৬৫
746140
০৪ মে ২০১২; সকাল ০৬:০৩
জিব্রাইল লিখেছেন : অহ; ৭২ ঘন্টা আগে পোস্ট দিয়ে ফেলেছি, নীতিমালাটি আগে পড়া হয়নি। তাইতো প্রথম পাতার সুবিধা থেকে বঞ্চিত, এখন কি করি?? প্লিজ কেউ বলে দিন।
৬৬
765613
২৩ মে ২০১২; দুপুর ০৩:৪০
Shibbir লিখেছেন : কোন নীতি ভঙ্গ করেছি বলে তো মনে হচ্ছেনা, কিন্তু লেখা যে প্রথম পাতায় আসবে না বলে ঘোষনা করা হচ্ছে। এজন্যে কী করতে হবে?
মন্তব্য লিখতে লগইন করুন
ব্লগ সহায়িকা